গলাকাটা সুখবর!

০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৫

শেয়ারঃ
0 0 0

আসুন জেনে নেই গলাকাটা সুখবরের বিস্তারিত।


গত কয়েকদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ মোবাইল কোম্পানী গুলো গলাকাটা কল রেট ধার্য্য করছে। যদিও তাদের কাছে আমরা জিম্মি তবুও অনেকে এর নিরব প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মোবাইলে একঘন্টা/একদিন মোবাইল বন্ধ রাখার আহবান জানিয়েছেন। সচেতন নাগরিক হিসেবে আমি এটা সানন্দে গ্রহন করছি।

স্বাদের গ্রামীনফোন (সর্ববৃহৎ)

আগে এফএনএফ নম্বরের ২৪ ঘন্টা কথা বলা যেত ২৫ পয়সা মিনিটে আর এখন প্রায় ৬০ পয়সায়।

আবার রাত ১২টা থেকে সকাল ৮টায় ২৫ পয়সার পরিবর্ততে ৬০পয়সা। এতেও নাকি তাদের লাভ হচ্ছে না।

বাংলাদেশ মোবাইল কোম্পানী গুলোকে তদারকী করার জন্য যে সংস্থা রয়েছে তাদের চোখে এগুলো পড়ে না। তারা জেগে ঘুমায়।

আসুন প্রতিবাদ স্বরুপ প্রতিদিন এক ঘন্টা মোবাইল ব্যবহার থেকে বিরত থেকে প্রতিবাদ জানাই। আশা করি সম্মিলিত প্রচেষ্টায় মোবাইল কোম্পানীর এরকম আচরণ রোধ করা সম্ভব। কেননা একদিন মোবাইল বন্ধ থাকলে ওদের কোটি টাকা লস হবে। তখন বাধ্য হবে কলচার্জ স্বাভাবিক করতে।




 

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৮
আন্ধার রাত বলেছেন: নতুন গ্রুপ "শেয়ার কথা"

Click This Link
২. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫১
আট আনা বলেছেন: এই রেটে কথা কইলে না পার্লে কবুতর পুষেন।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: মোবাইল কোম্পানীর মালিক নাকি? চামচামি করতেছেন।

৩. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০০
আট আনা বলেছেন: হাহাহা... মালিক না তবে টেলিকমেই কাজ করে পেট চালাই।
৪. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০২
আট আনা বলেছেন: আপনি যে কলরেট দিলেন তার টাইমব্যান্ড দেখে বোঝা যাচ্ছে আপনি কি রকম টকার। দিনের বেলা অফিস আওয়ারে কত রেট করেছে ?
৫. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৬
শ।মসীর বলেছেন: ভুল কইলেন আফা। একদিন বন্ধ রাইখা তারপর দিন ডাবল কইয়া আপনিই পোষায়য়া দিবেন।বাচাল বাঙ্গালী কথানা বলে পারবেনা।
গতকালের কথাত বলতেই হবে সাথে আজকেরটা সহ।
৬. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২১
জরিণা বলেছেন: টেলিকমেই কাজ করে পেট চালাই। তবে তো ভালই জানার কথা।
দিনে কলরেট কত।

আর আপনি একমত হবে বর্তমানে গ্রামীন ফোনের কলরেট সবচেয়ে বেশি। দিনের বেলায় -২.৩০পয়সা প্রায়।
৭. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৩
কাঙ্গাল মুরশিদ বলেছেন: আমাদের মোবাইল ব্যাবহারে সচেতন হওয়া প্রয়োজন। একদিন বা এক ঘন্টা নয় সবসময় যথাসম্ভব কম কথা বলা এবং সুযোগ থাকলে ল্যান্ড ফোন ব্যাবহারের চেস্টা করা উচিত। আমি অফিস ডেস্কে থাকলে মোবাইল থেকে পারতপক্ষে কোন কলই করি না, কার মোবাইলে কথা বলতে হলেও বিটিসিএল এর ল্যান্ডফোন থেকে কল করি। এ'ভাবে সবাই সচেতন হলে মোবাইল কোম্পানীগুলোকে কল রেট কমানোর জন্য চাপে রাখা যাবে।
৮. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৪
নামহীনা বলেছেন: মিঃ সাব ষ্ট্যান্ডার্ড ...... উনার কলিং টাইম জেনে আপনার লাভ কি? আপনি সোজা সাপটা কথা বলেন মোবাইল কোম্পানীগুলি এই দুই নম্বরী করলো কেন? আর উনারে কবুতর পুষতে না বলে আপনি মোবাইল কোম্পানীগুলিকে বলুন না আপনার কাছ থেকে বিল বেশি করে নিতে।
৯. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৫
ক্যামেরাম্যান বলেছেন: প্রতিদিন একঘন্টা করে ব্যবহার না করাটা আসলে কোন সমাধান না। কারণ আমরা তো আর ২৪ ঘন্টা কথা বলি না। যেটা করা যেতে পারে ১ দিনের জন্য ব্যবহার বন্ধ রাখা। যেমন বাংলালিংক ব্যবহারকারী আজ অনেকেই তাদের ফোন বন্ধ রেখেছেন। এটা প্রতিকী হলেও এক ধরণের প্রতিবাদ। আমরা যেটা করতে পারি তাহলো অনাবশ্যক আর অহেতুক বাড়তি কথা বলা থেকে নিজেদের বিরত রাখা।

