আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- একটি সাইফাই গল্প গ্রন্থের কথা - সাদা কালো এবং ধূসর
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: পাপ - ৭ - স্বদেশ হাসনাইন
- ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায় - আহমেদ রাকিব
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- বৈজ্ঞানিক কল্পকাহিনী: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর - আশরাফ মাহমুদ
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- স্মৃতির পাতা থেকে - ১: প্রিয় বন্ধু এনামুল আজিম (যে হতে পারতো আরেক রামানুজন) - আনন্দ-উল্লাস
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- কুয়াকাটার ছবি - ফয়সাল আকরাম
- স্নানক্লান্তি - ছন্নছাড়ার পেন্সিল
- সুন্দরবন মুহূর্ত - আকাশ অম্বর
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- একটি ট্রেন ভ্রমণ। - তারার হাসি
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জল টলমল - অনাহুত আগন্তুক
- গল্প: খুন - ইমন জুবায়ের
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- অত্যন্ত অনন্ত ১ - অনাহুত আগন্তুক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
চলে যাওয়া
২৬ শে জুন, ২০০৯ রাত ৯:০৪
আব্বা চলে গেলেন।
আমাদের খুব বেশী ভাবনা-চিন্তার সময় আর ঝামেলার বোঝা না চাপিয়েই বিদায় নিলেন তিনি। সারাজীবন যিনি বাহুল্যতাকে এড়িয়ে, নীরবে নিজের দায়িত্ব পালন করে গেছেন; শেষ মূহুর্তটি পর্যন্ত স্ত্রী-সন্তানদের নির্ঝঞ্ঝাট রাখতে চেয়েছিলেন।
হঠাৎ করে ব্লাড প্রেশার ড্রপ করার কারণে ১৬ই জুন, মঙ্গলবার ভর্তি হলেন ক্লিনিকে। ডিহাইড্রেশন আর দূর্বলতা ধরা পড়লো। রাতটি ক্লিনিকেই থাকতে হয়েছিল; ব্লাড প্রেশার রেগুলার হলেও দূর্বলতার কারণে স্যালাইন দিতে হচ্ছিল, মুখে তেমন কিছুই খেতে পারছিলেন না। কিন্তু পরদিন থেকে কিডনি ফাংশন কিছুটা অনিয়মিত হয়ে গেলো; একটু ঘোরের ভেতরেই ছিলেন। এর ভেতরেই বিড়বিড় করে আমাকে বললেন, মা'কে নিয়ে যেন বাসায় চলে যাই। অভ্যাসমতো তসবির খোঁজে মাঝে মাঝে ভুল করে আঁকড়ে ধরছিলেন স্যালাইন টিউব। সেটাকেই আঁকড়ে ধরে জপছিলেন নীরবে।তখনও আমার মাথায় খেলেনি উনার চলে যাবার চিন্তা।
বুধবার রাতে খুব একটা বেশী জানান না দিয়েই নীরবে চলে গেলেন তিনি।
বৃহস্পতিবারে চিরতরে নিজের জন্মভূমিতে ফিরে গেলেন। পিতৃপুরুষের শায়িত ভূমিতেই তার স্থান হলো; একদিন আমরাও যেখানে ফিরে যেতে চাই।
