somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কাঁঠালের বিরিয়ানি


উপকরণ : কাঁচা কাঁঠাল ১ কাপ, পোলাওর চাল ১ কাপ, বুটের ডাল পৌনে এক কাপ, আলু বোখারা ৫-৬টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ৩ টুকরা, ঘি আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, দই ২ টেবিল চামচ।

প্রণালী : গরম হাঁড়িতে ঘি ঢেলে পেঁয়াজ কুচি দিন। একটু লাল হয়ে এলে আদা-রসুন বাটা, দই, এলাচ-দারুচিনি দিয়ে কাঁঠাল ভাজতে হবে। এবার চাল ও বুটের ডার দিয়ে কষিয়ে ২ কাপ পানি দিয়ে ঢাকা দিতে হবে। ফুটে পানি মাখা মাখা হলে দমে বসাতে হবে। ১৫-২০ মিনিট পর নামিয়ে ডিশে বেড়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

-ইন্টারনেট-


]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28956463 http://www.somewhereinblog.net/blog/evakabir/28956463 2009-05-27 13:59:41
শোল মাছের সঙ্গে মটরশুটি উপকরণ : বড় শোল মাছ ১টি, মটরশুঁটি আধা কাপ, ফুলকপি ছোট ১টি, বড় টমেটো ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, আলু ৩-৪টি।

প্রণালী : মাছ টুকরো করে ধুযে পানি ঝরিয়ে সামান্য হলুদ-লবণ মাখিয়ে অল্প তেলে সাঁতলিয়ে নিতে হবে। ফুলকপি, আলু, টমেটো টুকরো করে নিতে হবে। তেল গরম করে সব বাটা মসলা, লবণ, গুঁড়া মসলা কষিয়ে আলু দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিতে হবে। তরকারি ফুটে উঠলে মাছ, টমেটো ও মটরশুঁটি দিতে হবে। ঝোল কমে এলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

-ইন্টারনেট-]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28940519 http://www.somewhereinblog.net/blog/evakabir/28940519 2009-04-20 19:22:30
সরিষা ইলিশ
উপকরণ: ইলিশ মাছ একটি, সরিষা বাটা, টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ফালি কয়েক টুকরা, লবণ পরিমাণ মতো, হলুদ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, ধনে পাতা এক আটি।

প্রস্তুত প্রণালী: ইলিশ মাছ ফালি করে লবণ দিয়ে ভাল করে ধুয়ে নিন। মাথা ও লেজ বাদ দিয়ে মাছের খণ্ডগুলো অর্ধেক লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিন। চুলার কড়াইতে তেল দিয়ে কাঁটা পেঁয়াজগুলো দিয়ে ৩ মিনিট নেড়ে বাটা সরিষা, হলুদ মরিচ বাটা ও লবণ দিয়ে আরো ২ মিনিট কষিয়ে নিন। এবার মাছের ফালি গুলো দিয়ে ৮ মিনিট রান্না করলেই তৈরি হবে সুস্বাদু সরষে ইলিশ। সাদা ভাত, খিচুরী, পোলাও ও যেকোন কোপ্তার সাথেই বেশ ভাল যায় ডিসটি।

-ইন্টারনেট-]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28937520 http://www.somewhereinblog.net/blog/evakabir/28937520 2009-04-13 15:03:38
শীঘ্রই আসিতেছে!!!


-------------কি? আসিতেছে!!!<img src=" style="border:0;" />



///// জানতে চান?////


----তো----



তবে এবার বলেই ফেলি......



আগামী..........



১৪এপ্রিল২০০৯ইং







বাংলা নববর্ষ-১৪১৬।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আনন্দময় হোক আগামী বছর শুভকামনা। সেই সাথে পান্তা ইলিশের.......দাওয়াত......আর সাথে থাকছে স্পেশাল রেসিপি......যেটা পহেলা বৈশাখের আগেই পাবেন।


]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28936646 http://www.somewhereinblog.net/blog/evakabir/28936646 2009-04-11 16:43:32
গলাকাটা সুখবর!

গত কয়েকদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ মোবাইল কোম্পানী গুলো গলাকাটা কল রেট ধার্য্য করছে। যদিও তাদের কাছে আমরা জিম্মি তবুও অনেকে এর নিরব প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মোবাইলে একঘন্টা/একদিন মোবাইল বন্ধ রাখার আহবান জানিয়েছেন। সচেতন নাগরিক হিসেবে আমি এটা সানন্দে গ্রহন করছি।

স্বাদের গ্রামীনফোন (সর্ববৃহৎ)

আগে এফএনএফ নম্বরের ২৪ ঘন্টা কথা বলা যেত ২৫ পয়সা মিনিটে আর এখন প্রায় ৬০ পয়সায়।

আবার রাত ১২টা থেকে সকাল ৮টায় ২৫ পয়সার পরিবর্ততে ৬০পয়সা। এতেও নাকি তাদের লাভ হচ্ছে না।

বাংলাদেশ মোবাইল কোম্পানী গুলোকে তদারকী করার জন্য যে সংস্থা রয়েছে তাদের চোখে এগুলো পড়ে না। তারা জেগে ঘুমায়।

আসুন প্রতিবাদ স্বরুপ প্রতিদিন এক ঘন্টা মোবাইল ব্যবহার থেকে বিরত থেকে প্রতিবাদ জানাই। আশা করি সম্মিলিত প্রচেষ্টায় মোবাইল কোম্পানীর এরকম আচরণ রোধ করা সম্ভব। কেননা একদিন মোবাইল বন্ধ থাকলে ওদের কোটি টাকা লস হবে। তখন বাধ্য হবে কলচার্জ স্বাভাবিক করতে।




