আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট!

১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৮

শেয়ারঃ
0 1 0

আমার জান, আমাকে করে দিস মাফ
আমি তোকে দিতে পারলাম না কিছু
আমি অযোগ্য ছিলাম তোর জন্য,
এই দুনিয়ায় ভালোবাসা পাবার জন্য!

দারিদ্র প্রতিদিন প্রতিবেলা কুড়ে কুড়ে খায়
আমি হন্নে হয়ে খুজে ফিরি তোর জন্য অন্ন
রাস্তায় দাড়িয়ে থাকা বিষন্ন টোকাই
নিত্য ধর্ষনে মত্ত সমাজের উচ্চবিত্ত মালিকেরা!

আমি লুকোতাম অশ্রুগুলো নীল আকাশের নীচে
ইদানিং সেখানেও যন্ত্রেরা ছিন্ন করে বিষন্ন নীরবতা!
আমার পরানের চাদ তোকে পড়াতে পারেনি নীল টিপ
শুধু অশ্রু ঝরাবি আমার নিস্পন্দিত চেহারার উপর।

আজকে মানুষ জানবে এক পরাজিত মানুষের গল্প
জানবে কত কস্ট লুকিয়ে মুচকি হাসির নীচে।
কেউ বলবে বড় ভালো মানুষ ছিলো
কেউ আসবে তার পাওনা টাকার হিসাব চাইতে।

সবাই যাবে খালি হাতে, ঝরবে হাজারো অভিশাপ
শুধু কাদবি হয়তো জান আমার অশ্রু গুলো অর্থহীন।
কেউ বুঝেনি নিঃসঙ্গ মানুষ বুঝবি তুই আমার আকুতি
আমাকে মাফ করে দিস তোকে হাসাতে পারিনি এক জীবনে!

 

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৩
প্রচেত্য বলেছেন: "আমার জান" আত্মতৃপ্তি পেলাম
"জান" শব্দটির টানে এক নিমিষেই পড়ে নিলাম কাব্যখানি
২. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১২
পজিটিভ বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতাটা ৫৫৫ x ৫৫৫। দারুন লাগলো। ফেভারিটসে রাখলাম।
৪. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২১
চতুরভূজ বলেছেন: খুব সুন্দর হয়েছে, কোনো খুঁত নেই, এট ডারুণ কবিতা আমি জীবনেও দেখিন! এটা না দেখলে জীবনটা বৃথা ছিল। কেউ কেউ আমার লিখায় বিশাল বিশাল খুঁত পায় কিন্তু আমি ক্যান পাইনা? ক্যামতে কি?
৬. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: এই পরাজিত মানুষটি কি আমি?হয়তো..
৭. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
প্রচেত্য বলেছেন: পরাজয় স্বীকার করার সত্যি সাহস যার আছে সেই এই পৃথিবীর জয়ী
৮. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫০
পজিটিভ বলেছেন: আবার পড়লাম। দারুন লিখছো।
হ, এই পরাজিত মানুষটা আমরা সবাই। যেখানে ক্ষুদার জ্বালা সইতে না পেরে মারা যায় পাশের বাসার ক্যাপ্টেন জলীল, আব্বাসের মা রাতের আধারে ছেলেকে নিয়ে পালিয়ে যায় অন্য এলাকায় যেন বাড়িওয়ালা, পাওনাদাররা খুজে না পায়, সেই একই সমাজে কি আমরা প্রতনিয়ত মরছি না নিজের বিবেককে ভুলে থাকার জন্য।
৯. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫১
নীলাঞ্জনা বলেছেন: উদাসী স্বপ্নঃ চমৎকার লেখাটি ভীষণ ... ভাল লাগলো!!


আপনার দুষ্টুমিতে ভরা পোস্ট গুলো পড়ে বিশ্বাসই হয় না অসাধারণ এই কবিতাটির স্রষ্টাও আপনি!!


অনেক অনেক শুভকামনা আপনার জন্য।


৫++


শো-কেসে সাজানোর জন্য নিয়ে গেলাম।
১০. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৮
ইরতেজা বলেছেন: দারিদ্র প্রতিদিন প্রতিবেলা কুড়ে কুড়ে খায়
আমি হন্নে হয়ে খুজে ফিরি তোর জন্য অন্ন
রাস্তায় দাড়িয়ে থাকা বিষন্ন টোকাই
নিত্য ধর্ষনে মত্ত সমাজের উচ্চবিত্ত মালিকেরা

উদাসী স্বপ্ন ভাই বাক্যহারা হয়ে গেলাম। অসাধারন লেখা।



১১. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০০
আইরিন সুলতানা বলেছেন: লেখকের সার্থকতা হলো নিজেকে ভাঙ্গতে ভাঙ্গতে গড়ে তোলা...উদাসী স্বপ্নের ব্লগ বলতে যে ধারনাটা তৈরী হয়ে গিয়েছিল...সেটাতে বার বার মৃদু থেকে সজোরে কড়াঘাত হচ্ছে...