পেছন ফিরে তাকালে বাবাকে দেখি একজন অসম্ভব ধৈর্য্যশীল আর কষ্টসহিষ্ণু একজন মানুষ হিসাবে। ক্লাশ ফাইভে পড়ার সময় পিতাকে হারিয়েছিলেন। অসম্ভব কষ্টের ভেতর দিয়ে ছোট দুটি ভাই বোন আর বিধবা মা কে নিয়ে জীবন সংগ্রাম করেছেন তিনি। কারো কাছ থেকে খুব বেশী আশা করেন নি কখনোই; হয়তো চেয়ে কখনো পান নি বলেই। সৃষ্টিকর্তার উপর তার অগাধ বিশ্বাসকে কখনো টলতে দেখিনি। খুববেশী এক্সপেক্টেশন কখনোই ছিলনা তার। কিছুটা স্বাচ্ছন্দ থাকলেই তিনি তৃপ্ত থাকতেন। ছোটবেলায় খুব ভোরে ঘুম ভাঙ্গতো ওনার অজিফা পড়ার শব্দে। একদিন লেখাগুলি খুলে দেখেছিলাম সেখানে তার কয়েক প্রজন্ম পূর্বের সকলের নাম উল্লেখ করা আছে, তাদের শান্তি কামনা আর তাদের জন্য দোয়া। নিজের পরিচয়কে কখনো বিস্রৃত হননি তিনি। প্রথম জীবনে আধ্যাত্মিকতাকে আঁকড়ে ছিলেন বেশ কিছু বছর। পরে তার শিক্ষকের ( বাইতুশ শরফের বড় ইমাম আখতার সাহেব) নির্দেশে সংসার ধর্মে চলে আসেন। ধর্মান্ধ ছিলেন না কিন্তু ধর্মভীরু ছিলেন। কখনও কাউকে আঘাত দিয়ে কথা বলতে বা কটুকাটব্য করতে শুনিনি ওনাকে। সন্তানদের গায়ে হাত তুলেছেন বলেও দেখিনি। বড়জোর ধমক দিতেন। শত আঘাত পেলেও প্রতিঘাতের চিন্তা ছিলনা তার; সবসময় বলতেন- " থাক, বাদ দে।'
সরকারে চাকুরীতেও সততার বাইরে কখনো কোন ভাবনা আনেননি। জীবনের শেষ দিনটি পর্যন্ত নিজের উপার্জনে চলেছেন। বড়জোর মাঝে মাঝে কিছু অর্থ চাইতেন অভাবী লোকজনদের দিবেন বলে।
গত তিন মাস চট্টগ্রামে যাবো যাবো করে যাওয়া হয়ে উঠছিলো না। ১৫ তারিখে গিয়েই ওনাকে হারিয়ে আসলাম দুদিন পর।
হয়তো উনি অপেক্ষায় ছিলেন।
ছয়বছর আগে আজকের এই দিনে উনি অকালে কনিষ্ঠ সন্তান কে হারিয়েছিলেন। তারপরও সৃষ্টিকর্তার মহিমাকির্তনে তার কোন দ্বিধা ছিল না কখনো। যদিও সেই শোক তাকে খুব বেশী কাবু করে রেখেছিল এ কটা বছর। সেই জুন মাসেই প্রিয় সন্তানের কাছে চলে গেলেন তিনি।
আমরাও অপেক্ষায় থাকলাম;
সময় হলে পিতা তোমার কাছে যাবার জন্যে।
ভেবেছিলাম বাবা দিবসে কিছু লিখবো, সম্ভব হলে ওনাকে দেখাতাম। হলো না। কষ্ট টা সারাজীবনের জন্য রয়ে গেলো; আমার কিংবা রানার লেখালেখির তেমন কিছু উনাকে দেখানো হলো না।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ রাত ৯:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এক্স ফাইলস্ বলেছেন:
শোক সামলে উঠুন আর উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আপনার বাবার জন্য শ্রদ্ধা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাঙ্গা পেন্সিল
লেখক বলেছেন: দোয়া করবেন।
লেখক বলেছেন: সন্তানরা যেন বাবা, মা কে কখনো আঘাত না দেয়। এটাই তাদের ভালো থাকা।
ফিফথ্নিক বলেছেন:
আল্লাহ তাকে শান্তি দান করুন
লেখক বলেছেন: কৃতজ্ঞতা থাকলো।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
আল্লাহ্তায়ালা আপনার বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শোক সামলে উঠুন, পরিবারের সবাইকে শান্তনা দিন।
লেখক বলেছেন: ধন্যবাদ এই চাওয়াটুকুর জন্য।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
উনার আত্মার শান্তি জন্য দোয়া করি।অট: মানুষের বাইরে টা দেখে বোঝার উপায় থাকে না ভেতরে কি হয়, তাই না!
লেখক বলেছেন: মানুষ কি নিজেই বুঝে নিজের ভেতরটা?
