বাংলা সিনেমাতে বেশ কিছু সিন মাস্ট থাকবেই। এগুলো চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। যেমন , নায়ক না পড়েও পরীক্ষায় প্রথম হয়, নায়িকার বাবা সাধারণত ভিলেন ......... ইত্যাদি । কিন্তু হলিউডের ছবি গুলো তেও নাকি এরকম কমন কিছু ব্যাপার থাকে ! Listology ওয়েব সাইট থেকে সেরকম দশটি ব্যাপার শেয়ার করলাম। পাঠক আপনার অভিজ্ঞতাও শেয়ার করুন।
(১) যখন না জানা থাকা সত্তেও নায়ক কোনো বোমা নিষ্ক্রিয় করতে যাবে তখন সে ঠিক তার টাই কাটবে!
(২) নায়ক যখন মারামারি করবে তখন শত্রুরা ধৈর্য্য ধরে অপেক্ষা করবে। এবং মারামারি টি হবে one at a time! অর্থাৎ এক জনের পর একজন।
(৩) রাত্রে ঘুমানোর সময় লাইট অফ করলে অন্ধকার হবে না বরং এক আবছা নীল আলো হবে যাতে সব কিছুই দেখা যাবে!
(৪) ফ্রান্সের যেকোনো জানালা থেকেই আইফেল টাওয়ার দেখা যাবে! ( নিউ ইয়র্ক এর ক্ষেত্রে স্ট্যাচু অফ লিবার্টি)
(৫) মনিটর গুলা সাধারনত খুব জোরে স্ক্রল করা কিছু উজ্জল লেখা দেখাবে এবং ট্ররররররররর জাতিয় শব্দ হবে ( খোদা জানে এগুলা কোন কম্পানির মনিটর )
(৬) কোনো ঘর যদি নীরব থাকে তাহলে নিশ্চিত একটা ফোন বাজবে।
(৭) নায়ক নায়িকা ধনী গরিব , বেকার যাই হোক না কেন নিউ ইয়র্ক শহরে বিশাল বারি থাকবে।
(৮) গুলি খরচ না করে ভিলেন রা শত্রু দের মারবে উদ্ভট পদ্ধতি দিয়ে , যেমন হাঙর দিয়ে খাওয়ানো , লেজার গান , গ্যাস , ইলেক্ট্রিক চেয়ার ইত্যাদি।
(৯) স্কুল কলেজে টিচার রা সব সময় তাদের লেকচার থামাবে ক্লাসের ঘন্টা শুনে। তারা কোনোদিন ই লেকচার শেষ করতে পারবেনা!!
(১০) কোনো কিছুর বিল দেয়ার জন্য যা পকেট বা মানি ব্যাগ থেকে বের হবে তাই হবে একদম ঠিক বিল!!!
বেশ অনেক গুলো বাংলা সিনেমার সাথে মিলে যায় , তাই না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



