তাই ইতিহাসের সত্যকথন, আমার কাছ থেকে আশা করাটা ঠিক হবে না; এমন কি, নিজের সাথেও শঠতায়ও আমার দ্বিধা নেই।। অন্য সব পেশার মানুষদের মতো, আমার পেটও চালাতে হয়; আর সেটা লেখালেখির মাধ্যমে উপার্জিত আয় থেকে। পূর্বসূরীদের অনেকের মতো, আমি হাওয়ায় ভেসে বেড়াই না।
আমার এক নির্বোধ প্রতিদ্বন্দী ডি ব্রুক; যে কিনা ওয়ার্ল্ড গভর্মেন্টের ভাতাপ্রাপ্ত লেখিয়ে; তার ২ মেগাবাইট বই জুড়ে সাফাই গেয়েছিল; কেন সে এইসব ছাইপাশ লিখছে। বলতে দ্বিধা নেই আমিও এমন অখাদ্য লিখে চলছি মাত্র ২০০০ আর্থো'র জন্যে। যা দিয়ে আমি, তিন বার হাতবদল হওয়া একটা সোলার কার কিনতে পারি। অনেক দিন ধরেই নজরে রাখছিলাম ওটাকে। অবশ্য যদি 'স্নিজি বুল' টাকা সময় মতো না পায়! আমাকে আগেই আমাদের বিপ্লবী পুরোহিতের কাছ থেকে টাকাটা হাপিস করতে হবে।( লোকটা যেন টাকাটা সময়মতো যাতে আমাকে দিতে পারে!! এ সময়ের ভেতর 'স্নিজি বুলে'র হাতে টাকা গেলে সে ই কিনে নেবে! আবার অন্য কোন বিপ্লবী পুরোহিত তাকে সরিয়ে ক্ষমতায় আসলে তো সবই গেল! )
বিদ্রোহীদের যে ধারাটা ওয়ার্ল্ডগভকে নড়বড়ে করে তুলছিলো (এ ধরণের কথা আমি কত সহস্রবার যে বিদ্রোহীদের নানা পুস্তিকায় পড়েছি! এক লাইন ও বিশ্বাস করিনি!) তার ব্যপ্তি আসলেই ছিল দানবীয়! নয়তো সভ্যতার পাঁচ হাজার বছর পেরিয়ে গেলেও ( সভ্যতা না বলে যুদ্ধবাজী বলাই যথাযথ!) কিছু মানুষের এখনও সরকারবিরোধী আন্দোলনে উৎসাহের কমতি নেই! যদিও প্রতিবারই দেখা যায় তিন মাসের মাথায় সব সরকারই স্বৈরাচারে পরিণত হয়; হতে বাধ্য।
আমার কাছে যেটা অবাক লাগে, তা হলো মানুষেরআচরণ! সুযোগ পেলেই তারা এক ঘটনার পূনরাবৃত্তি করতেই থাকে, করতেই থাকে। এরা যে আবার উল্টে যাবে, চেহারা বদলাবে- এদের বিরুদ্ধেও যে তাদের আবার আন্দোলন করতে হবে-এ সব কিছু জেনে বুঝেই!
আমার কাছে ব্যাপারটা মনে হয় যেন রাত্রিনিদ্রার মতো। আমরা প্রতি রাতে ঘুমোতে যাই; জানি যে- আগামীকাল রাতেও তাই ই করবো; আর এই দুই সময়ের ভেতর তেমন কিছু বদলে যাবার কোন সম্ভাবনা নেই। মজার বিষয় মনে হচ্ছে? মোটেই নয়।
আসলে আমার মনে হয়, এ ছাড়া আমাদের আর কিছু করার নেই।
পৃথিবীটা এতোই সাধারণ আর করার মতো কাজ আছে খুব কমই। তাই বাধ্য হয়েই আমরা দীর্ঘ সময় ধরে একই রকম ভাবে বেঁচে থাকছি। যতদিন না পর্যন্ত কোন ভিনগ্রহী এসে হাজির হয় আর আমাদেরকে উপলব্ধি করায় , তারাও এভাবে দিনের পর দিন ধরে চক্র চালিয়ে ছিল। হয়তো বিবর্তনের ধারার আদি থেকে দেবত্ব লাভ করা পর্যন্ত!