ভালো থাকবেন।
জয় সরকার বলেছেন:
মনটা খারাপ হয়ে গেল পারভেজ ভাই।তবে অমোঘ এ নিয়ম তো মানতেই হবে, তাই না? ভাই যত তারাতারি সম্ভব শোক সামলে যেন উঠতে পারেন সে কামনা রইল।আপনার আব্বার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
যেটুকু সম্ভব সেটুকু ভালো থাকার চেষ্টা করবেন এই আশা রইল।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা জয় সরকার।
আপনিও ভালো থাকবেন।
রোডায়া বলেছেন:
শ্রদ্ধা রইলো মানুষটার জন্য৷
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
আশরাফ মাহমুদ বলেছেন:
বিনম্র শ্রদ্ধা
লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ
পাথুরে বলেছেন:
ভাইয়া, কিছুদিন আগে আমার পোস্টে একটা মন্তব্য করেছিলেন। মনে পড়ে গেল-বাবার জন্য শ্রদ্ধা আর দোয়া।
লেখক বলেছেন: গেলাম ঠিকই। বেশীক্ষন কাছে রাখতে পারলাম না।
ভালো থেকো।
লেখক বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
এই শোক সামলে ওঠার শক্তি যেন আপনি পান সেই কামনাই করছি পারভেজ ভাই। পিতামাতার চলে যাওয়া মানেই মাথার ওপর থেকে একটা হাত সরে যাওয়ার মত। তবে তার শুভবোধ সবসময়েই আপনার চলার পথে পাথেয় হয়ে থাকুক, এই কামনাও রইলো।
লেখক বলেছেন: আমরাই তো তাদের রেখে যাওয়া পদচিহ্ন; সেভাবেই যেন প্রজন্মে তাদের কথাগুলি জানিয়ে যেতে পারি।
লেখক বলেছেন: এটাই হবে প্রকৃত সন্মান প্রদর্শন। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ এই চাওয়াটুকুর জন্য।
রোবট রাজকন্যা বলেছেন:
কিছু বলার ভাষা নেই, শুধু একটা কষ্ট বুকে জমাট বাঁধে...
লেখক বলেছেন: কৃতজ্ঞতা জানাই।
লেখক বলেছেন: ধন্যবাদ কঁাকন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার আন্তরিক চাওয়াটুকুর জন্য।
ফেরারী পাখি বলেছেন:
বেশ ক'দিন আপনার খোঁজ পাচ্ছিলাম না, কাকে জিজ্ঞাসা করবো ভেবে ভেবে ক'টা দিন গেল। তারপর কাল একটা পোস্ট লিখলাম। আর তারপরও পরে আজ দেখলাম, আপনাকে এভাবে।একটা বয়ষ পর্যন্ত বাবা-মা কোনদিন চলে যেতে পারেন, এই ভাবনা ভাবতেই পারতাম না।
ইদানীং প্রায়শই একটা অজানা আশংকায় থাকি। আমার সব সময় মনে হয় কি প্রিয়জনদের আগেই যদি আমি চলে যেতে পারতাম, কত ভালো হত তাই না?
কারও যাওয়া আর এভাবে অসহায়ের মত দেখতে হত না--সেটা যত স্বাভাবিক ই হোক না কেন?
শোক সামলে উঠুন।
লেখক বলেছেন: প্রিয়জনদের ধরে রাখা যাবে না এই নির্মম সত্য হয়তো মেনে নেয়া যায়; কিন্তু যে সময়টুকু, যে মনযোগটুকু তাদের প্রাপ্য থাকে , সেটা যে কখনোই দেয়া হয়ে উঠেনা; এটাই সবচেয়ে বেশী কষ্টকর, আরো বেশী নির্মম।
সহেলী বলেছেন:
আপনার আব্বার আত্মার মাগফেরাত কামনা করছি । আপনার আম্মাকে আল্লাহ্ ধৈর্য্য দিক ।
সেবার অস্ট্রেলিয়ার বাবা দিবসে উনাকে নিয়ে লেখা পোষ্ট কি ইনি দেখেছিলেন ?
ভাল থাকবেন ।
লেখক বলেছেন: না, আব্বা আমার লেখালেখির ব্যাপারটা জানতেন না।
ভেবেছিলাম কোন একসময় দেখাবো।
হলোনা।
লেখক বলেছেন: সহমর্মিতার জন্য ধন্যবাদ আকাশচুরি
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
জুল ভার্ন বলেছেন:
মা-বাবার তুলনা শুধুই মা-বাবা। মা-বাবার আদর বঞ্চিত আমি বড় হয়েছি নিদারুন অসহায় ভাবে। প্রতিটা মুহুর্ত মনে হয়-যদি আমার মা থাকতো। যদি বাবার এক্টুখানি স্পর্শ পেতাম.................. আপনার অনুভুতিগুলোকে খুব আপন মনে হয়।পড়তে পড়তে চোখ ভিজে উঠছিল।
আপনার আব্বার আত্মার মাগফেরাত কামনা করছি ।
লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ। আপনার কষ্টের সাথে কোন কিছুই তুলনীয় নয়।
আহমেদ রাকিব বলেছেন:
আপনার লেখায় ভয়ংকর আবেগ। এর বেশি কিছু বলতে পারছি না। শোক সামলে উঠুন। আর আপনার বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা থাকলো।
অদৃশ্য বলেছেন:
পারভেজ ভাই..........................( ইন্না লিল্লাহি..........)মনটা খারাপ হয়ে গেলো খুব। প্রিয় মানুষ চলে গেলে খুব কষ্ট হয়।
ওনার আত্মার শান্তি প্রার্থনা করছি.........
