আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

কালকে ম্যট্রিকের রেজাল্ট!!!

১১ ই জুন, ২০০৭ রাত ৯:৩৮

শেয়ারঃ
0 0 0

কালকে ম্যট্রিকের রেজাল্ট দিবো। কত পুলাপান আনন্দে ডুগডুগি বাজাইবো, অনেকে ঘর থিকা পালাইবো।

একটা অভিজ্ঞতার কথা বলি। আমাগো ময়রা পট্টির মিষ্টির দোকানদারেরা হঠাত বিক্ষোভে ফেটে পড়লো। তারা এক প্রৌড় লোককে দাবড়ানি দিচ্ছে। আমিও দৌড়ানিতে সামিল হইলাম। পরে মনে এক প্রশ্নের উদয় হইলো, "এ কে? জামাত?"
এক ময়রার দোকানদার দুঃখে বলে উঠলো, "আজকে ম্যট্রিকের রেজাল্ট উপলক্ষে প্রচুর মিষ্টি বানাইছিলাম। কিন্তু ওর স্কুলের সবাই গ্রেড পাইয়া ফেল মারছে। মিষ্টি কিনবো কি, বাপে মায়ে টর্চলাইট মাইরা বেত কিনতে আইছে আর আমাগো ব্যবসা লাটে উঠছে। ঐ মাষ্টারে সারা বছর কি পড়াইছে?"

উল্লেখ্য গল্পটি কপিরাইটকৃত।

এই ব্লগের পিচকি সুমি ম্যট্রিক মারছে। মিষ্টি কখন পামু?

আর অন্য যারা পলাইয়া পলাইয়া ম্যট্রিক মারছে তাগো খবর কেমতে পামু?

দোয়া রইলো দেশবাসী।

 

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৭ রাত ৯:৪৮
জ্বিনের বাদশা বলেছেন: মনের গভীর থেকে দোয়া করি এবার যেন কেউ সুইসাইড না করে ... এস.এস.সি পাশ বা ভালো রেজাল্ট না করলেই যে জীবন নষ্ট হয়ে যায়না, বাচ্চারা যাতে সেটা বুঝতে পারে
২. ১১ ই জুন, ২০০৭ রাত ১০:০৭
পাশা বলেছেন: এক প্রশ্নের উদয় হইলো, "এ কে? জামাত?"


এটার মানে কি?
৩. ১১ ই জুন, ২০০৭ রাত ১০:৪৬
দৃশা বলেছেন: পরীক্ষায় অংশগ্রহন করায় বড়, পাশ ফেল বড় কথা নয়- এই ভাবের বানীখানা কোন মুরুব্বিরে আজতক বুঝাইতে পারলাম না...সিঘ...
৪. ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:১২
ধুসর গোধূলি বলেছেন: আমার লাইগ্যা দোয়া কইরেন বেবাকে।
৫. ১২ ই জুন, ২০০৭ সকাল ৯:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: পাশা ভাই জামাত বলত যারা জামাত-শিবির করে। এদের ব্যপারে আমার একটু এলার্জী আছে।

ধুসর গোধূলি ভাই আপনি যেইটা মনে ধইরা রাখছেন তারচেয়ে দ্বিগুন ভালা করবেন। চিন্তা কইরেন না, রেজাল্টের পর আউটিং এর প্লান কইরেন আর কক্সবাজারে যাইয়া আমার নামে মিষ্টি খাইয়েন। সব আল্লার ইচ্ছা।
দৃশা পরিস্হিতি চেন্জ্ঞ। এখন মা-বাপে ডরায় পরীক্ষায় খারাপ পুলাপান সুইসাইড করে কিনা। কোনো সন্তানই জানে না তার মা-বাপে তাকে কি পরিমাণ ভালোবাসে, চাই সে সুইডেন আসলামের মতো পোলা, অথবা বুশের মতো খাটাশ হোক!
৬. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:৩৮
রক্তিম বলেছেন: দিয়ে দিলো তো! সবার কেমন হলো ?
৭. ২১ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
গোলাপি বলেছেন: সব ফেল মারলো কেমনে?!?!?!
৮. ২১ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
মানুষ বলেছেন: ফেইলা ইজ দা পিলার অফ সাকসেস

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