আমার প্রিয় পোস্ট

কথামালা-১

২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২

শেয়ারঃ
0 0 0

এখানটায় এলে পর, সবাই একটু থমকে দাড়ায়। কি যেন এক, না গাঁথা ভাবনায় আটকে পড়ে আটপৌড়ে শহুরে মানুষগুলো।
শীতের মাঝামাঝি এই সময়টা ছিল পড়ন্ত দুপুরবেলা। ধূলিমাখা সবুজের ফাঁকফোকড় দিয়ে, টুকরো টুকরো সোনালী আলোর ধারা; আর্দ্র মাটির মায়া মেখে নিচ্ছিল । রেললাইন এর পাশ ঘেষেই- শুকনো পাতার চাদরমুড়ি দিয়ে মেঠো পথটি এঁকে বেঁকে, তার সঙ্গী হয়েই মিশে গেছে যেন দিগন্তে।
শীতল ইস্পাতের চকচকে শরীর দৃষ্টি আকড়ে ধরে রাখতে চায়, কুয়াশায় হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত।দুপাশ থেকে মাথাচাড়া দিয়ে দাড়িয়ে থাকা গাছেরা ঝুকে ঝুকে ক্রমশ যেন নিজেদের ভেতরেই আহ্বান করে। জড়ো হয়ে থাকা ধূসর নুড়ির প্রবাহ থেকে- মাঝে মাঝে ছিটকে সরে আছে, নিয়ম না মানা কিছু চকমকি পাথর।
আনমনা পথিক ভাবে- কোথায় গেলে যাত্রার শেষ? দৃষ্টির বাইরে গিয়েও কেন মিলন হয়না, পাশাপাশি চলতে থাকা এই দুটি ধারার?
কেউ কেউ , দু এক কদম এগিয়েও যায় আড়াআড়ি পড়ে থাকা কাঠের টুকরো ধরে।
কিন্তু গন্তব্য শুধুই পিছু হটে।
একেবারে যারা সংসারী মানুষ; ওরা কেবলই পেছন থেকে তাড়া দিতে থাকে। ইস্পাতের যুগলদ্বয়ের একাকীত্ব, একদমই কাছে টানেনা তাদের।
গুমটিঘরের এই ছোট আকাশ টুকু, ক্ষনিক অতিথীদের দীর্ঘশ্বাসের বাতাসে ভারী হয়ে থাকে সবসময়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গদ্যস্মৃতিকথাগদ্যস্মৃতিকথা ;
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৬
বরুণা বলেছেন: দুই ভুবনে দুই বাসিনদা বনধু চিরকাল
রেললাইন বহে সামান্তরাল !!

বহে সামান্তরাল !!
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: গানটা নাহয় প্রতিফলনকে শুনিয়ে দিয়ো একদিন :)

২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৭
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: "...যুগলদ্বয়ের একাকীত্ব, একদমই কাছে টানেনা তাদের।"--কিন্তু দু'জন কিন্তু সবসময় পাশাপাশি। অদ্ভুত না পারভেজ ভাই??
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: মিলে যাওয়াটা হয়তো সমাধান নয়; এজন্যই বুঝি প্রকৃতির এই নিয়ম।

৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০০
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
দারুন কথামালা।

ছবিটা কি সিলেটের?
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: হুম; হবিগন্জের। লাউয়াছড়া বন এ।

৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

প্রথমেই বুঝতে পেরেছিলাম লাউয়াছড়া উদ্যানের ছবি হবে!!!
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: খুব চমৎকার জায়গা।

৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: খুব বিখ্যাত একটা ছবি। জায়গাটায় কেমনে যাওয়া যায়??
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: সরাসরি ঢাকা থেকে শ্রীমঙ্গল! ওখান থেকে ২০/২৫ মিনিটের পথ।

২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: কখনো কখনো!!
ধন্যবাদ।

৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬
নাজনীন খলিল বলেছেন:
ছবিটাতো আগেই প্রিয়তে গেছে---লেখাটিও ভাল লাগল। শুভেচ্ছা।
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ নাজনীন আপু।:)

৮. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: শ্রীমঙ্গল ঘুইরা আসছি...এই জায়গায় যাওয়া হইলো না:((
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: আবার যাইবা। এবার গেলে ৬ রঙা চা ও খেয়ে এসো। :)

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
ক-খ-গ বলেছেন: ছবিটার সাথে লেখাটি দারুন ভাবে একাকার হয়ে গেছে....ভাল লাগলো!
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ক-খ-গ।

