সরিষা ইলিশ

১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৩

শেয়ারঃ
0



উপকরণ: ইলিশ মাছ একটি, সরিষা বাটা, টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ফালি কয়েক টুকরা, লবণ পরিমাণ মতো, হলুদ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, ধনে পাতা এক আটি।

প্রস্তুত প্রণালী: ইলিশ মাছ ফালি করে লবণ দিয়ে ভাল করে ধুয়ে নিন। মাথা ও লেজ বাদ দিয়ে মাছের খণ্ডগুলো অর্ধেক লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিন। চুলার কড়াইতে তেল দিয়ে কাঁটা পেঁয়াজগুলো দিয়ে ৩ মিনিট নেড়ে বাটা সরিষা, হলুদ মরিচ বাটা ও লবণ দিয়ে আরো ২ মিনিট কষিয়ে নিন। এবার মাছের ফালি গুলো দিয়ে ৮ মিনিট রান্না করলেই তৈরি হবে সুস্বাদু সরষে ইলিশ। সাদা ভাত, খিচুরী, পোলাও ও যেকোন কোপ্তার সাথেই বেশ ভাল যায় ডিসটি।

-ইন্টারনেট-

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭
অপ্‌সরা বলেছেন: এত সোজা?? ওকে কালকেই ট্রাই করে দেখবো।
৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৬
রেডসিগনাল বলেছেন: দেখে তো পানি আইলো জিব্বায় ।
৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬
রোহান বলেছেন: কাইলকা নন্দনে দেইখা আসলাম ইলশা মাছ ১১০০ টেকা কেজি। রেসিপি তো পাইলাম অহন মাছ পাই কই /:)
৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০
ভোরের তারা বলেছেন: সময় উপযোগী রেসিপির জন্য ধইন্যাপাতা।
৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৫
লবঙ্গ বলেছেন: ইলিশ মাছ খাইতে ভালো লাগেনা। ইলিশ মাছ খাওয়ার পর প্লেট, হাত, ঘটি-বাটি সব কেমন যেন গন্ধ হয়ে যায়।
৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৫
বাঙ্গাল বলেছেন: েসবুকে শেয়ার দিলাম। +
১১. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
তিথী ও টাটা বলেছেন: ১১০০ টাকা কেজি বাংলাদেশী ইলিশ মাছ !!!!!!!!!!!!!!!!!!!! কেন??

১২. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২১
ভাস্কর চৌধুরী বলেছেন:




মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়------------------------
১৩. ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬
শত রুপা বলেছেন: রেডসিগনাল বলেছেন: দেখে তো পানি আইলো জিব্বায়

amaro tai............................................................

 

মোট সময় লেগেছে ৭.০৪৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই