আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন!

১৫ ই জুন, ২০০৯ রাত ১০:০০

শেয়ারঃ
8 0

ওয়াইম্যাক্স নিয়া নানা লেখা পড়লাম, নানা আলোচনা শুনলাম মাগার কেউ আমার মনের আশা মিটাইতে চায় নাই। সবাই খালি উপর দিয়া গিয়া বুঝায় দিছে তেনারা তলেরটা জানে না। আমিও জানি না, জানা আমার কাজ না। তয় অখন জানবার চাই। তিনটা বই কিনলাম অনলাইন থিকা। একটা পুরাই ভূয়া হইলেও দুইটা বই জবর দোস্ত। শেষ করতে পারি নাই, তবে যা পইড়া বুঝলাম সেইটা সব টেকী-ননটেকীদের সাথে শেয়ার করলাম।

ওয়াইম্যাক্স কি?

কি জানি? এইটা ভাবতে ভাবতে এ্যাব্রিভিয়েশন পাইলাম: Worldwide Interoperability for Microwave Access. মনের আশা মিটা গেছে বাকীটুকুন জানার। তবে আইইই নামের একগ্রুপ এদেরকে অবশ্য ৮০২.১৬ নামেই চেনে। আমার কাছে এইডাই সহজ লাগলো।
অখন আপনেরা বলতে পারেন কেন এই ওয়াই ম্যাক্স? হক কথা, কেন এইটা? আসলে পাবলিক এখন টেলিফুনের তারে বা বাতাসে অথবা আইএসপি আলাদের হাসিতে ভুলতে চায় না। তারা চায় আরো স্পীড।
অখন বলতে পারেন ওয়াই ফাই খারাপ ছিলো কি? আগে যারা গুলশানের পিজ্জা হাটের সাথে কফি হাটে অথবা নর্থ সাউথের নয়া ক্যাম্পাসে ওয়াই ফাই এর দুর্দমনীয় স্পীড দেইখা বলতেই পারে এর চেয়ে আর কি চাই। চাওনের আছে, ওয়াই ফাই এর সিম্বল ডিউরেশন আর গার্ড ইন্টারভাল অনেক কম ওয়াই ম্যাক্সের থিকা। এইজন্য বেশী দূরত্বে অথবা ইন্টারফেরিয়েন্স হইলে খবর হইয়া যায়। এখন কইবার পারেন গার্ড ইন্টারভাল আর সিম্বল ডিউরেশন কারে কয়?
সিম্বল রেটকে ১ দিয়া ভাগ দিলেই সিম্বল ডিউরেশন পাওন যায়। সিম্বল রেটের আরেক নাম হইলো বদ রেট (মেলা আগে এইটা পড়নের সময় একখান জুক বানাইছিলাম সেইটা শুইনা পুলাপান হাসলেও রুম মেটের ওজু ভাঙছিলো) যার মানে হইলো প্রতি সেকেন্ডে নির্দিস্ট হারের সিম্বল বা পালসের পরিমাণ।এইখানে বদরেটের সিম্বল বা পালস পাঠাইতে যত যময় লাগে সেইটারেই সিম্বল ডিউরেশন টাইম বলে।
গার্ড ইন্টার্ভাল হইলো সেই পার্থক্যটাই তথ্য গুলান হাওয়ায় পালস আকারে পাঠানের সময় একটা যাতে আরেকটার লগে টাংকি না মারে অর্থাৎ ফিল্ডিং না মারে সেই দূরত্বরেই তবে।


ও্যায়াইম্যাক্স ওয়ারলেস নেটওয়ার্ক

নেটওয়ার্ক মানে জাল- এই মারফতী কথা যে বুঝছে সে অর্ধেক বুইঝা ফেলাইছে এই টেলিকমের। অখন কন কেডা কেডা বুঝছে!B-)
আগেই বলছি ওয়াইম্যাক্সের রেন্জ্ঞ ওয়াই ফাইএর চেয়ে অনেক বেশী, স্পীডও বেশী। তার আগে কিছু ফ্রিকোয়েন্সি নিয়া বাতচিত করি।

ফ্রিকোয়েন্সি ব্যান্ড: ২ থিকা ১১ গিগাহার্জ আর ১০ থিকা ৬৬ গিগাহার্জ (লাইসেন্স আর আনলাইসেন্সড)
চ্যানেল ব্যান্ডউইডথ: ১.৭৫ , ৩.৫, ৫, ৭, ৮.৭৫ (ওয়াই ব্রো), ১০ এবং ১৫ মেগাহার্জ
ওএফডিএম সাবক্যরিয়ার: ১২৮, ২৫৬, ১০২৪ অথবা ২০৪৮
মাল্টিপ্লেক্সিং ব্যাপার: টিডিএম/টিডিএমএ এবং ওএফডিএমএ
মডুলেশন স্কীম: কিউপিএসকে, ১৬ কিউএএমন অথবা ৬৪ কিউএএম (এডাপ্টিভ)
ডুপ্লেক্সিং স্কিম: টিডিডি এবং এফডিডি।
রেন্জ্ঞ: বিটিএসের ৩০ মাইল (৫০ কিমি) ব্যাসার্ধে
স্পীড: ৭০ মেগাবিট পার সেকেন্ড
লাইন অফ সাইট দরকার নাই ইউজার আর বেস স্টেশনের সাথে।

সার্টফিকেশন প্রোফাইল আছে ৭ খান যার মধ্যে ৪বি এর ৩.৩-৩.৪ গিগাহার্জ, ৭ মেগাহার্জ, টিডিডি এর ব্যাপারটায় কিছু রেগুলেটরীর ক্লিয়ারেন্সের ব্যাপার স্যাপার আছে বলে আটকে ছিলো বেশ কিছু দিন। বর্তমানের খবর জানি না।বাকীগুলানে অবশ্য রেগুলেটরী কিছু বলে না।

ওয়াইম্যাক্স সিস্টেম দুইটা ভাগে বিভক্ত

সেলফোন টাওয়ারের মতো ওয়াইম্যাক্সেরও টাওয়ার আছে-একখান সিঙ্গেল টাওয়ার ৩০০০ স্কোয়ার মাইল অথবা ৮০০০ স্কোয়ার কিলোমিটার কভারেজ দিবার পারে। বিশাল ব্যাপার না?

রিসিভার বলতে একটা ছোট বক্স অথবা একটা পিসিএমসিআইএ কার্ড অথবা পুচকা একটা জিপির মোডেমের মতো হইবার পারে অথবা ওয়াই ফাইয়ের মতো বিল্ট ইন থাকবার পারে। তয় সুখবর হইলো ইন্টেল ঘুষনা দিছে তার মাদারবোর্ডে এই চীপখানাও মাগনা দিয়া দিবো!

একটা ওয়াইম্যাক্স টাওয়ার সরাসরি একটা হাই ব্যান্ডউইডথের ইন্টারনেট কানেকশন যুক্ত তারে যুক্ত হইবার পারে এবং এইটাই ছড়াইয়া দিবার পারে দূর বহুদুর। আবার এই টাওয়ার খান মাইক্রোওয়েভ লিংক অথবা টি ৩ অথবা অপটিক্যাল লাইনের কানেকশনের মাধ্যমে (লাইন অফ সাইটে থাকতে হবে মাইক্রোওয়েভের ক্ষেত্রে) অন্যটাওয়ারের সাথে যুক্ত হইবার পারে। এই ব্যাকহোউলে থাকা টাওয়ারের মাধ্যমে প্রথম টাওয়ারগুলো মেলা দূর দূরান্তে এবং প্রত্যন্ত অন্ঞ্চলে কানেকশন দিবার পারে।
ওয়াইম্যাক্সে মিমো টেকনোলজী: মিমো মানে হইলো মাল্টিপোল ইনপুট মাল্টিপোল আউটপুট।এইডার মানে হইলো বেস স্টেশনে একাধিকা এ্যান্টেনা আর যে অন্য কম্পিউটার বা মোবাইল সেট বা বেস স্টেশন রিসিভ করবো সেও একাধিক এ্যান্টেনা ব্যাবহার করবো।এতে কইরা রিসিভার সিগন্যালটা আরো রোবাস্ট হইবো আর একটা ব্যাক আপও হইলো।এছাড়া যেহেতু এ্যান্টেনা গুলান স্পেসিয়াল মাল্টিপ্লেক্সিং করে সেহেতু এর ডাটা রেট বহুগুণে বাইড়া যায়। এর ফলে এ্যরে গেইন, ডাইভারসিটি গেইন আর স্পেশিয়াল মাল্টিপ্লেক্সিং গেইনের সাথে ইন্টারফেয়ারেন্সের কারনে নয়েস অনেক খানি কমে আসে।

এ্যান্টেনা এরে টেকনিক: ট্রান্সমিটার আর রিসিভারে মাল্টিপল এ্যান্টেনা ব্যাবহার স্পেস টাইম সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে ডাইভারসিটি গেইন আর ডাটার ট্রান্স ফার রেট বেড়ে যায়।অন্যভাবে এ্যাডাপ্টিভ এ্যন্টেনা এরে টেকনিক দিয়ে এ্যান্টেনার ট্রান্সমিশনে ডিরেকশনাল গেইন বাড়ানোও সম্ভব। এর ফলে ঐ সেলের রেন্জ, ইন্টাফেয়ারেন্স, নয়েজ ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
এই টেকনিকটা গ্রামে গন্জ্ঞ বা প্রত্যন্ত অন্ঞ্চলে ব্যাবহার করা হয়।

তবে কিছু ব্যাপার আছে যেমন:

১) দীর্ঘ আয়ুর ব্যাটারীজীবন,অধিকতর রেন্জ্ঞ এবং উচ্চতর থ্রোপুটের জন্য উচ্চতর এ্যান্টেন গেইনের দরকার।
২) উন্নততর রিলায়েবিলিটি, আরো বেশী রোবাস্ট অপারেশনাল সার্ভিসের জন্য চতুর্দিকের ডাইভারসিটি গেইন দরকার।
৩) ইন্টাফেয়ারেন্স কমানো
৪) ট্রান্সমিশনের অন্যান্য সিস্টেমে ইন্টাফেয়ারেন্স লেভেল কমানো
৫) স্পেশিয়াল মাল্টিপ্লেক্সিং সম্বলিত মিমোর ব্যাবহার নিশ্চিত করে উচ্চতর লিংক ক্যাপাসিটির।
এগুলোই প্রধান এই মিমো টেকনোলজীর কোয়ালিটি ধরে রাখার জন্য।

