আমার প্রিয় পোস্ট
- রাসূল (সঃ)-এর জীবনী - আবু আব্দুল্লাহ মামুন
- MemoriesOnTV দিয়ে ছবি থেকে ডিজিটাল এলবাম তৈরী করুন - jewelosman
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ..::নির্বাচন ২০০৮ চুরান্ত ফলাফল::.. - গিফার
- সব বিশ্ব সুন্দরী এক সাথে...
- নির্বাসন
- সহজে ওয়েব সাইট তৈরি করার কিছু ওয়েব সাইট। - গিফার
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- সাতদিনের নাম কিভাবে এলো - িনরুপমা.কম
- কচুর লতিতে ইলিশ - জরিণা
- ইলিশমাথায় কচুশাকের ভর্তা - জরিণা
শোলমাছের সঙ্গে মটরশুঁটি
২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫
উপকরণ : বড় শোল মাছ ১টি, মটরশুঁটি আধা কাপ, ফুলকপি ছোট ১টি, বড় টমেটো ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, আলু ৩-৪টি।
প্রণালী : মাছ টুকরো করে ধুযে পানি ঝরিয়ে সামান্য হলুদ-লবণ মাখিয়ে অল্প তেলে সাঁতলিয়ে নিতে হবে। ফুলকপি, আলু, টমেটো টুকরো করে নিতে হবে। তেল গরম করে সব বাটা মসলা, লবণ, গুঁড়া মসলা কষিয়ে আলু দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিতে হবে। তরকারি ফুটে উঠলে মাছ, টমেটো ও মটরশুঁটি দিতে হবে। ঝোল কমে এলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।
-ইন্টারনেট-
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সহেলী বলেছেন:
পড়বো না , মিরোনামে জিভে জল আসছে । মাইনাস
সহেলী বলেছেন:
মন খারাপের জন্য শিরোনাম --মিরোনাম হয়ে গেল ।
লেখক বলেছেন: কেন ভাই????
বিপ্লব কান্তি বলেছেন:
সাঁতলিয়ে শব্দটা কি বাংলাদেশী ? আমার মায়ের মুখে শুনতাম। আসাম এলাকার শব্দ।
=====================================
২/১ দিনের ভিতর আপনার দেয়া মেনুটা ফলো করে ট্রাই করবো ।
ধন্যবাদ আপনাকে ।
জরিণা বলেছেন:
শব্দ মিশ্রনে আমরা এক ধাপ এগিয়ে। আর বাংলা শব্দে অনেক বিদেশী শব্দ মিশে আছে যা এখন প্রচলিত শব্দে পরিনত হয়েছে।
কালপুরুষ বলেছেন:
গতকাল রাতেই খেলাম। তবে তেমন মজার হয়নি, বুয়ার হাতের রান্নাতো। আমি রান্না করলে আরো বেশী মজার হতো।
নেক্সাস বলেছেন:
আপু আপনার রেসিপি গুলো ভাল লাগে।ভাবছি আজ শোল মাছ রান্না করব।আমার ফ্রিজে ৬ টুকরা শোল মাছ আছে।৬ টুকরা দিয়ে কি রান্না করা যাবে?আমি একা থাকি। ভাবছি একটা বন্ধু কে invite করব।আলু গুলো কি সাইজ করে কাটব আর পানি কি পরিমাণ দেব বুঝতে পারছিনা।রান্না করার খুব একটা Idea নেইতো তাই।একটু বলে দিবেন কি..?
নেক্সাস বলেছেন:
আপু আপনার রেসিপি গুলো ভাল লাগে।ভাবছি আজ শোল মাছ রান্না করব।আমার ফ্রিজে ৬ টুকরা শোল মাছ আছে।৬ টুকরা দিয়ে কি রান্না করা যাবে?আমি একা থাকি। ভাবছি একটা বন্ধু কে invite করব।আলু গুলো কি সাইজ করে কাটব আর পানি কি পরিমাণ দেব বুঝতে পারছিনা।রান্না করার খুব একটা Idea নেইতো তাই।একটু বলে দিবেন কি..?
জলপাই দেশি বলেছেন:
চেষ্টা করবো রাঁধতে। ধন্যবাদ। ভালো লাগা রেখে গেলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















