উপকরণ
বড় মাপের চিংড়ি ১০ টি, লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম ৩টি, লাল টমেটো দুটি, ছোট আস্ত পেয়াজ ৬টি, টেস্টিং সল্ট আধা চা চামচ , সাদা গোল মচি গুড়া আধা চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, লবন স্বাদমতো।
প্রণালী
চিংড়ি লেজ, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে উপকরনের সব মসলা মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। ক্যাপসিকাম ও টমেটো চৌকো করে কেটে নিতে হবে। পাচটি স্টেকে গেঁথে ট্রেতে ১ চামচ তেল দিয়ে শাসলিক সাজিয়ে গরম ওভেনে ২০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ১৫ মিনিট বেক করতে হবে।
-ইন্টারনেট-
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



