somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেটে বিপুল গ্যাস, লিক হইলে শেষ! আমার রোজ নামচা:১৯/০৮/২০০৭!

২০ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(+18)

আবার শুরু হইলো রবিবার, কেনো যে এইদিনে কান্না আসে? এমন কান্না যে বৌ পলাইলেও এমুন কান্না আসতো না, অথবা ফাও টাকার বিজনেসে লস খাইলেও এত দুঃখ পাইতাম না, অথবা যমুনার বাধ ভাইঙ্গা গেলেও আমার মন এমুন বেহাল হইতো না। উঠিলাম কতো সকালে মানে ৬:১৫ তে। কিছুক্ষন বইসা ঝিমাইলাম। মাগার ঘড়িতে চাইয়া দেখি ৬:৪৫। হায় হায়! দুই মিনিট ধইরা ঝিমাইলাম ৩০ মিনিট শেষ। খাটটারে মনে হইলো টাইম মেশিন!(আম্মাআআ)
মনে রাগে দুঃখে কান্না বিজড়িত মনে গমন করিলাম বাথরুমে।প্রকৃতিতে ভোগের নিত্যতার সূত্রের ব্যালেন্স ঘটাইলাম, অতঃপর সাত সকালে গোসল, মনে হইলো মৃত্যুপূর্বে জাহান্নামের শাস্তি।তবু মনে বল পাইলাম পেটের চিন্তা করতে করতে। ৭:১৫টায় খাইতে বসিলাম।টিভি চ্যনেল খুলিলাম এবং যথারীতি আমার পছন্দের চ্যানেল গুলান বন্ধ পাইলাম, মন তো যায় ডিশআলারে ধইরা কানে ধইরা মাথায় ঘোল ঢাইলা মাজার রোডে যত গার্লস স্কুল আর কলেজ আছে তার সামনে দিয়া ঘুরাই। মাগার কেমতে, ডিশের পো জইস্যা ৩ দিন ধইরা ডিশ গ্রাহকগো ডরে এলাকা ছাড়া। কষ্টে সৃষ্টে ৮:৪৫ এ একুশের জন্য দাড়াইলাম। ডাইনে বায়ে তাকাইলাম, হঠাত দেখি রেগুলার সিটি কলেজে যাওয়া মহিলাটা আজকে লাল শাড়ী পরে আছে, মনে হইলো বেহেশতের হুর এইবার গাবতলী ভ্রমনে আসিয়াছে। আমি মনের ভুলে তাকাইয়া থাকলাম তার দিকে। হঠাত কাউন্টারের ছেলেটা আইসা বললো,"ভাই, আপনি গুলশান ১ যাইবেন না? গাড়ীতো চইলা গেল!" আমি তাকাইয়া দেখি গাড়িটা সত্যিই চইলা গেল, বাতাসে খাবী খাইলাম। ওরে কইলাম," আমি ভাবছিলাম আত্তিয়, পরে বুঝলাম আত্তিয় না, তো গাড়ী আসলো ডাক দিবি না!"
-আরে আপনেরে কতক্ষন ধইরা চিল্লাইয়া কইতাছি গাড়ি গেলোগা, আপনি দেহি কারে দেইখা বাউল হইয়া গেলেন!

কপালে আমার ঘাম ছুইটা গেল, আইজকাও দেরী। উঠিলাম পরের বাসে বসিলাম মাঝখানের সীটে। আমার সীটের সামনের সীটটা আবার নাই, উঠাইয়া নেয়া হইছে। বাসে যখন ভীড় বেড়ে গেল, তখন আমার সামনে যথারীতি তিনজন মহিলা দাড়াইয়া। তাদের দেইখা সাথে সাথে আমার পাশের দুই বুইড়া উইঠা গেল। আমি বইসা ছিলাম জানালার পাশে। আমি ভাবলেশহীন থাকিলাম। এখন তিনজন মহিলা আর দাড়িয়ে থাকা বুড়া টাইপ দুইজন আমার দিকে আড় চোখে তাকাইতে লাগিলো, আর আমি বাইরের দৃশ্যাবলী উপভোগ করিতে লাগিলাম।আহ কি সুন্দর!