]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28932178 http://www.somewhereinblog.net/blog/evakabir/28932178 2009-04-01 12:45:58
কলিজা ভুনা (খাসি/গরু/মহিষ)
উপকরণ
খাসি/গরুর কলিজা ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রি গুঁড়া ১ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বাটা আধা কাপ, তেল আধা কাপ।

প্রণালী
কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে মরিচ বাটা দিয়ে সব মসলা ও দই দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে। এরপর সামান্য পানি দিযে কলিজা কষাতে হবে। ভুনা ভুনা হলে নামিয়ে নিতে হবে। চালের আটার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে।

-ইন্টারনেট-
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28926043 http://www.somewhereinblog.net/blog/evakabir/28926043 2009-03-18 14:51:13
আমাদের প্রাণের দাবী
বাংলাদেশ মুক্তিযুদ্ধে সে সকল ব্যক্তিবর্গ স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। তাদের প্রত্যেক পরিবারকে সরকারী তহবিল থেকে দশ লক্ষ করে টাকা দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবী। কেননা বহু সরকার নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতিতে মুক্তিযোদ্ধাদের পুর্ণবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের অশ্বাস করে। তখন তারা মুক্তিযোদ্ধারে কে এত স্বপ্ন দেখায় যে পাড়লে আজই এখ্নই মুক্তিযোদ্ধার জন্য কিছু একটা করে ফেলবে বাস্তাবে কিন্ত তার ধার কাছেও যায় না। অদ্য পর্যন্ত মুক্তিযোদ্ধারা কোন সুযোগ সুবিধা পায়নি। যার ফলে অসহায় ভাবে জীবন যাপন করছে। সরকারের সেদিক কোন খেয়াল নেই। আমাদের মাঝ থেকে অনেক শহীদ মুক্তিযোদ্ধা হারিয়ে গেছে বিনিময় তারা পেয়েছে মৃতুর পরে কিছু গুলি ফুটিয়ে তাদেরকে শেষ বিদায় দিচ্ছে। তাই আমাদের দাবী তাদের পুর্ণবাসনের নামে সময়ক্ষেপন না করে তাদের প্রত্যেক পরিবারকে দশ লক্ষ করে টাকা প্রদান করেন। বহু করেছে মুক্তিযোদ্ধার জন্য দয়া করে এইটুকু করুন। আপনাদের প্রতিশ্রুতি অল্প হলেও রক্ষা করুন।

আমাদের দাবী.....................আমাদের দাবী...................মানতে.....?


বিঃদ্রঃ আপনারা লক্ষ্য করবেন যুদ্ধঅপরাধীদের বিচারের কার্যক্রম শিথিল হতে চলছে।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28919838 http://www.somewhereinblog.net/blog/evakabir/28919838 2009-03-04 10:32:24
মাননীয় নেত্রীদ্বয় আপনার বলুন, আমরা কি নিরাপদ?
এমনি করে আর কোন মায়ের বুক খালি দেখতে চাই না। চাইনা দেখতে নববধুর পড়নে বিধবার শাড়ী। চাইনা দেখতে পিতৃহার কোন সন্তান কে। স্বজন হারা, ভাই হারা কোন বোন কে। অতিদ্রুত খুজে বের করুন মুল হোতাকে।

আর একটি কথা যে গরীব অসহায় মানুষ গুলো বিনা দোষে অকালে প্রাণ বিসর্জন দিল। তাদের প্রতিও সহানুভুতি প্রদর্শন করুন। দেখা গেছে কর্মময় সেই রিকসা চালকের সংসারের আজ হয়ত চুলা জ্বলছে না। অনাহারে দিন যাপন করছে। ভুলে গেছে শোকের মাতাম। তাদেরকেও সাহায্য সহযোগিতা করুন। তারাও এই দেশের সম্পাদ। তাদেরও স্বাধীন ভাবে বাঁচার অধিকার ছিল।

অপর দিকে বলবো। সব বিডিআর সদস্য এর সহিত জড়িত ছিল না এটা আপনারও বিশ্বাস করেন। যারা সক্রিয় ভাবে জড়িত ছিল তাদের কে খুজে বের করে শাস্তি দিন। ঢালাও ভাবে বিচার করা সঠিক হবে না বলে আমরা সাধারণ জনগন মনে করে। বিনাদোষে যাতে কেউ শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা নিরপেক্ষ তদন্ত দাবী করছি।


সরকারী গোয়েন্দা সংস্থার লোক গুলোকে কিছু কাজ করানোর সুযোগ দিন। সরকারি অর্থ খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। তাদের চর্বির পরিমানটা কিছু হলেও হালকা করা দরকার। কেননা গত ২১ আগষ্ট এর বোমা হামলার রহস্য আজ পর্যন্ত উদঘটন হয়নি। বিদেশী গোয়েন্দা সাহায্যও আমরা নিয়েছি। সর্বপরি রেজাল্ট একই। আমরা চাই এ নিয়ে যাতে কোন বির্তক সৃষ্টি না করে কোন দল। এর সাথে যে বা যারা জড়িত তাদের কঠিন শাস্তি দাবী করছি। নয়তো কেউ নিরাপদ নেই। সবাই ঝুকির মধ্যে আছি।

আমরা নিরাপত্তা চাই।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28918940 http://www.somewhereinblog.net/blog/evakabir/28918940 2009-03-02 11:45:28
এ বেদনা ভোলার নয়।
আর সেই স্বজনহারা পরিবারগুলো আজও বেদনা বয়ে চলছে।