অসাধারন...
১২. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১:০১
মনের কথা বলেছেন: তুমি পরাজিত এইডা কি স্বীকার করতেআছ! গনকটুলির মাঠে তাইলে আসলেই আমরা জিতছিলাম
১৩. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: সবাইকে ধন্যবাদ! মাথায় ঘোর লেগেছিলো গত রাত!

@মনের কথা, জীবনটাই হলো গনকটুলির মাঠ, যেখানে শুধু সময়ই জয়ী হয়!
১৪. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩২
জয়িতা বলেছেন: উদাসী, এত সুন্দর কবিতা লিখলে কেমন করে?অসাধারণ!অসাধারনত্বটা প্রকাশ করতে পারছি না।প্রিয় পোষ্টে রাখলাম।
১৫. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮
`হাসান বলেছেন: ন্যাকান্যাকা কোবতে পরার টাইম নাই
১৬. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৩
মাছরাঙ্গা বলেছেন: উদাসী, আমার দু টাকার গল্প নামে একটা লেখা আছে। বিহঙ্গেরও এই বিষয় নিয়ে আরেকটি লেখা আছে। তবে তোমার লেখাটি আমাদের চেয়ে স্বতন্ত্রতা পেয়েছে।
১৭. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৬
উদাসী স্বপ্ন বলেছেন: বিহংগের লেখাটার টাইটেলটা জানা যাবে?
১৮. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৮
ইলা বলেছেন: এত্তো এত্তো প্রশংসা সবাই করেছে যে, আমার কওনের কিছু নাইক্কা। উদাসী একজন অপরাজিত সৈনিক।
অভিশাপ দিস না পরান, পরানরে আমার পারলাম না, পারলাম তোরে হোটেল পূর্বানির খাবার খাওয়াইতে, পারলামনা নিকিতার সুধা পান করাতে।
অভিশাপ দিস না পরান।
৫++++++
১৯. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: ইলা তো দেখি গোমড়া মুখে হাসি ফোটানোর ঔষধ জানে। আচ্ছা, যখনই এমন কাউকে দেখবো তখনই তাকে ইলার সাথে যোগাযোগ করিয়ে দেবো! আমার সত্যি হাসি আসছে!
২০. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৩
মুকুল বলেছেন: উদা, অসাধারণ লিখছো!!! প্রিয় পোস্ট!!!
*****
২১. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৪
ইলা বলেছেন: হাসতে থাকুন জানরে কষ্ট দিয়েন না। তা` না হলে
আমি হাসি আপনি দেখেন।
উম্ না` হাসুম না আমার হাসির টোন ভাল না।
২২. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৯
মুনিয়া বলেছেন: মন খারাপ করার শাস্তি হিসেবে ১ দিলাম(মনে মনে)
:(
ভালো কবিতা।
২৩. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
ইলা বলেছেন: আচ্ছা সবাই দেখি প্রিয় পোষ্ট হিসেবে গোলায় তুইলা রাখতাছে। আমিও রাখি?
২৪. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
তানজিলা হক বলেছেন: উদাস বাবু আপনার ছবি দেখেতো মনে হচ্ছে এখন দাতগুলো সব উঠে নি।তাহলে আবার কাকে নীল তিপ পরাতে পারেন নি।এ বয়সেই এত দুঃখ বাকি জীবনে আপনার জন্য আরও কত কি যে আপক্ষা করছে।

নজরুল যদি বেচে থাকতো তাহলে আমি তাকে জিঙেগস করতাম "দরিদ্র আমারে করেছো মহান"এর মানে কি।কি কারন এধরনের কথা তার মত বাস্তব বাদি মানুষ বলতে পারল।
২৫. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৫
চানাচুর বলেছেন: বাব্বারে বাব্বা কি কবিতা!
২৭. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
উদাসী স্বপ্ন বলেছেন: দারিদ্রতর গ্রাস প্রতিনিয়ত
:মানসিক সামাজিক রাজনৈতিক।
হীনমন্য জরাজীর্ণ ঘুণে ধরা
অহংকারের উচ্ছিস্টাংশ
কাদার মতো লেগে আছে
কুলীন এই সমাজে!



২৮. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৪
বইপাগল বলেছেন: আজকে মানুষ জানবে এক পরাজিত মানুষের গল্প
জানবে কত কষ্ট লুকিয়ে মুঁচকি হাসির নীচে।
কেউ বলবে বড় ভালো মানুষ ছিলো
২৯. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
জোনাকি বলেছেন: ঞ্জ্যান হারাইলাম!
৩০. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২
জয়িতা বলেছেন: কি উদাসী, তুমি ছুডু মানুষ এত গম্ভীর হইলা কেন আইজ?ছুডু মানুষের এমন কথা কইতে হয় না।
৩১. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: হয়তো ছুডু মানুষ বইলাই!
৩২. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২৮
রোবট রাজকন্যা বলেছেন: অসাধারণ !

