আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

বৌ রাগ করছে! তার রাগ ভাঙানের কোবতে! উতসর্গ: কৌশিক মামু অব গনকটুলী!

০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪২

শেয়ারঃ
0 1 0

আমি পাহাড়ে উঠবার পারুম না
আমার শীত লাগে
আমি সাগরে ডুব দিবার পারুম না
আমার সাহস ভাগে!

আমি এক টিকিটে দুই শো ছাড়বার পারুম না
মনে আমার বেজায় হাউশ
আমি শ্বশুরবাড়ীও ঘন ঘন যামু না
শ্বশুর মশাই বড় বেখাউজ!

আমি ফিল্ডিং মারা ছাড়তে পারুম না
মন আমার ইশপিশ করে
আমি রাইতের ঘুম ছাড়বার পারুম না
দিনে খালি ঝিমানী ধরে!

আমি তুমার দেয়া ছ্যাক খাইবার পারুম না
দিলে ফাটি যাইবে
আমি তুমারে ছাড়া বাচবার পারুম না
তাইলে আমার একাই থাকতে হইবে!

এমন সাড়ে শনি কপাল লইয়া
দুঃখ নিয়া বিছানায় যাই ঝাপাইয়া!
চিন্তা আমার বদ অভ্যাস গুলান বড় পেয়ারা
কিন্তু তুমারে কাছে পাইতে আমি হইলাম বেয়ারা!
ভুল চুক মানুষের দুষ-মানুষ নাকি মরনশীল!
রাগ-দুঃখ ভুইলা আইসো দেয়া নেয়া করি দিল!

 

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
নাদান বলেছেন: এই হইলো গিয়া পুরুষ মানুষের মত কতা। ৫
২. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
নূরে আলম বলেছেন: ৫
আহারে...........
দুঃখী মানুষের করুণ কাহিনী...........

এইসব অদ্ভুত ছবি কোথা থেকে যোগাড় করেন?
প্রথম ৫ দিলাম কিন্তু!
৩. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
তানভীর তুিহন বলেছেন: আদ্ভুদ কবিতা উদা কি খাইয়া লিখছ এত সুন্দর কোবতা
৪. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৯
জোনাকি বলেছেন: খালেসু কি উদারে মাইরা ২ টুকরা কইরা দিছে?

আহারে বেচারা!!!
৫. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫২
উদাসী স্বপ্ন বলেছেন: মিয়ারা, এইখান কৌশিকদার মনের কথা কম্পাইল কইরা লেখছি!

নুরা ভাই, সুস্বা(দ) গুতাম!
৬. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৩
ঢালী! বলেছেন: কৌশিক তো বরিশাইল্যা শুনছি!
৭. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৫
নূরে আলম বলেছেন: উদাসী, আপনার কি ক্ষুধা পেয়েছে?
বিস্কুট খাবেন?
চকোলেট খাবেন?
৮. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৫
প্রচেত্য বলেছেন: বৌ তোমার লাগি সাগরে ঝাপ দিবার পারি
কিন্তু সে সাগরে পানি থাকবার পারবনা
-
বৌ তোমার লাগি গাড়ীর তলায় পড়তে পারি
কিন্তু গাড়ীর চাকা থাকবার পারবনা
-
বৌ তোমার লাগি কারেন্টে শক খাইবার পারি
কিন্তু লাইনে কারেন্ট থাকলে চলবনা
-
বৌ তোমার লাগি সব করবার পারি
কিন্তু জান দিবার পারুনা
৯. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০০
লাল দরজা বলেছেন: স্মার্ট প্রডাকশন, ভালো হইছে।
১০. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০০
উদাসী স্বপ্ন বলেছেন: হে হে প্রচু দা। কৌশিক যতক্ষন নাই কইয়া যান, দেখেন কেমনে হেয় ফুসতাছে! যাই হেরে একটা খুচান দিয়া আসি!

