আমার প্রিয় পোস্ট

ছবিব্লগ- সূর্য গ্রহণ

১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪

শেয়ারঃ
0 0 0

গতবারের পূর্ণ গ্রাস সূর্যগ্রহনের সময় যুৎমতো ছবি তুলতে পারিনি। এবার ভেবেছিলাম তুলবো; কিন্তু আকাশ যে এমন আলোকিত থাকবে, সেটা ভাবতে পারিনি। ছবি তুলতে হলো ক্যামেরার লেন্সের সামনে এক্সরে ফিল্ম দিয়ে। যার কারণে হরিজনটা সবসময় একজায়গায় রাখতে পারিনি। আঁধারের ভেতর সূর্য ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না।
ছবিগুলি ধারাবাহিক ভাবে দিলাম।













 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবিসূর্য গ্রহণ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮
নীল-দর্পণ বলেছেন: ছবি গুলো সুন্দর :)
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: আকাশের আরো কিছু দেখা গেলে ভালো হতো। কক্সবাজার থেকে নিশ্চই ভালো ছবি তোলা গেছে। ধন্যবাদ নীল-দর্পণ

২. ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৭
মহলদার বলেছেন: সুন্দর। আপনার সুবাদে সূর্যগ্রহন দেখা হলো। দূপুরে দেখতে পারলাম না, কাছে এক্সরে ফিল্ম ছিল না তাই। ধন্যবাদ আপনাকে।
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: গতবারের টা যদিও খালি চোখেই উঁকি ঝুঁকি মেরেছেন অনেকেই; এইবারের টা সম্ভব ছিলো না।
আপনাকেও ধন্যবাদ

৩. ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০
বড় বিলাই বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৪. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১২
মুক্ত বয়ান বলেছেন: হিসাব মত একটা রিং হওয়ার কথা।
কিন্তু, এইটা তো ঈদের চাঁদের মত লাগতেছে!!
ছবিগুলায় ফটোশপ দিছেন ভাইয়া?? এইরকম পারফেক্ট সাদা-কালো আসলো কি করে??
++
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: হা হা হা। নাহ ফটো শপ দেইনাই। রিং হবার কথা কক্সবাজারে। এক্সরে ফিল্মের ডার্ক অংশটা লেন্সের সামনে চেপে ধরে আন্ডার এক্সপোজারে তোলা। সাদা কালো মনে হয় একারণেই।

৫. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫২
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আমি ঘুমিয়ে ছিলাম। তাই দেখা হয় নাই। আপনার পোষ্ট থেকে দেখা হয়ে গেলো। :)
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: সারাদিন ঘুম?!!

৬. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: সূর্যগ্রহন শব্দটা শুনলেই 'কিং সলোমনস্ ট্রেজার' গল্পটার কথা মনে হয়।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৩

লেখক বলেছেন: অসাধারণ একটা কাহিনী। একই লেখকের আরেকটা গল্প ছিল 'শী' - এটা কি সিনেমা হয়েছিলো? হলে ভালোই হতো

৭. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩০
দীপান্বিতা বলেছেন: বলয়গ্রাস সূর্যগ্রহণ আমারও দেখা হয়নি ......আপনার ছবিতে দেখে নিলাম... :D
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪

লেখক বলেছেন: আসলে বলয়গ্রাস কেবল কক্সবাজারের ওদিকটাতেই দেখা গেছে। ঢাকায় এমনটা আংশিকই ছিল

৮. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৪
শিরীষ বলেছেন: দারুণ!
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ শিরীষ

৯. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯
রিমি (স. ম.) বলেছেন: ভাল হয়েছে ছবি। আমি তুলতে চেয়েছিলাম। মনে হয় কোন কৌশল আছে। আমার হয়নি। :(
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: আন্ডার এক্সপোজার, এক্সরে ফিল্ম কে ফিল্টার, আর ক্লোজ আপ জুম, হাই শাটারস্পীড, এ কটাই তো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৬
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: হুম, একটু অন্যরকম উইক এন্ডের একটা শখ ছিলো অনেকদিন ধরেই। সারাদিন ঘুমুবো। অনেক দিনের শখ। শখের দাম লাখ টাকা। এই শখটা পূরণ করলাম আর কি।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ঘুমের ভেতরে মজা পাই না :(

১১. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৫
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: হ্যাগার্ডের সবগুলো মুভির তথ্য এখানে পাবেন -http://www.fandango.com/h.riderhaggard/filmography/p217384
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: ঢু মারলাম :) থ্যাংকস

