আমার প্রিয় পোস্ট
- রাসূল (সঃ)-এর জীবনী - আবু আব্দুল্লাহ মামুন
- MemoriesOnTV দিয়ে ছবি থেকে ডিজিটাল এলবাম তৈরী করুন - jewelosman
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ..::নির্বাচন ২০০৮ চুরান্ত ফলাফল::.. - গিফার
- সব বিশ্ব সুন্দরী এক সাথে...
- নির্বাসন
- সহজে ওয়েব সাইট তৈরি করার কিছু ওয়েব সাইট। - গিফার
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- সাতদিনের নাম কিভাবে এলো - িনরুপমা.কম
- কচুর লতিতে ইলিশ - জরিণা
- ইলিশমাথায় কচুশাকের ভর্তা - জরিণা
শোল মাছের সঙ্গে মটরশুটি
২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২
উপকরণ : বড় শোল মাছ ১টি, মটরশুঁটি আধা কাপ, ফুলকপি ছোট ১টি, বড় টমেটো ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, আলু ৩-৪টি।
প্রণালী : মাছ টুকরো করে ধুযে পানি ঝরিয়ে সামান্য হলুদ-লবণ মাখিয়ে অল্প তেলে সাঁতলিয়ে নিতে হবে। ফুলকপি, আলু, টমেটো টুকরো করে নিতে হবে। তেল গরম করে সব বাটা মসলা, লবণ, গুঁড়া মসলা কষিয়ে আলু দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিতে হবে। তরকারি ফুটে উঠলে মাছ, টমেটো ও মটরশুঁটি দিতে হবে। ঝোল কমে এলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।
-ইন্টারনেট-
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শাওন৩৫০৪ বলেছেন:
ক্ষিদা লাগছে, রাইন্ধা দিলে খাইতাম...ইয়াম্মি ।
লেখক বলেছেন: আমারও ক্ষিদা লাগছে। ক্ষিদার জন্য ধাইন্ধা দিতে পারিলাম না বইল্লা বড়ই...দু.খি..ত।
বিপ্লব কান্তি বলেছেন:
জরিনা বিবি .... এইটা তো আপনি আরেকবার দিছিলেন ।তারপর আমি মটরশুটি বাজার থেকে কিনিয়া রান্না করেছিলাম
নতুন কিছু দেন , কিভাবে সবজি রান্না করতে হয় ।
লেখক বলেছেন: আপনি আগে দুনিয়াতে এসেছেন তাই অনেক কিছু দেখছেন। কিন্ত যারা এইমাত্র দুনিয়াতে আসছে তারা কিছুই দেখে নাই। শুধু তাদের জন্য।
জেরী বলেছেন:
বড় শোল মাছ ঘরে থাকলে ট্রাই করবো
রাগ ইমন বলেছেন:
ভালো জিনিস । অন্য মাছ দিয়ে হবে না নাকি? একই রকম তো লাগে
মুক্ত বয়ান বলেছেন:
ফটুক দেন নাই.. তাই ধইন্যা!! ফটুক দিলে ক্ষিদা লাগত বেশি.. তাইলে মাইনাস দিতাম!!
বাসায় গিয়া মা'কে দিতে হবে। দেখি..
কিউরিয়াস বলেছেন:
নিচের লিংক থেকে নিছেন?Click This Link
কোথাথেকে নিছেন, এইটা বলে দেওয়ায় মাইন্ড করবেননা। আমিও রান্না পছন্দ করি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