ওয়াইম্যাক্স দুই ভাবে কানেকশন দিবার পারে। ননলাইন অফ সাইট সাধারনত কাস্টমারের দিকে থাকে যেখানে নিম্ন তরঙ্গের রেন্জ্ঞ ব্যাবহার করা হয়- ২ থেকে ১১ গিগাহার্জ।নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ট্রান্সমিশন কিন্তু বাহ্যিক বাধাকে ভালোই অতিক্রম করতে পারে। সেইজন্যই এটা কাস্টমারের দিকে ব্যাবহার করা হয়। এছাড়া কিছু স্পেক্ট্রাম এফিসিয়েন্সি আর বিইআরের ব্যাপার আছে।
এখন বলতে পারেন ওয়াই ফাই ও তো সেম জিনিস ব্যাবহার করে, তাইলে এর রেন্জ্ঞের এমন হরিলুট অবস্হা কেন?
কারন ওয়াইম্যাক্সের ট্রান্সমিটারের স্ট্যাশনের লাইন অফ সাইট এ্যান্টেনাগুলান খুবই শক্তিশালী যেটা তার রেন্জ্ঞের মধ্যে অবস্হিত ওয়াইম্যাক্স এনাবলড কম্পিউটার বা রাউটারে বেশ ভালো ভাবেই তথ্য প্রদান করতে পারে।

তবে আমি যত সহজে কইলাম ইন্টারফেয়ারেন্স ব্যাপার না সেটা আসলে অতটা ঠিক না। যেমুন এক রেডিও ইন্জ্ঞিনিয়ার একটা ফোরামে কুশ্চেন করছিলো: আমি চোক্ষে আন্ধার দেখতাছি কারন আমার দরকার ওয়াইম্যাক্সের ফ্রী স্পেকট্রাম যেইটা দেয়াল ভেদ করবার পারে। আমি ৫ গিগাহার্জ রেন্জ্ঞের ফ্রিকোয়েন্সি দিয়া ট্রাই মারছি কিন্তু উহা গাছ বা দেয়াল কোনোটাই ভেদ করবার পারে নাই। আমার একটাই চাহিদা এফসিসির দ্বারা এ্যালোকেটেড ফ্রি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমার দরকার যাতে কইরা ঐটা দিয়া ওয়াইম্যাক্সের প্রতিবেশী সেলগুলান লাগাইতে কানেক্ট করবার পারি। অনেকটা সিবি রেডিওর দৃস্টিভঙ্গী অনুযায়ী! উত্তর: ভাইজান আপনে ৯০০ মেগাহার্জের ব্যান্ডের মধ্যে ৫০ থিকা ৬০ মেগাহার্জ বাইছা নেন ২৬ অথবা ২৭ মেগাহার্জের বদলে যেইটা এখন ব্যাবহ্রত হইতাছে প্রশ্নকারী: তারমানে আপনে কইতাছেন ৯০০ মেগাহার্জের ব্যান্ড সব ভেদ করবার পারবো? উত্তর: আমি যতডু জানি ২.৪ গিগাহার্জের চেয়ে এই ৯০০ মেগাহার্জের ভেদ দেয়াল, গাছ গাছড়া ভেদ করনের ক্ষেমতা বেশী। যদিও কাস্টমাররা যেই মালপাতী ব্যাব হার করে সেগুলানের জন্য ইহা ভালা না, নয়েসি, ইরোর বেশী। তবে এইটার ভেদ্যতার ক্ষমতা বেশী এই যা, মাগার ৫ গিগাহার্জ দিয়া যত বেশী ডাটা পাঠাইতে পারবেন, এইডাত দিয়া পারবেন না ভাইডি! উত্তর: আমিও শুনেছি, মাগার টেস্ট করবার পারি নাই, কেননা পকেটে মালপানি নাই!

ওয়াইম্যাক্স কভারেজ আর স্পিড

এটা ওয়াইফাই এর মতই ডাটা পাঠায় তবে সিকিউরিটি একটু বেশী টাইট। সিসএনএ যারা করছেন তারা হয়তো জানবেন ওয়াইফাই এর সিকিউরিটি খুব একটা সুবিধার না। কিন্তু ওয়াইম্যাক্সে প্রতিটা ডাটাই খুব ভালোভাবে এনক্রিপট করে পাঠায় বলে ঐ চ্যানেলে স্নিফ করে ডাটা বের করে নেয়া বেশ দুরূহ। তবে ওয়ারলেসে সব সময়ই ডাটা চুরির ভয় থাকে।
তবে ওয়াইম্যাক্স আবার ফিজিক্যাল লেয়ার আর ম্যাক লেয়ারে ডিফাইন করে আর সেজন্য এখানে মাল্টিপল ফিজিক্যাল লেয়ার সাপোর্ট করে।

যেহেতু ওয়াইম্যাক্সের চ্যানেল ক্যাপাসিটি মানে প্রত্যেক বিটিএসের জন্য থোক বরাদ্দ ৭০ মেগাবিট পার সেকেন্ড সেহেতু মোডেমের মাধ্যমে উহা ভাগ হয়ে গেলেও এটা শিওর করে বলে দেয়া যায় যে সবাই অন্তত মোডেমের কানেকশন স্পিড ন্যুনতম ভাবে পেতে সক্ষম।

ওয়াই ম্যাক্স আর্কিটেকচার

ওয়াইম্যাক্সের আর্কিটেকচার খুবই ফ্লেক্সিবল যেখানে ইচ্ছা সেখানেই হান্দাই দিবার পারবেন মানে ২জি/৩জি বা আইএসপির ফাইবার অপটিক ব্যাকবোন সবখানেই যদিও ২জি তে দিলে ইন্ট্রানেটের জন্য ভালো ইন্টারনেটের জন্য বাটখারা সার্ভিস হইয়া যাইবো (তবে এই বাটখারা সার্ভিসরেও বাইপাস করনের অপশন আছে সেইডা আলাদা ব্যাপার যেইটা নিয়া এইখানে আলোচনা করুম না)।তবে এই ফ্লেক্সিবিলিটি কিছু কমপ্লেক্সিটির জন্ম দিছে।

একটু ফটুক দেখাই তয় ঝাপসা।


এই ঝাপসা ফটুক অনুযায়ী নেটওয়ার্ক ম্যানেজম্যান্ট সিস্টেম, কিছু নোড আর ডাটাবেস নিয়া এইডা তৈয়ার করা হইছে।
যখন ওয়াইম্যাক্স সার্ভিসের জন্য সাবস্ক্রাইব করবার চাইবেন, তখন সার্ভিস প্রোভাইডার আপনের কাস্টমার ফ্লো ইনফো চাইবো যেইখানে আপলোড/ডাউনলোড ইনফোর সাথে অন্যান্য কিউওএস সার্ভিসের তথ্যাদি থাকবো।কাস্টমারকে এইটাও জানাইতে হইবো সে কি ধরনের এ্যাপ্লিকেশন চালাইবার চায়।সার্ভিস প্রোভাইডার তখন সার্ভিস ফ্লো ডাটাবেসে সেইসব তথ্যাদি ইনপুট দিয়া তার সার্ভিসের জন্য বরাদ্দের রিক্যুইজিশন দেয়।আইইই এই কিউওএস ম্যাক লেয়ারে স্পেসিফাই করে রাখছে এবং ওয়াইম্যাক্স ফোরামও সেইডা টেকনোলজীতেই ইনক্লুড কইরা দিছে। আপনের ঝামেলা কমাই দিছে সোজা কথায়।

এরসাথে যখন সব ঠিকঠাক হইয়া যাইবো তখন আপনের পিসির ম্যাক এ্যাড্রেসের এ্যাগেন্সটে একটা আইপি এ্যাসাইন করা হয় যেটা আইপি মাল্টিমিডিয়া সিস্টেম মানে আইএমএস দ্বারা করা হয়। আপনি একটা স্পেশাল এনক্রিপশন কোড পাইবেন যেইটা দিয়া আপনি বেস স্টেশন কানেকশন রিকোয়েস্ট পাঠাইবেন। তখন বেস স্টেশন আপনার পিসির দিকে বীম আকারে ইন্টারনেট ডাটা পাঠাইবো অপ্রত্যাশিত স্পীডে।

বাড়ীতে ওয়াইম্যাক্স টেকনোলজি

ধরেন আপনের বাড়ী থিকা ১০ মাইল দূরে একখান ওয়াইম্যাক্স আইএসপি বসছে। আপনি কানেকশন নিবার চান।আপনি পয়লা ওয়াইম্যাক্স এনাবলড কম্পিউটার কেনেন (ইন্টেলের নয়া সেন্ট্রিনো মডেলের চিপসেট গুলায় ওয়াই ম্যাক্স থাকে এছাড়া ক্লিয়ারডওয়ারের সাথে চুক্তি হইছে ২০০৮ সালে যে তারা বেস স্টেশনে ওয়াইম্যাক্সে এনাবলড মডুলেশন স্কীম চিপসেট সাপ্লাই দিবো)।
যদি বাসায় আপনার নেটওয়ার্ক থাকে তাইলে বীম আইবো আপনের ওয়াইম্যাক্স রাউটারে।এমনকি আপনে ইচ্ছা করলে বাসায় বা অফিসে ওয়াইফাই এপি (লিনকসিস, ডিলিংক (পিওই)ইত্যাদি) হটস্পট বসাইয়া ছড়াইয়া দিবার পারেন।

ওয়াইম্যাক্সের কিউওএস মানে কোয়ালিটি অব সার্ভিস এমন ভাবে ডিজাইন করা যে এটা ভিওআইপির জন্য পারফেক্ট।


