আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- একটি সাইফাই গল্প গ্রন্থের কথা - সাদা কালো এবং ধূসর
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: পাপ - ৭ - স্বদেশ হাসনাইন
- ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায় - আহমেদ রাকিব
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- বৈজ্ঞানিক কল্পকাহিনী: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর - আশরাফ মাহমুদ
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- স্মৃতির পাতা থেকে - ১: প্রিয় বন্ধু এনামুল আজিম (যে হতে পারতো আরেক রামানুজন) - আনন্দ-উল্লাস
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- কুয়াকাটার ছবি - ফয়সাল আকরাম
- স্নানক্লান্তি - ছন্নছাড়ার পেন্সিল
- সুন্দরবন মুহূর্ত - আকাশ অম্বর
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- একটি ট্রেন ভ্রমণ। - তারার হাসি
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জল টলমল - অনাহুত আগন্তুক
- গল্প: খুন - ইমন জুবায়ের
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- অত্যন্ত অনন্ত ১ - অনাহুত আগন্তুক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
ভালো বাসার ঠিকুজী
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
প্রথম পর্ব
ভালো বাসার খোঁজে - উপক্রমনিকা
ভালো বাসার ব্রোশিওর
ধরে নিলাম লোকেশন পছন্দ করে, ডেভেলপারও বাছাই করা শেষ; নিজেদের প্রয়োজন বুঝে কয় বেডরুমের বাসা হবে; কতো স্কোয়্যার ফিটের ভেতর; সেটাও ঠিক করে নিয়েছেন।
এখন প্রজেক্টের খুঁটিনাটি দেখার পালা।
সেলস এক্সিকিউটিভ সবার আগে আপনার হাতে ধরিয়ে দিবে ঝাঁ চকচকে একটা ব্রোশিওর। নানা বিদেশী ছবি আর বিশাল বিশাল রুমের ছবি সব পেজে পেজে! আর গ্যারেজে তো কোটি টাকার নীচের কোন গাড়ির ছবি নেই! পটে যাবেন না দয়া করে!
আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাড়ির প্ল্যানটা সঠিকভাবে পড়তে পারা। প্ল্যান বলতে বোঝায় আকাশ থেকে ছাদ খুলে নেয়া বাড়ির ভেতরটায় তাকালে আমরা যা যা দেখতে পাবো- অনেকটাই এমন একটা চিত্র। আমি একটা মাঝারি আকারের বাসার (ডেভেলপারের হিসাবে ১৪০০ থেকে ১৫০০ এসএফটি) সম্ভাব্য মাপগুলি তুলে দিচ্ছি।
সবগুলি মাপই কিন্তু দেয়াল থেকে দেয়াল পর্যন্ত অর্থাৎ কার্পেট এরিয়া।
মাস্টার বেডরুমের মাপ হওয়া উচিত ১৫০ এস এফটির কমবেশী।
১২' বাই ১২' হতে পারে; কিংবা ১০' বাই ১৫', সবচেয়ে ভালো হয় ১২' বাই ১৪' হলে। সাথে বারান্দা থাকা উচিত- ১৫ এফ এফটি মাপের।
