আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- একটি সাইফাই গল্প গ্রন্থের কথা - সাদা কালো এবং ধূসর
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: পাপ - ৭ - স্বদেশ হাসনাইন
- ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায় - আহমেদ রাকিব
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- বৈজ্ঞানিক কল্পকাহিনী: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর - আশরাফ মাহমুদ
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- স্মৃতির পাতা থেকে - ১: প্রিয় বন্ধু এনামুল আজিম (যে হতে পারতো আরেক রামানুজন) - আনন্দ-উল্লাস
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- কুয়াকাটার ছবি - ফয়সাল আকরাম
- স্নানক্লান্তি - ছন্নছাড়ার পেন্সিল
- সুন্দরবন মুহূর্ত - আকাশ অম্বর
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- একটি ট্রেন ভ্রমণ। - তারার হাসি
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জল টলমল - অনাহুত আগন্তুক
- গল্প: খুন - ইমন জুবায়ের
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- অত্যন্ত অনন্ত ১ - অনাহুত আগন্তুক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
বিজয় দিনের স্বপ্ন
১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২১
বছর কেটে যুগ পেরুলো,
এক এক করে তিন;
ঘৃণ্ দালালের পদছোঁয়ায়- ক্লিষ্ট স্বদেশ,
আজও একা অশ্রু ফেলে;
শোধ হলোনা ঋণ।
দেশ জননীর পতাকার লাল,
রাঙালো দিয়ে প্রাণ;
নিজ ভূবনে অমর তারা-মূক নির্বাক,
ক্ষুব্ধ অপার- চেয়ে দেখা ;
ধূলোয় লুটায় মান।
ভোল পাল্টে হায়েনারা,
এখন সাজে মুক্তি!
শকুনী আর শিয়ালেরও -এক রা শুনি
ক্ষমতার এই লোলুপ নেশায়,
অসাড় বিবেক, যুক্তি।
অক্ষমতার তীব্র ক্রোধে,
তরুণ হারায় দিশা;
কুচক্রি আর জাল বেছানো- পথ মাড়িয়ে
পারবেকি সে- করতে লড়াই?
ঘুচবে অমানিশা?
তবুও বিজয় দিনের ভোরে,
আশায় বাঁধি বুক;
হয়তো কোন যুবা, কিশোর- নিচ্ছে শপথ
দৃপ্ত; আবার আনবে স্বাধীন
মুক্ত হাওয়ার সুখ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, বিজয় দিবস, কবিতা, বিজয় দিবস ;
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সব যুদ্ধাপরাধীর স্বাভাবিক মৃত্যু হলেও যেন তার পরে হলেও বিচারটা অন্তত হয়।
এস বাসার বলেছেন:
পোষ্টে প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ এস বাসার
রেজওয়ান বলেছেন:
"ভোল পাল্টে হায়েনারা,এখন সাজে মুক্তি!"
- তা আর বলতে!
ছবিটি তুলেছেন মোহাম্মদ মনিরুজ্জামান - উল্লেখ করা উচিত
http://www.flickr.com/people/bacillus/
লেখক বলেছেন: গুগলে ফটোগ্রাফারের নামটি ছিলনা- তাই নাম বলতে পারিনি;
এটাই সেই ছবি যেটার কথা আপনি বলছে- পোস্টে এটাই প্রথমে দিয়েছিলাম।
ধন্যবাদ আপনাকে।
(এখনকার টা আমার তোলা
)
লেখক বলেছেন: ধন্যবাদ; জানানোর জন্য।
শান্তির দেবদূত বলেছেন:
"ভোল পাল্টে হায়েনারা,
এখন সাজে মুক্তি!" ----- গতকালকেই মুজাহিদ বলছে "দেশ আমরা স্বাধীন করেছি, আমরাই এটা রক্ষা করবো" ......
লেখক বলেছেন: গতকালকে এটা বলেছে, আগামী কালকে বলবে, মুক্তিবাহিনী যুদ্ধ করেছিলো ভারতের হয়ে, আর তারা পাকিস্তানের সহায়তায় বিজয় এনেছে!!
কত বড় স্পর্ধা এই পশুদের!!
নানু বলেছেন:
পোষ্টটি পরে ভাল লাগল,ভাল থাকবেন
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কঁাকন বলেছেন:
ভোল পাল্টে হায়েনারা,এখন সাজে মুক্তি!
শকুনী আর শিয়ালেরও -এক রা শুনি
ক্ষমতার এই লোলুপ নেশায়,
অসাড় বিবেক, যুক্তি।
লেখক বলেছেন: হুমম
কঁাকন বলেছেন:
" শান্তির দেবদূত বলেছেন: "ভোল পাল্টে হায়েনারা,
এখন সাজে মুক্তি!" ----- গতকালকেই মুজাহিদ বলছে "দেশ আমরা স্বাধীন করেছি, আমরাই এটা রক্ষা করবো" ......