উপসংহার

আসলে ওয়াইম্যাক্স টেকনোলজীটা অনেকটা সেল লেভেলে। এই টেকনোলজী সম্বলিত বিটিএস গুলো ইন্টারকানেকশন থেকে সেন্ট্রালি একটা নোডে কানেক্ট থাকবার পারে। এরকম অনেক গুলান নোড একটা এমএসসি বা সেন্ট্রাল এমএসসি বা নোডে কানেক্ট হয়ে ইন্টানেট গেট ওয়েতে কানেকশন হতে পারে। তাই এই টেকনোলজী যে কেউ বসাতে পারে তবে প্রধান ব্যাপার হলো তার সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। বিটিএস টু বিটিএস এবং বিএসএস টু এমএসসি অবশ্য এসটিএম ৪ বা ৮ এর মতো ক্যাপাসিটি থাকলে একটা বিশাল জন গোষ্ঠী ভালো স্পীড পেতে পারে তবে সেইক্ষেত্রে প্রচুর ব্যান্ড উইডথ প্রয়োজন যেখানে বাংলাদেশে ব্যান্ডউইডথের মাসিক ন্যুনতম চার্জ ২ এমবিপিএস ডেডিকেটেড ইন্টারনেট কানেকশনের জন্য ৪৪০০০ টাকা আর ট্রান্সমিশনের রেট আরো ভয়াবহ যেটা বিটিআরসি অনুমোদিত।

তাই এই বিষয় খেয়াল রেখে হাতে সময় নিয়ে যদি ইনফ্রাস্ট্রকাচার বানানো যায় তাহলে ওয়াই ম্যাক্সকে শুধুমাত্র এলটিই টেক্কা দিতে পারবে। আর আমাদের দেশে যদি ইন্টানেট ব্যাব হার বাড়ানো যায় আনাচে কানাচে তাহলে জিডিপির অন্তত ২ শতাংশ হেসে খেলে এই খাত থেকে আসবে!

**সূত্র মোবাইল ওয়াইম্যাক্স: কোয়াং চ্যাং চ্যাং (তাইওয়ান ন্যাশনাল ইউনি) আর জে. রবার্তো বি. ডি মার্কা (পন্টিফিক্যাল ক্যাথোলিক ইউনি, ব্রাজিল)

 

প্রকাশ করা হয়েছে: মূর্খ উদাসীর জ্ঞানী কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: ভুল হইলে আওয়াজ দিয়েন! আরো অনেক কিছু লেখনের ইচ্ছা ছিলো মাগার আর সাইজ বাড়াইতে মন চাইলো না
২. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:০৬
চরণ দাস বলেছেন: নানাজি, বাজারে এক্সম্যাক্স এসে গেছে আর আপনি পড়ে আছেন ওয়াইতে!
১৫ ই জুন, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: কিজানি, বুড়া হইয়া গেছি, অতো খবর কি রাখি? বুলগে আইলেই দেখি এইটা নিয়া পোলাপানের কত লাফানি, কত হাইপ। আবার আজকা অফিসেও বস কইলো," জ্ঞান কতদূর?" আমি গুলশানের লেক দেখাইয়া কইলাম," অতদূর!"

আজাইড়া বইসা বই কিন্যা পড়লাম, এখন পোস্টাইলাম!

৩. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:১৩
কেএসআমীন বলেছেন: আপনে মোবাইল-টেকি তাই আপনারে একখান কতা কই। আমাগো দেশ মানুষে গিজগিজ করে। মোবাইলের বেস স্টেশন ১০ হাজারেরও নাকি বেশী আছে। ৩জি খুব তাড়াতাড়ি চালু হইবো। এখনই প্রায় ৯৫% জায়গায় মোবাইল ইন্টারনেট চালু...

এখন বলেন ভাই ২১৪ কোটি টেকা না কত লাইসেন্স ফী দিয়া আর হাজার কোটি টাকা ইনভেস্ট কইরা ভাইজানেরা কীভাবে ব্যাবসা করবো?

কোয়াইট ইমপসিবল বিজনেস... কইয়া দিলাম এডভান্স... ৬ মাস পরে আমারে কইয়েন...
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: এইটা আমি জানি। বাংলা লায়ন টেলিবার্তার ইনফ্রাস্ট্রাকচার কিনছে যার অবস্হা ভালো না। অগুড়ি খুব সম্ভবত সিন্ডিকেট কইরা লোন নিয়া ব্যাবসা চালু করবো নরটেল এর ইকুপমেন্ট দিয়া। ম্যাঙ্গ টেলিকম আরেকজনের সাথে কইরা সিন্ডিকেট খুইজা লোন নিয়া ব্যাবসা করবার চাইতাছে।

এদিকে টেলিকম গুলান সমানে অপটিক্যাল ফাইবার লে আউট করছে। জন গনের সমস্যা নাই। আইটি ছড়াই যাইবো পথে ঘাটে। আইজকা লাইন নিয়া কালকা ভালো না লাগলে আরেকটা। ব্যাবসা কার হইলো কার হইলো না সেইটা কেউ দেখে না, মানুষ নিজের ভালো নিজেই বুঝে। আর এই বুঝটা যে ধরতে পারবো সেই টিকা থাকবো।

এদিকে খবর তো শুনছেন পাবলিক কোম্পানী এনটিটিএন সারা দেশে অটিক্যাল লাইন বিছাইয়া ইনফ্রাস্ট্রকাচার ভাড়া দিবো অদূর ভবিষ্যতে। অলরেডী বারিধারা আর গুলশান আন্ডারগ্রাউন্ড অপটি বিছায় ফেলাইছে!

১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: :P

আমিও পারি!

১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: সুন্দরী কৈ? না হইলে খেলতাম না!

৬. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:২০
অমাবশ্যার চাঁদ বলেছেন: @কেএসআমীন গ্রে ভিওআইপি ব্যবসা করবে এবং গ্রে ভিওআইপি ব্যবসায়ীদের কাছে ব্যান্ডউইথ সেল করবে, এছাড়া কোন ভাবেই তাদের প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব না।
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: এইডা কি কইলেন চান্দু ভাই?

আপনের মোবাইলে কি ভিওআইপি আসে না? ঐখানে কি নম্বর দেইখা বুঝেন না অলরেডী যারা করনের তারা শুরু কইরা দিছে!

আর এইসব কাজে বাইরের লোকজন টাকা পয়সা নিয়া গন্ডগোল করা। তারা সমভাবে ডিস্ট্রিবিউট করে!

১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: তাইলে ফুল দিয়া যান!

৮. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:৫০
নাজনীন খলিল বলেছেন:
বুঝিনি।এইসব জ্ঞানী পোস্ট বুঝিনা।:)
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: তাইলে কি টাইটেল থিকা ননটেকী উঠাই দিমু?

ইসিসিরে, তাইলে লেখাটা ভালো হয় নাই। আমি আপনেগো লিগাই লিখছিলাম, মাগার আফসোস উদ্দেশ্য সফল হইলো না!

আব্দুল্লাহ আল মুতীর মতোও কিছু করতে পারলাম না!

৯. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:৫১
সািদক বলেছেন: সব ঠিক, তয় ওয়াই.ম্যাক্স দিয়া ডিজিটাল বনাইবার পারুমনি??http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: আইসেন এইবার আমরা ডিজিটাল ঘুষ খাই!;)

১০. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:০৫
মইন বলেছেন: পরতে পরতে মাতা গুরান দিচে।
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: এইবার ঢাকনা খুলেন! দেখেন বোতলে রঙ্গীন পানি কিছু আছে নাকি সবই খাইয়া ফেলাইছে:P

১১. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:০৭
নাজিরুল হক বলেছেন: হুম... বুঝলাম।
আমগো দেশের ওয়াইম্যাক্স ওয়ালারা কেমুন সার্ভিস দিবে, সেইটার বিষয়ে তো কিছু লিখলেন না।
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: লেখক বলেছেন: এইটা আমি জানি। বাংলা লায়ন টেলিবার্তার ইনফ্রাস্ট্রাকচার কিনছে যার অবস্হা ভালো না। অগুড়ি খুব সম্ভবত সিন্ডিকেট কইরা লোন নিয়া ব্যাবসা চালু করবো নরটেল এর ইকুপমেন্ট দিয়া। ম্যাঙ্গ টেলিকম আরেকজনের সাথে কইরা সিন্ডিকেট খুইজা লোন নিয়া ব্যাবসা করবার চাইতাছে।

এদিকে টেলিকম গুলান সমানে অপটিক্যাল ফাইবার লে আউট করছে। জন গনের সমস্যা নাই। আইটি ছড়াই যাইবো পথে ঘাটে। আইজকা লাইন নিয়া কালকা ভালো না লাগলে আরেকটা। ব্যাবসা কার হইলো কার হইলো না সেইটা কেউ দেখে না, মানুষ নিজের ভালো নিজেই বুঝে। আর এই বুঝটা যে ধরতে পারবো সেই টিকা থাকবো।

এদিকে খবর তো শুনছেন পাবলিক কোম্পানী এনটিটিএন সারা দেশে অটিক্যাল লাইন বিছাইয়া ইনফ্রাস্ট্রকাচার ভাড়া দিবো অদূর ভবিষ্যতে। অলরেডী বারিধারা আর গুলশান আন্ডারগ্রাউন্ড অপটি বিছায় ফেলাইছে!


নাজির চাইল ভাই, মেলাদিন পর দেখলাম, ভালা আছেন? সৌদির কি খবর?

