তার হাসিতে বাজে সিম্ফনি
চেয়ে দেখি একা একা বসে
নিরজনে আকছে কারো ছবি!
কখনো বা বোন, কখনো বা মা
কখনো বা প্রিয় কেউ, মমতায়
ঘেরা রূপ অপরূপা। তবু মুখ
ঢেকে লুকিয়ে দ্ব্যার্থ বিষন্নতা।
চেহারা দেখবো না আমি শুধু
দেখেছি তার মমতা! ফুলগুলো
তোমার নয় আজ, তবু সব অর্থহীন
তুমি হীনা। এ কেমন নিয়ম এটা
তাও অজানা, তবে এটা জানি তুমি
ছাড়া এ দুনিয়া চলবে না। তোমার
কিছু অশ্রু দেবে কি আমায়?
হয়তো গদ্যপদ্য নতুবা কোনো ছন্দবৃত্ত
সাথে দুটো অশ্রুফোটা; আমার বিলাসী
চিন্তা ঘটাবেনা কোনো বিপ্লব অথবা
পেশীশক্তি থামাবে না এই তান্ডব!
জানি ঈশ্বর চোখ দিয়ে দেখে শুনে
বুঝতে পারে কি পরিমাণ বেদনা সইবে
ছোট্ট এ হ্রদয়। তাই নিশ্চুপ অপরূপ
মন বসে কাদাকার মুখে। নেই কোনো
ইচ্ছা কামনা এতটুকু ভালোবাসা, চায় না
করুনা, অথবা সান্তনা, জানি কপালে নেই
সুখের সংসার! বেচে থাকার এতটুকু আশা
অথবা প্রতিশোধ নেবার তীব্র বাসনা, বেছে
নেবে নারী, তবু সমাজ কি বদলাবে না?
** আসিফ মাহমুদ নামের এক ব্লগারের কমেন্টে লেখা!
একটু আগে এইচ আর থেকে ঘুরে আসলাম। ওখানে একটা ড্যাশ বোর্ড আছে যার টাইটেলে লেখা ফেসেস অফ ওমেন! ওখানে নারীর অনেক রূপের মধ্যে একটা দেখলাম এসিডে ঝলসে যাওয়া মুখ! খুব খারাপ লাগে, কারন এই মুখ সইবার মতো মানসিক কাঠিন্যতা আমার নেই। আর এটা ভেবে কান্না লেগে যে বইছে এই মুখ সেই নারীর কি অবস্হা!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