নুরানী ভাই, সকাল বেলা ব্রেকফাস্ট কইরা অফিসে আইসা মনে হইলো নাস্তা খান বাদ গেছে। সেইটাই আপনের সাগুতুমে আইসা পড়ছে!খাওয়াইবেন নি, আমি কইলাম খুব বেশী খাইনা!
ঢালী, কৌশিক সেই ঐতিহাসিক যুদ্ধে হারনের পর ওর আশপাশ দিয়াই ঘুইরা বেড়ায় আর আশেপাশের গ্রামে মনের দুঃখে ফিল্ডিং মারে!
১১. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: জুনাক, শরীরডা কি ভালা?
১২. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৭
কালপুরুষ বলেছেন: গনকটুলীর ছোট্ট খুপড়ি
কৌশিকের নয় ঘর,
সেথা থাকে রাতের বেলা
যখন সে মদের উপর।
আসল বাড়ি বরিশাল
সবাই জানে তা
বাবা হবার আনন্দে তার
ঠিক নেই মাথা।
১৩. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৮
জয়িতা বলেছেন: উদাস কৌশিকদার মনের এত কতা তুমি কেমনে জানলা?নাকি নিজের মনের কতা খালেসুরে বুঝাইবার লাগি লেখলা।তয় কবিতাখান বড়ই সুন্দর।
১৪. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১০
জোনাকি বলেছেন: উদা
ভালা নাইক্কা! খালি ঝিমানি ধরে!
১৫. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: @জুনাক, ঝিমানী একটা মুরগী রোগ, রানীক্ষেত হইলে মুরগীর এই ঝিমানী হয়। তয় পোকাগো এই রোগ হয় কি না জানি না! তাড়াতাড়ি মুরগীর ডাক্তার আমাগো ব্লগের বেকার রাশুরে দেখাও!
@জয়া, সব জায়াগায় খালেসু খালেসু কইরোনা, খালেসু এখন অতীত পাতিহাস থুক্কু ইতিহাস!
@কালুদা, কাব্য খানা চোস্ত হইছে, পুরা স্টার কাবাবের শামী কাবাব!
@তুহিন, শামী কাবাব খাইয়াই লেখছি!
১৬. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
সামী মিয়াদাদ বলেছেন: আইস্সালা, আমাগো উদা ভাই তো কোবতেও লেখতে পারে....চোস্ত হইছে ভাইজান...চালায়া যান...
১৭. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৯
জোনাকি বলেছেন: লে হালুয়া! আমি কি কই আর আমারে কি শুনাই!
মুরগির জলাতঙ্ক রোগও হয় নাকি?
১৮. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৩
অচেনা বাঙালি বলেছেন: ঝিমাও ক্যান জোনু, ডাইল খাইছনি?
১৯. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
জয়িতা বলেছেন: তুমি ত দেহি পেলেনের বেগে ছুটছ----এই কয়দিনে ইতিহাস হইল?আল্লাহ তোমারে হেদায়েত করুক।
জোনাকের আবার কি অইল।কি ডাইল খাইছ?
২০. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮
জোনাকি বলেছেন: আমি ডাইল খামু কেমনে? আমার মা কালাইয়ের ডাইলের আকালে খিচুরি রাইন্ধা দিতেছে না আমারে! আর তুমরা কও আমি ডাইল খাই?
২১. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
কৌশিক আহমেদ বলেছেন: ওরে পোলাপান! কাব্য নিয়ে তেলেসমাতি! একটু যদি আড্ডানোর সুযোগ পাইতাম। কাজেদের মৃত্যু ঘটুক।
২৩. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: কৌশিকদার মনের আশা পূর্ন হউক! যাই হোউক জুনাক ডাইল চালায়া যাও, সরকার এখন ইয়াবা নিয়া ব্যাস্ত! আইসো আমরা এক লগে ঝিমাই!
২৪. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
আরিফুল হোসেন তুহিন বলেছেন: হা হা,অসাধারন ,হেলাল হাফিজের একটা কবিতা আছে,
"আমিও গাঁয়ের পোলা,চুতমারানী গালি দিবার পারি"
কবিতাটার কথা মনে হল,
খুব বেশী হৃদয়উতপন্ন মনে হলো,ভালো লাগলো
২৫. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭
অচেনা বাঙালি বলেছেন: বাবা হবার আনন্দে
কৌশিক এখন চান্দে
টাইনা তরল মাল
হইছে একটু টাল
মেয়ে দেখলেই হাসে
আর প্রেমে ফাঁসে
লোকটার কিন্তু দিলখোলা
ওপেন একটা জানালা
ভেরি গুড ম্যান
আমি তার ফ্যান।