১২. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:১১
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
অনেক দিন পর দীর্ঘ সময় ধরে আপনার লেখা পড়লাম।

অনেক দিন ধরে ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স শুনছিলাম। জানতাম না কিছুই। শুনতাম দারুণ স্পীড হবে।

সত্য কথা বলতে ওয়াইম্যাক্স সম্পর্কে হাতেখড়ি হলো আপনার লেখা থেকেই।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: হাতেখড়ি যখন নিলেন এইবার সিলট নিয়া আদর্শলিপি ক খ লেখা শুরু কইরা দেন;)

১৩. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৩১
ধূসর মানচিত্র বলেছেন: অত্যন্ত দূ'দান্ত পোস্ট। যেভাবে রেডিও লেভেল থেকে যেভাবে
ব'ণণা করেছেন +++ এবং প্রিয়তে রাখতেই হয়। তবে কিছু
ব্যাপারে কনফিউশন আছে।
১।আইপি অ্যাসাইনঃ টা'মিনালের ম্যাক লেভেল দিয়ে
আইপি আসাইন করে এটা থিক আছে। কিন্তু তার জন্য
আইএমএস দরকার কিনা একটু কনফিউজ। আমাদের
জিপি,একটেল,বাংলালিংক এমনকি সিটিসেল জিজিএসএন/পিডিএসএন
টাইপ একটা নোড আছে যার কাজ হল আইপি
অ্যাসাইন করা,ডিএইসসিপি দিয়ে ও করা যায় যা কানেক্টড থাকবে GGSN/PDSN এর সাথে। আমি
যতদূর জানি ওয়াইম্যাক্সেও এরকম একটা নোড আছে
যার নাম ASN-GW, এই নোড সম্ভবত আইএমএস এর
পা'ট না কারন wimax-forum যে আ'কিটেকচার
দিয়েছে ওটাতে BS and ASN-GW ASN er part & IMS
CSN এর পা'ট। তবে আইএমএস দিয়ে হয়ত আইপি অ্যাসাইন
করা সম্ভব।
২। HSPA : আপনি LTE এর কথা বল্লেন
কিন্তু HSPA কথা বল্লেন না, জানেন তো বস এসব টেকনোলজী
অপারেটর ভেন্ডরদের ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে।
আর যেহেতু জি,এস,এম ফ্যামিলি মেম্বার বেশি তাই HSPA -LTE
পাথে ইনভেস্টমেন্ট বেশি( এসব জিনিসের
লো প্রটোকল অর মেসেজ লেভেলে অনেক রিসা'চ হয়)। তাই
এরা এগিয়ে যাবে স্বাভাবিক। Wimax এখন সম্পু'ণ দাড়াতে
পারে নাই রিয়্যাল ফিল্ডে কিন্তু HSPA 7.2 Mbps প'যন্ত
রিয়্যাল ফিল্ডে কাজ করছে। এসব মা'কেটিং ব্যাপার
৩। টাওয়ার কাভারেজঃ আমি প্রথমেই বলে নিচ্ছে আমি
রেডিওর লোক না,তবে আমার এক দোস্ত (Wimax রেডিও লেভেল
এক্সপা'ট প্র্যাক্টিক্যাল ফিল্ডেই)বলেছে দুরত্ব অনুসারে
মডুলেশন চেঞ্জ হয় যেমন আপনার ব'নিত ৬৪ কিউএএম
অল্প রেঞ্জে পাবে তাই যারা বিটিএসের কাছে তারা নরমাল
ইউএসবি ডঙল দিয়েই ভাল স্পীড পাবে আর দূরে থাকলে
মডুলেশন মেথড চেঞ্জ হবে, আমাকে দুরত্বসহ মডুলেশন মেথড
বলেছিল বাট আমি ভুলে গিয়েছি।
যাউকগা সুন্দর লেখার জন্য আপনাকে আবার ধন্যবাদ।


১৬ ই জুন, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: পয়লা কুশ্চেন: না দরকার নাই। আমি এইটা লেখছি ২০০৫ সালের স্ট্যান্ডার্ড চিন্তা কইরা। যতদূর জানি টেলিবার্তা তখনকার। যেহেতু বাংলা লায়ন তাগোটা ব্যাব হার করতাছে সেহেতু ওদের কথা মাথায় রাইখাই! তয় আপনের কুশ্চেন পইড়া ভালা লাগলো!

দ্বিতীয় কুশ্চেন: ভাইজান, যখন এলটিই র সাথে তুলনা দিছি তখন এইচএসটিইউ ভুইলা যান। ৪জি অখনও ডেভেলপিং পর্যায়ে তবে দুয়েকটা টেলিকম যেমন সুইডেনের টেলিনর মনে হয় এইটার ডিপ্লয় করছে বা করবো। এলটিই এখনও ডেভেলপিং পর্যায়ে তবে এর ক্যাপাসিটি হইলো অখনও পর্যন্ত ১৪০ এমবিপিএস। তাই এইচএসটিইউ রে কোনো গুনায় ধরি নাই। তবে কস্টিং এর দিক থিকা এইচএসটিইউ আর এলটিই অনেক হাই। হোয়াওয়ে মাগনা দিলে কিছুটা পোষান যাইবো আমাগো মতো গরীব দেশেগুলানে!

তৃতীয় কুশ্চেন: আপনার দুস্ত পুরা সত্য কথা কইছে। দূরত্ব অনুযায়ী অবশ্যই চেন্জ্ঞ হয়। এ্যাকচুয়ালী আমি আইটির হার্ডওয়্যার এক্সপার্ট আর থিওরী ভালো জানি ফিজিক্স আর ম্যাথমেটিক্সে কোয়ান্টামে রিলেটেড ইন্টিগ্রেশন আর সিম্যুলটেনিয়াস ইকোয়েশন। তবে যেইটা সাদা মাটা ভাবে বুঝাই আরএক্স লেভেল বইলা একটা টার্ম আছে। এইজন্য একটা মডিউল আছে। আমার মুখস্হ নাই কত দূরত্বে আর কত এ্যাটিনিউয়েশন হলে এটার স্পীড বাড়ে কমে। তবে আমি তার কথাও পুরোপুরি সঠিক ধরবো না কারন ক্লিয়ারডওয়ার আর ইন্টেল একটা চুক্তি করছে আর নরটেলের কিছু লেটেস্ট ডিপ্লয় আর ইন্ডিয়া সিপিইর উপর কাজ করছে খুব সম্ভবত একটা কোম্পানী- নামটা আমার খেয়াল নাই, সেটা হলো এটা খুব বেশী এফেক্ট করবে না। আর একটা সুবিধা হলো ডেনসিটি বাড়লে এর কভারেজ শ্রিংক করে না। তাই রেডিয়াসের মধ্যে থেকে ভালো কভারেজ দিতে পারে যদি মিমো আর ভালো ট্রান্সমিটার ব্যাব হার করে!

ধইন্যা!

১৪. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৩৯
গৌতম রায় বলেছেন: ওয়াইম্যাক্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা হলো আপনার লেখা পড়ে। বন্ধুবান্ধবদের কাছে কিছুটা চাপাও হয়তো মারতে পারবো। ধন্যবাদ।
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: চাপা দিয়া আবার জান বাইর কইরা ফেলাইয়েন না, তাইলে মার্ডার কেস!

১৫. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫৩
ফালাক বলেছেন: ওকে জানলাম। কিন্তু এই যে আকাসে বাতাসে এত্ত এত্ত রেডিও ওয়েভ উইড়া বেড়ায়তাছে এগুলি মানব শইলের জইন্ন নাকি নিরাপদ না? রেডিয়েশনের কারনে এন্টেনার তলারডি সব কেন্সারে নাকি মরবো? আর পুং মাইনষের ওয়াই ক্রুমুজন নষ্ট হয়া যায়। ঘটনা কি সইত্য?
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: এই প্যারামিটার কে বলে এসএআর। মোবাইলের এসএআর যে কয়ডা মার্কেটে সব কয়টাই নির্দিস্ট লেভেল থেকে অনেক কমে। আমার ৪র্থ বর্ষে এইডার উপর একাট থিসিস পেপার জমা দিছিলাম এক কপি ভার্সিটিতে আরেক কপি ব্লেকিঙ্গেতে। ব্লেকিঙ্গের এক প্রফেসর অবশ্য কইছিলো," লেখা পড়ায় আমরা কত খারাপ?"

আমি হেই মেইল পাইয়া আমার প্রজেক্ট পেপার ভার্সিটিত ফেলাইয়া আসি। তারপর ৩ বছর পর সে আমারে একটা স্কলার শীপ দেয়।কন্ডিশনাল। আমি যাই নাই, তবে সে যেইটা কইছিলো এইটা নিয়া গবেষনার দরকার। কারন দীর্ঘমেয়াদী প্রভাবে আসলেই কোনো ইমপ্যাক্ট আছে কিনা সেটা জানার দরকার!

আমি যাই নাই!

১৬. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:১৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: চমৎকার পোষ্ট। প্রিয়তে নিলাম। আমার দেখা আপনের শ্রেষ্ঠ লেখা এইডা।
১৭. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বস বই তিনডার কপি আমারে দেয়া যায় না। গরীব ছাত্র মানুষ। আপনার বিবেচনায় যা ধরে।

১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: বস কি খুটা দিলেন? আপনে গরীব হইলে আমিতো তাইলে তেচপাতা!

কালকা অফিস গিয়া অফিসের নেত ইউজ কইরা দিতে হইবো। সাইজে একটু মুটকসুটকা! পাইয়া যাইবেন!

১৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হুদাই কি বস আপনারে ভালা পাই। আমি চিরকৃতজ্ঞ।
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: শুনেন, আমারে ভালা পাওনের কিছু নাই। আমি দেখতে আফ্রিকার নিগ্রো। পুরাই টাস্কি খাইবেন যখন চিন্তা করবেন বিনা পাসপোর্টে আফ্রিকান এই পোলা দেশে ঢুকলো কেমনে? জামা কাপড় যা পড়ি সবাই মনে করে অফিসের পিওন। কলিগ ছাড়া কেউ চিনবার পারে না আমি একজন খেটে খাওয়া মানুষ! আর কথা বার্তাতো বুঝতেই পারছেন, ক্ষেত গ্রুপের অন্যতম ক্যান্ডিডেট। আর আচার আচরন বান্দর হনুমান ফেইল!

অহন কন, ভালা পাওনের কি আছে?