দেশের এই ভয়াল পরিস্থিতিতে। সরকারী দলের অনেক মন্ত্রী এবং বিরোধী দলের অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তি বর্গের মুখে একই কথা আর তা হলো এই ঘৃনিত চক্রান্তে দেশী-বিদেশী শক্তির হাত রয়েছে। এবং এরশাদ সাহেব মিডিয়ায় বলছেন এর পিছনে বিদেশী শক্তি জরিত। অনেক পত্রিকায় আবার বিদেশী শত্রুর সংশ্লিষ্টতা সর্ম্পকে তথ্য ও প্রদান করছে। কিন্ত আমার প্রশ্ন হল ঘটনা ঘটার পরে তাদের কেমন করে মনে হলে যে, এর পিছনে বিদেশী শক্তি জড়িত?। আর সরকারী দলের গোয়েন্দা বিভাগ এত বড় ষড়যন্ত্রের কথা বা অভাসও তারা জানতে পারলো না কেন?। এত বড় একটি ঘটনার সুত্রপাত নিশ্চয় কয়েক ঘন্টার আলোচনায় করা সম্ভব নয় বলে অনেক বিশিষ্ট চিন্তাবিদরা মনে করেন। একে অপরের দোষারোপ করে তদন্ত কাজ বিলম্ব না করে তদন্ত কাজে সবাইর সহযোগিতা করা উচিত। খুজে বের করা উচিত এর মুলসহ। জাতির সামনে তুলে ধরা উচিত এই অপরাধীদের। প্রকাশ্যে বিচার করা উচিত। আপনারা যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের চেষ্টা করা উচিত কিভাবে এরকম একটি ঘটনার সুত্রপাত হলো কেন? হল। এবং কেনই বা বার বার একটি স্বাধীন রাষ্ট্রে এরকম ঘটনার পুনবৃত্তি ঘটছে।

ওদের জন্য বার বার কেন আমরা স্বজদের হারচ্ছি।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28918599 http://www.somewhereinblog.net/blog/evakabir/28918599 2009-03-01 19:23:36
আগামীকালের বাউবির পরীক্ষা স্থগিত
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন।

০২৯২৯১১০১-৩
০২৯২৯১১০৫ (কন্টোলার মহোদয়)।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28916842 http://www.somewhereinblog.net/blog/evakabir/28916842 2009-02-26 13:55:54
পিঠা ঘরের খোজ
যা যা লাগবে : সিদ্ধ চালের গুঁড়া ১ কাপ, আতপ চালের গুঁড়া ১ কাপ, পানি ১ কাপ, তিল ভাজা আধাকাপ, গুঁড়া দুধ আধাকাপ, নারকেল কুরানো ১ কাপ, লবণ পরিমাণমতো, চাল ভাজা গুঁড়া দেড় কাপ।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
পানি, গুঁড়া দুধ ও লবণ একসঙ্গে মেশান এবং ফুটাতে থাকুন। দুই রকম চালের গুঁড়া একসঙ্গে সিদ্ধ করে নিন।
তৃতীয় পর্যায়
ভালো করে মাখান। ১ কাপ কুরানো নারকেল, চাল ভাজা, খেজুর গুড় একত্রে জ্বাল দিন। আঠালো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। আগে করে রাখা কাই অল্প নিয়ে বেলতে হবে। এবার তৈরি করা নারকেল পুর ডো এর মধ্যে ভরে মুখ বন্ধ করুন। ভালোমতো সিদ্ধ করে পরিবেশন করুন।

-ইন্টারনেট-


= যারা তৈরী পিঠা খেতে ইচ্ছুক তারা এখনে খোঁজ করুন=
গাজী পিঠা ঘর
বাংলাদেশ ফুট বল ফেডারেশন বিল্ডিং এর পিছনে।
৩০ নং আরামবাগ, মতিঝিল
ঢাকা।
মোবাইল-০১৭১৭-৯৯২-৪৮১


===//// বিভিন্ন রকম পিঠা পাবেন। আরও আছে তেল ছাড়া হালিম////===



]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28913369 http://www.somewhereinblog.net/blog/evakabir/28913369 2009-02-19 15:34:54
বসুন্ধারা মার্কেট এর লেবেল-৬
*** আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি কেউ ম্যাকনম সর্ম্পকে কিছু জানা থাকলে আওয়াজ দিবেন। তাদের পণ্য আসলেই কাজ করে কিনা বা তাদের কোম্পানী এরকম সদস্য করে কমিশন দেওয়ার ব্যাপারটি।



]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28909199 http://www.somewhereinblog.net/blog/evakabir/28909199 2009-02-10 14:35:04
ভালোবাসতে তাবিজ লাগে ও মোর বানিয়া বন্ধুরে...
একটা তাবিজ বানিয়ে দে....

