আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- একটি সাইফাই গল্প গ্রন্থের কথা - সাদা কালো এবং ধূসর
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: পাপ - ৭ - স্বদেশ হাসনাইন
- ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায় - আহমেদ রাকিব
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- বৈজ্ঞানিক কল্পকাহিনী: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর - আশরাফ মাহমুদ
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- স্মৃতির পাতা থেকে - ১: প্রিয় বন্ধু এনামুল আজিম (যে হতে পারতো আরেক রামানুজন) - আনন্দ-উল্লাস
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- কুয়াকাটার ছবি - ফয়সাল আকরাম
- স্নানক্লান্তি - ছন্নছাড়ার পেন্সিল
- সুন্দরবন মুহূর্ত - আকাশ অম্বর
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- একটি ট্রেন ভ্রমণ। - তারার হাসি
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জল টলমল - অনাহুত আগন্তুক
- গল্প: খুন - ইমন জুবায়ের
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- অত্যন্ত অনন্ত ১ - অনাহুত আগন্তুক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
যুদ্ধ এবং ভালোবাসা............(গল্প) - প্রথমাংশ
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭
এই অদ্ভুত শব্দটা - আগে কোথায় যেন শুনেছিলাম?! দাড়ান, মনে করি!
ছোটবেলায় খুব সাধাসিধে ভাবেই বেড়ে উঠছিলাম। পড়াশোনায় মোটেই খারাপ ছিলাম না। কিন্তু সেই সব দিনে পড়াশোনা নিয়ে, কেউই খুব একটা মাথা ঘামাতো না। আমার এখনো ভাবতে অবাক লাগে; প্রফেসর জোনাথন কিভাবে স্কুলটা চালিয়ে যাচ্ছিলেন! অধিকাংশ ছেলেমেয়েরাই (আমি সহ) টাকা পয়সা দিতে পারতো না। সে সময়ে, সারা দিনে- আধপেটা খেতে পারাটাই ছিল, অনেক ভাগ্যের ব্যাপার।
যুদ্ধ জিনিষটা মোটেই ছেলেখেলা নয়। তারপরও আমি একটা দিনও মনে আনতে পারিনা যখন যুদ্ধ বন্ধ ছিল কিংবা তার প্রভাব টা টের পাইনি। আমরা যুদ্ধের অভিশাপ নিয়ে বেড়ে উঠেছি। তাই আপনাদের সময় যুদ্ধ ছিল না বলে আফসোসের কিছু নেই; যে, হায়- দেশের জন্য জীবন দেয়ার সুযোগ পেলাম না! কারণ, গুলি যখন চলতে থাকে- পেটের মধ্যে কি যেনো একটা মোচড় দিয়ে উঠে! ঠিক তখনই বুঝতে পারা যায় যুদ্ধ আসলে একটা অভিশাপ ছাড়া আর কিছুই না!
এখনকার কথাটাই ভাবুন; যুদ্ধবিধ্বস্ত একটা দেশে একটা শিশু বেড়ে উঠছে-যেখানে মৌলিক চাহিদাই হচ্ছে মারা না পড়া। আর খুব তাড়াতাড়ি বেড়ে উঠা, যাতে একটা এ কে-৪৭ জোগাড় করতে পারে! যেন খুন করতে পারে , ভিন প্রজাতির বেজন্মা শত্রু গুলো -যারা দেশটাকে ছাড়খার করে দিচ্ছে। আমিও সেভাবে বড় হয়েছি- আমার চাওয়াটাও তাই।
কিন্তু চাইলেই তো আর ইচ্ছে মতো সবকিছু হয়না! আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম! অপুস্টি আর উপবাসের মধ্যে থেকে মেয়েটা ছিল একদমই ক্ষীণকায়। তার মধ্যে একমাত্র আকর্ষনীয় ব্যাপারটা ছিল তার সাহস আর প্রাণ প্রাচুর্য। এমন কি ঐ সময়ে একজন পূর্ণ বয়স্ক লোকও মেয়েটির মতো এতো শান্ত, স্থির হতে পারতো না! সে আমাকে বিমান আক্রমণ থেকে বাঁচিয়েছিল। রাস্তায় যখন এ্যাটাকটা হয় তখন ও ছিল আমার পেছনে। নিমেষেই আমাকে টেনে ধরে- একটা বন্ধপ্রায় দোকানের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। ও না থাকলে আমি মারাও যেতে পারতাম। সেটাই ছিল আমাদের সম্পর্কের শুরু।
সে, একটা বই এর খুব গল্প শোনাতো- তার একমাত্র সম্পদ বলতে ছিল ঐ বইটাই! "আমেরিকার ভ্রমণ বিত্তান্ত"। সে আমাকে বলতো সুন্দর সব রাস্তা ঘাটের কথা। বিল্ডিং, দোকান পাট আর নানান জাতের লোকজনের গল্প! শুনে- আমি যে খুব আকর্ষণ বোধ করতাম তা কিন্তু নয়! কারণ, এসব আমার কাছে - ভীন গ্রহের উপকথার মতোই অজানা! আমার খুব একটা বিশ্বাস ও হতোনা যে- এরকম কিছু কখনো ছিল! কিন্তু এখন আমি বুঝতে পারি কেন সে আমাকে সেই সব গল্প শুনাতো।
(দ্বিতীয় পর্বে সমাপ্য)
(এনামুল আজিম রানার গল্প থেকে অনুদিত)
War sweet war
When did I hear that strange sound? Let me recall it. As a boy I was almost normal. I wasn’t bad in education. But, in those days nobody cared much about education. I still wonder how pro. Jonathon kept our school going. Most of the students including me could not pay. In those times you were fortunate, if you could eat half a belly a day. War, was not child’s play, yet I could not remember a time when war wasn’t with us or the treat of it. We lived through the curse of war, so don’t tell me that there’s no war in your time, so that you could sacrifice your life for your country, for when the shooting would have started, you would have felt the unnerving sensation in your bowels, only then you would have guessed was nothing but a curse. But consider now; a moment, a child growing in a war torn country, whose basic motive in life to remain alive and grow big enough to get an AK-47, so that he could kill the alien bastards who were ravaging his country! So was I ; and so I was hoping. But, of course, thing never goes as they were planned. I felt in love with a girl. She was skinny from starvation; the only remarkable thing about her was the spirit she showed, even a grown man, at that time, could hardly remain calm as she could be. She saved me from air raid; she was walking behind me on the road when the attack came. She grabbed me with a force and almost dragged me to a half opened shop she knew. I could have been killed but for her. That was the beginning of our relation ship. She liked to talk about a book, her only treasure, an American travel guide. She used to tell me about beautiful roads, buildings, shops and people. Hearing those things never attracted me. For, they to me were so alien, so furlong, I could not even believe that such thing could exist! But now I know, why she told me about those things.