১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮
লেখক বলেছেন: গতকালকে এটা বলেছে, আগামী কালকে বলবে, মুক্তিবাহিনী যুদ্ধ করেছিলো ভারতের হয়ে, আর তারা পাকিস্তানের সহায়তায় বিজয় এনেছে!!
কত বড় স্পর্ধা এই পশুদের!!
" --------- গত ২৬ মার্চ কিন্তু এরকম একটা পোস্ট এসেছিলো স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানুন-- সেখানে লিখাছিলো ২৫ মার্চ ছ্দ্মবেশী ভারতিয় সেনারা নারকীয় গণহত্যা চালায় যেটার দায় পরে পাকবাহিনীর ওপর।
চিন্তা করেন কেমন মেজাজ খারাপ হয়
লেখক বলেছেন: সেটাই তো বলছি। দিনে দিনে খালি ইতিহাস বিকৃতি হচ্ছে ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
এখনো আশা করি। স্বপ্ন দেখি।
লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ মাহমুদ।
স্বপ্ন বেঁচে থাক
"আশায় বাঁধি বুক;
হয়তো কোন যুবা, কিশোর- নিচ্ছে শপথ"
হয়তো ...
ছবিটা কি কোন স্কুলের সাংস্কৃতিক অনুষ্টানের?
লেখক বলেছেন: হ্যাঁ, এটা আমার ছেলের স্কুলের একটা অনুষ্ঠানে; ওর একটা দলীয় সংগীত ছিল ![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
আশায় বাঁধি বুক ....এছাড়া আর কি করার আছে আমাদের??
অ.ট. আপনার পিচ্চিটা খুবই কিউট।
লেখক বলেছেন:
ধন্যবাদ সিজার।
গল্প বাছাই কতদূর?
গত কদিন ব্যস্ততার কারণে ব্লগ থেকে একটু দূরেই ছিলাম।
ইউনুস খান বলেছেন:
তবুও বিজয় দিনের ভোরে,আশায় বাঁধি বুক;
~ ~ ~ ~ ~ ~ ~=====~ ~ ~ ~ ~ ~ ~
অপেক্ষায় কাটে গভীর রাত্রি
রাত্রি থেকে ভোর
ভোর থেকে নতুন করে
আরেকটি সূর্যোদয়ের ঘোর।
লেখক বলেছেন: ধন্যবাদ ইউনুস খান ।
নতুন সূর্যোদয় হবেই।
লেখক বলেছেন: চমৎকার
আমি মেলা থেকেই কিনতে চাই
শাওন বলেছেন:
কবিতা বুঝিনা কিন্তু শব্দের ব্যবহারটা ভালো লাগছে পারভেজ ভাই ।
লেখক বলেছেন: কবিতার কথাগুলি আমাদের চেতনায় যেন ধারণ করতে পারি।
তাহলেই সার্থকতা।
ধন্যবাদ শাওন।
আহমেদ রাকিব বলেছেন:
গদ্যই হোক আর পদ্য। চমৎকার লেখনি আপনার। ভালো লাগলো ভাইয়া।
লেখক বলেছেন:
ধন্যবাদ রাকিব
আইরিন সুলতানা বলেছেন:
তবুও বিজয় দিনের ভোরে,
আশায় বাঁধি বুক;
হয়তো কোন যুবা, কিশোর- নিচ্ছে শপথ
দৃপ্ত; আবার আনবে স্বাধীন
মুক্ত হাওয়ার সুখ।
লেখক বলেছেন: চেতনা জাগ্রত হোক;
ভবিষ্যত প্রজন্ম সঠিক ইতিহাস জেনে বেড়ে উঠুক।
ধন্যবাদ আপনাকে।
আলোর অভিলাসী বলেছেন:
কেমন আছেন ভাই ?
লেখক বলেছেন: ভালো; আপনিও আশা করি ভালো আছেন
পড়ার জন্য ধন্যবাদ।
ফেরারী পাখি বলেছেন:
কোনা আশা নেই স্বপ্নও নেই।মুজাহিদ নিজের মুখে আজ এটা বলেছে, কাল বুড়ো মরবে এবং পরশু থেকে তার অনুসারীরা আরও এককাঠি বানিয়ে বলবে----------
এভাবেই চলছে এবং চলবে।
আশা পূরণ হোক না হোক, আপনার লেখা আর ছবি ভালো লেগেছে।
লেখক বলেছেন: এটাই আসলে বাস্তবতা ![]()
ধন্যবাদ পড়ার জন্যে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও
হিমু ব্রাউন বলেছেন:
++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
রাহা বলেছেন:
ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন চলছে. আপনার কোন নিজস্ব ব্লগ থাকলে নিচের লিংক গিয়ে আপনার ব্লগের লিংকটি দিন - ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন
লেখক বলেছেন: চমৎকার উদ্যোগ।
পাথুরে বলেছেন:
অমানিশা ঘুচবেই
লেখক বলেছেন: সেই আশাই করি।
ধন্যবাদ পাথুরে
পাথর-খোদাই চোখের মাঝে ঝাঁঝ মাখানো ক্ষোভ
কৃত্তিম সব বাঙালীতে লাল-সবুজের ছোপ!
দেশ পতাকা কাঁদে তার-এ হঠাৎ বিবর্তনে
একাত্তরের আত্মাগুলো ধ্বংস প্রমাদ গোনে।
মূক ও বধির বাঙালীতে গর্জে উঠুক শোক
নতুন-শুদ্ধ বাঙালীতে বাংলা স্বাধীন হোক!
ভাল থেকেন ভাইয়া!
লেখক বলেছেন: ঠিক বলেছ। আন্দোলনের সেই আবেগ অনেকটাই নেই।
গর্জে উঠা আন্দোলন হয়তো আর আসবে না; কিন্তু সামনের প্রজন্মকে বিভ্রান্তির কুয়াশা থেকে আমাদেরকেই রক্ষা করতে হবে। আজ থেকে ২০/২৫ বছর পর অপরাধীদের কেউই বেঁচে থাকার কথা না; কিন্তু কেউ যেন তাদেরকে- দেশপ্রেমিক, আত্মত্যাগী হিসাবে চিন্হিত করার প্রয়াস না পায়; এই লক্ষে নীরবে হলেও আমাদের কাজ করে যেতে হবে এখন থেকেই।
ধন্যবাদ তোমাকে।
অজানা আমি বলেছেন:
ভাল লাগল ++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
লেখক বলেছেন: ভালো আছি। আশা করছি নতুন বছর চমৎকার ভাবে শুরু হয়েছে আপনারও।
নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
কয়েকদিন থেকে ব্লগে আসেন না যে ভাইয়া? ভালো আছেন তো? ই-বুকের গল্পটা অনেক ভালো লেগেছে।
লেখক বলেছেন: কিছু ব্যক্তিগত ঝামেলা থাকায় ব্লগে আসা হয়নি বেশ কিছু সময়।
তোমার বই এর কতদূর হলো?
অট: আপনার মৃত্যুছায়া গল্পে একটা কমেন্ট করেছিলাম।
লেখক বলেছেন: গল্পটা আগেই পড়েছিলাম। খুব ভালো লেগেছিল।
লেখক বলেছেন:
ফাটফাটি।
আমি তো এখনও কিছু করতে পারলাম না
রানার লেখাগুলি কম্পোজ করছি আগে।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
রানা ভাইয়ের লেখাগুলো বই হিসেবে দেখার জন্য অপেক্ষায় আছি। আমার পক্ষ থেকে কোন সাহায্য লাগলে বলবেন। সবসময় আছি। আমি মোটামুটি ধরনের গ্রাফিক্স ডিজাইন পারি। আমার বইয়ের প্রচ্ছদটা আমারই করা। এই দিক থেকেও সাহায্য লাগলে আমি আছি।
লেখক বলেছেন: ডামিটা তৈরী হলেই তোমাকে পাঠিয়ে দিবো। তখন বিস্তারিত আলাপ করা যাবে ![]()
আহমেদ রাকিব বলেছেন:
সিজার ভাইয়ের বইয়ের প্রচ্ছদ দারুন হইছে।কিন্তু ভাইয়া সবাই এভাবে ডুব দিলে কেম্নে হবে? প্রথম পাতায় ভাল লেখা দেখি না কত্তদিন হিসেব নাই। এই জন্য ভালোও লাগে না আজকাল ব্লগে আসতে। আপনিও কতদিন লেখা দেন না। কই গেল ড্রাফট করা পোষ্ট গুলা?
লেখক বলেছেন: মাঝে মাঝে গ্যাপগুলো এভয়েড করা মুশকিল হয়ে পড়ে; ইচ্ছা আছে নিয়মিত থাকার। ধন্যবাদ খোঁজখবর রাখার জন্য, রাকিব।
লেখক বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য।
লেখার চেষ্টা করছি, দেখা যাক।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: চলছে মন্দ না ![]()
লেখালেখিটাই আটকে আছে ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















পূরন হতে আর কত বাকী !