আমার প্রিয় পোস্ট
- রাসূল (সঃ)-এর জীবনী - আবু আব্দুল্লাহ মামুন
- MemoriesOnTV দিয়ে ছবি থেকে ডিজিটাল এলবাম তৈরী করুন - jewelosman
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ..::নির্বাচন ২০০৮ চুরান্ত ফলাফল::.. - গিফার
- সব বিশ্ব সুন্দরী এক সাথে...
- নির্বাসন
- সহজে ওয়েব সাইট তৈরি করার কিছু ওয়েব সাইট। - গিফার
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- সাতদিনের নাম কিভাবে এলো - িনরুপমা.কম
- কচুর লতিতে ইলিশ - জরিণা
- ইলিশমাথায় কচুশাকের ভর্তা - জরিণা
মাননীয় নেত্রীদ্বয় আপনার বলুন, আমরা কি নিরাপদ?
০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৪৫
আজ একদল পাখির মত গুলি করে মারছে। কাল আরেক দল পাখির মত গুলি করে মারবে। আজ এক বাহিনী তান্ডব চালিয়েছে। কাল আরেক বাহিনী তান্ডব চালাবে। এরকম ধারাবাহিকতা চললে বাংলাদেশ ফাঁকা হতে বেশি সময় লাগবে না। আজ আপনি পিতৃহার হয়েছেন আর অপনি হয়েছেন স্বামীহারা। মাননীয় নেত্রীদ্বয় আপনারা কি? নিরাপদ জাতির প্রশ্ন আপনাদের কাছে। তৃতীয় শক্তির উপর দোষা চাপিয়ে মুল ঘটনা এরিয়ে যাওয়া ঠিক হবে না। মুল রহস্য উদ্ঘটন করতে হবে। যেমনি উদঘটিত হয়েছিল জেএমবির মুল হোতা। তেমনি এ ঘটনার মহা নায়ককে নির্বাচিত করুন। তুরে ধরুন জাতির সামনে। কঠিন বিচারের ব্যবস্থা করুন। নয়তো আপনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা এই নরপিচাশ কে দেখতে চাই।
এমনি করে আর কোন মায়ের বুক খালি দেখতে চাই না। চাইনা দেখতে নববধুর পড়নে বিধবার শাড়ী। চাইনা দেখতে পিতৃহার কোন সন্তান কে। স্বজন হারা, ভাই হারা কোন বোন কে। অতিদ্রুত খুজে বের করুন মুল হোতাকে।
আর একটি কথা যে গরীব অসহায় মানুষ গুলো বিনা দোষে অকালে প্রাণ বিসর্জন দিল। তাদের প্রতিও সহানুভুতি প্রদর্শন করুন। দেখা গেছে কর্মময় সেই রিকসা চালকের সংসারের আজ হয়ত চুলা জ্বলছে না। অনাহারে দিন যাপন করছে। ভুলে গেছে শোকের মাতাম। তাদেরকেও সাহায্য সহযোগিতা করুন। তারাও এই দেশের সম্পাদ। তাদেরও স্বাধীন ভাবে বাঁচার অধিকার ছিল।
অপর দিকে বলবো। সব বিডিআর সদস্য এর সহিত জড়িত ছিল না এটা আপনারও বিশ্বাস করেন। যারা সক্রিয় ভাবে জড়িত ছিল তাদের কে খুজে বের করে শাস্তি দিন। ঢালাও ভাবে বিচার করা সঠিক হবে না বলে আমরা সাধারণ জনগন মনে করে। বিনাদোষে যাতে কেউ শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা নিরপেক্ষ তদন্ত দাবী করছি।
সরকারী গোয়েন্দা সংস্থার লোক গুলোকে কিছু কাজ করানোর সুযোগ দিন। সরকারি অর্থ খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। তাদের চর্বির পরিমানটা কিছু হলেও হালকা করা দরকার। কেননা গত ২১ আগষ্ট এর বোমা হামলার রহস্য আজ পর্যন্ত উদঘটন হয়নি। বিদেশী গোয়েন্দা সাহায্যও আমরা নিয়েছি। সর্বপরি রেজাল্ট একই। আমরা চাই এ নিয়ে যাতে কোন বির্তক সৃষ্টি না করে কোন দল। এর সাথে যে বা যারা জড়িত তাদের কঠিন শাস্তি দাবী করছি। নয়তো কেউ নিরাপদ নেই। সবাই ঝুকির মধ্যে আছি।
আমরা নিরাপত্তা চাই।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রচেত্য বলেছেন:
একটি বিষয় উল্লেখ্য, বিডিআর সদস্যরা বিদ্রোহী হল যখন তারা বলল দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, অন্য কোন পন্থা তাদের মাথায় এলনা বিদ্রোহ প্রদর্শনের, হত্যা ছাড়া। তার অর্থ আইনকে তাদের কাছে শক্তিশালী মনে হয়নি, তাই আইন তারা নিজের হাতে তুলে নিয়েছিল, হয়ত বদ্ধমূল ধারণা ছিল অভিযোগ উত্থাপন করা হলে তদন্ত কমিটি হতে পারে আর্মি অফিসারদের বিরুদ্ধে কিন্তু তার রেজাল্ট গদবাধাঁ, আইনের দূর্বলতাকেই গ্রহণ করে তাদেরকে সহিংস পথ বেছে নিতে উদ্ভুদ্ধ করেছে।
এখনই সময় এসেছে আইনকে নিজ পথে চলার পূর্ণ স্বাধীনতা থাকা বাঞ্চনীয়। আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে কিন্তু তা সহজলভ্যই হোক না কেন এজন্য বাস্তবমুখী আইনের প্রয়োগ জনসম্মুখে তুলে ধরার বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতার অন্ধকারময় ইতিহাস যুদ্ধাপরাধী- এদের বিচার করে দেখিয়ে দিন, মানুষ জানুক আইনের শক্তি তার নিজ মন্ত্রে। মানুষকে বুঝতে দিন আইন মরে নাই, বেঁচে আছে থাকবে চিরকাল।
হাসান মাহবুব বলেছেন:
এরপরে জেএমবির জন্যে রেডি থাইকেন।
লেখক বলেছেন: JMB
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