আচ্ছা, এক ই কথা যে বার বার বলে যাচ্ছি; টাকা পয়সা পাবো তো?! যাই হোক, হাজার বছর ধরে যদি এভাবেই কাজ হয়; তাহলে এখনো হবে।
তবে এই ফাঁকে কিছু কথা মনে হয় বলে নেয়া উচিত; যাতে আপনারা পাঠকরা সন্দেহ করতে শুরু না করেন যে- আপনাদের এই অতি বিনয়ী লেখক, প্রদর্শক এবং দার্শনিক(!) এর আসলে মোটেই লেখনী ক্ষমতা নেই।
কিছু অর্থহীন প্রলাপ শোনার জন্য কে ই বা মূল্যবান সময় নষ্ট করে বই কিনবে বা ভাড়া নিবে? এর চেয়ে ভালো জিভে জল আনা কোন বড়সড় বার্গারে কামড় বসাতে মন্দ লাগবে না! বিশেষত তাতে যদি থাকে- মঙ্গলের কৃত্রিম স্যান্ড ডগ সালাদ আর বাড়তি মুচমুচে আফ্রিকান বিষাক্ত মাসরুম সালাদ। আমারও যে এটা খেতে মন চায়না তা বলবো না; সাথে যদি আসল বিটল ব্লাড ওয়াইন থাকে( সিন্থেটিকটা নয় কিন্তু); তাহলে তো পোয়াবারো!
তাহলে মহান নর্মালসদের সেই বিদ্রোহের গল্পই করি; যেটা সেই দুঃসহ দূর্ভিক্ষের সময়ে হয়েছিলো। আর চরম বিপর্যয় ডেকে এনেছিলো (এভাবেও বলা যায়- অনেক সরকারী কর্মচারীকে মরতে হয়েছিলো!) আর কারো কারো জন্য রাতারাতি ধনী হবার সুযোগ করে দিয়েছিল। (লুটতরাজটা বেশ ভালোই হয়েছিলো। আমিও একটা পুরানো মোবাইল ফোন বাগিয়েছিলাম, যেটার ডিস্প্লেটা আবার ছিল হলোম্যাটিক!) বিদ্রোহটা হয়েছিলো সারা পৃথিবী জুড়েই।( ইন্টারনেট কে ধন্যবাদ দিতেই হয়! মানুষের ভেতর এখন আর জাতবিশেষ নেই। একই অখাদ্য সংগীত, একই সস্তা বটতলার লেখা; আল্ট্রাভায়োলেট ত্রিমাত্রিক এনিমেশন সিনেমা, আর খাদ্য বলতে সেই এক বেলোনি নুডলস! ( বছর জুড়ে! সব স্বাদের!বিষমুক্ত!(TM)
দেখে শুনে মনে হয়, একটু দাপুটে মন আর গোপনীয়তা রক্ষা করতে পারে এমন একটা শক্তিশালী সার্ভার থাকা উচিত।( তা না হলে, সাইবার পুলিশ এসে এমন শক্ দিবে যে; আপনি বিনয়ের অবতার হয়ে পড়তে বাধ্য। তখন নতজানু হয়ে ওয়ার্ল্ডগভ বেঁচে থাক; জয়তু ওয়ার্ল্ডগভ বলে রাবিশ গুন গান গাইতে হবে।)
এবার কিছু ভয়েস-মেইল ছাড়ুন, সরকারী লাইন জ্যাম করে দিন। এরপর আপনি যা বলবেন, যা গাঁজাখুরী কিস্সা শোনাবেন, লোকজন সেটাই গিলবে! হ্যতো আপনি নিজেকে- " ন্যায়ের জন্য স্বাধীনতা গোষ্ঠীর' প্রধান হিসেবেঘোষণাও করে দিতে পারেন! কিংবা হয়ে যান জনগণের দরদী সেবক! (লোকজন এটা বেশী পছন্দ করে।)
কিছুদিন আগে আমি একটা কাগজে ছাপা বই পড়েছিলাম (জী, সেই আরাধ্য কাগজের বই! যার শক্তির উৎষ এখনো রহস্য হয়েই আছে। বছরকয়েক আগে কে যেন বলেছিলো, এটা শূন্যতার শক্তি দ্বারা চালিত হতে পারে। আহাম্মক আর কাকে বলে! পরবর্তীতে আমরা সবাই সিদ্ধান্ত দিলাম যে, একমাত্র ব্ল্যাক হোল এনার্জির পক্ষেইই বইকে চালিত করা সম্ভব। আজকাল দিনে অনেকেই যারা পড়তে পারে না, তারা খুব অবাক হয় এই ভেবে যে, কাগজের বইগুলি কেন নিজ থেকে শব্দ করতে পারে না! আমি একবার একজনকে বোঝাতে চেয়েছিলাম যে, আসলে এই বইগুলি দেখে দেখে পড়ার জন্য উদ্ভাবিত হয়েছিলো। সে সোজা বলে দিলো, আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে!