১১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
আছহাবুল ইয়ামিন বলেছেন: লাউয়াছড়া শ্রীমঙ্গলে হয়ে থাকলে সম্ভবত মৌলভীবাজার জেলায় পড়েছে।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: হতে পারে। খুব একটা জানা নেই ওদিকটা।
কিন্তু শ্রীমঙ্গল কি জেলা না? খোঁজ নিবো।
ধন্যবাদ পড়ার জন্য।

১২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
আবু সালেহ বলেছেন:
কথামালা ভালো লেগেছে....
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আবু সালেহ

১৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭
লিপিকার বলেছেন: ছবিটা দারুন.......লেখার থিমটা অসাধারণ.....আর লেখাটা চমৎকার....
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ তোমাকেও।
শুভকামনা।

১৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
অদৃশ্য বলেছেন: পারভেজ ভাই......................সময়করে ঘুরে আসবেন।




সবসময় ভালো থাকুন।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: শুভকামনা।

১৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
অদৃশ্য বলেছেন: পারভেজ ভাই.....................চিত্রের সাথে কথাগুলো চমৎকার মানিয়েছে।

আমার ভেতরে বারবার ওই গুমটিঘরের আশপাশের ভারি বাতাসগুলো দআনা বেধে উঠছে......................

গুমটিঘর নামটি আমার খুব প্রিয়...........অনেক স্মৃতি.......

সবসময় ভালো থাকুন।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ছবিটা পোস্ট করেছিলাম আগেই। কথাগুলি গোছানো ছিলনা।
তাই আলাদা করে দেয়া।

১৬. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৫২
তারার হাসি বলেছেন:
'গুমটিঘরের এই ছোট আকাশ টুকু, ক্ষনিক অতিথীদের দীর্ঘশ্বাসের বাতাসে ভারী হয়ে থাকে সবসময়।" ... এমন কেন হবে ?
যাবার সময় আনমনা পথিক বারবার পিছনে ফিরে তাকায় আর রেখে যায় মমতা...
ছবি আর লেখা মিলেমিশে একাকার ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: হুম; মমতাটুকু থাকে বলেই তো স্মৃতিচারণ।
কিন্তু নাগরিক জীবন কেড়ে নিয়েছে অনেক কিছু; তাই দীর্ঘশ্বাস।
ওখানে যারা থাকে, তারা কিন্তু এভাবে এই অভাবটা বোধ করেনা।

১৭. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৬
লীনা দিলরূবা বলেছেন: ভ্রমণ কাহিনী। প্রতিটি ভ্রমণের মধ্যে দুটো হাহাকার থাকে, একটি হলো, এই জায়গাটি এত সুন্দর কেনো। অন্যটি, আমি মনে হয় আর কখনো এখানে আসবোনা। প্রথমটির তাড়নায় দুচোখ দিয়ে গিলে ফেলি জায়গাটিকে (সঙ্গে ছবি টবি) আর দ্বিতীয়টির কারনে মনে গুজরে মরে অপার্থিব কষ্ট। আর প্রকৃতি এত অকৃপণ ভাবে তার রুপ মেলে বসে আছে, আমরা ক্ষুদ্র মানুষ এসব অনুভূতির বাইরে যেতে পারিনা।

আমি খুব ভ্রমণ প্রিয় মানুষ। এই রেললাইন (লাউয়াছড়া) দেখিনি এখনো। হুমায়ুন আহমেদের 'শ্রাবণ মেঘের দিন' চলচিত্রে দেখে মুগ্ধ হয়েছি। স্বশরীরে মুগ্ধ হবো বলে পণ করেছি।

ধন্যবাদ মনোমুগ্ধকর ছবি (আগেও পোস্ট করেছিলেন)। এবং এমন চমৎকার গল্পের জন্য।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: আসলে ভ্রমণের মুগ্ধতার চমকটা শহুরে মানুষদের জন্য। যারা সেখানে বসবাস করে তাদের কিন্তু ভাললাগা থাকলেও কোন আক্ষেপ জন্মায় না। তারা তো সে মাটিরই সন্তান।
বরাবরই ভ্রমণ করতে খুব ভালো লাগে আমার; সেটা যে কোন অচেনা জায়গা হলেই হলো। ওখান থেকেই খুঁজে নেই তার নিজের রঙ, রূপ আর গন্ধ। ধন্যবাদ; শুভকামনা।

১৮. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০
সহেলী বলেছেন: অপূর্ব ! সবগুলো লিখে দিন , দেরী না করে ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: :) আচ্ছা, দেখা যাক।

১৯. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২
ফেরারী পাখি বলেছেন: ওহে সমান্তরাল পথের পথিক, কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়?
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: পথিকের কখনো পথ চলা শেষ হয় না। যে চলমান থাকে সে ই পথিক। থেমে গেলেই সংসারী।

২০. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৪
অন্তিম বলেছেন: হারিয়ে যেতে খুব ইচ্ছা করে।
শেষ হারানোর আগে অবশ্যই একবার হারিয়ে যাবার স্বাদ নিব।