১৯. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৩৭
ধূসর মানচিত্র বলেছেন: উদাসি ভাই ২য় প্রশ্ন করেছিলামঃ আমি মা'কেটিং
এবং বাংলাদেশের রেসপেক্ট থেকে। HSPA টেকনলজী
ম্যাচুউর, আমাদের সরকার যদি 3G লাইসেন্স দিত
তাহলে আমার মনে হয় ভালো হত, আমার ধারনা আপনিও
আমার সাথে একমত। HSPA এর অনেক ডিভাইস মা'কেটে
পাওয়া যায়(যেমনঃবাংলাদেশের অনেকের মোবাইল এই
টেকনলজী আছে) আর wimax নিয়ে নকিয়া,সনি এরিকসনের
কোন সেট পাবেই না কেউ কোনদিন। তাই আমি HSPA
টা'ম তা এনেছি। ।ইউরোপে
wimax HSPA এর কাছে তো পাত্তা পায় নাই আর LTE আপনি বল্লেন
ডেভলপিং প'যায়ে। আমেরিকাতে verizon ২০১০ এর দিকে LTE ডেপ্লয়মেন্ট করা শুরু করবে আর
ইউরোপে Telesorenica( বানান ভুল হইতে পারে)LTE ডেপ্লয়মেন্ট করতে যাচ্ছে। আর 4G এখন ও মা'কেটিং টা'ম
ITU-T এখন ও কোন টেকনলজীকে এই স্বীকৃতি দেয় নাই।
তবে 4G ফিচার যা যা হতে পারে wimax তার কিছু কিছু
আছে(রেডিও টেকনোলজী & ফ্লাট আইপি নেটওয়া'ক)। LTE এ সেম ফিচার কিন্তু নোড একটু বেশি।
তৃতীয় নিয়ে আমি তেমন জানি না, আমি আগেই বলেছি।
তবে একটা জিনিস জানিয়ে রাখি নরটেল কিন্তু মোবাইল wimax
এর উপর ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে। এখন সম্বল wimax এর
ইন্টেল,লুসেন্ট এবং মটরোলা। তবে আপনার মতো
আমারো গেস ভালো ইনডোর/আউটডোর আন্টিনা ব্যবহার
করা লাগবে দুরত্ব বেশি হলে যা ইউজার রেসপেক্টে
টা'মিনাল কস্ট বেড়ে যাবে। তবে যতদুর শুনেছি(যেমনঃ পাকিস্তান)
wimax অপারেটরদের ক'পোরেট ইউজারদের দিকে নজর বেশি।
ক'পোরেট কোম্পানির জন্য ডিভাইসের দর কোন ব্যাপার না।
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: একটা গুজব শুনছিলাম সত্য কিনা জানি না, ১৯৯৪ সালে এক প্রফেসর এলসিডি টেকনোলজি দিয়া টিভি বানানোর সিস্টেম আবিস্কার করে আর ১৯৯৫ সালে ফিলিপস ঐটার প্যাটেন্ট স হ কিন্যা নেয় এই চুক্তিতে যে এইটা জানি মার্কেটে ফাস না হয়। তারা এইটা প্রথম বাইর করে ১৯৯৮ সালে তাও আবার খুব অল্প। পুরা দমে বাইর হয় ২০০০ সালের কিছু আগে। ওদের যুক্তি ছিলো প্রচুর সিআরটি মনিটর ওদের অবিক্রিত ছিলো যেগুলানের জন্য ওরা বেশী দামে ঐ প্যাটেন্ট কিনে নেয়।
এইখানে একটু অন্যরকম। কিছু কিছু টেকনোলজি বাজারে আসছে ঠিকই কিন্তু স হজ টেকনোলজি আইসা এইটার টেস্ট মাইরা দিছে এই জন্য যে আমরা ব্যাবসা করার চিন্তায় এক টেকনোলজীর ভিতর অনেকগুলান দিতে চাই।
তবে ওয়াইম্যাক্সের সুবিধা হলো আপনি যেকোনো ভালো ইফ্রাস্ট্রাকচারে বসাতে পারবেন আর এতে তারাই বেশী লাভবান হবে যাদের অলরেডী সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। এখন ধরেন বাংলাদেশে ওয়াই ম্যাক্স আনলো কিন্তু তবুও দেখবেন আইএসপি গুলান অন্য প্রোডাক্ট দিয়া ঠিকই অন্য ব্যাবসা করতাছে এবং পাবলিক খাইতাছে।

আপনের ঐখানে আরেকজন কম্পিটিটরকে বাদ দিছেন সেইটা হইলো হোয়াওয়ে বাংলাদেশের মতো ইকোনমিতে এরে ইমপ্লিমেন্ট করার মতো আদর্শ কোম্পানী আর নাই।
নরটেল মেলা চাল্লু চীজ। ওরা পারবো তবে এলটিই যেহেতু এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে তাই ধারনা করা হইতাছে ওয়াইম্যাক্স যেমনে আগাইতাছে অদূর ভবিষ্যতে এলটিই আর ওয়াইম্যাক্স মার্জ হবে।

আর আপনার যে কস্ট ঘটিত প্রবলেমটার কথা বলছেন সেটা হলো ৪জি তে যদি কেউ ওয়াইম্যাক্স ইমপ্লিমেন্ট করে তাহলে তার জন্য অনেক সীমাবদ্ধতা অপেক্ষা করছে!

২০. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৪২
শয়তান বলেছেন: আসতটা পরে পড়মু । আপাতত একটা প্রশ্ন । ওয়াইম্যাক্সের সিগনালের পেনিট্রেশন ক্ষমতা কেমন ?
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: ঐখানে একজন রেডিও ইন্জ্ঞিনিয়ারের বাতচিত তুইলা ধরছি! ঐটা পড়েন!

আর এইটা ডিপেন্ড করে মিমো কেমনে সেট করছে। আমার কাছে অবশ্য ইউনিট ওয়াইজ আছে যেগুলান আপাতত মুখস্হ নাই। যদি জানবার চান তাইলে পড়ে কমেন্টামু!

আপনার লিগা ডারউইনের লেখা লেখতাছি, তয় মনে হয় টাইম লাগবো আমার!

২১. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫২
অন্যরকম বলেছেন: হুমম.....! + দিলাম।
ডিটেইলস আলোচনা পরে করন যাইব! কিছু পর্ছি. কিছু বাদ দিছি। এই টেক নিয়া আরও দেড় বছর আগে পর্ছিলাম। এখন এইটা নিয়া আর নাড়াচাড়া করি নাই!

তয় লেখা ভাল হইছে! :)
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ঠান্কু!

২২. ১৬ ই জুন, ২০০৯ রাত ১:০৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: প্রথমে এক পেট হাইসা নেই। আপনের চেহারা আর কি? আমার চেহারা দেখলে আপনে আয়নার সামনে গিয়া দাড়াইয়া কইবেন, নাহ আমি তো তেমন একটা খারাপ না দেখতে, আমার থিকাও অনেক খারাপ চেহারা নিয়া পোলাপাইন ঘুরতাছে।

আর জামা কাপড়। এই ক্ষেত্রে আমারে টেক্কা দিতে পারব খালি বাংলাদেশের ভিখারীরা। আক্ষরিক অর্থেই কইতাছি। ভিখারী ছারা কেউ আমার লগে জামা কাপড়ের দৈন্যতায় পারব না।

Click This Link
১৬ ই জুন, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: পড়লাম, কমেন্টও করলাম!

২৩. ১৬ ই জুন, ২০০৯ রাত ১:২৪
শিবলী বলেছেন: রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বস বই তিনডার কপি আমারে দেয়া যায় না। গরীব ছাত্র মানুষ। আপনার বিবেচনায় যা ধরে।



উনারে মেইল পাঠানোর সময় ccতে আমার এড্ডেরস টাও লিখেন প্লিজ।

টাকা খরচের লায়েক নাই, দিলে বড়ই উপকার হৈত।

পো্সটের জন্য থ্যান্কু :)
১৬ ই জুন, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: একখান কাম করেন, একখান ফুরাম গঠন করেন। ঐখানে আইসা একদিন বক্তৃতা দিমু। খালি আমারে ভালো মন্দ খাওয়াই দিয়েন যেমুন কেএফসির চিকেন আর মাউন্টেন ডিউ!

তাইলে আর বই পড়ন লাগতো না!আপনেগো পড়ন আমি পইড়া দিতাম;)

২৪. ১৬ ই জুন, ২০০৯ রাত ১:৪৪
শিবলী বলেছেন: লেকচার দিবেন!!!
তাইলে তো ঘুম আইসা পড়ব। আমার আবার লেকচার প্রিতি প্রবল :(

তয় যেই ভাবে সহজ স্টাইলে লিকছেন , তাতে মনে হয় লেকচার শুনলে খারাপ হয় না।

তাতেও আবার সমস্য , আপনের লেকচার শুইনা ঘুম তিকা উইঠা সব আবার ভুইলা যামু। তাই বই থাকলে সুবিধা, ভুল্লে রিভিউ করা যাইব :)
----
আর মা-ডিউ তে অল্প কয়দিন চাকরী করছি। পয়লা ফ্রি ফ্রি খাইয়া পেট আমার ব্যদনা কৈরা ঐটা খাওয়া বাদ। তাই কাউরে খাওয়াই না। আর চিকেন খাইলে বার্ড ফ্লু যে কুনু সময় হৈতে পারে। ;) আপনের এমন খারাপ জিনিষ খাওয়া কি ঠিক হৈব? তার চে একটা মাম খান ;)
১৬ ই জুন, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: বস, আমি একটা সিভি দিমু কাইন্ডলি মা-ডিউ তে ফোরওয়ার্ড কইরা দেন। আমি যেকোনো উপায়েই হোক, যেকোনো পোস্টেই হোউক ঐখানে চাকরি করবার চাই!

আমি কুটিকালে খায়েষ আছিলা কুকের কোম্পানী অখন টেস্ট চেন্জ্ঞ হইয়া মাউন্টেন ডিউ!

বস একটু দেখেন কি ব্যাবস্হা করন যায়!