হয়তো সে ই সঠিক ছিল!
তো, সেই বইতে, কেউ একজন একটা বিপ্লবের কথা লিখেছিল; যখন সেই বিপ্লবের পর মানুষজন বেশ শান্তিতেই নাকি থাকতো! বেশ কিছু পরে আমি খোজ খবর করে জানতে পারলাম, ঐ বইটা আসলে মোটেই কোন কাজের কিছু ছিলনা, এবং বিপ্লবের কথাটাও ঠিক না! ওটা আসলে 'বাইগন' সময়কালিন লেখা কোন একটা কল্প গল্প! ব্যাপারটায় খুব বিব্রত হতে হয়েছিলো আমাকে। কারণ আমি ইতিমধ্যে বিষয়টাকে ঐতিহাসিক ধরে নিয়ে বেশ কিছু রেফারেন্স দিয়েছিলাম, আর লোকজনও এটাকে নায়কোচিত বিরাট গর্বের একটা কিছু ভাবতো। যেরকমটা কেবল 'স্বর্ণ যুগের' ( দূর অতীত) লোকেদের পক্ষেই সম্ভব ছিল। ওর অনুবাদটা সবাই সত্যি ধরে নিয়েছিল। আজকাল কাগজের বই এতোই কম যে, অল্প যে কয়জন লোক লেখা পড়তে পারে, তারা ছাপার অক্ষরে যা দেখে সেটাই বিশ্বাস করে; এতে অবশ্য আমি দোষের কিছু দেখিনা।
বইএর প্রসঙ্গে আমার ব্রুকের কথা মনে পড়ে গেল। সে যে নির্বোধ একটা লোক, এটা নিয়ে কখনোই আমার কিংবা আমাদের সহগোত্রিয় কারো ভেতরই কোন দ্বিধা ছিল না। আমার ধারণা সে নিজেও এ ব্যাপারটা নিয়ে নিশ্চিত ছিল! একটা কাপুরুষ, মেরুদন্ডহীন লোক; খালি আশার ফানুসে থাকে; কিন্তু কিছুই পায়নি জীবনে। বিলাপ করেই কাটিয়েছে বেশী সময়। আমরা তাকে সহ্য করে নিতাম যদিও। কেননা তাকে দেখে আমাদের মনে পড়তো, তার মতো হতভাগা লোকও দুনিয়ায় আছে; যে আমাদের চাইতেও ব্যর্থ! আমরা কখনো ভীত ছিলাম না যে, সে আমাদেরকে টেক্কা দিতে পারবে!
কিন্তু সে দিল!
........মরে গিয়ে!
আমরা উপলব্ধি করলাম, আমাদের জন্য একই নিয়তি অপেক্ষা করছে!
নপুংসকের মতো জীবন যাপন করে, আর মনে মনে আশা করা যে, একদিন হঠাৎ আমরাও বরপ্রাপ্ত রাজপুত্র হবো । তারপর একদিন তার মতো করেই বিদায় নেবার পালা!
মৃত্যই আমাদের মনে করিয়ে দিবে আমরা নিছকই কী ছিলাম, আর সেটাই চরম সত্য !
ধ্যাৎ!!
(সমাপ্ত)
(মূল গল্প: এনামুল আজিম রানা)
FUTURE OF FICTION
Let me start the story saying who am I .I am a paid writer of the rebels,so do not expect me to be truthful to the history ,nor truthful even to myself,for I had to earn my living like everyone else ,and like many before me I do not pretend to live only in air.As my stupid rival De Brook ,paid writer of WorldGov had said ,in his pretty little 2MB book why he is writing his crap, me too is saying that I am writing this crap for 2000 Ertho, which I am hoping will let me buy a pretty twice sold solar car that I have my eye for a long time ,and if sneezy Bull do not get the money before I manage to haggle that from my
Reverend rebel commander (May he give me the money in due time, that is before the car is sold to snezzy Bull, or another reverend commander overthrows him).