আমাকে মাফ করে দিস তোকে হাসাতে পারিনি এক জীবনে!
৩৩. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৪
অরুনাভ বলেছেন: অসাধারণ..... কবিতা হিসাবে খুবই ভাল....কারো বাস্তবতা হলে খুবই খারাপ....
৩৬. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৩
`হাসান বলেছেন: আমি কোবতে পড়িনা তয় সবতে ৫ দিয়া গেসে তাই আমিও ৫ দিলাম
৩৭. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৯
পজিটিভ বলেছেন: `হাসান বলেছেন :
২০০৭-১১-১১ ১১:৩৮:৫৫
ন্যাকান্যাকা কোবতে পরার টাইম নাই
--------------------------------------
`হাসান বলেছেন :
২০০৭-১১-১২ ০৯:৪৩:২০
আমি কোবতে পড়িনা তয় সবতে ৫ দিয়া গেসে তাই আমিও ৫ দিলাম
---------------------------------------
জয়তু উদাসী, গন্ডারের মনটা নরম হইসে। হেহে
৩৮. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:০১
`হাসান বলেছেন: @ পজিটিব
উদাসী পুলাটারে আমি ভালা পায় তয় হের পুষ্ট খুব কমই আমার পড়া হয়।
উদাসী পুলা ভাল খালী একটু......
৩৯. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৩
পজিটিভ বলেছেন: হাসান বলেছেন :
২০০৭-১১-১২ ১০:০১:২৭
@ পজিটিব
উদাসী পুলাটারে আমি ভালা পায় তয় হের পুষ্ট খুব কমই আমার পড়া হয়।
উদাসী পুলা ভাল খালী একটু......
------------------------------
সহমত। তোমারে এই লাইগ্গা ৫ দিলাম `হাসান ।
৪১. ১২ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১১
েজবীন বলেছেন: সবাই দেখি ঘোর উঠলেই দারুন লেখা গুলো লিখে.....
তবে কি স্বাভাবিক অবস্হায় আমরা সবই অস্বাভাবিক থাকি...



৪২. ১২ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: মানুষ কখনো যুক্তির মাঝে বাস করতে চায় না, কিন্তু তাকে এর মতো চিন্তা করতে হয়। আর যেহেতু সে যুক্তি মাঝে বাস করে না, শিল্প গুলোও কোনো যুক্তি মানে না, হয়তো প্রানীজগতের এরকম জটিল যুক্তিহীন ঘোরলাগা জটিলতার জন্য মানুষকে স্বাভাবিক বলেই ধরে নেয়া যায়!
৪৩. ১৩ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:০৫
রাশেদ বলেছেন: উদা, সরি মেলা লেট কইরা ফেলাইছি। ভালো লাগছে।
৪৪. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০
নিবেদীতা বলেছেন: প্প্বগুপ্প্বমপ্প্ম প্প্বসপ্প্ব্ত্রপ্প্ব েপ্প্বৃপ্প্বগুপ্প্বজ্জপ্প্ব্মপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ব্ভ্র!!!! প্প্ব্বপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্ব্ভ্র!!!!!!!!!!!!!!
৪৫. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬
মনের কথা বলেছেন: বুঝলাম......কোবতে না লেখলে চলবে না
৪৬. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৫
উদাসী স্বপ্ন বলেছেন: মাকু, মাঝে মাঝে ভাব নিতে হয়!
৪৭. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬
অন্যরকম বলেছেন: ফাটায়া দিলা.... ব্লগ!
কি খাইয়া লেখছিলা বস?
৫ অর্থহীন অভিশাপ!
৪৮. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: এক থাল ভাত আর লগে বোম্বাই মরিচ!
৪৯. ১৩ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
পজিটিভ বলেছেন: কোবতা লিখমু আমি, আমারে কোবতা সাপ্লাই দাও।
৫০. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২২
এলোমেলো বলেছেন: দারিদ্র প্রতিদিন প্রতিবেলা কুড়ে কুড়ে খায়
আমি হন্নে হয়ে খুজে ফিরি তোর জন্য অন্ন
রাস্তায় দাড়িয়ে থাকা বিষন্ন টোকাই
নিত্য ধর্ষনে মত্ত সমাজের উচ্চবিত্ত মালিকেরা
৫১. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
এলোমেলো বলেছেন: দারিদ্র প্রতিদিন প্রতিবেলা কুড়ে কুড়ে খায়
আমি হন্নে হয়ে খুজে ফিরি তোর জন্য অন্ন
রাস্তায় দাড়িয়ে থাকা বিষন্ন টোকাই
নিত্য ধর্ষনে মত্ত সমাজের উচ্চবিত্ত মালিকেরা
৫২. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৮
খোলাচিঠি বলেছেন: সেইরকম, সুপার-ডুপার, জাবারদাস্ত, extra স্পেসিয়াল, একদম মাস্ত . . . বলে তো একদম ঝাক্কাস হইসে কবিতা টা।
৫৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:২০
নির্ভয় বলেছেন: ঝাক্কাস হইসে মানে, আলবত ঝাক্কাস ! উদাসী বিয়া করলো কবে ???
৫৫৫৫৫৫৫৫
৫৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৬
যেমন ইকোনোমিক্স বলেছেন: তুখখার লেখছেন মিয়া ভাই
আমার কান্না আইসা আইসা কইরাও আসলো না

 

মোট সময় লেগেছে ১.০১৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