২৬. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬
েজবীন বলেছেন: অচুভাইয়ের কবিতাটা দারুন
২৭. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৪
শওকত হোসেন মাসুম বলেছেন: হা হা হা, এই পোলাপানগুলারে ধইরা আলপিনের লেখকগুষ্ঠি বানাইয়া দেই না কেন?

প্রিয়তে রাখলাম
২৮. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
অচেনা বাঙালি বলেছেন: আলপিনে লেখুম্না
জেল খাটতে পারুম্না
২৯. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১:১১
জোনাকি বলেছেন: বান্দরগ্রুপ নামে একটা ম্যাগাজিন বাইর করা দরকার!
৩০. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
শওকত হোসেন মাসুম বলেছেন: একটা সফটওয়্যার বানাইয়া দিমু, লেখার কোনো জায়গায় মোহাম্মদ থাকলেই লাল বাত্তি জ্বইলা উঠবো।
সো------আলপিনে লেখেন
জেলের বাইরে থাকেন
৩১. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৯
অচেনা বাঙালি বলেছেন: তাইলে বস বান্দরগ্রুপ নামে এক্টা বিভাগ খুলেন আল্পিনে। এইখানে যত বান্দর বান্দরনি আছি ঝাপায়া পরুম।
৩২. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩০
জোনাকি বলেছেন: না ঐ সব পিন টিনের মধ্য নাই।
আমরা বাইর করুম খুচা খুচি পার্টি !!
৩৩. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৪
তানভীর আহমেদ সজীব বলেছেন: জট্টিল কোবতে, উদারে পুরা ৫