আমার রুমমেট।ভালবাসতো একটি ছেলেকে।কিন্ত কয়েক মাস আগে ছেলেটি বিয়ে করে সংসারী হয়েছে। আগে ঘন্টারপর ঘন্টা মোবাইলে অর্থ ব্যয় করত (আর গ্রামীন শালারা অগাতে অর্থ কামাতো)। এখন বার বার ফোন দিলেও মজনু ফোন রিসিপ করে না। ১০০ বারে হয়ত ১/২বার রিসিপ করে তার ইচ্ছা মত। কিন্ত লাইলী তো দিওয়ানা। ওর সাথে আমার পরিচয় নভেম্বরে প্রায় দেখতাম মন মরা হয়ে বসে থাকতো। কারও সাথে তেমন কিছুই শেয়ার করতো না। জিজ্ঞাসা করলে বলতো ভাল লাগছে না বা অন্য প্রসঙ্গ। গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি নিজ থেকেই অনেক কথা বলছে। তো প্রসঙ্গক্রমে একদিন মজনুর কথাও বলে ফেললো। মনের অজান্তে। ওর প্রেমিকের বিয়েটা মেনে নিতে পারেনি। তাই ওর প্রতি এখন ভালবাসা আরও গভীর হয়েছে। ও যে কোন কিছু্র বিনিময় মজনুকে পেতে চাইছে। বাসার কাছেই এক ফকিরের (যারা তাবিজ কবজ লিখা এরকম) কাছে গেলাম। ফকিরকে সব শুনে বলে ৮০০০ টাকা খরচ হবে। এক দামে নতুন একটা গামছা কিনে নিয়ে আসতে হবে। কিছু তাবিজ দিবো এগুলো নিজ শরীররে বাধতে হবে। কিছু তাবিজ কবরের ফেলতে হবে। কিছু তাবিজ খাদ্যর সাথে মজনুকে খাওয়াতে হবে। কিছু দোয়া বলে দিবো তা সারা দিনে ১২১ বার পড়তে হবে। কিছু দোয়া সূর্যঅস্ত যাওয়ার ঠিক আগ মুহুতে পড়তে হবে। কিছু মাটি মজনুর বিছানায় দিতে পারলে কাজটা সহজ হবে ইত্যাদি। এসব শুনে লাইলী বলে সব তো আমাকেই করতে হবে তা আপনি করবেন কি। ফকির বলে আমার আরও অনেক কাজ আছে। আমি মন্ত্র পড়ে বান দিবো। যাতে করে সুর সুর করে আপনার কাছে চলে আসে। আপনার সাথে মোবাইলে কথা বলে। আপনি ১৪/২১ দিনের মধ্যে রেজাল্ট পাবেন যদি ঠিক মত সব পালন করে পারেন। ও জিজ্ঞাসা করে টাকা কবে দিতে হবে। ফকির বাবা বলে ৬০০০ কাজ শুরুতে ২০০০ কাজ শেষ হলে। ওদের কথা বার্তা আমার ভাল লাগছে না। আবার কিছু বলছিও না। লাইলীকে বললাম অনেক সময় হয়েছে চল। লাইলী বলে আমি কাজ হাসিল করতে চাই। আমি আগামী কাল আসবো। আমরা চলে এলাম। লাইলীকে বলি কি?বলিস তুই। এত গুলো টাকা দিয়ে দিবি। তোর টাকার জন্য আমার খুব মায়া হচ্ছে রে। তাছাড়া এই তাবিজ কবজ এর প্রতি আমার কোন বিশ্বাস নাই। দেখছিস না আমি কোন তাবিজ ব্যবহার করি না। এভাবে কাউকে ভাগিয়ে আনছে বলে শুনিনি। তা ছাড়া যে লোকটি তোকে ভুলে অন্যত্র বিয়ে করছে তার প্রতি তোর এত মায়া কেন। ও বলে আমি প্রতিশোধ নিতে চাই। তাতে যত টাকা লাগে আমি খরচ করবো। আর এসব তাবিজ এর প্রতি আমার বিশ্বাস আছে। আর বিশ্বাস থাকলে নাকি কাজ হয়। আমি ওকে অনেক বুজানোর চেষ্টা করছি কিন্তু কোন কাজ হচ্ছে না। আমি রাগ করে বলছি ওর যা মনে চায় তাই কর তোর সাথে আমি আর নেই। দেখা যাবে তুই নিজেই বিপদে পড়ছিস। ওসব ফকির-মকির খুব খারাপ লোক।

এখনো ভাবছি কিভাবে ওকে ফেরানো যায়। ওর জন্য খুব মায়া হচ্ছে। আজ ভাল বাসা হারিয়ে তাবিজের পিছনে ছুটছে।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28906995 http://www.somewhereinblog.net/blog/evakabir/28906995 2009-02-05 11:08:46
নরপিচাশের গালে জুতা
আমার বোনের মেয়ে জন্ডিস + গর্ভবতী ছিল হঠাৎ পড়ে গিয়ে মারাত্মক জগম হয় এবং বাচ্চার ক্ষতি হয়। গ্রামের হাসপাতালে নিয়ে যাই। জন্ডিস থাকায় অপারেশ করার ভয় পাছে ডাক্তার যদি ব্লাডিং কন্টোল করা না যায়। তারা রেফার করছে পাশ্ববর্তী বিভাগের বড় হাসপাতলে । আমরা এম্বুল্যান্সে করে বড় হাসপাতালে নিয়ে যাচ্ছি পথে ওর অবস্থা খুবই খরাপ হয় এবং হাতের স্যালাইন খুলে যায় ওর খিচুনীতে। অবস্থা বেগতি দেখে কাছের জেলা শহরের অপর একটি হাসপাতালের নিয়ে যাই। ওকে এ্যাম্বুল্যান্সে রেখে আমি জরুরী বিভাগে গিয়ে ডাক্তারকে রোগীর বিবরণ বলে ডাক্তারকে বলি ভাই তারাতারী আসুন আমার রোগীর অবস্থা খুবই খারাপ এম্বুল্যান্সে আছে স্যালাইন টা একটু লাগিয়ে দিবেন এবং ওর অবস্থাটা একটু দেখবেন। এটা বলাতেই বেটা ঝাড়ি দিয়ে বলে এখন সময় নেই ভর্তি করে দিন পরে দেখবো। আমি বলি রোগীকে নামানো যাবে না তাছাড়া ওকে রেফার করা হয়েছে বিভাগীয় হাসপাতালে। কিন্ত পথে এঅবস্থায় নেয়া ঠিক হবেনা তাই আপনাকে অনুরোধ করছি। তাছাড়া রোগী আপনার গেইট এর কাছেই। বেটা কোন কথা বলে না। আমিও আবারও আমার সমস্যার কথা বলি কিন্ত বেটা কোন নজর দিচ্ছে না। মশগুল সামনে বসা দুই/তিনজন নার্সের সঙ্গে খেজুরী আলাপ জুরে দিয়েছে। পরে আমি আবারও অনুরোধ করে বলি স্যার রোগী আপনার গেটের সামনে দয়া করে একটু আসুন বেটা বলে গেলি না পিয়ন ঢাকবো. এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল পায়ের জুতা খুলে ধারাম করে বেটার গালে বসিয়ে দিলাম এক ঘা। কলার চেপে ধরে বললাম যাবি কিনা বল। বেটা হতবাক হয়ে ওঠে দাড়িয়ে সুর সুর করে আমার পিছনে এসে এম্বুলেন্সের কাছে গিয়ে রোগীর অবস্থা দেখে স্যালাইন লাগিয়ে বলে দ্রুত ঐ হাসপাতালে নিয়ে যান এর অবস্থা দেখে মনে হচ্ছে এর একলামশিয়া (সম্ভবত নামটা এ রকম) হয়েছে । আমাদের হাসপাতালে একলামিশয়ার কোন ওয়ার্ড নেই। পরে আমি সরি বললাম। দেখি বেটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আর ডান গালটা লাল হয়ে রয়েছে।

