আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

কিছু উচাটোনিয়ান কথা!

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

শেয়ারঃ
0 0 0

পিতার কাছে পূত্রের পত্র:

শ্রদ্ধেয় আব্বাজান

প্রথমে আমার সালাম লন। কদমবুসি করার রিস্কে গেলাম না। মনে আছে একবার দাদাজানরে কদম বুসি দেওনের সময় এমুন লাথি মারছিলেন পয়েন্ট বরাবর, অহনও প্রতি আমাবস্যায় বইসা থাকতে আর টয়লেটে সমস্যা হয়। যাই হোক, আশা করি মানুষের মাথায় কাঠাল ভাইঙ্গা ভালোই আছেন।

আপনি তো জানেন আপনের মতো পরোপকারী গুণ আমার মধ্যেও িদ্যমান। কেউ কোনো সাহায্য চাইলে আমি তাকে সাহায্য না কইরা থাকতে পারি না। আর সেই সাহায্যকে মানুষ উল্টায় পাল্টায় খিচূড়ি বানাইয়া আমার বিরুদ্ধে চুরি আর ডাকাতীর কেস দিয়া আমাকে দেশান্তরী করছে।দুস্ট লোকের দিস্ট কেরামতীর কারনে আমাগো এলাকার মুরগী হাসানের কাছে ২০০ টা টাকা কর্জ নিছিলাম। দয়া কইরা তারে দিয়া দেবেন। আমার কেসের কি অবস্হা, সেইটাও জানাইবেন আশা করি!

কাজের কথায় আসি, দুইদিন ধইরা পেটে পাগলা পানি পড়ে না, আর এইখানে উহার দাম আমাদের গ্রাম হইতে ১০ গুণ। তাই দুইদিন ধইরা না খাইয়া আছি। দ্রূত মানি অর্ডার পাঠান!

ইতি
আপনারই স্নেহের সন্তান
কুদ্দুস

পুত্রের কাছে পিতার চিঠি:

স্নেহের পুত্র

যেইখানেই আছো ভালোই আছো। গ্রামে আসিলে তোমার পিন্ডি চটকানো হইবে এইটা সন্দেহ নাই। যেই ব্যাক্তি তুমার কাছে এক গ্লাস পানি খাইতে চাইছিলো যারে তুমি বেহুশীর ওষুধের লগে জামাল গোঠা খাওয়াইয়া লুট কইরা হাসপাতালে পাঠাইছিলা সে আমাদের এলাকার এমপির দূলাভাই। তার লোকজন বাসায় সকাল সন্ধ্যা পাহারা দেয় আর গ্রামের চাইর দিকে চাইর চৌকি বসাইছে। তুমাকে দেখিতে পাইলে গ্রামের মাঝখানে ঝুলাইয়া বাইন্ধা পিটাইবে। এদিকে এলাকায় র‌্যাবের আস্তানা বসিয়াছে। আমার পুরান কেসের জন্য তাহারা ক্রশফায়ারে নিয়া গেছিলো, পরে হাতে পায়ে ধইরা সাথে ৫০০০০ টাকার বান্ডিল দিয়া ছাড়া পাইছি। খবরে শুনিয়াছি তুমার নাম নাকি তাহাদের লিস্টে ১ নম্বর।

মুরগী হাসানকে গতকাল ডাকিয়া ২০০ টাকা দিতে গিয়া জানিতে পারিলাম তুমি নাকি তাহারে মলম মারিয়া গায়ের সকল জামা কাপড় লইয়া গেছো আর পকেটে থাকা ২০০০ টাকাও লইয়া গেছো। আমি উহা শুনিয়া তাহার পরেরদিন আসিতে বলিলে শুনি তাহাকে র‌্যাবে ক্রুশ ফায়ারে দিছে। তাই তাহার টাকা নিয়া চিন্তা করিও না।
তবে শুনো তুমাকে আমি ত্যাজ্য ঘোষনা করিয়াছি ভরা হাটে। তাই পারতঃপক্ষে আমার সাথে আর যোগাযোগ করিও না। এত টাকা ঘুষ দিয়া আমার নিজের গোয়ালই অখন ফাকা!

যেখানেই থাকো ভালো থাকো!

ইতি
তোমার শ্রদ্ধেয় পিতা
আবুল মাল গোলাম

একটা পুরান জুক:

এক ড্রাইভার সভা বসিয়াছে। কিছুক্ষন পর সবার ঝিমানি দেখিয়া এক ভুটকা ড্রাইভার খটকা মারিয়া কহিলো," সভায় তো কোনো নোয়াখাইল্লা নাই? থাকলে অখনই হাত তুলো, একটা জরুরী কথা কইতাম!"
কেহই হাত তুলিলো না!
তখন মুছখানা রগড়াইতে রগড়াইতে সভার সভাপতি ক হিলো," আমাগো গায়ে আইজ থিকা দুইশ বছর আগে একখান আম গাছ আছিলো। ঐ গাছের পাটা এতই পবিত্র আছিলো যে মাঠের উপর পড়িলো হরিণ হইয়া লাফাই লাফাই বেড়াইতো আর পাশের পুস্কনিতে পড়লে কুমির হইয়া যাইতো, বলেন সুব হানাল্লাহ!"
একজন হাত তুলিয়া ক হিলো," আমার একখান জিগাইতাম চাই, যদি পাটাখান অর্ধেক মাঠে আর অর্ধেম পানিতে পড়তো তাইলে কি হইয়া ফালাফালি করতো?"

