আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন!

১০ ই জুন, ২০০৯ রাত ১:১৫

শেয়ারঃ
0 0 0

কিছু বেসিক আগে শিখা নেই, পরে আবার কইবো সবাই এইডাত খালি টেকনিক্যাল পুলাপানের পুস্ট হইয়া গেলো!

নিউক্লিয়ার রিএ্যাক্টর হইলো এমুন একটা যন্ত্র যেইখানে চেইন রিএ্যাকশন ঘটানো হয় অতীব সতর্কতার সহিত যেমুন এইটা যেনো কন্ট্রোলের বাইরে না চইলা যায়, স্হির ভাবে কাজ করে এবং চাহিদামাফিক স্হির হারে চলতে থাকে। অনেকটা বলা যায় একটা নিউক্লিয়ার বোমার বিপরীত গুণ সম্পন্ন যন্ত্র (ভয় নাই)!
এইটা সাধারণত ইলেক্ট্রিক্যাল পাওয়ার বানাইতে ব্যাবহার করা হয়।
এইখানে কিছু জিনিস থাকে যেমন নিউক্লিয়ার ফুয়েল।

নিউক্লিয়ার ফুয়েল: দুই খান প্রক্রিয়ায় চেন রিএ্যাকশন ঘটানো যায় যেইটা আমরা ইন্টারে পড়ছি। একটা হইলো ফিশাইল আরেকটা হইলো ফিউশন। ফিশাইল প্রক্রিয়ায় অক্সাইড ফুয়েল, মেটাল ফুয়েল, কেমিক্যাল ফুয়েল, লিকুইড ফুয়েল ইত্যাদি ব্যাবহার করা হয় যার মধ্যে ইউরেনিয়াল থাকবোই আর অনয়ান্য যেইসব যৌগমূলক বা রেডিক্যাল থাকবে ওগুলান মূলত এর থার্মাল কন্ডাক্টিভিটি আর মেল্টিং পয়েন্ট কেমন হবে সেগুলো এ্যডজাস্ট করে মাত্র। এখানে ইউরেনিয়ামকে সরাসরি ব্যাবহার করা হয়। আর ফিউশনে সাধারনত প্লুটোনিয়াম বেশী ব্যাবহার করা হয়!

নিউক্লয়ার মডারেটর: তা আমরা সবাই জানি চেইন রিএ্যাকশন একবার শুরু হইয়া গেলে সেইটারে থামানি চারটি খানি কথা না, কারন নিউট্রিনো যখনই ইউরেনিয়াম-২৩৫ নিউক্লিয়াসরে গুতানী মারবো তখনি আরও দুইটা নিউট্রিনো বাইর হইবো যারা আরো দুইটারে গুতাইবো। এই নিউট্রিনো যদি কন্ট্রোল না করন যায় তাইলে সাড়ে সর্বনাশ। এগুলানরে কন্ট্রোল করার জন্য নিউক্লিয়ার মডারেটর যেগুলান মূলত গ্রাফাইট রড, বেরিলিয়াম, ভারী পানি ব্যাবহার করা হয়। সো এইডা নিয়াও চিন্তা কইরেন না!

নিউক্লিয়ার পয়জন: এইডা হইলো বড় মাত্রার নিউট্রন খাওনের বিষ। মানে চেইন রিএ্যাকশনে যদি দেখা যায় অতিরিক্ত পরিমানে নিউট্রিনো ঘুরাঘুরি করতাছে তাইলে এই বিষ ঢাললে লগে লগে মাথা ঠান্ডা! যেমন জেনন-১৩৫, সামারিয়াম-১৪৯ ইত্যাদি।

কুলেন্ট: এইডা হইলো রিএ্যাকটর গরম হইয়া গেলে এইডাত দিয়া ঠান্ডা করন লাগে। অবশ্য কথায় না কইলে আপনেগো কোনো ধারনাই নাই একটা রিএ্যাক্টর কেমুন গরম হইবার পারে।হাইড্রোজেন, হিলিয়াম, সালফার হেক্সাফ্লোরাইড ইত্যাদি ঠান্ডা করানোর নামে ওস্তাদ! উপ্রে তো হেভী ওয়াটারের নাম তো শুনলেনই!

দুনিয়ার বেশীর ভাগ নিউক্লিয়ার পাওয়ার প্লান্টই কিন্তু থার্মাল রিএ্যাক্টর। ৫৫০ ফারেনহাইটে একটা নিউট্রিনোর গতি হয় ৩৭০০ মিটার পার সেকেন্ড- আলোর গতির চেয়ে মেলা কম!
খুটি নাটি বলা শেষ এইবার আসেন আমরা দুনিয়ার তাবৎ নিউক্লিয়ার রিএ্যাক্টর গুলান কয় রকমের হয় সেগুলানরে চিনি।

১) প্রেসারাইজড ওয়াটার রিএ্যাক্টর:

