অদৃশ্য কালিতে ফাঁসির আদেশনামা-
ঘেরাটোপে বন্দী শ্বাপদ;
জান্তব গন্ধে নিভে আসে,
কুমারীপূজার ধূপের আগুন।
একান্ত বারবিলাসিনীর রতিসুখ পাপ!
বারবাড়ীর পুরুষোত্তম - তুমি
ভারবাহী করে দায়মুক্ত!
ক্লেশের মাসগুলি পেরিয়ে তার নিস্তরণ,
জাতকের জন্ম দায়মোচন! - আমৃত্যু!!
মধ্যদিবসের দীর্ঘক্লান্তি প্রহরে
তার ছায়া দীর্ঘতর হয়ে আসে।
দর্পণে নিজ মুখও তৈলাক্ত দেখায়;
ছায়াশত্রুর ঘৃণায় নিজের স্থিতি।
মরে যাওয়া কাম থেকে ছিটকে
অভ্যেস রাও একদিন
ঘৃণার অতীতে চলে যায়।
তারপর
একাকী,
শুন্য দৃষ্টিতে-
ফাঙ্গাস পরা স্মৃতির আঁশটে গন্ধে
অপেক্ষায় থাকা-
খসে পড়ার!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