২৫. ১৬ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ। প্লাসাইলাম আর প্রিয়াইলাম।
১৬ ই জুন, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: ও প্রিয়া প্রয়া
কই চইলা গেলা?
পাইতাম ১০ টা টাকা
দুই বছর ঘুরাইয়া
এখন দিলা নম্বর চেন্জ্ঞ কইরা....আ....আআআআআআ

২৬. ১৬ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৫
রোহান বলেছেন: এইচএসপিএ আর এলটিই নিয়া কাউ কাউ ভালো লাগতাছে :)

১৬ ই জুন, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: সারা দুনিয়া দেখো নাচে নাচে
সারা দুনিয়া দেখো ঝিমাই গেছে
কাউয়া কাউয়া
আমার পেটে ব্যাথা
কাউয়া কাউয়া
হইছে রে ডায়রিয়া!;)

১৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: টাইম হয় না, বস, দৌড়ের উপর আছি না হইলে বইসা বইসা কাজ আর কাজ আর ডিজাইন!

মাথাটা নস্ট হওয়া কনফার্ম হইয়া গেলো!

আপনের কি খবর? মেলা দিন পর বাতচিত হইলো। ভালো আছেন?

২৮. ১৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৫
রোহান বলেছেন: লন কেএফসির মুর্গি খান...



আর মাউন্টেন ডুর লিগা শিবলী ভাইরে ধরেন ;)
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: কেবল খাইয়া আসলাম। পেট পুরা খুশীতে ঘুম দিতাছি আর আমার চক্ষু গুলান চাইয়া চাইয়া ঘুমাইতাছে ইলিশ মাছের মতো!;)

২৯. ১৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: আছি একরকম বস্‌, এত দিন আমি দৌড়ের উপর ছিলাম। এখন কিছটা সময় অবসর পায়।
ভালো আছি আলহামদুলিল্লাহ।
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: আপনার অবসর আর আমার দৌড়। কারো টাইম টেবিল মিলে না চেয়ারে বসনের এইটাই আফসুস!চুক চুক চুক....

৩০. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:২১
নাজনীন১ বলেছেন: বহুত লেখাপড়া করে ফেলছি, পোস্ট মাথার ভিতর দিয়ে গেছে, কমেন্টগুলো মাথার উপর দিয়ে গেছে (ব্যবসায়িক কথা বুঝিনা :( ) ।
এখন খিদা লেগে গেছে, কি খাওয়াবেন, বলেন? B-)
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: আশে পাশে আছেন আগে জানলে কেএফসিতে একটা দাওয়াত দিয়া দিতাম অথবা বসুন্ধরার নর্থ সাউথ ক্যান্টিন।


তবে সমস্যা নাই, পেন্ডিং রইলো দাওয়াত। যেকোনো দিন যেকোনো জায়গায় (শেরাটন, সোনারগাও, রেডিসন আর ওয়েস্টিন বাদে) দাওয়াত রইলো আপনের। আমার ইমেইল আইডি এ্যাড কইরা ভেন্যু আর টাইম কনফার্ম কইরেন!;)

৩১. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩১
নাজনীন১ বলেছেন: একটা ব্যাপার, এতো এতো আলাদা ইনফ্রাস্ট্রাকচার, জাতীয় অপচয় মনে হয়, আমাদের মতো গরীব দেশে এত্তোগুলো আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচার থাকার কি দরকার আছে, মার্জ করলে সুবিধা কতটুকু, আর আসুবিধাই বা কতটুকু? মানুষের বাসা-বাড়ীর ছাদ ত সব ভরে যাচ্ছে। মাটির তলাও মনে হয় ক'দিন পর খালি পাওয়া যাবে বলে মনে হয় না।

আর ওয়াইম্যাক্স সাধারণ ইউজারদের জন্য কস্ট কেমন হতে পারে, হাতের নাগালে হবে কি?
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: যখন ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলো ব্যাব হার কেউ করতো না তখন এটা দিয়ে কোনো টাকা আসতো না। যখন ৬ টা মোবাইল কোম্পানী ৩০-৪০ হাজার দেশজুড়ে বিটিএস বসিয়ে ব্যাবসা করছে তখন লক্ষাধিক লোকের কর্মসংস্হান, তার চেয়ে বেশী লোকের ব্যবসা, দেশের শিল্প আর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশাল অবদান। গতবছর শুধু গায়ের ফুনই ২০০০ কোটি টাকা সরকারকে দিছে আর লাভ করছে তার ৬ ভাগের এক ভাগ। আবার এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের যদি ৪০ শতাংশ লোক যদি ইন্টারনেট ব্যাব হার করা শুরু করে তাহলে দেশের জিডিপি ২% বাড়বে। কিন্তু কখনও কি চিন্তা করেছেন রংপুরে যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে যেখানে কিভাবে হাই স্পিড ইন্টারনেট পাবে?
আর সেখানকার টেকনিক্যাল বা আইটির পুলাপানের জন্য এটা খুবই দরকারি তাহলে তাদেরকি এক জিপিআরএস বা জুম বা এজ দিয়ে কাজ হবে? সকল আইটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান বা আউটসোর্সিং ফার্ম ঢাকার বাইরে করে দিলে আরও বিশাল কর্মসংস্হান করা যাবে। কিন্তু আমাদের দেশে প্রচুর জনসংখ্যা আর এদেশের মানুষের ভালো জিনিসের পিছনে ব্যায় করার ইচ্ছা প্রবল। যদি সেরকম ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তাদেরকে সেই পথটাকে সুগোম করা যায়, অথবা তেতুলিয়ায় থাকা এক প্রোগ্রামার যাতে বাড়িতে বসে লিস্পে করা একটা রোবোটিক্সের জন্য লেখা এ্যালগরিদম অথবা ১০ গিগাবাইটের একটা ফাস্ট পার্শন শুটিং গেম লিখে জায়গা মতো আপলোড করবে তখনই এসবের সার্থকতা বয়ে আসবে। আর যখনই একটা জায়গায় ৫-৬ টা কোম্পানী ইনভেস্ট করবে তখনই কাস্টমার একটা কম্পেটীটিভ প্রাইজ পেয়ে নিজের থেকেই লাভবান হবে!

ওয়াইমেক্সের কস্ট কত দিবে সেটা কোম্পানী উপর ডিপেন্ড করবে, কারন রিমোট জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের কস্ট বিটিআরসির রেগুলেশন অনুসারে এখনও অনেক বেশী। কেউ যদি ডেডিকেটেড চায় তাহলে তাকে বেশ ভালো পরিমাণ অর্থ গুনতে হবে ইন্টারনেট ব্যান্ড উইডথের জন্য আর কেউ যদি শেয়ারড চায় তাহলে কোম্পানী কমের ভিতর দিতে পারবে কিন্তু তাকে প্রচুর পরিমানে কাস্টমারকে দিতে হবে।

ব্যান্ডউইডথ কস্ট জানার জন্য বিটিসিএল বা ম্যাঙ্গোর ওয়েবসাইটে গেলে ইন্টারনেট ট্যারিফ রেট দেখতে পারেন। আর ইনফ্রাস্টাকচার কস্টের ধারনা পাবার জন্য বিটিসিএল ডিডিএন এর দাম টা দেখতে পারেন!

তাহলে বুঝতে পারবেন কতটা হাই এসব!

৩২. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫২
রাজামশাই বলেছেন: ওরে ভিওআইপি তে এর কি অবদান

এইটা বল
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: এইটার কিওএস ডিজাইন করা হইছেই ভিওআইপির জন্য। তবে বোর্ডটার নাম আমার খেয়াল নাই খুব সম্ভবত ডিআইজি বোর্ড মনে হয়, ঐটা বিটিএসেই আছে যারে দিয়া ব্যান্ডউইডথ আইপি বরাবর ঠিক রাখা যাবে মাসিক বিল অনুযায়ী।

তবে বোর্ডটার নাম এক্সাকটলি আমার স্মরনে আসছে না!যদি কোনো এক্সপার্ট থাকেন তাহলে হয়তো শেয়ার করলে ভালো হবে!

৩৩. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৭
রোহান বলেছেন: বড রেট থুক্কু বদ রেটের গল্প হুনতে মন্চায় ;)

আর খালি নাজনীন আফারে দাওয়াত দিলেন আম্রা কি দুষ করলাম :( আম্নেরে মাইনাচ :(

তয় নাজনীন আপা কথা খারাপ বলে নাই। আমরা চাইলেই ইনফ্রা শেয়ারে যেতে পারি। এতোগুলা টেলিকমের এতোগুলা গ্রীনফিল্ড, এগুলা শেয়ার করলেই হয়। হাইট প্রবলেম হইলে বাড়ায় নিবে ৭০ - ১০০ মিটার গ্রীনফিল্ডে কষ্ট শেয়ার করলে তো আর সমস্যা থাকে না। আর ঢাকায় পাশাপাশি দুই বিল্ডিংএ দুই অপারেটরের নয় মিটার, ছয় মিটার পোলে ছোট্ট একটা ০.৩ মাইক্রোওয়েভ ঝুলতে দেইখা খারাপ লাগে, আহারে শেয়ারে গেলেই হইতো.... ছাদ শেষ কইরা অহন মাটির তলা আর লাইটের পোষ্ট দখল করতাছে, সামনে যে কি আইবো কে জানে :(
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: উত্তর নাজনীন নম্বর ওয়ান এর কমেন্টে!

