somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতসপ্তাহ কেমন গেলো?: একটা নাতিদীর্ঘ পর্যবেক্ষণ আর ৯৫% সফলতার গজাইড়া উপাখ্যান!

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতসপ্তাহ কেমন গেলো?

কত সপ্তাহই তো যায়, এ সপ্তাহ আর নতুন কি! তাই তো!

তবুও মনে হচ্ছে কিছু স্পেশাল অথবা কিছু নন স্পেশাল! বড় ফুপু অনেক দিন আমার সাথে কথা বলেন না, কেননা বংশের নাকি ওয়ান এ্যান্ড অনলি কুলাঙ্গার নাকি আমিই! আমাদের বংশের ঐতিহ্য ব্যাবসা করা, কিন্তু আমি হলাম চাকুরে। ছাপোষা কেরানির মতো খেটে বেড়াই আর বাসায় এসে টিভির দিকে তাকিয়ে ঘুম যাই এটা নাকি একটা গাধার লাইফ। আসলেই তাই, তার কাছে আমি একটা মস্ত বড় গাধা।

গত সোমবার অফিসে ঢুকেই কেমন যেনো মিনমিনে পরিবেশ। প্রজেক্টের কাজ শেষ করার দরকার, সবাই সবার অংশ শেষ করে ফেলেছে আমি আর মীর মোল্লা নাছির বাকীর খাতায়। তবে আমি দমে যাবার পাত্র নই। ভাবলাম নাসিরের আগেই শেষ করবো, কিন্তু শেষ করার পর দেখি আমিই সবার লাস্টের দিক দিয়ে ফাস্ট। মনে পড়ে গেলো শিক্ষা জীবনের ধারাবাহিকতা এখনও চালিয়ে যাচ্ছি। বিকেলের দিকে একটা খবর আসলো যেটা মাথা ঘুরে গেলো।

CNBC নামের একটি চ্যানেল আমাদের কাজ নিয়ে একটি ডকুমেন্টারি তৈরী করেছে যেটা নরওয়ে থেকে আমাদের ভিডিও স্ট্রিমিং করে দেখানোর ব্যাবস্হা করেছে। ওটা দেখে আমার চক্ষু ছানাবড়া। আমি সাপোর্ট দেই এদেরকে আর এদেরকে দেখাচ্ছে CNBC চ্যানেলে। এরা নাকি এদের এলাকায় রেভ্যুলিউশন করছে যার মূলে আমাদের কোম্পানী। এটা শুনে ভালো লাগলো কারন এর পিছনে আছে আমাদের অক্লান্ত পরিশ্রম! শুনে হাসি লাগলো। সারা বাংলাদেশে সাপোর্ট দেই আমি আর সোহেল ভাই। কি দেই আর কত পরিশ্রম আমরা জানি। হয় আমরা আমাদের কাজে খুব এক্সপার্ট অথবা ওরা কিছুই জানে না! প্রথম টা হবে না এটা শিওর কারন বাংলাদেশের শিক্ষায় এত হাইটেক এক্সপার্ট আমরা না, তাই ওরা কিছুই জানে না। তবে আমাদের বসের সাক্ষাৎকার দেখে ভালো লাগলো, আমাদের কাজের কেউ না কেউ রিকগনিশন দিচ্ছে।