সভাপতি মাথা চুলকাইয়া বাজখকাই গলায় কইয়া বসিলো," ঐ ব্যাটা শ্বশুড়ের নাতী, আমি পয়লাই কইছিলাম এই খানে নোয়াখাইল্লা আছে নাকি, তখন হাত তুললি না কেন?"

 

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ রাত ৮:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৮ ই মে, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন: মাগার কোনো পুরস্কার নাই!

১৮ ই মে, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: কেন, আগের অভিজ্ঞতাগুলান কি সুখকর আছিলো না?

না থাকলে পোস্ট মারেন, পইড়া মৌজ লই!;)

১৮ ই মে, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: ইমোটিকন গুলান দেন কেমনে? আর ইমোটিকনের দাত কৈ? আপনের দান গুলান গেছে কৈ?

৪. ১৮ ই মে, ২০০৯ রাত ৮:২৬
আবু সালেহ বলেছেন:

হাত তুললাম ....

তাই সাবধান.. :-p
১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: আইসো, তুমার পিঠে হাত বুলাই!

৬. ১৮ ই মে, ২০০৯ রাত ৮:৩০
আমি ভাল আছি বলেছেন: লেখক বলেছেন: কেন, আগের অভিজ্ঞতাগুলান কি সুখকর আছিলো না?

না থাকলে পোস্ট মারেন, পইড়া মৌজ লই!

post likhte parle ki ar khamaka comments kore time nostho kortam:(
১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: আদর্শ লিপি থিকা শুরু করেন!

১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: আহারে, আপনের এখনো দাতই উঠে নাই। আপনে এতো অল্প বয়সে তো বোলগে আসাই ঠিক হয় নাই!

১৮ প্লাস না হইলেতো আমার ব্লগে আসা কিন্তু মানা!

১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: তাইলে খাইলা না কেন?

৯. ১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বড়ই আনন্দ হইচে লেকাটা। বিয়াপক উত্তম হয়চে।
১৯ শে মে, ২০০৯ সকাল ১০:০৭

লেখক বলেছেন: মাগার এইখানে সুচিত্রা নাই!

১৯ শে মে, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: মুখ বন্ধ করো নাইলে মাছি ঢুইকা বাসা বানবো ভাড়া ছাড়াই!

১৯ শে মে, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: মন খারাপ কইরো না, ব্যথা হইলে মিল্লাত বাম লাগাও, দেখবা ঐজায়গার ব্যাথা গায়েব হইয়া সারা শরীরে বাসা বাধবো;)

১২. ১৯ শে মে, ২০০৯ সকাল ১০:১৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: অই মিয়া এইডি কি লেখছেন। হাসতে হাসতে আমার মুখ ব্যথা হইয়া গেছে। এখন মুখ মালিশ করতাছি। আপনারে জরিমানা করা হইল।
জটিল লেখছেন। ফার্ষ্ট ক্লাস রম্য হইছে।
১৯ শে মে, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: এইডা কি করলেন? নিজের মুখ নিজে মালিশ করতাছেন? আমার মুখ ব্যাথা হইলে সোজা আইপিএলের চীয়ার কীডার গো দিয়া মালিশ করামু বইলা খায়েষ!

১৯ শে মে, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: দীগুদা কি দিয়া দাত মাজলেন?আপনের হাসির গন্ধে আশে পাশের দুই তিনডা ফিমেল কলিগ কাইৎ!

১৯ শে মে, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: তাইলে জুশের টাকা দেন!

১৫. ১৯ শে মে, ২০০৯ সকাল ১০:৩৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কি আর করুম কন। চীয়ার লীডাররা তো তাগর নির্বাচকগোরে মালিশে ব্যস্ত। একটা দল কিনুম আই পি এল-এর যা আছে কপালে। আর সহ্য হয় না। কি কন??
১৯ শে মে, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: আপনি দল কিনলে বস আমি ইভেন্ট ম্যানেজমেন্ট এর চাকুরি চাই। সব দেইখা টেইখা চয়েজ করুম আমাগো দলের চীয়রা লীডার কারা হইবো!

বস সিভি কবে পাঠামু?

১৬. ১৯ শে মে, ২০০৯ সকাল ১০:৪৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ক সেকেন্ড পরে পাঠান। এখানে ক=একটি অনির্দিষ্ট কোয়ান্টাম সংখ্যা।
১৯ শে মে, ২০০৯ সকাল ১১:১১

লেখক বলেছেন: কোয়ান্টাম সংখ্যা-----এইডা আবার কি? খায় না পিন্দে?

১৭. ১৯ শে মে, ২০০৯ সকাল ১১:৪৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কেউ কেউ খায়, আবার কেউ কেউ পিন্দে। বাজারে নতুন আসছে। সঠিক ব্যবহারবিধির ম্যানুয়াল না দেওয়ার কারনে পাবলিক বুঝতাছে না খাইব নাকি পিনব। যাগর খিদা লাগে হেরা খায় আর যাগর শীত লাগে হেরা পিন্দে। আমি আপাতত এখন কিনি নাই। তবে বিক্রি করতাছি। কিন্তু বুঝতাছিনা লাভ নাকি লস হইতাছে। লাভ হিসাব করতে গেলে পুজি হিসাব করতে পারি না আবার পুজি হিসাব করতে গেলে লাভ হিসাব করতে পারি না। সবই অনিশ্চিত।
১৯ শে মে, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: দেইখেন ভাই, লাখ টাকার বিজনেসে কোটি টাকা লস কইরেন না। তখন আম ছালা আঠি সবই যাইবো, খালি আন্ডিয়া নিয়া টানাটানি;)

 

মোট সময় লেগেছে ১.০২১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