বিন্দু বিন্দু জমে থাকা স্বেদ,
মুক্তো দানার শুভ্রতা;
লোনা জলে- সাগরের গর্জন স্বাদ,
পাইনা আর।
কেশরাজি ঘ্রাণে- গন্ধি বকুলের শিহরণ,
আসে না স্মৃতিতে।
কাকচক্ষু জলের অতলে
দেখিনা আধাঁরের পূর্নিমা;
সে চোখে,
কেবল নিমেষ চেয়ে থাকা অতীতের ছায়ায়।
রিনিঝিনি কন্ঠের তীক্ষ্ণতা
যেন দূরাগত আনমনা পিছুডাক;
হৃদধ্বনি থামেনাতো আর।
উষ্ণতা ছোঁয়া তার,
নিজ শ্বাসে উত্তাপ বড় বেশী আজ;
চলা পথে-
হলদেটে ঘাসেরা ম্রিয়মান হয়ে থাকে।
তবে.......!
কবিরা বরাবরই মিছে কথা বলে
খুব আত্মবিশ্বাসের সাথে!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