আমার বোনের মেয়ে আল্লাহর রহমতে সুস্থ্য আছে। তবে বাচ্চাটি বাঁচানো যায়নি। ঘটনাটি প্রায় ৩ বছর আগের এর মধ্যে আর বাচ্চা হয়নি ঐ সমস্যার কারনে। সবাই দোয়া করবেন এবার যাতে সুস্থ্য ভাবে নতুন অতিথি কোন সমস্যা ছাড়াই পৃথিবীতে আসতে পারে।


ঐদিন একটা বিষয় আমার শিক্ষা হয়েছে আর তা হলো অপরাধীকে মারলে কিছুই হয়না কারণ অপরাধীর মন সব সময় দুর্বল থাকে। রোগীকে ফেলে যারা নার্সের সাথে প্রেমলীলায় মগ্ন থাকে তারা ডাক্তার না ডাক্তার রুপী নরপিচাস আর এরকম নরপিচাসের কপালে জুতাই জুটে।


এই লেখাটি ব্লগের এক বন্ধু Click This Link তার ভাতিজার কাহিনী পড়ে খুবই খারাপ লাগলো। তাই আমার লেখাটি শেয়ার করলাম।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28903859 http://www.somewhereinblog.net/blog/evakabir/28903859 2009-01-29 11:50:08
"বিরোধী দল " Click This Link এতে চিরচরিত্র রুপ ফুটে ওঠে। যদি বিরোধী দল সংসদে অবস্থান না করে বা জনগনের কথা না বলে তো বিরোধী দলে থেকে লাভ কি। হয়তো দেখা যাবে কিছু দিন পর একটা ইসু্ তৈরী করে হরতাল, অবরোধ ইত্যাদি দিয়ে সাধারণ জনগণের ক্ষতি সাধন করছে। আমরা বিরোধী দলের নেত্রীর কাছে এরকম হরতাল অবরোধ কামনা করি না। আপনার মতামত, সাধারন জনগনের ইচ্ছা আঙ্খাকা সংসদের গিয়ে প্রকাশ করুন। জনগন আপাদেরকে সার্পোট দিবে।

আমরা হরতাল চাই না....না...না.....
আমরা সুন্দর ভাবে বাঁচতে চাই...চাই...

আমরা পেতে চাই বিশ্বের অন্যে দেশের মত বিরোধী দলকে অভিনন্দন করার দৃঢ় বাসনা। ক্ষমতার লোভে নয়, ন্যায্য দাবী উত্থাপন করুন। জনগন আপনার পক্ষে থাকবে। খারাপ কাজ জনগণ কখনই মেনে নিবে না। তাই মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে সামহোয়্যারের মাধ্যমে অনুরোধ করবে ধৈর্য্য ধরুন। ন্যায্য বিষয় নিয়ে কথা বলুন। সংসদে থাকুন ওখানে আপনার সমস্যা তুলে ধুরুন। তবেই জনগন আপনাকে বুজতে পারবে। ধন্যবাদ।
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28903848 http://www.somewhereinblog.net/blog/evakabir/28903848 2009-01-29 11:01:40
ধনেপাতার চাটনি ধনেপাতার চাটনি

উপকরণ :
টাটকা ধনেপাতা বড় ২ আঁটি, রসুন ২ কোয়া, পাকা তেঁতুল দেড়-দুই ছড়া। কাঁচামরিচ ১টি, চিনি, লবণ স্বাদমতো।

প্রণালী :
ধনেপাতার কচি ডগা ও পাতা বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ধনেপাতা, রসুন, কাঁচামরিচ, তেঁতুল, লবণ ও চিনি সব একসঙ্গে মিশিয়ে মিহি করে বেটে নিন। সামান্য ঝাল, মিষ্টি ও টকটক স্বাদ হবে।


-ইন্টারনেট- ]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28902942 http://www.somewhereinblog.net/blog/evakabir/28902942 2009-01-27 11:01:37
চিকেন কাটলেট