আমার উস্তাদ শের-এ গুজরান খা ছবক দিয়াছিলেন," দুই মহিলা পাশাপাশী বসিলে কুটনামী হয়, আর তিনজন একসাথে বসিলে করে ঝগড়া, তাই সর্বদা এদের কাছাকাছি থাকিবা, কেননা এদের কথায় হু হা করিলে লাইন মারিবার সুযোগ পাইবা!"
মিনিট দশেক যাইতে না যাইতেই প্রথম বাক্য ছাড়িলো দাড়ায় থাকা বুড়া র‌্যাংগস বিল্ডিং নিয়া, তারপর আড্ডা মোড় নিল যুব সমাজের নৈতিক অবক্ষয়। সুন্দরী মহিলা তিনটাও কম যায় না। ক্যাট ক্যাট শুনিয়া আমার বাসে ঘুমানোর কোটা খানি চাঙ্গে উঠিলো। খিটখিটা মেজাজে মনে পড়িলো পকেটে আছে এফএম রেডিও। কানে দিয়া সীটে হেলান দিয়া ঘুমান শুরু করিলাম আর বুঝিলাম আলোচনার রেশ পুরা বাসে জাকিয়া বসিয়াছে!

বাস থিকা নামিয়া এক লাটসাহেবী রিক্সায় উঠিলাম। রবিবার আমার চরম বিলার দিন। ভাড়া নিয়া যথাসম্ভব ভাঙটি নাই বলিয়া ৬টাকার ভাড়া ১০টাকা পকেটস্হ করিলো চাল্লু রিক্সাওয়ালা!
যথারীতি অফিসে দেরী করিয়া ঢুকিলাম, ভাবিলাম আজকে ব্লগে যাহাকে পাইবো খুচাইয়া তাল গাছে উঠাইবো। টানা ১২:০০টা পর্যন্ত খুচাইলাম। তারপর অফিসের মাগনা কফি, কনফারেন্স রুমের আড্ডা, লান্ঞ্চ, কিছু টেলিফোন হাবি জাবি সাথে ফাওতাল ব্লগিং।
কিছুদিন ধইরা এজের বহুসমস্যা। ক্যাপাসিটি যদি বাড়ানো হয় ১০টা, সাবস্ক্রাইবার বাড়ে ১০০ টা। সবাই বিটিএসের দিকে চাইয়া থাকে কখন কাজ হবে আর কখন পি২ এ্যাকটিভেট করবে। বুঝতে পারছি না ক্যাপাসিটি স্যাচুরেশনে আসলে কি অবস্হা হবে? এদিকে সিআইসি গুলো নিয়ে বেশ টেনশন!
যাই হোক চ্যালেন্জ্ঞ থাকবোই! কোয়ালিটি অব সার্ভিস মেইনটেইন হইবোই।
অফিস থিকা বাইর হইলাম ৬:৩০টায়। উঠলাম অফিসের গাড়ীতে উইঠাই দিলাম ঘুম মাগার শান্তি নাইরে জরিনা! ফোন আসা বন্ধ হয় না। বাসা পৌছাইলাম ৮:০০টায় আর লুকাল ক্লাব কাম জীমে পৌছাইলাম ৮:৪০ এ। মৌজমত ট্রাইসেপস আর আর চেস্টের আইটেম গুলান প্রাকটিস করিলাম, কিন্তু বেলী মারতে গিয়া দেখলাম ১১:০০টা। এদিকে বেলীটাও বাড়তাছে।বুঝতে পারলাম বয়স হচ্ছে, এখন হার্ড গেইন ধরতে হবে, কিন্তু সময় কৈ? আজকা আবার পুলাপানও নাই। কয়দিন ধইরা এলাকায় বেশ সাদা পোশাকী লোক ঘুইড়া বেড়ায় রাইতের আধার।কার ঘাড়ে হাত দিয়া চল আমাগো লগে, কে জানে! বাসায় ফিরিলাম ১১:৩০টায়! খাইতে খাইতে রেসলিং দেখিলাম আর মোবাইল সেটে দেখিলাম ২৫টা মিসড কল। ২টা বাজল ৪০% কল ব্যাক করতে।(খাইয়ালামু)

আর পারি না, পেটে আবার কয়দিন ধইরা বেশ গ্যাস হইতাছে, আর গ্যাস হইলেই মনে পইড়া যায় কুটিকালের সেই প্যারোডী:

পেটে বিপুল গ্যাস,
লিক হইলে শেষ!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৮
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×