somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপবাকের একটি পোস্ট " ওয়ারাকা ইবন নওফলের তেমন ভুমিকা ছিলো না নবুয়ত্বপ্রাপ্তির পরে......" প্রসঙ্গে ও তার সমালোচনা []

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি অপবাক একটি পোস্ট দিয়েছেন।

পোস্টটি পড়ে মনে হয়েছে , উঁনি যা বোঝাতে চেয়েছেন তা হল:

১. নবী স. এর নবুয়াত প্রাপ্তির ঘটনাটি খাদিজা ও নওফেলের পূর্বপরিকল্পনার বাস্তবায়ন মাত্র।
২. সেই কারণে নওফেল এতকিছু বলার পরেও নিজে মুসলমান হননি।

আর যেহেতু নবুয়াতের ব্লু প্রিন্টটি নওফেলের মস্তিষ্কপ্রসূত তাই উনি মারা যাওয়ার সাথে সাথেই অহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল , যতদূর সম্ভব এই পোস্টের সারমর্ম তাই। কিন্তু এটা আমার মাথায় আসছে না নওফেল মারা যাবার পরপরেই অহী অবতীর্ণ হওয়া বন্ধ হয়েছিল এই আজগুবি তথ্য উঁনি কই পেলেন!

আর নওফেলের মত একজন একশ্বরবাদী খৃষ্টান পাদ্রীর জন্য নবীর অপেক্ষায় থাকাটা উঁনার কাছে অস্বাভাবিক লাগছে কেন তা বোধগম্য নয়। রোম , গ্রিস ও ইউরোপের ইতিহাসে এমন অনেক খৃষ্টান গোত্রের উল্লেখ পাওয়া যায় যারা যিশুকে ঈশ্বর পুত্র ভাবতো না ও ট্রিনিটি ধারণায় অবিশ্বাসী ছিল। নওফেল তেমন-ই একজন খৃষ্টান ছিলেন । এমন একজন খৃষ্টান, ইসলাম ধর্মের প্রবর্তনের আগে পর্যন্ত, একজন বিশ্বাসীই ছিলেন , কারণ খৃষ্টান ধর্মই ছিল সমসাময়ীকতায় সর্বশেষ ধর্ম । আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে যে, কোন লোক এক ঈশ্বরে বিশ্বাস করলেই তাঁকে মুসলিম গণ্য করা হয় না। মুসলিম হতে হলে মুহাম্মদকেও নবী হিসেবে মানতে হয়। একশ্বরবাদী হওয়া তৎসঙ্গে শেষ নবী হিসেবে মুহাম্মদ কে মেনে নিলে তবেই একজনকে মুসলিম হিসেবে বিবেচনা করা হবে । মসজিদে মাইক লাগিয়ে সে যদি তা প্রচার নাও করে তাহলেও সে মুসলিম। এই পোস্টে অপবাক নিজেই উল্লেখ করেছেন “এমন কি মুহাম্মদের নবুয়তপ্রাপ্তি এবং নবী হয়ে উঠবার বিষয়েও তার কোনো সংশয় ছিলো না...” । একজন একশ্বরবাদী যদি মুহাম্মদকে স. নবী হিসেবে মেনে নেয়, সেই ক্ষেত্রে জনসমক্ষে তাঁকে তা ঘোষণা করতে হবে এমন কোন ধরাবাধা নিয়ম ইসলামে নেই। একজন গোড়া একশ্বরবাদী খৃষ্টান পাদ্রী নওফেল , যিনি কখনো মূর্তি পূজা করেন নি, পৌত্তলিকতার সাথে যার ন্যূনতম সম্পর্ক ছিল না , তিঁনি যদি মুহাম্মদকে মনে প্রাণে নবী হিসেবে মেনে নিয়ে থাকেন তাহলে অবশ্যই তিঁনি মুসলিম হয়েছিলেন ইসলামি বিশ্বাসানুযায়ীই। তাই নিশ্চিন্তে বলা যায় , নওফেল ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একশ্বরবাদী হওয়ার পাশাপাশি মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করে তিনি মুসলমান হওয়ার সমস্ত শর্তই পূরণ করেছিলেন। খৃষ্টান ধর্মের মত ধর্মান্তরিত হওয়ার আগে চার্চে গিয়ে ঢোক ঢাল পিটিয়ে ব্যপটিজম অনুষ্ঠান করে নিজের ধর্মান্তরিত হওয়ার কাহিনী সবার মধ্যে প্রচার করতে হবে এমন কোন শর্ত ইসলামে নেই। সোজা কথায় একজন একশ্বরবাদী ও মুসলিমের মধ্যে পার্থক্য হোল মুহাম্মদকে নবী হিসেবে মেনে না নেওয়া ও নেওয়ার মধ্যে , সে ক্ষেত্রে নওফেল মুসলিম হয়েছিলেন এতে বিন্দুমাত্র সন্দেহ করার অবকাশ নেই।

এবার খৃষ্টান পাদ্রীদের একজন নবীর অপেক্ষায় থাকার কারণটা বলা দরকার। শুধু নওফেল না, সমস্ত খৃষ্ট জগৎ একজন নবীর অপেক্ষায় ছিলেন। কারণ ওল্ড ও নিউ টেস্টামেন্টে সেই ভাববাদী নবীর আগমনের ভবিষ্যৎ বাণী করা হয়েছে কয়েক জায়গায়।


সদাপ্রভূ ঈশ্বর মুসাকে বলছেন:

“ আমি তাদের ইস্রায়েলীয় ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মত একজন নবী দাঁড় করাব। তার মুখ দিয়েই আমি আমার কথা বলব, আর আমি যা বলতে তাকে আদেশ দেব সে তা-ই তাদের বলবে” বাইবেল- দ্বিতীয় বিবরণ ১৮:১৮

“ একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,
‘তোমরা মরু এলাকায় সদাপ্রভূর পথ ঠিক কর;
মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য
একটা সোজা রাস্তা বের কর ‘ “ বাইবেল- যিশাইয় ৪০:৩

নিউটেস্টামেন্ট(ইন্জিল) এ যিশু বলছেন:

“......আমি পিতার কাছে চাইব , আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারীই সত্যের আত্মা। “
ইন্জিল , যোহন : ১৪:১৭

“ সেই সাহায্যকারী, অর্থাৎ পবিত্র আত্মা যাঁকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন , তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন”
ইন্জিল- যোহন-১৪:২৬

“ তবুও আমি তোমাদের সত্যি কথা বলছি যে , আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবে না। কিন্তু আমি যদি যাই তবে তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দিব। তিনি এসে পাপ সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছামত চলা সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে লোকজনদের চেতনা দিবেন। ”
ইন্জিল: যোহন ১৬:৭-৮.........

এরকম আরো অনেক ভবিষ্যৎ বাণী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাইবেলে । সেকারণে নওফেলের মত একজন খৃষ্টান পণ্ডিত বিশ্বাস করতেন মরুর বুকে এমন কেউ একজন আসবেন। নবীর জন্য অপেক্ষায় থাকার তাঁর এই অবস্থানকে বাঁকা চোখে দেখবার কোন কারণ আমি দেখছি না। তাঁর ইসলামে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারেও কোন সন্দেহের অবকাশ নেই।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৫
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×