somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রমবর্ধমান অশ্লীলতা প্রসার ও প্রচার রোধে করণীয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে অনেক পোস্ট আসছে বিজাতীয় বেহায়াপনা ও অপসংস্কৃতির ভয়াবহ পরিণতি সম্পর্কে। অনেকের সচেতনতা সত্যি প্রশংসার দাবিদার। এ ব্যাপারে সামাজিক ও গণ সচেতনতা তৈরী করতে তাদের আন্তরিকতা ও উদ্বেগ- উৎকণ্ঠা যথেষ্ট আশাব্যঞ্জক। বাঁধ ভাঙা এ নৈতিক অবক্ষয় রোধে অনেকেই বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। এ ব্যাপারে তাই দিকনির্দেশনা প্রয়োজন। ক্রমবর্ধমান অশ্লীলতা ও বেলেল্লাপনার বিরুদ্ধে নৈতিক আন্দোলনে অংশ নিয়ে তাকে সফল করতে চাইলে আন্দোলনে অংশগ্রহণকারীর অবশ্যই কয়েকটি যোগ্যতা থাকতে হবে।

১. শালীনতা ও অশ্লীলতার আঞ্চলিক সংজ্ঞার প্রভাবমুক্ত থাকতে হবে অংশগ্রহণকারীকে । আরেকটু ভাঙিয়ে বললে, বাঙালী অথবা অন্য লোকায়ত সংস্কৃতির মাপকাঠি দিয়ে শালীনতা ও অশ্লীলতার পরিমাপ করলে চলবে না। শ্লীলতা-অশ্লীলতার একমাত্র মাপকাঠি ঐশী জ্ঞান। অর্থাৎ নবী রাসূলদের উপর অবতীর্ণ অহি বা ঐশীজ্ঞানের মাপকাঠি দিয়েই শ্লীলতা ও অশ্লীলতার সংজ্ঞা নির্ধারণ করতে হবে। নয়ত কোনভাবেই অশ্লীলতা ও অনাচার রোধ করা সম্ভব হবে না।

সমাজতান্ত্রিক রাশিয়া ও চায়নাতে অশ্লীলতার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়েছিল। কিন্তু এ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি ছিল আঞ্চলিক সংস্কৃতির বাতায়নে শ্লীলত ও অশ্লীলতা কী তার উপর। শ্লীলতা ও অশ্লীলতার সংজ্ঞা পাল্টেছে বার বার। শেষমেষ আন্দোলন হোচট খেতে খেতে ব্যর্থতার গর্তে যেয়ে তার পরিসমাপ্তিতে টেনেছে। চায়নাতে এখন প্রকাশ্যে অশ্লীলতা চলে। রাশিয়ার অবস্থা আর নাই বললাম। কয়েকদিন আগে চায়নার বেইজিং শহরে প্রকাশ্যে গে মেরিজ অনুষ্ঠিত হয়। এবং সেখানে সরকারিভাবে গড়ে ওঠেছে অসংখ্য আধুনিক পতিতা ও বেশ্যালয়।

২. অংশ্রগহণকারীকে ব্যক্তিগতভাবে অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। শাহরুখ খানের কনসার্ট সবটুকু চোখভরে দেখার পর " ছি ছি , কী অশ্লীল ব্যাপার-সেপার" বলে সাময়িক প্রণোদনা সৃষ্টি করার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখতে হবে। দেশে কী হচ্ছে না হচ্ছে এর দোহাই দিয়ে শাহরুখের কনসার্ট অথবা প্রভা অপূর্ব মার্কা ভিডিও দেখা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। শাহরুখ আর প্রভা মার্কা লোকজন মানেই অশ্লীলতা এ কথাটি চিন্তা চেতনায় গভীরভাবে প্রোথিত করে দিতে হবে। ব্যস, এর বেশি কিছু দরকার নেই। বাকি খবর মুখে মুখে আপনার কাছে এমনিতেই পৌছুঁবে।

৩. নিজেদের ঘর থেকে আগে অশ্লীলতাকে বিদায় করতে হবে। সুশীল মুরুব্বিদের "শাহরুখ" অশ্লীল আর "দীলিপ কুমার" শালীন, " প্রভা খারাপ" কিন্তু "সূচিত্রা সেন" ভাল, এ ধরণের মনমানসিকতা দূর করতে হবে। আমরা যে ঐশী জ্ঞানের সন্ধান পেয়েছি তার দৃষ্টিতে শাহরুখ, দিলীপ কুমার, প্রভা, সুচিত্রা সবাই এক-ই কাতারের, কথাটি ভালভাবে মনে রাখতে হবে। বোতলের গায়ে মদ লেখা থাকলেই সেই বোতল বর্জন করার জন্য যথেষ্ট, বোতলের ভেতরে মদ আছে কি নেই অথবা সেটি খেলে মাতলামী আসে না আসে না তা পরখ করে দেখতে যাওয়ার কোন অবকাশ নেই। সেটি করতে গেলে আন্দোলন চূড়ান্তভাবে ব্যর্থ হবে।

৪. অশ্লীলতা ও নগ্নপনা সংস্কৃতির কোন একক অপসৃষ্টি না। এর অনেক শাখা প্রশাখা ডাল পালা রয়েছে। গানবাজনা, যৌন সুরসুরি দেয় এমন গদ্য, কাব্য-কবিতা-সাহিত্য ইত্যাদির সাথে অশ্লীলতা ও নগ্নতা অঙ্গাঙ্গীভাবে জড়িত। মোটকথা অবচেতনতায় অশ্লীলতার বীজ সৃষ্টি করতে পারে এমন যে কোন প্রণোদনা অথবা সংস্কৃতিকে লাথি মেরে মন থেকে তাড়িয়ে দিতে হবে।

৫. কোরআন ও হাদিসের মাপকাঠিতে অশ্লীলতা কী সে বিষয়ে গভীর তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে। ভাসা ভাসা জ্ঞান থাকলে চলবে না। টু দা পয়েন্ট ব্যুৎপত্তি অর্জন করতে হবে। কারণ এ আন্দোলন ঐশী জ্ঞানকে তাত্ত্বিক ভিত্তির জায়গায় দাঁড় করাতে না পারলে, তা পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত তো হবেই উল্টো প্রচলিত অশ্লীলতা, সুশীল অশ্লীলতা রূপে আত্মপ্রকাশ করার সম্ভাবনা আছে।

এ ব্যাপারে সম্মানিত ব্লগারদের যদি আরো কোন পরামর্শ থাকে তাহলে অবশ্যই তা জানাবেন। এতে অশ্লীলতা বিরোধী আন্দোলন আরও বেগবান ও বলিষ্ঠ হবে ইনশাল্লাহ।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×