দ্বিতীয় এবং তৃতীয় বেডরুমের মাপ খুব বেশী আশা না করাটাই ভালো। ১২' বাই ১২' থেকে ১১' বাই ১০' হলেই সন্তুষ্ট থাকতে হবে। গোসলখানা বা টয়লেট এর আদর্শ মাপ ৪' বাই ৭'৩" নুন্যতম। ভালো হয় ৫' বাই ৭' হলে। আজকাল কেউই মাস্টার টয়লেটে বাথটাব রাখেন না। না রাখাটাই ভালো। ১৪০০/১৫০০ মাপের এপার্টমেন্টে মোট তিনটি বাথরুম থাকা উচিত। সাথে একটি সার্ভেন্ট টয়লেট হলে ভালো হয়- (৪'৬"বাই ৩'৬" মাপের)। প্রায়সই দেখা যায় রান্নাঘরের মাপটাকে সংকুচিত করে আনার একটা প্রবণতা। কিন্তু আমাদের গৃহিনীদের দিনের বড় একটা সময় কাটে সেখানে। ৭' বাই ৯' নীচে হওয়াটা উচিত না; অর্থাৎ কমবেশী ৬৫ এস এফটি। কিচেন বারান্দাও যেন ৩' বাই ৪' নীচে না হয়। এবার আসি ডাইনিং রুমের কথায়। ডাইনিং দেখা যায় সাধারণত সব রুমের মাঝখানটায় থাকে। তাই হাটাচলার জায়গা রাখতে গিয়ে বেশ কিছুটা জায়গা ধরে খালি রাখতে হয়। ১২' বাই ১২' মাপটা মন্দের ভালো; যদি একপাশে হয়। ১১' বাই ১৪' ও চলে। মোদ্দা কথা এটাও ১৫০ এস এফটি উপরে রাখতে পারলে ভালো। লিভিং রুম বা ড্রইং রুম যদি ডাইনিং এর সাথে এক লাইনে হয় ভালো। বড় কোন অনুষ্ঠানে পুরো জায়গাটা এক সাথে ব্যবহার করা যায়। এটাও ১২০ এস এফ টি থেকে ১৮০ এস এফটির মধ্যে হতে পারে।
এই হলো একটা ছোট থেকে মাঝারি মাপের বাসার মাপের খুঁটিনাটি।
স্বপ্নের বাসা
ডেভেলপারদের বাসা কি আপনার স্বপ্নের মতোন করে হতে পারে? আপনি কি চাইলেই নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন বাড়ির ভেতরটা?
পারেন, নির্দিস্ট কিছু বিধি নিষেধ বাদে।
সাধারণত বাথরুম বা টয়লেটের অবস্থান পরিবর্তনযোগ্য নয়। বাহিরের দিকের জানালা বদলানো যাবেনা; বারান্দার পরিবর্তন করাও সম্ভব হয়না সবসময়। এছাড়া আর সবকিছু উল্টে পাল্টে নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন। তবে প্রায় সব ডেভেলপাররাই ক্রেতাদের কাউকে সরাসরি আর্কিটেক্ট বা ডিজাইনারের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করেন না। কিন্তু এটা করা গেলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে।
যে সব ফিনিশিং আইটেম বাছাই করার অধিকার আপনি আদায় করে নিবেন বা চুক্তির আগেই জেনে নিবেন তা হলো-
১। ফ্লোর টাইলস
২। টয়লেট টাইলস ও ফিটিংস
৩। ইলেক্ট্রিক্যাল ফিটিংস
৪। দরজা ও বিল্ট ইন কেবিনেট (যদি থাকে)
৫। কিচেন কেবিনেট ও ফিটিংস
৬। ইমার্জেন্সি জেনারেটর সাপোর্ট (কয়টা বাতি, ফ্যান ইত্যাদি)
৭। লিফট বৃত্তান্ত।
আমরা যে মূল্যের এপার্টমেন্টের কথা ভাবছি, সেখানে এসব কিছুই দেশীয় ব্র্যান্ডেরই হবার কথা।
(পরের পর্বে থাকবে বাড়ি নির্মান হবার সময়কার করনীয়)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঘর বাড়ি, এপার্টমেন্ট ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বাড়ি কিননের কন্সাল্টেন্সি শুরু করুম কিনা ভাবতেছি ![]()
এখন ফিস ক্যামনে ফিক্স করি ![]()
ম্যাক্স পেইন বলেছেন:
পিরিয়!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: তাইলে তো বেশী দেরী করা ঠিক হবে না ![]()
গোল্ডেন বাংলাদেশ বলেছেন:
ধন্যবাদ৬৪ জেলার তথ্য সস্পর্কে জানতে ক্লিক করুন
http://www.goldenbangladesh.com/
লেখক বলেছেন: হুম
লেখক বলেছেন: বেশতো। সাথে আছি ![]()
আকাশ_পাগলা বলেছেন:
আমি একটা বাড়ি বানামু, সেইখানে ইয়া বড় সুইমিংপুল থাকবে।আমি চাইনা এই স্বপ্ন বুড়া বয়সে পূর্ণ হোক।
তাড়াতাড়ি এই বাড়ি বানাইতে হইলে কী করতে হইব?
