মনে আছে, আব্বা পেপার পড়ছিলেন বিছানায় বসে।আমি সামনের খোলা ছাদে বন্ধুদের নিয়ে খেলছিলাম।
বাসায় টিভি এসেছে তার অল্প কিছুদিন আগে।মাঝে মাঝে এসে উঁকি মারছিলাম কি দেখাচ্ছে টিভিতে। ছোটদের কোন অনুষ্ঠান হচ্ছিলো।নঁতুন কুঁড়ি বা এরকম কিছু।
হঠাৎ দেখলাম অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ করে ঘোষণা দিতে আসলেন একজন, যতদুর মনে পরে উনি ছিলেন সরকার কবিরউদ্দিন। উনি ঘোষণা করতে করতে কেঁদে দিলেন, কবি নজরুল ইসলাম আর নেই! তারপর উনার নানান ছবি দেখান হচ্ছিল।
মনে আছে আব্বার কাছে জানতে চেয়েছিলাম কে উনি?! আব্বা আমাকে বললেন কবির কথা।
৫ বসর বয়সের এই স্ম্বতিটা এখনও স্পষ্টো মনে পড়ে। আজকে কবির মৃত্যু দিবসে তাঁকে স্মরণ করি শ্রদ্ধার সাথে!!
এই গানটি আমার খুব প্রিয় একটি গান।
শাওন রাতে যদি,
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে,
নয়নে বারি ঝরে।
ভুলিও স্মৃতি মম
নিশীথ স্বপন সম,
আঁচলের গাঁথা মালা
ফেলিও পথ পরে।
ঝরিবে পূবালীবায়
গহন দূরবনে,
রহিবে চাহি তুমি
একেলা বাতায়নে;
বিরহী কুহু কেকা
গাহিবে নীপ শাখে
যমুনা নদী পারে
শুনিবে- কে যেন ডাকে;
বিজলির দীপ শিখা
খুঁজিবে তোমায় প্রিয়া;
দুহাতে ঢেকো আঁখি
যদিগো জলে ভরে।
শাওন রাতে যদি,
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে,
নয়নে বারি ঝরে।
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