ভাল থাকবেন।
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: শুভকামনা অন্তিম।

২১. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৯
সহেলী বলেছেন: হাসলেন যে ! কোন লেখার শেষ পর্যন্ত পড়তে চাওয়া কি দোষের !
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: কথামালার কি শেষ আছে?
মাঝে মাঝে কোন শিরোনাম ছাড়া অনেক কিছুই মনে হয়ে যায়। তাই এই শিরোনাম। আশা করছি কিছু স্মৃতি তুলে আনতে পারবো এর ভেতর দিয়ে। ভালো থাকবেন।

২২. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
সহেলী বলেছেন: স্মৃতি তুলে আনতে হয় না , ওরা এসে তুলে ধরে আমাদের উচুতে , আলোতে ! তাই বলে যাওয়া । লিখুন আপনার বুয়েটের দিন ,আগে পরের দিন !
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: সেটাই ভাবছিলাম। উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: হুম!! সবাই এভাবে লুকিয়ে গেলে কিভাবে হয় বলোতো!!?

২৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অনেক সময় নিয়ে শেষে পড়তে পারলাম। শুরুর বর্ণনা কেবলই বিভূতি-কে মনে পড়িয়ে দিচ্ছিল। তবে নতুনতর রূপে! (অন্যরকম আমেজ!)

আমি রেলস্টেশনের একাকীত্ববোধ করলাম!
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য :)
লিখে যাই, এলেবেলে!
প্রোফাইল ছবিটা ভালো হয়েছে!

২৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৩
পাগল রাজা বলেছেন: মনডা উদাস কেনোগো ভাইগ্না ?
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: ছবির কুপ্রভাব ;)

২৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৮
উধাও ভাবুক বলেছেন: আনমন পথিক ভালই ভেবেছেন। আর ভাবনা সেখানেই লুটোপুটি খেলে যেখানে যাওয়াটা অনেকটা অসাদ্যই বলা যায়।


শুভকামনা পারভেজ ভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: শুভকামনা উধাও ভাবুক।

২৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
আরিয়ানা বলেছেন: ভাল লাগলো পড়ে
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ আরিয়ানা।
জার্নালের কাজ এগুচ্ছে আশা করি।

২৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
ভুতের আড্ডা বলেছেন: দারুন লাগলো। ++++

একটা নতুন গল্প ছিল, একটু দেখবেন নাকি?? আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: অসাধারণ!! জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। :)

২৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
পারভেজ কতদিন কত লেখা পড়া হয়নি.........
ফিরে এসে পড়বো আশাকরি।
দেশে সবাইকে মন ভরে দেখে আসি...........
রিচার্জড হয়ে আসি।
দোয়া করবেন।

ভালো থাকবেন,
সবসময়কার শুভেচ্ছা।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: খুব ভালো হয়েছে দেশে আসলেন। অবশ্যই দেখা হবে। :)

৩০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৫
হিমালয়৭৭৭ বলেছেন: Click This Link

expecting ur view, not comment. for the net's speed being too slow, i am leaving this post wishing to make comment on later.
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: আচ্ছা হিমালয়। :)
দেখছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫
নিবিড় বলেছেন: কথামালা টেনে ধরছে ....খুব
আমিতো অনুবাদ মনে করে পড়া শুরু করেছিলাম :)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: :)

৩৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৭
...অসমাপ্ত বলেছেন: এই জায়গাটা খুব চমৎকার....

কোথাও পড়েছিলাম ...ইস্পাতেও যে বিষন্নতা থাকতে পারে রেল লাইন না দেখলে কেউ বুঝতে পারবে না।

লেখাটাও চমৎকার...
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: কথাটা খুব সুন্দর তো!! ধন্যবাদ উল্লেখ করার জন্য।
অনেকদিন পর দেখছি।

৩৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৯
কঁাকন বলেছেন: বিষন্ন মন উদাস (খারাপ না কিন্তু) করা লিখা
ভালো থাকুন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: আচ্ছা একদিন মন চনমনা (ভালো না কিন্তু) করা লিখা দিবো :)
শুভকামনা।

৩৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮
শত রুপা বলেছেন: ভাল লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে, শত রূপা, শুভকামনা।

৩৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬
জেরী বলেছেন: লেখাটা ভালো হয়েছে ভাইয়া:)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ জেরী :)

 

মোট সময় লেগেছে ১.৪১১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির অনেক ইচ্ছে হয়! হয়তো পড়তে ভালো লাগতো বলেই! তাই এই সব টুকটাক কথা নিয়ে শব্দ নিয়ে নাড়াচাড়া! ব্লগে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