ধরেন, কত টাকার মামলা ?? !!
লেখক বলেছেন: দেশের বাড়িতে তো সবারই সুইমিং পুল (পুকুর) ওয়ালা বাড়ি আছে! নাকি? ![]()
কোটি দুয়েক হইলেই চলবে
আকাশ_পাগলা বলেছেন:
আমি একটা বাড়ি বানামু, সেইখানে ইয়া বড় সুইমিংপুল থাকবে।আমি চাইনা এই স্বপ্ন বুড়া বয়সে পূর্ণ হোক।
তাড়াতাড়ি এই বাড়ি বানাইতে হইলে কী করতে হইব?
ধরেন, কত টাকার মামলা ?? !!
লেখক বলেছেন: খাইছে, আকাশ_পাগলা দেখি বাড়ি বানিয়েই ছাড়বে! ![]()
লেখক বলেছেন: কি ঘর বানাই আমি শুন্যেরও মাঝেরে ![]()
আকাশ_পাগলা বলেছেন:
কোটি দুয়েক?বয়স ত্রিশ হইতে হইতে এত টাকা ক্যামনে কামাই করা যায়?
ব্যাংক হাইস্ট কত লোন দেয়?
ধরেন, মাসে ২০ হাজার দিলাম ওদের।
তাইলে আমার সম্ভাবনা কট্টুক?
লেখক বলেছেন: আপাততো শেয়ার মার্কেট ছাড়া এতো লাভ অন্য কোন জায়গা থেকে আসা কঠিন। গুগলি , ফেইসবুক মালিকদের কথা আলাদা
বাসা বাবদ ব্যাংক হাইয়েস্ট ৭৫ লক্ষ টাকা দেয়।
ব্যতিক্রমও আছে।
মাসে ২০ হাজার দিলে-
১৬ লক্ষ টাকা ১৫ বছরের কিস্তিতে,
১৩ লক্ষ টাকা ১০ বছরের কিস্তিতে
৮ লক্ষ টাকা ৫ বছরের কিস্তিতে পাওয়া যাবে।
কিছু কমবেশী হতে পারে।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগছে "ভাল বাসা" সিরিজ। অনেকেই ফ্লাট কেনার আগে এইসব বিষয়গুলো নিয়ে ভাববার অবকাশ পাবেন। সচেতনতা বাড়বে।
লেখক বলেছেন: অনেক কিছু খুব হালকা টাচ্ করে যাচ্ছি; কিছুটা সচেতনতা বাড়লেই সার্থকতা।
ধন্যবাদ
জুল ভার্ন বলেছেন:
চমতকার হচ্ছে এই সিরিজ। গত দুই দিনের অনুপস্থিতিতে আপনার এমন সুন্দর লেখা যথা সময়ে পড়তে পারিনি। আজ পড়েছি। খুব ভালো লিখেছেন। +
লেখক বলেছেন: ভালো কিছু নিয়ে লেখার চমৎকার সব অনুপ্রেরণা যে ব্লগেই পাচ্ছি ![]()
ভালো থাকুন।
নম্রতা বলেছেন:
পারভেজ , আপনি পারেনো ! উপোকারী পোষ্ট ! +++
লেখক বলেছেন:
কারো উপকারে আসলে খুব ভালো লাগবে
লেখক বলেছেন: ধন্যবাদ।
ব্লগে স্বাগতম।
আরো লিখে যান।
শুভকামনা।
আইরিন সুলতানা বলেছেন:
বাহিরের দিকের জানালা বদলানো যাবেনা; বারান্দার পরিবর্তন করাও সম্ভব হয়না সবসময়। ==========
মোট কথা, পানি, গ্যাস, বা পয়:নিষ্কাশন এর পাইপ-লাইনগুলোর পরিবর্তন সম্ভব হয়না মূল প্ল্যান থেকে। আর আর্কিটেকচারাল ডিজাইনে বাড়ির বাইরের আউটলুকেও পরিবর্তন করতে দেয়া হয়না। যেমন, কিছু কিছু ক্ষেত্রে উপরের তলা হলে, অনেক পরিবারই চায় বারান্দায় গ্রিল দিতে, বাচ্চাদের নিরাপত্তার জন্য। এক্ষেত্রে কিছু কিছু ডেভেলপার তাদের আউটলুকের পরিবর্তন হয়ে যাচ্ছে ভেবে কোনভাবেই রাজি হতে চাননা।
(পরের পর্বে থাকবে বাড়ি নির্মান হবার সময়কার করনীয়)
=====
এইবার সাধু সাবধান !
