somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারিদিকে খালি নাই আর নাই। হাহাকারের ময়দানে ডেড খাইয়া গেলাম!

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: দুস্ত কি খবর? কতদিন তুমার লগে দেখা হয় না!
: মাইনে? গত পরশুতো দুইজনে মিল্লা এক নম্বরে তুমার পকেটে চটপটি খাইলাম!
: ও, আমি ভাবছিলাম গত মাসে! যাই হোউক, দুস্ত, ফেস বুকে এতো মজা কেন? খালি সুন্দরীই সুন্দরী!
: তা হইছে কি?
: দুস্ত, ঐখানে ভয়েস চ্যাট করন যায় না?
: না!


আরেকদিনের ঘটনা:

: দুস্ত, কয় বছর ধইরা যে বোতল খাই না!
: কি কস উল্টা পাল্টা? গতকাইলকাও দেখলাম গতমাসের ব্যাচেলর পার্টিত গ্লাস হাতে ফটুক তুলছো!
: তুমি পাইলা কেমনে?
: ইয়াহু গ্রূপে মদনা সুমন দিয়া দিছে!
: ও আইচ্ছা আমি ভাবছিলাম গত বছর! যাই হোউক দুস্ত ইয়াহু ম্যাসেন্জ্ঞারে কি মজা!
: তো এইবার কি হইছে?
: ফুন নম্বর, ঠায় ঠিকানা পাওন যায় না ওগো?
: না!

আরেকদিন:

: দুস্ত, কতদিন ধইরা তুমার পকেটে চটপটি খাই না!
: আল্লা আল্লা করি হেইদিন জানি না আহে!
: দুস্ত এমুন কথা কইয়ো না, দিলে হার্ট খাই!
: বেশী কইরা খাও, অহন বইলা ফেলাও সমস্যাডা কি?
: দুস্ত, দেখো টুথপেস্ট কিনতে গেলে ব্রাশ ফ্রী, কাপড় কিনতে সাবান ফ্রী, মলম কিনতে খাউজানী ফ্রী, মাগার বৌ এর সাথে কিছুই ফ্রী নাই কেন?
: কেন শালী ফ্রী আছে না?
: মাগার সেইডা তো অন্যের আমানত, বাড়ীত রাখন যায় না!
: খিয়ানত না করবার চাইলে এইটার উত্তরও "নাই"!

দুস্ত এতো "না" শুইনা কয়," খালি নাই আর নাই, যেইখানেই যাই নাই আর নাই, মনে হইতাছে সবাই না না কমিটির চেয়ারম্যান হইয়া যাইতাছে মাগার বহনের জায়গা পাইতাছে না!"

এই নাইয়ের দুশ্চিন্তায় তার পরের সপ্তায় আমেরিকার এ্যাম্বাসীর সামনে দিয়া ঘুর ঘুর করতে করতে বছর দুই আগে সেই যে আমেরিকায় ফুটলো আজকাও ব্যাচারা ফিরে নাই।

যাই হোউক আমার কুটিকালের এক দুস্তের কথা মনে পইড়া গেলো! ও মাগনা বিয়া খাওনের উস্তাদ আছিলো। ফরিদপুরে ক্লাস নাইনে থাকতে শনিবার ক্লাসে নাক কান ফুলাইয়া আইছে! আমি কইলাম," দুস্ত, তুমার এই আকামডা করলো কেডা?"
: আর কইয়ো না, গেছিলাম চরকমলা পুরে। দেখি একখান গেট আর ভিতরে ডেক ছাইড়া পুলাপান হিন্দি গানের তালে নাচতাছে।তো আমিও শুরু কইরা দিলাম ওগো লগে! ভাবলাম খাওনের যখন দেরীই আছে খাইয়া যাই! এমুন সময় একখান লম্বা পোলা পিঠে চাপ্পড়া মাইরা কয়," ভাইজান, একটু চিপায় আসেন।" আমি গেলাম মাথাটা নীচা কইরা। কইলো," আপনেরে ঠিক চিনবার পারলাম না।"
- আমারে চিনবার পারলেন না? আপনে পুলা পক্ষের না মাইয়া পক্ষের?
- জ্বি মানে......মানে পুলা!
- আমি মাইয়া পক্ষের। আমি একটু দুরত আইসা পড়ছি!
- আপনে থাকেন কই?
- এইতো পাশেই, মানে আলীপুরে!
- ও আপনে এই এলাকার না? ঐ কে আছোস, মদনারে বান! মুসলমানীর দাওয়াতে মাইয়া পক্ষের গপ লয়! শালারে বান!
এইটা কইয়া কলার খান ধরতেই আমি কইলাম," ভাইজান ভুল হইয়া গেছে, আমার সত্যি একখান দাওয়াত আছে এই এলাকাতেই, ঠিকানা ভুল কইরা এইখানে আইয়া পড়ছি!" তেনারা ক্ষেমা দিলো না। পিটাইয়া সোজা বানাইয়া দিলো!

আমি কইলাম," বাড়ী যাইয়া কি কইছো?"
: কি আর কমু? একখান গল্প বানাইয়া কইলাম। মসজিদে যাইয়া কইছিলাম,” এই খানকার হুজুরে আকাইম্মাই আজান দেয়, কুনো কামের না! আমি আজান দেই তখন উপর থিকা পানির বর্ষন হয়।“ তখন মসজিদের মোয়াজ্জিন পাশেই খাড়াইয়া আছিলো, হুইনা জায়গায় খাড়া করাইয়া ট্যাটনা হুজুরে এমুন মাইর দিলো কইতে বাধ্য হইলাম যে আমি শাওয়ারের নীচে প্রাকটিস করি বইলা গলার টান ভালা হয়!

আমি তখন কান চুলকাইয়া কইলাম," দুস্ত তুমি একদিন বাংলার প্রধান মন্ত্রী হইবা!"

আমার আফসুস, সেই বন্ধুর লগে আমার আর যুগাযুগ নাই, অবশ্য অখন রাইখাও লাভ নাই। গত ১৫-২০ বছর ধইরা তো মাইয়ারাই প্রধানমন্ত্রী হইতাছে, ওর টাইম অখনো আহে নাই!
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫২
৫৬টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×