সবাইকে নিয়ে ভালো থাকুন।
লেখক বলেছেন: ভালো থাকুক সবাই।
রোহান বলেছেন:
ভাইয়া অনেক দিন পরে আপনার ব্লগে এলাম...এখন চোখ টা ভিজে যাচ্ছে
সবাইকে নিয়ে ভালো থাকুন.....
লেখক বলেছেন: তুমিও ভালো থেকো; ধন্যবাদ রোহান।
একজন ধর্মভীরু, সৎ, নিরহংকারী এবং আদর্শবাদী বাবা আর কয়জনের আছে?
আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করবেন ইনশাল্লাহ।
লেখক বলেছেন: ইনশাল্লাহ।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ শ।মসীর
অদ্রোহ বলেছেন:
ভাইয়া,এটুকুই বলব,আপনার শোক যেন শক্তিতে পরিণত হয়।আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকেও ।
অদ্রোহ বলেছেন:
অঃটঃ পারভেজ ভাই,আপনার পৈতৃক গ্রাম কি লোহাগাড়ার চুনতি গ্রামে?
লেখক বলেছেন: আমাদেরটা লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন; চুনতির ঠিক উল্টোপাশে রাস্তার পশ্চিমে।
আইরিন সুলতানা বলেছেন:
পোস্টটা একটু দেরীতে খেয়াল করলাম। যত স্বান্তনাই দেই তা কম হবে। তবে আপনার আব্বার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আপনার বাবার আদর্শকে যে আপনারা ধারণ করে জীবন-যাপন করতে পারেন সব সময়। আপনাদের পুরো পরিবার যেন ভাল থাকে সব সময়। লেখক বলেছেন: ধন্যবাদ শুভকামনাটুকুর জন্য।
ভাল থাকুন সবসময়, ঠিক যেমনটি বাবা চাইতেন এবং মা চান।
মাকে ভাল রাখুন, নিজে ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ আন্তরিক চাওয়াটুকুর জন্য।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা, ভালো থাকবেন আপনারাও।
নুশেরা বলেছেন:
গতবছর সেপ্টেম্বরে আপনার পোস্টে মোমের আলোয় তোলা চাচার ছবিটা দেখি মাঝে মাঝে... আপনি যেমন লিখেছেন উনাকে দেখলে ঠিক তেমনই মনে হতো...আপনার ব্লগে এসে এই খবর জানবো ভাবিনি পারভেজভাই... কষ্ট... বড় কষ্ট... ...
চাচী এখন কোথায়, হালিশহরেই? কেউ আছেন উনার সঙ্গে?
লেখক বলেছেন: আম্মা হালিশহরেই, ভাই, ভাবী, বোন আছে ওখানে।
তারপরও সবকিছুই বদলে যায়।
লেখক বলেছেন: ধন্যবাদ অনন্ত দিগন্ত ।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
রাটসা বলেছেন:
ওনার আত্মার মাগফেরাত কামনা করছি....ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ রাটসা
আজনবী বলেছেন:
অনেক দেরীতে পড়লাম। ভাল থাকবেন, আপনার আব্বার জন্য দোয়া করি।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা; ভালো থাকবেন।
আরিয়ানা বলেছেন:
খুবই দুঃখিত। অনেক শ্রদ্ধা রইল।
লেখক বলেছেন: সহমর্মিতার জন্য ধন্যবাদ আরিয়ানা।
দীপান্বিতা বলেছেন:
পাপার কথা মনে পরল ........ওনার আত্মার শান্তি কামনা করি
লেখক বলেছেন: চলে যাওয়া সব মানুষরা যেন শান্তির সন্ধান পায়।
ভালো থাকবেন
লেখক বলেছেন: ধন্যবাদ সবুজ।
মেহবুবা বলেছেন:
আপনার আব্বার জন্য দোয়া থাকলো । জুন মাসটা আপনাদের জন্য কঠিন সময় । আল্লাহ আপনাদের ধৈর্য্য দিক ।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা। সময় কিভাবে চলে যায়, বুঝে ওঠার সুযোগ দেয় না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























