হাঁসের রোস্ট
২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬
হাঁসের রোস্ট
উপকরণ : মাঝারি আকারের হাঁস ১টি। আদাবাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কিমা আধা কাপ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, টক দই ৪ টেবিল চামচ, ভাজার জন্য তেল প্রয়োজনমতো।
প্রণালী : ১. হাঁস ভালোভাবে পরিষ্কার করে গলার হাড় কেটে বাদ দিয়ে ২ টেবিল চামচ টমেটো সস, লবণ হাঁসের গাযে ও পেটের ভেতর ভালো কর মেখে দুই পা একসঙ্গে করে সুতা দিয়ে বেঁধে হাঁসের গায়ে ময়দা লাগিয়ে গরম ডুবো তেলে সোনালি রং করে ভেজে উঠাতে হবে। ২. আধা কাপ তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ ভুনে টক দই, লবণ, তেজপাতা, গরম মসলা দিয়ে আরও কিছুণ ভুনে আস্ত ভাজা হাঁস অল্প জ্বালে কিছুণ ভুনে ডুবো পানিতে দিয়ে হাঁস রান্না করতে হবে। ৩. হাঁস সিদ্ধ হয়ে এলে গোলমরিচ গুঁড়া, গরম মসলার গুড়া বাকি টমেটো সস, ঘি, চিনি, কিছু বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ দিয়ে কিছুণ চুলায় নাড়াচাড়া করে নামতে হবে।
জরিণা বলেছেন:
@ দখিনা বাতাস বলেছেন: হাসের গোশত খাওয়ার খুব শখ হইছিল, কিন্তু রান্না করতে পারে না। এখন আপনি শেষ ভরসা.................
মাহবুব সুমন বলেছেন:
মুখে পানি এসে গেলো সেদিন হাঁসের মাংসের ভুনা খেলাম। এখানে হাঁসের যে দাম, $৩২ কেজি
রুখসানা তাজীন বলেছেন:
জরিণা, তিনটা প্রশ্নঃ১। সবগুলো রেসিপিআপনার?
২। সবগুলো রান্না আপনি নিজে করে দেখেছেন?
৩। আমার দেখামতে বেশিরভাগ পাকা রাঁধুনীরা (সিদ্দিকা কবীর ব্যতিক্রম) প্রমাণ সাইজের হন। আপনি যদি সেরকম না হয়ে থাকেন, তবে এত মজার মজার খাবার এড়িয়ে চলার রহস্য কী?
হাঁসকে প্লাস।
মীতু বলেছেন:
আমার খুব পছন্দ ।
ইলা বলেছেন:
হাস পরিষ্কার করা বড়ই কঠিন। ++++
চাঙ্কু বলেছেন:
হাস ভালা পাই না ।কবুতরের কোন রেসিপি থাকলে দেন ।


