বাংলা করলে চাপাচাপিতে পানির রিএ্যাক্টর। নাম শুইনা বুঝতাছেন এর কামডা কি! পানিরে উচ্চ চাপে রাইখা গরম করাও তারপর এরে হিট এক্সচেন্জারের ভিতর দিয়া ঘুরাইয়া আইনা স্টিম বানাও যেইটা দিয়া জেনারেটর ঘুরানো হইবো। আর জেনারেটর ঘুরাইলেই তো বিদ্যুৎ আইবো! এই রিএ্যাক্টরে পানি দিয়া দুইটা কাজ করানো হয় একটা হলো স্টিম বানানোর কাজে আরেকটা হইলো কুলেন্ট এর কাজে।
এইখানে ফুয়েল হিসাবে ইউরেনিয়াম অক্সাইডের সিরামিকের রড গুলানরে জিরকালয় টিউবে নিয়া বান্ডিল আকারে বানানো হয়। একটা বান্ডিলে ১৭৯-২৬৪ টা রড থাকে আর এরকম প্রায় ১২১ থিকা ১৯৩ টা বান্ডিল ব্যাবহার করা হয়! সাধারনত ফুয়েল বান্ডিল গুলানে ১৪x১৪ বা ১৭x১৭ ফুয়েল রড ব্যাবহার করা হয়।

২) বয়েলিং ওয়াটার রিএ্যাক্টর:

এইটার মানে হইলো ফুটন্ত পানির রিএ্যাক্টর। সবকিছু প্রেসারাইজড ওয়াটার রিএ্যাক্টরের মতোই তবে এইখানে প্রত্যেকটা বান্ডিল পাতলা টিউবের ভিতর ভইরা তারপর ক্যানের মতো কইরা ব্যাব হার করা হয়। এক্ষেত্রে প্রত্যেক বান্ডেলে ৯১, ৯২, ৯৬ টা রড লাগানো থাকে।প্রত্যেকটা ফুয়েল রডের পিছনে ৩০০kPa প্রেসারে হিলিয়াম ভরা থাকে। বাকী সব কাজ আগেরটার মতোই।


চলবো.....

 

প্রকাশ করা হয়েছে: মূর্খ উদাসীর জ্ঞানী কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই জুন, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: আরো হইবো তয় মডারেটর ব্যবহার কইরা নিয়ন্ত্রনে আনতাছি!

২. ১০ ই জুন, ২০০৯ রাত ১:৩৫
জোবাইর বলেছেন: ভালো একটা বিষয়। অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশে ভবিষ্যতে নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে বিদুৎ উৎপাদনের চিন্তা ভাবনা চলছে। আপনার এই সিরিজ থেকে অনেকেই জানতে পারবে এই বিষয়ে।
১০ ই জুন, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: বাংলাদেশে হইতে হইতে দেখবেন রিএ্যাক্টর ব হানোর জায়গা থাকবো না, চারিদিকে মানুষ কিলবিল করবো!

তখন দেখবো মানুষের মাথার উপর নিউক্লিয়ার রিএ্যাক্টর বসাইতে হইবো;)

১০ ই জুন, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: বোমা ফাটনের আগ পর্যন্ত!

৪. ১০ ই জুন, ২০০৯ রাত ১:৪৬
অমি রহমান পিয়াল বলেছেন: ম্যান, আপনি কি আনবিক বোমা বানানোর টিউটোরিয়াল দিতেছেন নিকি? বোমা মিজান আপনের ফ্রেন্ড না তো?
১০ ই জুন, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: আপনে দেখি আমার মনের কথা বুইঝা গেলেন, কেমনে করলেন এইডা আগে কন? পরে আপনেরডার উত্তর দিমু!;)

১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: হুমমমম...

আমার দুইটা "ম" বেশী!

৭. ১০ ই জুন, ২০০৯ রাত ২:২৬
শিবলী বলেছেন: নিউকিলিয়ার প্ল্যান্ট -এ ছাক্রি ছাই
;)
১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: আমার সিভিখান আপনের চাকরি হইলে লইয়া যাইয়েন!;)

৮. ১০ ই জুন, ২০০৯ রাত ২:৩৫
আট আনা বলেছেন: ব্যাপক্স হৈসে। আগে প্লাস লন একখান।
১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: লন্ডন কেমুন ঘুরলা? মানুষের চপ্পল কেমুন খাইলা?

৯. ১০ ই জুন, ২০০৯ সকাল ৭:৫৯
নুভান বলেছেন: আমার এই পোষ্ট গুলি দেখতে পারেন :D

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে কতটা জরুরী Click This Link

পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে?১,২
Click This Link
Click This Link
১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: এইসব তাংফাং রাখেন। পারলে আমার গুলান পড়েন। আপনে মিয়া পোস্ট পইড়া না বুইজা অস্ত্র নিয়া প্যাচাল পারতাছেন, আর আমার কাছে অস্ত্রের ডিজাইনের উপর জার্নাল আছে। থাক আর তাল গাছ দেখনের দরকার নাই। আপাতত টপিকসের উপর আরো কিছু প্রয়োজনীয় যেগুলান আমারি লেখা:
http://techtunes.com.bd/featured/tune-id/302/
http://techtunes.com.bd/featured/tune-id/324/