The rebelian that rocked the WorldGov (I myself had read this line thousands of time in thousands of Rebel Books, not believing a single time), was monstrous in the sense that even after 5 Thousands year
of civilization(read barbaric warfare) ,mankind got enough enthusism to overthrough the WorldGov to replace it with another WorldGov ,which in not more than three months became another tyranny ,as it must be.What astonishes me is that mankind ,if they get the chance,will repeat the same old thing again and knowing ,knowing fulll well that soon they will have to do this overdone thing again.
The methapore that comes to my mind is sleep, we sleep every night, knowing we will sleep the next night, and nothing will change much between the two sleeps. Funny ,isn't it?No ,it's not.
I think what we did was the only thing we could have done.This world is so simple and there are so few things to do that we are bound to repeat them again and again till some aliens come and show us that they were doing the same thing for a long time ,maybe from the time when they arose for the primordial muck to attain sainthood .Now I am wondering whether my repetitive words will get me any money, any way it had works for thousands of years, why not now?
Just let me add some mouthful words so that, you, dear reader do no start to harbour the suspcion that your humble writer, guide and philosopher (!) do not posses the ability to write some meaningless jumble of words that evokes sublime sense of helplessness, for why would otherwise you would buy or rent this book to whither away your worthless time? You would decide better to buy a big Burger with mouth watering artificial martian sand dog meat with extra crispy
Africal Poisonus Musroom salad. Not that I disliked that ddelicacy, specially if it can be have with a pint of original Bettle Blood Wine (No synthetics Please.) So let me say that the revolution of the great Normals in the tumultuous year of the famine ,that caused havoc ,(read killed many WorldGov employee) and paved the path for some man to become rich(The loot was great, I even got a old mobile phone with holomatic reading display ).The revolution was world wide (thanks to internet ,man had become almost same species ,enjoying same garbage music ,reading same garbase books ,seein same ultraviolet CGI movies and eating same food ,namely The Belony noodles(All season ,All flavor ,no poisoning !(TM)).
It seemed you need only strong mind and a strong server with extra spy evading capacity (otherwise the CyberCops would come to give you a nasty shock to make you humble and obedient to the great truth ,justice and crap(Long live the WorldGov ,hail worldGove !).
Now broadcast some v-mail, jam the Gov lines, and the people would truthfully oblige whatever crap you proclaim, maybe you may title yourself to be the Head of the Freedom From Injustice Society, or the obedient servent of the people ,(People like that!).
Several days ago I read a paper book(Yes ,those elusive paper books, on whose power source remains a mistery ,some years ago someone said it may be vaccuam energy that drives a paper book ,how reduculas ! And later we all voted that it must be black hole energy that drives a book .These days many people who could not read wonder why thses paper books do not read alowed their content ,I tried once to convince one of them that it was invented to be read, he simply said I was out of my head ,maybe he was right .) in it sombody wrote about some revolution about the past when after the revolution mankind lived happily ever after.I gathered the information much later that it was not a serious book about any real revolution at all, rather a science fiction of bygone era,and it embarrased me much for I started using the events to be histirical and much to my difbelief ,most meople thought that it was indeed heroism of highest order that only people of the Golden Era(read past) could perform.That translates to they believed it to be true.There are so few paper books these days that most people who could read literally believe whatever they said ,I see no harm in that.
Talking about books remind me of Brook,now he was a stupid one ,I never doubted that for a single moment ,not my fellow brothers ,and I think not even he. Brook was a coward,spineless man ,hoping much ,gaining nothing and whining most of the times ,we did tolerate him ,for he remaind us that there could could be man who were more unsuccessful than us ,and we never had to fear that he would redeculed us some day.He did ,by dying .And we realized that's also gonna happen to us ,living like vegetable ,hoping secretly that suddenly it will be proved that we were charming prince ,and we would just die like him ,knowing full well before our death that we were what we were and nothing else .Dah !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