লেখক বলেছেন: আমি ভাই ব্যাপক উদার মানুষ ![]()
আমি এ পর্যন্ত যেসব রিডিজাইন করেছি, সেখানে সবকিছুই পরিবর্তন করতে হয়েছে কখনো কখনো। আসলে অসম্ভব বলে কিছু নেই। ফ্যাসিলিটিজ লাইন গুলিও নিজের ফ্লোর ব্যবহার করে পরিবর্তন করা সম্ভব। তবে ডেভেলপাররা এতো ঝামেলায় যেতে চান না।
গ্রীলের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে ডেভেলপারের একগুঁয়েমী করাটা দুঃখজনক হয়ে উঠতে পারে ভবিষ্যতে।
লেখক বলেছেন: বাড়ি না প্রুফ করলাম। বাহিরে তো বের হতেই হবে, নাকি? ![]()
সহেলী বলেছেন:
অনেকের কাজে লাগবে , আমার না লাগুক আমার কোন বন্ধুর যদি লাগে ।
লেখক বলেছেন: আশা করি কেউ না কেউ উপকৃত হবে।
ধন্যবাদ
লেখক বলেছেন:
যেইহারে ডেভেলপারদের ভেতর কমপিটিশন শুরু হয়েছে! কেউ না কেউ তো দিবেই ![]()
আরিয়ানা বলেছেন:
ভাল লাগলো। কেমন আছেন?
লেখক বলেছেন: ব্যস্ততায় চলছে সময় ![]()
ছবির ওয়ার্কশপটা মনে হয় বেশ কাজে এসেছে? ছবিগুলি ভালো হয়েছে।
পল্লী বাউল বলেছেন:
বাড়ী বানানোর মতো টাকা পয়সা হোক তারপর আপনার সাথে যোগাযোগ করবো। আপাতত শুধু পড়েই যাই।
লেখক বলেছেন: আপাততো জানা হয়ে যাক ![]()
মেহবুবা বলেছেন:
ভালো বাসার ব্রোশিওর -- রান্না ঘরের দরজা স্লাইডিং দেবার কথা বললে কি ভাল হত ? আপনি ভাল জানবেন । আমি দেখেছি জায়গা বাঁচে স্লাইডিং ডোর দিলে ।ধন্যবাদ পোষ্টের জন্য ।
লেখক বলেছেন: ভালো পয়েন্ট ধরেছেন। এটা অবশ্য ইনটেরিয়র এ আসবে।
স্লাইডিং দিলে আলোও প্রচুর পাওয়া যায়।
লেখক বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ
ভাবের অভাব বলেছেন:
ভবিষ্যতে কাজে দিবে। সোন্দর!!!!!!!!+++++
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















পোষ্ট সবগুলান আসুক, পিডিএফ গাইড বানামু
বাড়ি কিননের কন্সাল্টেন্সি করেন? ফিস কত?