৩৪. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: বস , সেলাম লন। ঝড়ের গতিতে পইড়া গ্যালাম; ঠান্ডা মাথায় আবার পড়ুম। তয় শখের পড়া , কারন আমি চার্জিং ডোমেইনের মানুষ।


তয় মামু, এইডা এক্টু ক্ল্যারিফাই করো, ক্যান জানি মনে হইতেছে আন্ডা দুই একটা বেশী আছে :(

>>>>
৩০০০ স্কোয়ার মাইল অথবা ৮০০০ স্কোয়ার কিলোমিটার


৩০০০ স্কোয়ার মাইল অথবা ৮০০০ স্কোয়ার কিলোমিটার
১৭ ই জুন, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: ভাইজান আসেন ক্লাস এইটের জ্যামিতি শিখি।

বলেন তো অংক স্যার ক্লাশে কি শিখাইছিলো বৃত্তের এরিয়া দিয়া: πr^2 যেইখানে r হইলো ব্যাসার্ধ।

ওয়াইম্যাক্সের সেলের ব্যাসার্ধ হইলো ৩০ মাইল থিওরেটিক্যালি। সে হিসাবে আপনে অখন হাতে ক্যালকুলেটর লইয়া বইসা পড়েন দেখবেন রাউন্ড ফিগারে ২৯০০ এর কাছাকাছি। এখন ইন্জ্ঞিনিয়াররা একটা জিনিস ধইরা রাখে যে যখন থিওরী ডেভেলপ হয় তার পর যখন এইটার কমার্শিয়াল ডেপ্লয় শুরু হয় তখনও এই থিওরীর ডেভেলপমেন্ট ঘটে আর টেকনিক্যাল রিফাইনমেন্ট হয়। আর এখন সেমিকন্ডাক্টরে এতই আগাইছে যে কভারেজ ১০০ বাড়ানো মনে হয় দুষের কিছু না যদি রাউন্ড ফিগারেরটা জন গনের কাছে আনবার চাই।

আর যেহেতু সেলে শ্রিন্কের প্রবলেম রিডিউস করা হইছে (মিমো দিয়া) সেহেতু এইটা নিয়া ভয় নাই!

অখন বুঝছেন গুল্লা সব মাইপাই দিছি?

১৭ ই জুন, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: উল্লেখ্য, আমি অবশ্য কুটিকালে অংক স্যারের ক্লাশ গুলানই ফাকি দিতাম কারন তারা আইসা দুর্মুশা হাত দিয়া পিঠ সমতল কইরা এমুন মাইর দিতো যে আমার পিঠে ঈদের চান উইঠা যাইতো। তাই এই সূত্র আসলেই স্কুলে শিখাইছে কি না সেইডা আই ন জানি।

আমি আবার কুটিকালে বিশেষ গ্রেড প্রাপ্ত ফেল্টুস আছিলাম!

৩৫. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫০
চানাচুর বলেছেন: ওয়াইম্যাক্স কি জিনিস?
১৭ ই জুন, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: এইটা খাওনের জিনিস। তয় খাইতে ভালা না, আমার প্রথম দিনেই ডায়রিয়া হইয়া গেছে!

৩৬. ১৬ ই জুন, ২০০৯ রাত ৮:৪৯
চানাচুর বলেছেন: নেটের লাইনের এ অবস্থা কেন? কারো সাথে কথা বলা যায় না...এফবি তে ঢুকতে পারি না এমন কি সামুর মত দ্রুতগতি সম্পন্ন সাইটও স্লো। আমুর কথা তো কল্পনাতেও আসে না। এইভাবে আর কতদিন!
১৭ ই জুন, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: আসলেই আর কতদিন! এর জবাব চাই। জবাব না পাইলে জুতাইতে চাই!

অখন জুতাও নেটের লাইনরে!

৩৭. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:০৮
শিবলী বলেছেন: সব ধরনের তরল কোমল পানীয়-র সাথে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া ( পাবলিক টয়লেটের গেলে যেইরকম গন্ধ সেইরকম এইটার গন্ধ !!) গ্যাস মেশানো হয়। এখন চিন্তা করেন চোখের সামনে এইসব মিশাইতে দেখলে খাইতে মন চায়?
মা-ডিউ ক্যানজাত করার সময় পুরা ক্যানের ২ চুমুক খাইয়া ফেলায় দিতাম মায়া লাগত না। কিন্তু ঐ ২ বিষাক্ত গ্যাস এর কথা মনে হৈল নিজের জন্যই মায়া লাগত।
আমার বস(পাকিস্তানি) এর কার্ড আছে এখনও , মন চাইলে ঐখানে আবার জয়েন করার জন্য দিয়া রাখছে। কিন্তু আসার আগে হের লগে একটু বেয়াদপি কৈরা আসছি। হেরে ই-মেইল বা ফোন করা ভাল হৈব না..। :( চাইলে আপনেরে সেই কার্ড দিতাম পারি। আপনি-ই যুগাযুগ করেন..।
করবেন নাকি? ;)
১৮ ই জুন, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: আইজকা মৌচাকের মোড়ে মাউন্টেন ডিউ খুজতে গিয়া একখান ঠান্ডা মেরিন্ডা কিনলাম। ৫০ টাকার নোট দিয়া ফেরত পাইলাম ২৫ টাকা আরেকটা ম্যান্ঙ্গো চকলেট। আমি কইলাম এইডা কি?
কইলো এই দোকানে সবকিছুতেই নাকি ডিসকাউন্ট।

তয় হ আমারে কার্ড দিলে ডিভি দিমু!

আমার ঐখানে চাকরী করনের একটা অবসেশন অখনও আছে!;)

৩৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:১০
বিডি আইডল বলেছেন: এইটার ডাটা এনক্রিপশন কি ওয়াফাইয়ের মত প্রটোকল বেসড না হার্ডওয়্যার বেসড?
১৮ ই জুন, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: রেইনডাইল এ্যালগরিদম দিয়া এ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড ওরফে এইএস বেসড লিংক লেয়ার এনক্রিপশন মেথডে ডাটা পাঠানো হয়। জায়গা খুব কম আর এক্সিটং হার্ডওয়্যার আর সফটুতে এইটা স হজেই সাটায়া যায়!
এি এ্যালগরিদম যেই প্লাটফরমে কাজ করে সেইটা ১২৮ বিট ব্লক সাইজের ৪X৪ বাইট এ্যরের স্ট্যাটে।

বাকীডা প্রোগ্রামারগো কাছ থিকা শুইনা নিয়েন আমি ভাই প্রোগ্রামের প ও জানি না!

৩৯. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:২২
আউলা বলেছেন: বস কামডা কি ঠিক হইল? ঈমানে কও! এই টাইপ পোস্ট দিয়া কেন বিরক্ত করো! :(
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: বেঈমানী কইতাছি মানুষরে ত্যাক্ত কইরা বড়ই বিমলানন্দ হয় আমার;)

৪০. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ২:২৪
শয়তান বলেছেন: রেডিও ইন্জ্ঞিনিয়ারের বাতচিতটা কোন টাইমের ? এনি আইডিয়া ?
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: রেডিও ইন্জ্ঞিনিয়ারের বোলগানীর টাইমে;)

৪১. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৩১
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: অনেক ধৈর্য্য নিয়ে লিখছেন।

এর পরে মোবাইল-ওয়াইম্যাক্স নিয়ে লিখতে পারেন (ওয়াইব্রো)। ফ্রেম স্ট্রাকচার, PUSC zone, AMC Zone, Diversity zone, Control Channel, Tile, Synchronization Procedure এসবের লিখলে অনেকেই মজা পাবে!!
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: এইডাত আপনে লেখেন! লান্ঞ্ছ করনের টাইম পাই না আর অখন উনি আসছেন ওয়াই ব্রাদার নিয়া গুতাগুতি করতে!

অতো টাইম নাই ভাইজান, টাইম লান্ঞ্চে গেছে;)

৪২. ১৮ ই জুন, ২০০৯ রাত ৯:১৭
ধূসর মানচিত্র বলেছেন: LTE তে কিন্তু নন-3GPP টেকনলজী ইন্টিগ্রেট রাখার অপশন
আছে।সম্ভবত 3GPP release8 এ এই ডেসক্রিপশনটা আছে।
যেমনঃ USA er verizon CDMA 1x টেকনলজী ব্যবহার
করে। verizon কিন্তু ২০১০ এর দিক থেকে LTE তে
মাইগ্রেট করবে। তবে দুঃখ লাগে আমাদের দেশে টেকনলজীরে
অ্যাটকাইয়া দেয় মু'খ আমাদের হ'তা ক'তারা। ইস
লাস্ট ইয়ারে যদি 3G দিতো তবে আজ আমাদের
থানা লেভেলে 3G চলে যেত, ঢাকা-চট্রগ্রামে- প'যটন জায়গায়
HSPA পেতাম।
১৮ ই জুন, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: লাস্ট ইয়ার----ভালাই কইছেন!

দেখেন নেক্সট ইয়ারে আসে কিনা ৩ জি!

৪৩. ১৮ ই জুন, ২০০৯ রাত ৯:৫২
চরণ দাস বলেছেন: এক্তা মজার জিনিস দেকবা?