যদিও উপরোক্ত লেখা গুলানের সিরিজ পুরা করি নাই, তবুও পইড়া দেখতে পারেন আপনের ফোর্থ ইয়ারের থিসিসে কামে আসবার পারে;)

১০. ১০ ই জুন, ২০০৯ সকাল ৮:০৭
আকাশ_পাগলা বলেছেন: আমার রুমে একখান ছুটখাট তৈরি করতে চাই। কী করুম, সেটা আগে বলেন।
১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: আগে মিউট্যান্ট হইয়া লন, তারপর এক্স ম্যান হইয়া নিজের শরীরের ভিতরই মিউট্যান্ট রিএ্যাক্টর বসাই লইলে দেখবেন আপনে মোবাইল রিএ্যাক্টর হইয়া গেছেন। তখন আপনেরে নিয়া পাগলা লিংক, গ্রামের ফুন, চিটিং সেল, পইলা টক, ডাব্বীটেল টানাটানি শুরু কইরা দিবো!

১১. ১০ ই জুন, ২০০৯ সকাল ৯:০১
রোহান বলেছেন: লিখার ইসটাইল সেরম হইচে ;)

আম্নেরে পিলাচ আর আশরাফুলের ফটু পরফাইলে দেওনের লিগা সাব স্ট্যান্ডার্ড রে মাইনাচ :)
১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: আশরাফুলের লিগা একটা চপ্পলের মালা বানাইছে, মাগার ওর গলায় ঝুলানির টাইম পাইতাছি না!

১২. ১১ ই জুন, ২০০৯ সকাল ৮:৩৩
নুভান বলেছেন: দূর মিয়া, রাখেন আপনের তাত্ত্বিক গো-রচনার।
১১ ই জুন, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: আপনে বুঝি রিএ্যাক্টরে পরোটা ভাজেন, কুরিয়ার বদনাম হইয়া গেলো! অবশ্য আপনেগো ভার্সিটিত দেখলাম নতুন এলবিআর টেস্ট রিএ্যাক্টর বসাইছে। তা ভালো যখন বুঝেন তাইলে একটা প্রাকটিক্যাল কিছু কইরা লেখেন!;)

১৩. ১১ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: যে হারে লোডশেডিং শুরু হয়চে, ভাবতেচি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবো। কি পরিমান খরচাপাতি হৈতারে, আপ্নের ধারনা আচেনি?

শুনলাম পাকিস্থান নাকি তাগো পারমানবিক বোমাগুলান বেইচা দেবে, ভাবতাছি এইগুলানও কিনুম, আপ্নের পরামর্শ অতীব জরুরী।
১১ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: http://techtunes.com.bd/featured/tune-id/302/
http://techtunes.com.bd/featured/tune-id/324/

উপরের লিংকে খরচাপাতীর ব্যাপারে কিছু আছে, পইড়া দেখবার পারো। আরো ডিটেলস লাগলে এসআলমরে ফুনাও;)

১৪. ১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: পরবর্তী পর্ব কই। নাকি চেরনোবিল ঘইটা গেছে।
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: বিজি আছি, পরশু মিটিং কালকা প্রেজেন্টেশন, আজকা ডাটা কালেকশন! বুঝতাছি না বাসায় গেলে মাথা কৈ থাকবো আমার!

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: কাম তো দেখি ফুরায় না! :(

১৬. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:১৭
সািদক বলেছেন: দা দা দারূণ, তা-ভাইসাব, আপনেরে আমার মহা দরকার!! কাইনে কাইনে বইলতিসি:
একডা রি-এ্যাকশন রিএ্যাক্টর বহাইতে আপনে কত টিহা নিবেন? কাইলকা দরকার...
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: হিসাব কইরা লই। তয় যেই টাকা মারুম সেই টাকার হিসাবটাও দিয়েন। আগে গুলশানে নিজের একখান বাড়ী, একটা মাসলকার গাড়ী।;)

১৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৯:১৩
মারূফ মনিরুজ্জামান বলেছেন: আমার কাছে একটা বই আছে- Nuclear Energy Principles, Practice and Prospects- সংক্ষিপ্ত অনুবাদ করতে চাইছিলাম- আপনে দেখি শুরু করে দিয়েছেন। চালিয়ে যান।

+
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: ভাইজান, পারলে আপনেও শুরু করতে পারেন। আমার এরম ধারাবাহিক চলতাছে ৪-৫ টা। কোনোটাই আগাইতাছে না। এখন আমার মাথা ঘুরে যখন মনে হয় এগুলার পরবর্তি খন্ড লিখতে হইবো। মনে হয় মনের দুঃখ খাটের থিকা মেঝেতে ফাল দিয়া পড়ি, মাগার আফসুস, খাটের উপর আমারে খাড়াইতে দেয় না।

আপনে এই পোস্ট গুলানের ভার নিজের কান্ধে নিয়া আমারে বাচান!:(

 

মোট সময় লেগেছে ১.০৮৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