আমার প্রিয় পোস্ট
- রাসূল (সঃ)-এর জীবনী - আবু আব্দুল্লাহ মামুন
- MemoriesOnTV দিয়ে ছবি থেকে ডিজিটাল এলবাম তৈরী করুন - jewelosman
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ..::নির্বাচন ২০০৮ চুরান্ত ফলাফল::.. - গিফার
- সব বিশ্ব সুন্দরী এক সাথে...
- নির্বাসন
- সহজে ওয়েব সাইট তৈরি করার কিছু ওয়েব সাইট। - গিফার
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- সাতদিনের নাম কিভাবে এলো - িনরুপমা.কম
- কচুর লতিতে ইলিশ - জরিণা
- ইলিশমাথায় কচুশাকের ভর্তা - জরিণা
এ বেদনা ভোলার নয়।
০১ লা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
স্বাধীন দেশের মাটি আজ কেন রক্তে রক্তিম হয়েছে বিদেশী অপশক্তির হাতে। এ রক্ত ঝরাতো নতুন নয়। এ স্বজন হারাও তো নতুন নয়। তবে কেন একই ঘটনার পুনবৃত্তি ঘটছে। আর কোন কোন ঘটনার ঘটার পরেই শুরু হয় বিভিন্ন রকম বক্তব্য। হোক সরকারী কিংবা বিরোধী দলের একটি অনির্দিষ্ট শক্তির অজুহাত দিয়ে সময়ক্ষেপন করা ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারি না। সাময়িক স্বজন হারাদের পাশে সমবেদনা প্রকাশ করি কালো পতাকার মাধ্যমে কালো ব্যাজ ধারণ করি। পক্ষান্তরের ঠিকই অপশক্তির উপর দোষারোপ করে সব ভুলে যাই। এরকম বাহিনীর হাতেই আমরা হারিয়েছি জাতির দুজন মহান নায়ককে তখনও আমরা বলছি এর পিছনে দেশী- বিদেশী অপশক্তির হাত রয়েছে। কিন্ত খুজে বের করতে পেরেছি কি? তাদের কি শাস্তি দিয়েছি আমরা? প্রশ্ন জাতির কাছে।
আর সেই স্বজনহারা পরিবারগুলো আজও বেদনা বয়ে চলছে।
দেশের এই ভয়াল পরিস্থিতিতে। সরকারী দলের অনেক মন্ত্রী এবং বিরোধী দলের অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তি বর্গের মুখে একই কথা আর তা হলো এই ঘৃনিত চক্রান্তে দেশী-বিদেশী শক্তির হাত রয়েছে। এবং এরশাদ সাহেব মিডিয়ায় বলছেন এর পিছনে বিদেশী শক্তি জরিত। অনেক পত্রিকায় আবার বিদেশী শত্রুর সংশ্লিষ্টতা সর্ম্পকে তথ্য ও প্রদান করছে। কিন্ত আমার প্রশ্ন হল ঘটনা ঘটার পরে তাদের কেমন করে মনে হলে যে, এর পিছনে বিদেশী শক্তি জড়িত?। আর সরকারী দলের গোয়েন্দা বিভাগ এত বড় ষড়যন্ত্রের কথা বা অভাসও তারা জানতে পারলো না কেন?। এত বড় একটি ঘটনার সুত্রপাত নিশ্চয় কয়েক ঘন্টার আলোচনায় করা সম্ভব নয় বলে অনেক বিশিষ্ট চিন্তাবিদরা মনে করেন। একে অপরের দোষারোপ করে তদন্ত কাজ বিলম্ব না করে তদন্ত কাজে সবাইর সহযোগিতা করা উচিত। খুজে বের করা উচিত এর মুলসহ। জাতির সামনে তুলে ধরা উচিত এই অপরাধীদের। প্রকাশ্যে বিচার করা উচিত। আপনারা যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের চেষ্টা করা উচিত কিভাবে এরকম একটি ঘটনার সুত্রপাত হলো কেন? হল। এবং কেনই বা বার বার একটি স্বাধীন রাষ্ট্রে এরকম ঘটনার পুনবৃত্তি ঘটছে।
ওদের জন্য বার বার কেন আমরা স্বজদের হারচ্ছি।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখাজোকা শামীম বলেছেন:
এটি একটি সিস্টেম ফেইলিউর। সিস্টেম এত পুরোনো হয়েছে যে ভেঙ্গে পড়েছে। সব কিছু বদলে ফেলতে হবে। নইলে বার বার ভেঙ্গে পড়বে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