১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ শত রুপা

১৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৮
তারার হাসি বলেছেন:
সেই ছোটবেলা থেকে অনেকবার শুনে এসেছি কাল / আজ সূর্যগ্রহণ কিন্তু কখনোই আমার নিজ চোখে দেখা হয়নি। জীবনে এবার প্রথমবারের মত দেখলাম সূর্যগ্রহণ, এত সুন্দর লাগছিল আমার কাছে আমি একটু পর পর বলছিলাম... কি সুন্দর ! অনেক সুন্দর ! :)
ভাল লাগল ছবিব্লগ।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২১

লেখক বলেছেন: এক্সরে ফিল্মের ভেতর দিয়ে দেখতে আসলেই চমৎকার লেগেছিলো।
ধন্যবাদ আপনাকে।

১৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৩
হাসান মাহবুব বলেছেন: কখন যে হল আমি টেরই পেলামনা! :( ছবিগুলার জন্যে ধন্যবাদ পারভেজ ভাই। অনেক সুন্দর হয়েছে।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২২

লেখক বলেছেন: এইবার আসলেই অনেকে বুঝে উঠতে পারেনি। গতবারের মতো অন্ধকার হয়ে আসেনি বলে হয়তো।
ধন্যবাদ হাসান মাহবুব

১৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৬
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: পারভেজ ভাই কেমন আছেন?? আমাকে কি মনে আছে?? মোবাইল নাম্বারটা দিয়েন। আমার এড্রেস । আপনার বাসা মিরপুরে নাহ??
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: উহু, আমার বাসা তো মিরপুরে না ভাই। :)
আমি মেইল করছি আপনাকে।
ধানমন্ডির আড্ডায় কি দেখা হয়েছিল?

১৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১
আইরিন সুলতানা বলেছেন: গ্রহন সময়কালে একটা ড্রামাটিক আলো-ছায়া ছিল বাইরে । আমি এবার ভুল করে জানালা দিয়ে উঁকি দিতে গিয়ে সূর্য্যের দিকে তাকিয়ে ফেলেছিলাম অল্পক্ষনের জন্য :(


'শী' এর পরের পর্ব 'রিটার্ন অফ শী' ছিল কি? স্কুলে থাকতে পড়েছিলাম মনে হয়।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: সূর্যের দিকে লম্বা সময় ধরে তাকালে সমস্যা হবার কথা। এমনিতে নয়।
'রিটার্ণ অব শী' টা ততোটা জমেনি প্রথমটার মতো। কিন্তু নেট ঘেটেও 'শী' ছবিটা খুঁজে পাওয়া গেলো না।

১৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০০
চাচামিঞা বলেছেন: আমি জান্তাম এমন এক্টা পোস্ট পাবো আপ্নার কাছ থেকে....সুন্দর ছবি.....।
শী বা রিটার্ন ওব শী ছবির ডিভিডি থাকলে এক্টু দেখতে দিয়েন.....দেখার খুব ইচ্ছা......
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ফাহিমে খুঁজে দেখবো। ঐখানে না পাইলে কই পাবো বুঝতে পারছি না। রাইফেল স্ক্যোয়ারে ঢু মারা যায়।
ধন্যবাদ আপনাকে।

১৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯
চাচামিঞা বলেছেন: দুইটার একটাও কি পাইসেন? পাইলে লিংক দিয়েন....
রাইফেলস স্কোয়ারে পাওয়ার সম্ভাবনা কম.......তবে ফাহিমে দেখিনাই.....সেটাতেও পাওয়া যাবে বলে মনে হয় না।:(
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: Click This Link
এইটা শী
Click This Link
এইটা রিটার্ণ অব শী।
আমার লাইনে সম্ভব না, স্পীড নাই
আপনি একটু চেষ্টা করবেন নাকি?

১৯. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১:০৭
শান্তির দেবদূত বলেছেন: ছবিগুলো দারুন ....... 'শী' মুভিটার লিংক দেওয়া জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: মুভিটা ডাউনলোড করতে পারলাম না, স্পিডে হয় না :|

২০. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
কালপুরুষ বলেছেন: চমৎকার তুলেছেন ছবিগুলো।
১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ ভাই।
ভালো থাকুন

১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো।
শুভকামনা

২২. ১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
ভাঙ্গন বলেছেন: অনেক সুন্দর লাগছে ছবিগুলা।
মনে হচ্ছে সূর্য্যগ্রহন লাইভ দেখছি;)
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: :)

২৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক সুন্দর ছবিগুলো...........
কেমন আছেন পারভেজ?
শুভেচ্ছা।
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: ভালো আছি সাজি আপা।
শুভকামনা আপনার জন্যেও।

২৪. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
চতুষ্কোণ বলেছেন: আমি খালি চোখে দু'একবার তাকানোর চেষ্টা করেছি। ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ পারভেজ ভাই:)
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ চতুষ্কোণ ।
খালিচোখে কিছু দেখা মনে হয় টাফ ছিল

২৫. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৭
নীল ভোমরা বলেছেন: কঠিন ছবি তুলেছেন ভাই। ভাল লাগলো!

ক্যামন আছেন?! আমার এই পোস্টে আপনার মত একজন সিনিয়র ও বিদগ্ধ ব্লগারের একটি মন্তব্য পেলে কৃতার্থ হবো। আমার আঙিনায় পদধূলি দেবার আমন্ত্রণ।

৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনাট গল্পটি লেখার ধরণটা অন্যরকম; ভালো লাগলো।
আরো লেখালেখি করবেন আশা করি।
শুভকামনা।

২৬. ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: সুন্দর। তবে কেউ যদি বলত এটা চাঁদ, আমি বিশ্বাস করে ফেলতাম!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৩

লেখক বলেছেন: এক্সরে ফিল্মের আরেকটু লাইট অংশের ভেতর দিয়ে ছবিটা তোলা দরকার ছিল, ওভার এক্সপোজ হয়ে যাবার ভয়ে সেটা করিনি; না হলে হয়তো আরেকটু হলদে ছবি পাওয়া যেতো।
ধন্যবাদ আপনাকে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৪

লেখক বলেছেন: ছবিটা দেখছি আগেই :)
আমিও তুলছিলাম, এতো ডিটেলে আসে নাই :(

২৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২
বোহেমিয়ান কথকতা বলেছেন: দারুণ !! মিস করছি :(

ভাইয়া আমি একটা সাই ফাই লিখছি পড়ে দেখতে পারেন ।
Click This Link
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৫

লেখক বলেছেন: গল্পটা সেদিন ই পড়েছিলাম অফলাইনে।
অনেক ধন্যবাদ।

২৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৫
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: পারভেজ ভাই আমার বইয়ের সবগুলো গল্পই আপনি আগেই পড়েছেন। তারপরও সবগুলো গল্প একসাথে নিয়ে একটা প্রতিক্রিয়া চাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: আচ্ছা :) একটু সময় বের করে নেই

৩০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯
চাচামিঞা বলেছেন: মুভি গুলো ডাউনোড করার জন্য রিকিউজিশন দিসি:)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: গুড, আমি তাহলে ডিভিডি রাইট করবো :)

৩১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৮
মুনিয়া বলেছেন: ফোটোগ্রাফি অ্যাপ্রিশিয়েইটেড!
ভাইয়া কেমন আছেন?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৮

লেখক বলেছেন: কি খবর মুনিয়া?
প্রজেক্ট/থিসিসের জন্য শুভকামনা থাকলো।

৩২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: খবর কি পারভেজ ভাই। অবশ্যই মোড়ক উন্মোচনের দিন আমাকে জানাবেন।অপেক্ষায় আছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: মোড়ক উম্মোচনের কোন প্ল্যানিং এখনো হয়নি। তোমার সাথে এ ব্যাপারে আলাপ করতে হবে।

৩৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭
আহমেদ রাকিব বলেছেন: পারভেজ ভাই, আপনি কই ডুব দিলেন????????????????????
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ডুব থেকে উঠার চেষ্টা করছি :)

৩৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭
নুভান বলেছেন: জটিল ছবি +
আমি এ ছবি গুলো তুলেছি দক্ষিন কোরিয়া থেকে



২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: খুব ভালো হয়েছে ছবিগুলি; প্রাণ আছে :)

৩৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৯
আকাশচুরি বলেছেন: অনেক দিন আপনার কোন গল্প পাই না!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: হুম, লেখা থমকে আছে :|

 

মোট সময় লেগেছে ১.০০৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির অনেক ইচ্ছে হয়! হয়তো পড়তে ভালো লাগতো বলেই! তাই এই সব টুকটাক কথা নিয়ে শব্দ নিয়ে নাড়াচাড়া! ব্লগে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