উপকরণ: হাড় ছাড়া মুরগীর বুকের মাংস ২ কাপ, গলানো মাখন ১০০ গ্রাম, ময়দা দেড় কাপ, পানি দেড় কাপ, লবন হাফ চা চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, ডিম ২ টি, টোস্ট বিস্কুটের গুড়া পরিমান মতো, পেয়াজ কিউব করে কাটা ১ কাপ।

প্রণালী: মুরগীর মাংস পিষে নিন। এবার চুলায় একটি পাত্রে পানি ও গলানো মাখন দিন। পানি ও মাখন ফুটে উঠলে ময়দা দিয়ে খামির তৈরি করে চুলা থেকে নামিয়ে নিন। এবার ময়দার খামিরের সঙ্গে পেষা মুরগী, লবন, ধনেপাতা কুচি, টেস্টিং সল্ট, ডিম একসাথে মাখুন। তারপর কাটলেটের শেপ করে টোস্ট বিস্কুটের গুড়ায় মেখে ডিপ ফ্রিজে ১৫-২০মিনিট রাখুন। এবার ডুবো তেলে ভাজুন। পরিবেশ করুন সুন্দর মত সাজিয়ে।

-ইন্টারনেট- ]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28901789 http://www.somewhereinblog.net/blog/evakabir/28901789 2009-01-24 14:56:23
শোলমাছের সঙ্গে মটরশুঁটি উপকরণ : বড় শোল মাছ ১টি, মটরশুঁটি আধা কাপ, ফুলকপি ছোট ১টি, বড় টমেটো ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, আলু ৩-৪টি।

প্রণালী : মাছ টুকরো করে ধুযে পানি ঝরিয়ে সামান্য হলুদ-লবণ মাখিয়ে অল্প তেলে সাঁতলিয়ে নিতে হবে। ফুলকপি, আলু, টমেটো টুকরো করে নিতে হবে। তেল গরম করে সব বাটা মসলা, লবণ, গুঁড়া মসলা কষিয়ে আলু দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিতে হবে। তরকারি ফুটে উঠলে মাছ, টমেটো ও মটরশুঁটি দিতে হবে। ঝোল কমে এলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

-ইন্টারনেট-



]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28899867 http://www.somewhereinblog.net/blog/evakabir/28899867 2009-01-20 12:25:38
সুখবর! আসুন সবাই মিষ্টিমুখ করি। একটি সুখবর না জানিয়ে পারছিনা। গত কাল আমার এক মামাত বোনের জন্ম হয়েছে আদ-দ্বীন হাসপাতাল, মগবাজার, ঢাকায়। মা-মেয়ে উভয় সুস্থ্য আছেন। আসুন সবাই মিষ্টিমুখ করি। স্যামহোয়ারের বন্ধুদের কাছে প্রত্যাশা থাকবে নতুন অতিথির সুন্দর একটি নাম পছন্দ করে দিবেন।

সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন উভয়ের জন্য।


নোট- আদ-দ্বীন হাসপাতালের পরিবেশ বেশ ভাল। প্রথম দিকে ভেবেছিলাম তেমন ভাল হবে না কিন্ত বাস্তবে দেখে খুব ভাল লাগলো।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28899109 http://www.somewhereinblog.net/blog/evakabir/28899109 2009-01-18 17:24:40
সানদিয়া কাবাব
যা যা লাগবে :
খাসির মাংস হাড় ছাড়া ৫০০ গ্রাম, হলুদ আধা চা চামচ, ধনে আধা চা চামচ, মরিচ ১ চা চামচ, মরিচ ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, ছোলার ডাল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২টি করে, তেল ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
মাংসে লবণ, হলুদ, ধনে ও মরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করুন।
দ্বিতীয় পর্যায়
মাংস নরম হলে হাতে দিয়ে লম্বা লম্বা করে ছিঁড়ে নিন। ডাল সিদ্ধ করে বেটে রাখুন।
তৃতীয় পর্যায়
ঘি গরম করে ডাল বাটা, পোস্তদানা বাটা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি সব ভেজে নিন। ঠান্ডা হলে ছিঁড়ে রাখা মাংসের সঙ্গে ভালোমতো মেখে নিন।
চতুর্থ পর্যায়
কড়াইতে তেল বসিয়ে ছোট ছোট বল তৈরি করে লাল করে ভেজে নিন। সাজিয়ে পরিবেশন করুন।


-ইন্টারনেট-
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28898614 http://www.somewhereinblog.net/blog/evakabir/28898614 2009-01-17 14:29:45
লালশাক দিয়ে বেলে মাছ

উপকরণ : লালশাক ২ আটি, বেলে মাছ ৪/৫টি, লবণ পরিমাণমতো, মরিচ কাটা ৪/৫টি, সয়াবিন তেল ৮ টেবিল চামচ, কালোজিরা আধা চা চামচ, আদাবাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন : লালশাক ধুয়ে কুচি করে কেটে নিন। বেলে মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিন। চুলায় পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন, কালোজিরা দিন, আদা বাটা দিন। অল্প কষিয়ে বেলে মাছ দিন। ঢেকে দিন। এবার ২/৩ মিনিট মাছটা সিদ্দ হতে সময় দিন। মাছ তুলে রেখে ওই মসলার মধ্যে শাকগুলো দিণ। এবার কিছু সময় নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিন। আরও ২ মিনিট রান্না করুন।


-ইন্টারনেট-

(এক স্যামহোয়ারের বন্ধু শাক খেতে চেয়ে ছিল তার জন্য)।
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28895919 http://www.somewhereinblog.net/blog/evakabir/28895919 2009-01-11 13:43:08
বাবুই পাখির বসবাস। বাবুই পাখির বসবাসের কৌশল।

বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে। সেই বাসায় আলো প্রবেশ করতে পারে না। তাই বাসার মধ্যে অন্ধকার থাকে। এই অন্ধকার দূরীভূত করতে বাবুই পাখি নরম কাঁদা মাটি এনে বাসার অভ্যন্তরভাগে লেপে দেয়। এর পর জোনাকি পোঁকা ধরে এনে তার মাথা এই নরম কাঁদার মধ্যে ঢুকিয়ে দেয়। জোনাকি পোকার পিছন জ্বলতে থাকে। এই আলোতে বাবুই পাখি তার বাচ্চাদের দেখে।

সুত্র- মাসিক আর্দশনারী।
জীব জ্ঞান বিভাগ।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28895869 http://www.somewhereinblog.net/blog/evakabir/28895869 2009-01-11 11:50:59
বোনলেস সিরকা ইলিশ

উপকরণ
মাঝারি ইলিশ মাছ ৬ টুকরা, তিন টেবিল চামচ সাদা সিরকা, পেঁয়াজ কুচি ২ কাপ, ৬টা শুকনোমরিচ, স্বাদমতো লবণ, এক চা চামচ চিনি, দেড় লিটার পানি, বেবি কর্ন, ক্যাপসিকাম ও পেঁয়াজ কলি।

প্রণালী
প্রেসার কুকারে মাছগুলো রেখে পেঁয়াজ, শুকনোমরিচ, সিরকা, লবণ, চিনি এবং পানি দিয়ে চুলাতে বসাতে হবে। প্রথম হুইসেল পড়ার পর আঁচ কমিয়ে দিতে হবে। কম আঁচে দেড় ঘন্টা রাখতে হবে। কুকার থেকে সাবধানে মাছগুলো বের করে আলাদা পাত্রে রাখুন, কারণ ততক্ষণে ইলিশের সমস্ত কাঁটা গলে গেছে। কুকারে থাকা স্টক আস্তে আস্তে ঘন করে মাছের ওপর ঢেলে দিন। বেবি কর্ন, ক্যাপসিকাম হালকা সেদ্ধ করে পেঁয়াজের কলি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28891541 http://www.somewhereinblog.net/blog/evakabir/28891541 2009-01-01 11:53:11
নারকেল পাটিসাপটা

উপাদান : যে কোন সুগন্ধি আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, কোরানো নারকেলের মিহি পেস্ট ১ কাপ, খেজুড় গুড় ১৫০ গ্রাম, ক্ষীর ২৫০ গ্রাম, লবণ সামান্য। ভাজার জন্য সাদা তেল।

প্রণালী : হালকা গরম পানিতে চালের গুঁড়া, নারকেল পেস্ট, গুড় ও লবণ ঘন করে গুলতে হবে। তলা মোটা প্যানে তেল গরম করে প্যানকেকের মতো তৈরি করুন। এর ওপরে ২ চামচ ক্ষীর দিয়ে রোল করে ভেজে তুলুন।


-ইন্টারনেট-]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28890424 http://www.somewhereinblog.net/blog/evakabir/28890424 2008-12-30 14:40:04
সম্মিলিত ভাবে বিজয় উল্লাস করি। মাহাজোটের বিজয় আর চারদলীয় জোটের পরাজয়। এই বিষয়ে আপনার মন্তব্য কি? কেন এত ব্যবধানে এই পরাজয়। আপনার মন্তব্য প্রকাশ করুন নিম্নে................





নোট- কোন গেইমে জয়-পরাজয় থাকবেই। আজ যারা পরাজিত হল তাদের উচিত হবে এই বিজয়কে মেনে নেওয়া। আর যারা জয়ী হল তাদেরও উচিত হবে সবাইকে সাথে নিয়ে সম্মিলিত ভাবে বিজয় উল্লাস করা কেননা তারাও এই দেশের লোক। (শুধু স্বাধীনতা বিরোধী ব্যতিত)। ]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28890313 http://www.somewhereinblog.net/blog/evakabir/28890313 2008-12-30 11:28:02
নির্বাচনের গরমে বেক কেকার পিৎজা খান আরামে

যা যা লাগবে : বড় সাইজের কেকার বিস্কুট ৬ পিস, সসেজ ৪ পিস, পিঁয়াজ কাটা ২টি, চিজগ্রেট আধা কাপ, টমেটো সস ৬ টেবিল চামচ, অরিগেনো ১ টেবিল চামচ, ফ্রেস গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পাপরিকা ১ চামচ।

প্রস্তুত প্রণালী : প্রথমে বিস্কুটের উপর টমেটো সস লাগিয়ে নিতে হবে। তার উপর চিজ দিয়ে সসেজ কেটে দিয়ে অরিগেনো ও পাপরিকা ছিটিয়ে সব শেষে গোলমরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি আপার লেবেলে ২ মিনিট বেক করুন। নামিয়ে স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারেন।

-ইন্টার নেট-
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28888649 http://www.somewhereinblog.net/blog/evakabir/28888649 2008-12-27 13:05:48
মাংসের ঝুরি কোরমা
যা যা লাগবে :
গরু/খাসির মাংস (হাড় ও চর্বি ছাড়া) ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল আধা কপপ, ঘি ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, গরম মসলা ৩/৪টি, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা (আস্ত) আধা চা চামচ, গোলমরিচ (আস্ত) ৩/৪টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমেতা, ধনেগুঁড়া আধা চা চামচ।