(end of first part)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প, অনুবাদ, গল্প, অনুবাদ ;
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাফে মোহাম্মদ এনাম বলেছেন:
একটি ভৌতিক গল্প লেখার আমন্ত্রন রইল। হররপত্রিকা আসছে যে!
লেখক বলেছেন: আচ্ছা। ধন্যবাদ জানানোর জন্য।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
সাথে আছি।
লেখক বলেছেন: সাথে থাকলে সাহস পাই। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম।
মেহবুবা বলেছেন:
এখনো কিছু বুঝে উঠতে পারছি না । বাকিটা পড়ে নেই ।
লেখক বলেছেন: গল্পটা কিন্তু পুরপুরি বলা হয়নি কোনটাতেই। এটাই মনে হয় 'রানার' লেখনীর বৈশিষ্ঠ্য ছিল। কিছু কল্পনা পাঠকের উপরে ছেড়ে দেয়া।
ধন্যবাদ মেহবুবা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
হিমালয়৭৭৭ বলেছেন:
পর্বের বিভাজনটা চমৎকার হয়েছে, পরের পর্ব না পড়ে পাঠকের কোন উপায় থাকবেনা।। অতি উৎসাহী পাঠক হয়ত এখনই নানাবিধ কারণ অনুসন্ধানে বস্ত হয়ে পড়েছেন, কেন শোনাতো, কেন শোনাতো???একটি খণ্ড লেখার এটিই সম্ভবত সার্তকতা।।্
এবার ভাইয়া, আমার লেখার শিরোনাম সংক্রান্ত একটি মতামত দিচ্ছি_ শিরোনামটি দেখে অনেকটা টলস্টয়ের "ওয়ার এণ্ড পিস" এর বাংলা অনুবাদ বলে ভুল হতে পারে।।। তাছাড়া রানা ভাই ইংরেজিতে যে শিরোনাম দিয়েছেন, চাইলেই কাছাকাছি অর্থসম্পণ্ন অন্য কোন অনুবাদ করা সম্ভব, এবং উনার ইংরেজি শিরোনামটি রেখে দিলেও বোধহয় সমস্যা হবেনা।। কারণ প্যারাডাইস লস্ট, মার্চেন্ট অব ভেনিস, ওল্ম্যান এন্ড দ্য সি.........বইগুলোকে বাংলায় অনুবাদ করলেও শিরোনামটিঅবিকৃতই থাকে।।। সেক্ষেত্রে এটাও তেমন রেখে দিলে কেমন হয়??কারণ উনি তো গল্পটা ইংরেজিতেই লিখেছিলেন।।। অন্য গল্পগুলোর ক্ষেত্রে শিরোনামগুলো অন্য কোন সাহিত্যকে মনে করিয়ে দেয়না বলে সমস্যা হয়নি, এটা একটু চোখে লাগল বলে বললাম।।।
ভাইয়া , পরের পর্বটা এই মাসেই দিয়েন।।। সামনে মাস থেকে অনির্দিষ্ট কালের জন্য ব্লগে অনিয়মি তহয়ে যাব।। ক্লাস নেই, ডাইনিং বন্ধ হলে, তাই হলে থাকাটা একট লস প্রোজেক্ট ।।। যাওয়ার আগে গল্পটা পড়ে যেতে চাই।।।
লেখক বলেছেন: শিরোনামটা নিয়ে আমার ভেতরেও খুঁতখুঁতানিটা থেকে গেছে। ইংরেজীটা যেই অর্থ বহন করে বাংলা টা পুরাপুরি তা করেনা। তারপরেও ধারাবাহিকতা বা অনুবাদের ধাঁচটা ঠিক রেখেই নামটা দিলাম। তুমি বলার পর টলস্টয়ের "ওয়ার এণ্ড পিস এর সাথে সামন্জস্যটা চোখে পড়লো।
ধন্যবাদ তোমাকে।
লেখক বলেছেন:
হমমম
নুশেরা বলেছেন:
রানার লেখার মধ্যে অদ্ভুত একটা নিরুদ্বেগ, নিরাসক্ত ভঙ্গি আছে... পাঠকের উৎকন্ঠার সঙ্গে তাল না মিলিয়ে নিজের মতো করে এগিয়ে চলা... গল্পের পরিণতি অনুমানের সঙ্গে প্রায়শই মেলেনা। আপনার অনুবাদে হুবহু সেই ভঙ্গিটাই ফুটে ওঠে। সার্থক অনুবাদ।
লেখক বলেছেন: নৈর্ব্যক্তিক বর্ণনা টাইপের কিছু একটা।
ধন্যবাদ ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