রবিবার অবশ্য ছুটিতে ছিলাম। তখনই ট্যাকনিকালের এক বস ফোন করে জানান দিয়েছিলো এরকম কিছু একটা হয়েছে যা দেখে তারা সবাই কম বেশী অবাক। তবে অবাক হবার অনুভূতি এখন খুব একটা ছোয় না। মঙ্গল বার কিছু টাকা একটা বিজনেসে লাগালাম। একটা সময় পার্ট টাইম কনসালট্যেন্সি বেশ কিছু করেছি, ছোটখাটো লোকাল কোম্পানীর আইটি কনসাল্টেন্ট হিসেবে ছিলাম। তার পর বন্ধু বান্ধবদের প্রজেক্টে টাকা খাটাতাম। এক সময় কোনো একটা কারনে ওগুলো সব উঠিয়ে নিলাম। তবে এখন পরিস্হিতি ভিন্ন। হাতে বেশ কিছু টাকা এসেছে, প্রায় লাখখানেক তবে এর মধ্যে ৫০০০টাকা কোথা থেকে আসলো হিসাব পেলাম না। লাগালাম বিজনেসে, লাভ হবে শিওর কারন রনি শিওর ছাড়া টাকা খাটায় না। অফিসের নন অফিসিয়াল কাজের মাঝে ভাবলাম ভিডিও স্ট্রিমিংটা ডাউন লোড করি, কিন্তু পরে আর ওটা কনভার্ট করতে পারলাম না। তবে অফিসে এসে একটা বড় ধাক্কা খেলাম। এর আগে আমাদের সাথে জিএসএম এসোসিয়েশন আর এ্যাকসেন্চার থেকে তিনজন এসেছিলেন যার মধ্যে দুটা মেয়ে ছিলো অপূর্ব সুন্দর এবং বুদ্ধিমতী। তবে এবার যে এসেছে তার মোটিভটা শুনে কেমন যেনো হাহাকারের মধ্যে পড়ে গেলাম। আমরা এদেশে যে টেলিসেন্টার নিয়ে কাজ করছি সেটা সারা বিশ্বে মোটামোটি অল্পের উপর হালকা ধরনের হৈ চৈ পড়ে গেছে। আমাদের উপর করা ভিডিও শ্যুট নাকি কোথায় কোথায় যেনো পরিদর্শিত হয়েছে। সামাজিক আর্থউন্নয়ন আর ডিজিটাল ডিভাইডের উপর আমরা কি করছি তার উপর রিসার্চ করতে এই মেয়েটা এসেছে যার কাজ হলো আমাদের সকল কাজ আর ফাইল পত্র দেখা আর রিসার্চ পেপার তৈরী করা। আমি একটু দূরেই সরে থাকি কারন আমার মতো অকাল কুস্মান্ডের সংশ্পর্শে আসলে আমার ভান্ডা ফুটার সম্ভাবনা আছে। মুভী ডাউনলোড দিলাম দুটো। কুংফু পান্ডা আর দ্যা ডার্ক নাইট।

বুধবার ট্যাক্সের উকিলকে ফোন দিলাম আমার রিটার্নের কি খবর? সে বললো খুব খারাপ এক মাসের আগে হাতে আসবে না। বেশ টেনশনে পড়লাম। বাবাকে দিলাম ফোন, সমস্যা তৎক্ষনাৎ সলভ। কিভাবে: দেখি এই সোমবার এটার উপর ট্রায়াল দিবো, কিছু সিগনেচার দরকার! বৃহস্পতিবার সকালে এসেই এ্যাট ওয়ার্ক দেখে প্রথম ধাক্কা খেলাম হায় কত টাকা জরিমানা! মন চাইল মমতাজের সেই বিখ্যাত গান গাই," ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়!" নাক দিয়ে সর্দি ঝরছে, আর নিজের কাজ করে ফ্রী হচ্ছি মুভী দেখবো কিন্তু সেখানেও শান্তি নাই। বিগত দুইদিনের ডাটা ট্রান্সফার ট্রেস করে এক্স ফাইলসের নতুন ছবিটা নামাতে যাবো এমন সময় আইটি ব্লক করলো একসাথে ৫ টা সাইট। মেজাজ বিগড়াতে বিগড়াতে দুপুর গড়িয়ে বিকাল হতে আরেকটা মেইল। কাগু মেইল করছেন। আমার ধারনা ছিলো এটা একটা খড়গ নামা হবে আমাদের সবার জন্য, কিন্তু যে খবরটা ওখানে লাস্টের দিকে ছিলো মনে হলো কাগু ঈজ এ্যা রিয়েল প্লেয়ার। এক লহমায় সকল শন্কা দূর হলো কারন কাগু কিছু খাটাইসা মাল আমাদের দিতে চাইছে! আমার মাথা টলে গেলো বিড় বিড়াতে," আই লাভ দিজ ড্যাম জব!" বাসে মাথা টাল নিয়ে আসছি, এমন সময় একটা নাতিদীর্ঘ এসএমএস: গভর্নমেন্ট আমাদের কাজের রিকগনিশন দিয়েছে। আমার বাসের মধ্যেই মাথা ঘুরানো শুরু করলো। বাস থেকে নেমে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বাসার সবার সাথে শেয়ার করলাম, জীমে গেলাম আর দেখতে থাকলাম মোবাইলে এসএমএস বন্যা, ম্যানেজার বস থেকে শুরু করে জুনিয়র কলিগ সবাই টাল, উই নিড এ্যা পার্টি থ্রু অল দ্যা উইক!

আজকে শুধুই ভাবলাম, এক সপ্তাহের জন্য মনে হয় একটু বেশি ভালো হয়ে গেলো বোধ হয়।রবিবার সরকারি আর সোমবার আমার বেসরকারি ছুটি!একটু ভাবি নিজেকে নিয়ে আর এনজয় করি বিছানায় শুয়ে এ খবর গুলো!


শুধু একজনের আচল ছুবার যোগ্যতা হলো না আমার!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪০
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×