জুনাক, খুচা খুচি পাট্টির মেম্বারশীপ পামু তো।
৩৪. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩১
মেসবাহ য়াযাদ বলেছেন: উদা, ফ্যাসটাসটিক। আমি নতুন কইরা আপনার ফ্যান হইয়া গেলাম, ৫
৩৬. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: @জুনাক, তুমি খুচাখুচি পার্টি খুলবা নি? আমারে লইবানি ?তুমি আমার পার্টিতে আমি তুমার পার্টিতে, দারুন মৌউজ হইবো!
৩৭. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: আলপিন আমার প্রিয় পত্রিকা হইলেও ঐখানে আমার লেখা ব্যান খাইছে।যদিও দুঃখ লাগে তবুও আলপিন আমার বস্তাপচা কোবতে ছাপায় নাই!(আম্মাআআ)
৩৮. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০১
মেসবাহ য়াযাদ বলেছেন: বাদ দেও আলপিনের কথা। তুমি নিয়মিত কোবতে লেখে যাও উদা...
৩৯. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: থ্যাংকু,আমার এই সাফল্য সবার না আমার নিজের থুক্কু আপনাদের এই সাফল্য নিজের না আমার থুক্কু থুক্কুর এই সাফল্য থুক্কুর না আমার ধুরু কি থুইতে কি কই আমার এই আমাদের নিজের না সাফল্যের ধুরু পুরা পেচগী খাইয়া জীলাপি হইয়া গেছে গা। আমি মাথায় স্প্রাইট ঢাইলা আসি, ততক্ষনে আপনেরা কথা কন!
৪০. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৮
মেসবাহ য়াযাদ বলেছেন: উদা, তুমি গ্রেট
রসের হাঁড়ি
তোমার দাওয়াত
আমার বাড়ি...........
৪১. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
উদাসী স্বপ্ন বলেছেন: তা বাড়ীর ঠিকানা খান ছাড়েন দেহি!
৪২. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
জোনাকি বলেছেন: উদা
আরে আমি তো বান্দরগো লইয়া পার্টি করুম। আর তুমি তো আমাগো লিডার আছোই।তা জীলাপি যতই প্যাচ হক খাইতে কিন্তু হেভি সোজা । ঠিকনা?
৪৪. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫
মেসবাহ য়াযাদ বলেছেন: বাড়ির ঠিকানা পরে দিমুনে, তয় চাইলে কাইলকা চারুকলার ছবির হাটে বিকাল বেলায় দেখা করন যায়...চা -বিড়ি খাওয়ামুনে...
৪৫. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: @জুনু, তুমারে ৫ খান জিলেপি! আহো জিলেপি খাই!
@ য়াযাদ ভাই, কাইলকা অপার বাস্তবের মিটিং। ঐখানে যামু হুনলাম লেডীস ব্লগারভি আইবো। সুযোগ মিস করি ক্যামতে। তয় চারুকলার দিকে শনি বার মনে হয় যামু। আপনেরে কই পাওন যাইবো?
৪৭. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৬
মানুষ বলেছেন: দেরী কই? রাইতে ঘুমাইছিলাম সকালে উইঠাই ব্লগে ঢুকছি @ উদু
৪৮. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৮
মেসবাহ য়াযাদ বলেছেন: ফায়ার সার্ভিস-০১৭১৩০৯১৯৭১ @ উদা
৫০. ০১ লা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
অরুনাভ বলেছেন: উদা কি বিয়া করতে চাইতাছে না বিয়া কইরা ফেলাইছে?
৫৪. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫
আইরিন সুলতানা বলেছেন: এই ছবিটা ভাল লাগেনি...কেমন চোখে লাগছে; সত্যি, ফাজলামো না । নেহায়েত আমার হৃদয় অনেক শক্ত(তাই হার্টফেল হলোনা একটুর জন্য), না হলে বলতাম এরকম ছবি দিলে তার সাথে একটা সাবধান বাণী দিতে- "দূর্বল হৃদয়ের ব্যক্তিরা অনুগ্রহ করে এই সাইট ভিজিট করবেন না"...
৫৫. ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
বিহংগ বলেছেন: হু,
নতুন ম্যাসেজ আছে, আশাকরি পড়বেন।
৫৬. ০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৬
উদাসী স্বপ্ন বলেছেন: @আইরিন, ছবিটা মেটাফোর হিসেবে দিয়েছিলাম। কবিতার ভাব অনুসারে কৌশিক দার মন এক জায়গায় থাকলেও তার ইচ্ছা হলো বিভিন্ন জায়গার এবং রাগ ভাঙ্গানোর জন্য তার এই বিভিন্ন জায়গার ইচ্ছার স্বাধীনতাকে চাওয়াকেই বুঝানো হয়েছে। এটা এমন যে তার মন বিশিস্ট আপার অংশ এক জায়গায় আর পায়ের অংশ আরেক জায়গায়। অসুধিবা নাই চেন্জ্ঞ করা হলো।
@বিহংগ, রাজাকারের বিচার চাই না, ওদের প্রকাশ্যে হত্যা চাই! আপনের ম্যাসেজের ৫ পাওনা রইলো!
৫৭. ০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৫
জোনাকি বলেছেন: বাইচা আছো নাকি মারা গেছ??
৫৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২০
আইরিন সুলতানা বলেছেন: হুমম, এবার ঠিক আছে...

 

মোট সময় লেগেছে ০.৯৬১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