প্রস্তুত প্রণালী
মাংসের সঙ্গে আধা কাপ পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আস্ত রাখতে হবে। এই বেরেস্তার সঙ্গে চিনি মিশিয়ে রাখতে হবে। এবার মাংস একেবারে নরম হলে অন্যপাত্রে ঢেলে কষাতে হবে। ধনে গুঁড়া, গরম মসলা দিযে ভালো করে কষিয়ে, চিনিসহ বেরেস্তাগুলো অল্প অল্প করে মাংসের সঙ্গে মিশিযে কষাতে হবে। এবার ঘি দিয়ে মাংস ঢেকে ৫-১০ মিনিট দমে নিতে হবে। উপরে তেল উঠলে নামিয়ে নিতে হবে। পোলাও, রুটি, পরোটা ও নানের সঙ্গে সালাদ দিয়ে পরিবেশন করতে হবে।



- ইন্টারনেট-
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28885158 http://www.somewhereinblog.net/blog/evakabir/28885158 2008-12-20 10:54:46
২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখক কে?
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28879280 http://www.somewhereinblog.net/blog/evakabir/28879280 2008-12-06 19:47:00
শিমের বিচি দিয়ে মুরগী শিমের বিচি দিয়ে মুরগী

যা যা লাগবে :

মুরগির মাংস ১ কেজি ওজনের ১টি, শুকনো শিমের বিচি ২৫০ গ্রাম, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, গরম মসলা আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৬/৭টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ, পানি, তেজপাতা পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী
প্রথমে শুকনো শিমের বিচি ভেজে আধা ভাঙা করে নিতে হবে। এবার ১ কেজি পানিতে লবণ ও হলুদ দিয়ে বিচি সিদ্ধ করে নিতে হবে। একটা ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে তেজপাতা, পেঁয়াজ ও জিরা বাটা, ধনে গুঁড়া, মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। ছোট করে টুকরো করা দেশী মুরগির দুয়ে রাখা পিস কষানো মসলায় দিতে হবে। মাংস কষানো হলে দুই কাপ পানি দিয়ে মিশ্রণ ঢেকে দিয়ে ২০ মিনিট পর পানি সঙ্গে ছেড়ে দিযে আরো ২০ মিনিট রান্না করতে হবে। এবার ঢাকনা তুলে কাঁচা মরিচ ও গরম মসলা গুঁড়া দিয়ে ৫ মিনিট ঢেকে রেখে ধনে কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28877258 http://www.somewhereinblog.net/blog/evakabir/28877258 2008-12-02 15:52:46
ক্লোজআপ-ওয়ান হবে হবেই দেখা বিজয়ে"

তোমাকে খুজছে বাংলাদেশ এই স্লোগান নিয়ে এন.টিভি ২০০৫ প্রথম শুরু করে ছিল ক্লোজআপ ওয়ান গানের শিল্পী নির্বাচন। তাদের উদ্দেশ্য ছিল ভাল কিছু শিল্পী প্রতিষ্ঠিত করা। এবং বিচার কার্য্য পরিচালনার জন্য কয়েক জন বিচারক নির্বাচিত করেন তার মধ্যে আহমেদ ইমতিয়াজ বুলবুল , ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, সর্বশেষ পার্থ বড়ুয়া।

এবার ক্লোজআপ-২০০৮ এ আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। এদের বিচার কার্য্য অনেকে দেখেছেন। আবার তাদের মন্তব্যও আপনারা শুনেছে। অনেকের মন্তব্য আবার বিতর্কিত হয়েছে বিগত দিনের মন্ত্রীদের মত।

হয়ত দু'একটি পর্ব প্রচারের পর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। তার আগেই এই বিষয়গুলো ভাবা উচিত।

এবার ক্লোজআপে মানসম্পন্ন তেমন ভাল শিল্পী তুলে আনতে পারেনি।

আবার গুজব শোনা যাচ্ছে কিছু বিচারক ঘুষ খেয়ে তাদের ইচ্ছে মত শিল্পী নির্বাচন করছে।

সাজু তেমন ভাল গায় না। হাত পা ছোড়াছুড়ি কোন গানের পর্যায় পড়ে না। ও যে ধরনের গান করে তা সব পাবলিক গ্রহণ করে না। আর যদি তা এতই জনপ্রিয় হত তবে কুদ্দুস বয়াতিকে সব রকম পরিবশেনায় দেখা যেত।

পার্শ্ববর্তী রাষ্ট্রে ৮/৯ বছর বাচ্চারা এর চেয়ে অনেক সুন্দর গান করে তাদের মেধার পরিমান অনেক বেশি। তাই বলে দেশের গান কে অবহেলা করছি না।

গত দুটি ক্লোজআপে ৯/১০ নম্বর শিল্পীরা আজ ভাল পজিশনে আছে। অথচ আবেগের অন্তর্ভুক্ত হয়ে যারা শিল্পী ১নং নির্বাচন করছে তারা আজ প্রতিযোগীতায় অনেক পিছনে পড়ে গেছে। যেমন- নোলক বাবু।


এবারও সাজুর প্রতি আবেগপ্রবণ না হয়ে সঠিক শিল্পী নির্বাচন করা উচিত। প্রয়োজনে সেরা ১০কেও ফাইনাল রাউন্ডে উপস্থাপন করে ক্লোজআপ-১ নির্বাচন করা উচিত।


*** নোট- গত ক্লোজআপ যদি সঠিক ভাবে নির্বাচিত হতো। তাহলে সেই সব শিল্পীরা আজ প্রথম স্থানে থাকতো।


]]>
http://www.somewhereinblog.net/blog/evakabir/28876730 http://www.somewhereinblog.net/blog/evakabir/28876730 2008-12-01 14:06:06