জমাট বাঁধতে থাকে- পূণ্যার্থীদের ভীড়।
আঁতর সুবাসে, ঢাকা পড়ে
আঁশটে গন্ধমাখা - ছেঁড়া ফাটা কাপড়ের ঘ্রাণ।
খোলস বদলানো সরীসৃপেরাও
সফেদ কাপড়ে- মিলে মিশে একাকার।
সারি বেঁধে-
এক কাতারে; পাপ আর পূণ্যেরা!
তবুও;
কেউ কেউ ম্রীয়মাণ।
অপাংক্তেয়র মতো - ঠাই নেয় পিছে,
'নেহাত আসতেই হয় বলে -এমন কিছু
তাচ্ছিল্যে'র সান্নিধ্যে!
গুঞ্জন যেন থামতেই চায়না-
থেকে থেকে বেজে উঠে নির্লজ্জ রিঙটোনগুলি;
লেপ্টে থাকা চাওয়াগুলি নিয়ে!
অতঃপর সমবেত সমর্পণের অঙ্গীকার-
..............তাঁর কাছে।
দুহাত উঠে কমবেশী সবারই;
অপার্থিব সমর্পণে - পার্থিব বাসনার
সাধ নিয়ে;
মানুষগুলি দ্রুত পা বাড়ায় বিপরীত জীবনে।
ছবিসুত্রঃ Islamic Art: Salaam (Peace) in Arabic Calligraphy
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



