বিমর্ষ ক্লান্তিতে মুমূর্ষু এখন এই সরকারের দুর্নীতি বিরোধী অভিযান! আমাদের আশা ছিল অনেক। ভেবেছিলাম বোধহয় দুর্নীতিবাজ খুনিগুলো রেহাই পাবে না। কিন্তু সব আশার মুখে আবর্জনা ছুড়ে বেরিয়ে গেলো বড় বড় খুনি আর দুর্নীতিবাজদের। যাদের আজ ফাঁসির দড়িতে লট্কে থাকার কথা ছিল তারা আজ জামীনে মুক্ত। তাহলে কি আবার সেই দু:সহ দিনগুলো ফিরে আসছে? লাগাতার হরতাল, উস্কানি, বোমাবাজি, সমাবেশ , মিটিং মিছিলের নাম করে ঢাকার এক বিশাল অংশ দখল করে মানুষকে নির্যাতন ও হয়রানি করা, পল্টনের ময়দানে আবারো কিছু বলির পাঠাকে নিয়ে রক্তের রাজনীতি? আবারো আল্টিমেটামের নাটক? অফিস থেকে ক্লান্ত আর নিরীহ মানুষকে বাসে পুড়িয়ে মারার রাজনৈতিক চাল্?
পৃথিবী যেন আর কিছুতেই পেরে উঠতে পারছেনা শয়তানগুলোর সাথে।
তবে এইবার দুর্নীতিবাজরা বুঝে গেল দুর্নীতি আর লক্ষ লক্ষ খুন ধর্ষণ করেও বেমালুম খালাস পাওয়া যায়। তারা কি বেড়িয়ে আরো বেপরোয়া ও নির্লজ্জ রূপ ধারণ করবে না?
তবু সরকারকে ধন্যবাদ। এই হতাশার প্রচণ্ড দু:সময়ে আমাদের ক্ষণিক জন্য হলেও নতুন করে বেঁচে থাকার আশা দিয়েছিল। ধন্যবাদ! অসংখ্য লক্ষ্য কোটি মহৎ ও সৎ, বিশ্বপ্রেমিক, সন্ত্রাসবিরোধী , দূর্নিতীবিরোধী ,খোদাভিরু জনগণের চাপে হয়তো সরকারকে এই সমস্ত দুর্নীতি, খুনি, সন্ত্রাসীদের মুক্তি দিতে হচ্ছে! তবে যে সত্য আর নিষ্ঠা , মিথ্যার হুমকিতে সন্ত্রস্ত হয়ে তার সাথে আপোস করে তার যে অকাল মৃত্যু ঘটবে তাইতো স্বাভাবিক। তবুও ধন্যবাদ।
শয়তান এইবার তার পূর্নশক্তি,বুদ্ধিমত্তা ও চুড়ান্ত উন্মত্ততায় আত্মপ্রকাশ ঘটাবে তাতে কোন সন্দেহ নেই। এখন শুধু অপেক্ষার পালা!
"শয়তান এইবার মন্ডলীতে প্রবেশ করল" - বাইবেল
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৯ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