http://www.commsday.com/node/228

ওয়াইম্যাক্স কিন্তু একনো ইমার্জিং টেকনোলজি। এর ইন্ডোর লস বা পুওর ল্যাটেন্সিসহ বেশ কয়েকটা হিকাপ আছে যেই ইসুগুলারে রিভিশানে আড্রেস করা হইতেছে। একন কতা অইলো রুরালি যেকানে আন্ডার্গ্রাউন্ড কেবলিং ঝামেলি সেকানে টিকাচে। এই বার এক্তা ওয়াইর্ড নেটোয়ার্ক সব সময়ই ওয়ার্লেসের থেকে বেশি রিলায়াবল আর সিকিওর। আর হের সিগন্যাল তো ভ্যারি করে। ঢাকার মতো আর্বান জায়গায় এফটিটিবি আর্কিটেকচারে ( যেটারে আম্রা ডিএসএলের বাপ কই ) ইনভেস্ট করলা কামের কাম অইতো। এই ওয়াইম্যাক্স যেইটা দিবে সেইটা কিন্তু ফিক্সড। টাওয়ার তুমারে লক কইরা দিবে। মুবাইল ওয়াইম্যাক্স সম্পূর্ণ আলাদা মাল। আরেকখান কতা অইলো যে বান্দা মোবিলিটি চায় হে ইউএমটিএস বা এভডো লইবে। টিক কিনা? টুজি থিইকা থ্রিজি ও এলটিই ( যেইটা ওয়াইম্যাক্সরে ম্যাচ করতাসে থ্রুপুট প্লাস অন্য বেপারে ) এইভাবে আপগ্রেডেশন করাটাই ত মামারা ভালা পায়। কয়টা ম্যাসিভ স্কেল ওয়াইম্যাক্স ডিপ্লয়মেন্ট হইসে কইতারো হের নিজের দ্যাশেই? বিলু মানে আমাগো গেটসের কতা কইসি। সো ইট উড বি ওয়াইজ টু টেক ইট উইত আ পিনচ অব সল্ত! ( ইওএল : এন্দ অব লেকচার )
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: কতা খান মামো হান্ড্রেড পারসেন্ট হাচা কথা। তয় একটা জিনিস শুধরাই সেইটা হইলো ওয়াইম্যাক্স এখন আর ইমার্জিং নাই। যখন এলটিই র কথা কইছো এইটা আরো নবিশ। ইনডোরের সমস্যা বর্তমানে ইনডোর আউটডোর সল্যুশন দিয়া মিটানো সম্ভব। আর এফটিটিবি না ঐটা, এটা হইলো এফটিটিএক্স। এইটা মোটেও ডিএসএল টাইপ না। এইটা পুরাপুরি ওয়ারড। তবে মাইক্রোয়েভ সম্পর্কে একটু ভুল ধারনা আছে। হাই এন্ড সল্যুশনে গেলে এগুলান পয়েন্ট টু পয়েন্ট হইয়া যায় সেক্ষেত্রে ডাটা প্রোটোকল বেজড হইয়া যায় বইলা এই ফ্লাকচুয়েশন চোখে পড়বে না।
ম্যাসিভ স্কেলে ভালোই ডিপ্লয় হইতাছে এমনকি বলা হইতাছে ৩ জির ব্যাবসা মাইর খাইয়া যাইতাছে এই ওয়াইম্যাক্সের কারনে। এইচএসপিএর ডিপ্লয় মেন্ট কস্ট আর এলটিইর এখনও এক্সেপেরিমেন্ট ফেজের কারনে অনেক সিইও ওয়াইম্যাক্স বেছে নিচ্ছে আর খোদ ইন্ডিয়াতেই কয়েকজন সিইও ৩ জির বদলে ওয়াইম্যাক্স বেছে নিতে চাচ্ছে।
আরেকটা কথা বাংলাদেশে জিপন ডিপ্লয় করেছে গ্রামীন সাইবারনেট টারা এরিকসনের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে। আরো দুয়েকটা টেলিকম এটা নিয়ে কথা বলছে কারন কেউ আর ৩ জির জন্য অপেক্ষা করতে চাইছে না!
সো তোমার কিছু জিনিস পরিমার্জন করো!

৪৪. ৩০ শে জুন, ২০০৯ রাত ১২:২৩
হুমায়রা হারুন বলেছেন: দারুণ পোস্ট।
অনেক ধন্যবাদ।

এবার একটি প্রশ্ন। এক জায়গায় বলেছেন ,'২.৪ গিগাহার্জের চেয়ে এই ৯০০ মেগাহার্জের ভেদ দেয়াল, গাছ গাছড়া ভেদ করনের ক্ষেমতা বেশী।'

কিন্তু কেন? তরঙ্গ দৈর্ঘ্য -এর তারতম্যের কারণে যদি হয় তাহলে গিগা হার্টজের তরঙ্গের ক্ষেত্রে কি ঘটছে আর মেগা হার্টজের তরঙ্গের কি ঘটছে -বললে খুব খুশী হবো।
৪৫. ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
উরাধুরা পড়লে এইরকম ই হয় মামু। তুমার হিসাব মনে লয় ঠিকই আছে। ফ্রিকোয়ান্সি চ্যানেল ডিটো লইয়া লাস্ট গুতাগুতি করসিলাম চাক্রিতে ঢুকার আগে, এরিকসনের সিস্টেম সার্ভের চোথা.।

এক্ষন খালি প্রটোকল, ডাটাবেস আর হাক্লাপাতলা সিস্টেম.।

আইচ্ছা , একখান ওয়াইম্যাক্স বেস স্টেশান ডেপ্লয়মেণ্টে খরচাপাতি কেমন? ইনিশিয়ালি ঢাকা শহর কাভারেজ দিতে হেগো কেমন খরচাপাতি লাগতে পারে। এইটার টেকনিক্যাল দিক্টার চাইতে মার্কেট প্রস্পেক্ট নিয়া আমার তেমন আশাবাদী মনে হয় না
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: আগে আইতে দাও। দেহি কি করে? যদি ভালো করে তাইলে আমি নিজেই একখান সিভি ছাপাই লৌড় লাগামু!;)

৪৬. ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: কি আইতে দিমু? ওয়াইম্যাক্সো?


আইচ্ছা এক কলিগ আজকা খরচাপাতি জানতে চাইলো (হেয় মনে অয় কুম্পানি দিবো :) ), কেমন এভারেজে ?
৪৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪০
আশরাফ৪৫৯ বলেছেন:
খুব ভালো লিখছেন ++

আমি যতটুকু জানি তাতে তো ফ্রিকোয়েন্সি বেশি হলে পেনেট্রশন ক্ষমতা বেশি হওয়ার কথা!! কারন এক্স রে বা গামা রে এই গুলোর তো ফ্রিকোয়েন্সি খুবই বেশি, এরা তো অনেক কিছুই পেনেট্রট করতে পারে
অন্য কোন কারন আছে নাকি?




বাংলালায়নের ওয়েব সাইটে প্যকেজের যে স্পিড+দাম দেখলাম!!!! তাতে মনে হ্য় আমি আমার এখনকার ব্রডবেন্ড নিয়েই আরো বেশি সন্তুষ্ট।!!
৪৮. ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩২
সাঈফ শেরিফ বলেছেন: কিছু তাত্ত্বীক প্রশ্ন ছিল। কোন ফোন বা মোবাইল কোম্পানিতে কাজ করার ব্যবহারিক অভিজ্ঞতা আমার নেই। পাঠ্য বই পড়ে যা শিখেছিলাম এক কালে সেটার উপর ভিত্তি করে প্রশ্ন করছি।

১. আপনি যে ২.৪ গি.হা. ব্যান্ডের কথা বলেছেন সেটা তো আমি লাইসেন্স ফ্রি হিসেবে জানি 'ব্লু টুথ' এবং 'জি পি এস' ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিকভাবে বরাদ্দ।

২. ৯০০ মে. হা. ব্যবহারের কথা বললেন। যদি বলি ৪৫০ মে. হা. সেটিতে কি সমস্যা? রেংকসটেলের মত ফিক্সড লোকাল লুপ গুলো ৪৫০ মে. হা. ব্যবহার করছে। অন্য দিকে ৯০০ ব্যান্ডে এখন ভীষণ ভিড় আর জ্যাম। শুনেছি, ৯০০ ব্যান্ডে কোন এক সিডিএম এ ডাউন লিঙ্কের সাথে জি এস এমের আপলিংকের ইন্টাফিয়ারেন্স হচ্ছে, কল ড্রপ, কোয়ালিটি অব সার্ভিস পড়ে যাচ্ছে। কাজেই ভিন্ন প্রযুক্তি একই ব্যান্ডে ব্যবহার করলে এ ধরনের সমস্যা হতে পারে কিনা ব্যবহারিক প্রশ্ন হতে পারে।

৩. তাত্ত্বীকভাবে ৯০০ মে. হা. কাভারেজ ১.৮ গি. হা. এর চেয়ে বেশি হয়ে থাকে। উচ্চতর ব্যান্ডে সিগন্যাল ট্রান্সমিট করতে বেশি পাওয়ার লাগে বলেই কি এটা? কিন্তু ১.৮ গি. হা. যতটা নয়েজ প্রোন, ৯০০ মে. হা. ততটা নয়। কিন্তু ভাল গার্ড ব্যান্ডসহ বেশি ব্যান্ড উইথ পেতে গেলে উচ্চতর ব্যান্ডেই যাওয়াটাই সমাধান?

৪. গাছ গাছড়া ভেদ করার যে বিষয়টি তুললেন সেটি থেকে প্রশ্ন। আপনি বলতে চাইছেন কম তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চতর কম্পাঙ্কের তরঙ্গ বেশি বাধা প্রাপ্ত হয়, সেটি কী একটি বিশেষ ব্যান্ড (মাইক্রো ওয়েভ ব্যান্ড) পর্যন্ত প্রযোজ্য নয়?। ইলেক্ট্রোম্যাগনেটিভ ওয়েভের কথাই যদি ধরেন, এক্সরে কিন্তু কম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে মাংস চামড়া ভেদ করছে, যেটা দৃশ্যমান আলো বেশি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে পারছেনা।

৫. ওয়াই ম্যাক্সে ডুপ্লেক্সিং এর জায়গায় টিডিডি আর এফ ডিডি লিখেছেন। দুটো কি একই সাথে চলে নাকি যেকোন একটা? যেমন ও এফ ডি এম এর উপর টিডিএম এর ভাগ বাটোয়ারা চলে, ডুপ্লেক্সিং এর ক্ষেত্রে আপ লিঙ্ক, ডাউন লিঙ্ক এর বিভাজনে 'টিডিডি আর এফ ডিডি' এর যৌথ সমন্বয়টা হয় কীভাবে?

৬. ওয়াই ম্যাক্সে পাওয়ার কন্ট্রোল ম্যাকনিজমের ভূমিকা কেমন? ক্লোজড লুপ কন্ট্রোল নিশ্চয়? এটা যদি ফিক্সড ফোনের জন্য করা হয় তাহলে হার্ড বা সফট হ্যান্ড অফ কিনা সে প্রশ্ন করা অবান্তর হবে।

৭. স্পীডের কথা আপনি লিখেছেন কিন্তু এক সাথে কতগুলো গ্রাহককে সেবা দিতে পারবে সেটি খেয়াল করলাম না।

ধন্যবাদ।
৪৯. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৪
মুভি পাগল বলেছেন: বাপস, এক্কেবারে ব্যবচ্ছেদ করছেন

 

মোট সময় লেগেছে ৩.০৮৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