আর বিটিআরসির কথা বলছেন !!! তারা তো ফ্রিকোয়েন্সির বাৎসরিক ফি নিলামের নামে আকাশে তুলে দিয়ে বসে আছে। এই ফি এর টাকাটা যে জনগণের ঘাড়ে চাপবে সেটা তাদের কে বুঝাবে।
১০. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৮
যীশূ বলেছেন: ৬০ পয়সা না, ৪৯ পয়সা।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ভ্যাট দিবে কে?

১১. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪১
প্রশান্ত শিমুল বলেছেন: কর্মসূচীটা ছিল আজ ১ এপ্রিল দেশব্যাপী বাংলালিংক ধর্মঘটের ।
আপনি আবার এক ঘন্টার কথা জানলেনা কেমনে ।

নাকি এটাও একধরনে সুক্ষ দালালী?
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: পোষ্টটি ভাল ভাবে পড়ুন জনাব। এক ঘন্টা বন্ধ করবার চান না আবার একদিন। সচেতন হলে কম কত বলুন আর সম্ভব হলে একঘন্টা কথা বলা থেকে বিরত থাকুন।

১২. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৮
কন্টক বলেছেন:
আগে মাইনাস পরে কথা।

ষাইট পয়সা মিনিটে কথা কওন যাই তার পরে আল্লার শোকরগুজার নাই।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: আপনার মত কিছু সংখ্যক লোকের জন্য কলচার্জ এত দেরী করে কমছে নইলে বহু আগেই কমতো। দেশের টাকা হাতিয়ে নিলেও আপনাদের হুশ হয় না।


কিছু লোক আছে চাকুরী করার কারণে দেশের ক্ষতির চিন্তা করে না। কোন কিছুর প্রতিবাদ উঠলেই না বুঝে মন্তব্য করে।

১৩. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৯
যীশূ বলেছেন: ভ্যাট তো সবসময়ই ছিলো। ২৫ পয়সার লগেও ছিলো।
১৪. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৬
শ।মসীর বলেছেন: নামহীনা বলেছেন : মোবাইল কোম্পানীগুলি এই দুই নম্বরী করলো কেন?
দুই নম্বরী হল কি ভাবে।বিল বাড়ানো যাবেনা এমন কথাত কোথাও নাই।
বিটিআরসির নিয়ম অনুযায়ী কোন কল রেট দুই মাসের বেশী চালু থাকলে সেটা স্হায়ী হয়ে যাবে।এটা যাতে না হয় তাই বিল নিয়ে এই নাড়াচাড়া।
বিল বাড়লে ব্যবহারে সংযমী হওয়াটাই বেটার।বিদ্যুৎ বিল বাড়লে যা করা হয়।
আর দুপুরে লাঞ্চ করছি কিনা জানতে না চেয়ে বিকালে বাজার আনতে হবে কিনা সেটা বলাই ভাল।ক্ষুধা লাগলে এমনিতেই খাব।
১৫. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭
মুক্ত বয়ান বলেছেন: মোবাইল না থাকলে কবুতর লাগব। আর, বাসায় একটা করে পিএসটিএন ফোন রাখেন।
আর, সব চেয়ে ভাল হয়, টর্চ বাতি রাখেন.. জ্বালাই-নিভাই সিগনাল দিবেন!!! ;)

তয়.. গ্রামীণরে বাঁশের ব্যাপারে একমত।
১৬. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
হুমায়ুন বলেছেন: আজ তিন ঘন্টা মোবাইল বন্ধ রেখেছি। খুব বেশি প্রয়োজন না হলে কথা বলি না। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত হিসাব করলে দেখা যাবে বহু টাকা ব্যয় করেছি এই যন্ত্রটির পিছনে। ২০০১ সালে ১১০০টাকা নিত বাৎসরিক ফি আর কলচার্জ,পালস,সিমের মেয়াদ, লম্বা বাঁশের মাথায় এন্টিনা ব্যবহার তো ছিলই।
১৭. ০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২
পরিবর্তনবাংলা বলেছেন: সরকারের হস্তক্ষেপ একান্তই কাম্য মনে করি
১৮. ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
তয়ন নাজির বলেছেন: আসেন আমরা গ্রামীন ও বাংলালিংক বাদ দিয়ে বাকি লাইন গুলো ব্যাবহার করি

 

মোট সময় লেগেছে ১.০৪৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই