খাসির মাংস ভুনা ও ছিট পিঠা

১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১

শেয়ারঃ
0 0 0

খাসির মাংস ভুনা ও ছিট পিঠা



উপকরণ
খাসির মাংস দেড় কেজি, টক দই আধা কাপ, আদা বাটা আধা টে. চামচ, রসুন বাটা দেড় চা চামচ, পেঁয়াজ বাটা ৪ টে. চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জায়ফল, জয়ত্রি গুঁড়া আধা চা চামচ, টমেটো সস ২ টে. চামচ, লেবুর রস ১ টে. চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬ টি, তেজপাতা ২টি, তেল ৬ টে. চামচ, ঘি ৪ টে. চামচ, কাঁচামরিচ ৭/৮টি, পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ কাপ।

প্রণালী
১. মাংস ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
২. বেরেস্তা, লেবুর রস, কাঁচামরিচ, টমেটো সস, গরম মসলার গুঁড়া ও ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে দুই ঘন্টা মেরিনেট করে রাখতে হবে।
৩. মাংস মাঝারি আঁচে চুলায় দিয়ে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে বাকি উপকরণ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

ছিট পিঠা

উপকরণ

ফ্রেশ পোলাওয়ের চালের গুঁড়া ১ কাপ, পানি ৩ কাপ, লবণ পরিমাণমতো।


-ইন্টারনেট-

 

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২১
আজনবী বলেছেন: খাশির মাংস ভালো না, কোলেস্টরেল বেশী। তাই খুব কম খাই।

শাক সব্জির মধ্যে শুধু গরুর মাংস খাই, নিরামিশের মধ্যে শুধু লাউ চিংড়ি, আর ফলফ্রুটের মধ্যে সিগারেট।
৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪২
বাবুয়া বলেছেন: খাসির মাংস ভুনাটা খুব মজার হয়েছে-যদিও আমার খেতে বারণ। আমি অবশ্য কোন বারণ মানিনা। যখোন যা খেতে মন চায়-খেয়ে ফেলি............।
৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
অপ্‌সরা বলেছেন: ছিট পিঠা:ফ্রেশ পোলাওয়ের চালের গুঁড়া ১ কাপ, পানি ৩ কাপ, লবণ পরিমাণমতো।


খাসীর মাংস রান্না ঠিক আছে।কিন্তু ছিট পিঠা:(ফ্রেশ পোলাওয়ের চালের গুঁড়া ১ কাপ, পানি ৩ কাপ, লবণ পরিমাণমতো। )
এত স হ জ না।

ট্রাই করে পারিনি।ফেইল......
৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন: ছিট পিথা রান্না করতে আমি দেখেছি দাদি কে। তাই জানি কিভাবে করতে হয়! আমার খুব প্রিয়। কিন্তু আমি মুরগির ঝোল দিয়ে খেয়েছিলাম। ওইটাও দারুন।

@অপ্‌সরা আপু, ওই চালের গুরা ভেঝানোটা ছিটিয়ে দিতে হয় গরম কড়াইতে। খুব অল্প অল্প করে।

 

মোট সময় লেগেছে ১.৩৪৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই