কুন পাখি উইড়া উইড়া ডিম পাড়ে?- ইহা একখান আলগা জরীপ!
পরান পাখীর দল আমারে ছলিম পাইয়া ঘুরায় নাকি আসলেই ভালা পায় বুঝতাছি না। সেইদিন কুন আকামে জানি একখান ফিজিক্সের লেকচার দিয়া বসলাম এক নয়া পক্ষীর সামনে। সেই লেকচার খাওনের পর তারপরের দুইদিন সে আমারে আর ফুনায় নাই। আমি ভাবলাম ভালাই হইছে ফুনডা একটু শান্তি পাইক।
মাগার হঠাৎ গতকাইল একখান এসএমএস আসলো।
কোন পাখি উড়ে উড়ে ডিম পাড়ে?
আমি যতদূর শুনছি পাখি উল্টা উড়বার পারে (হামিং বার্ড)অথবা মুখ দিয়া পরিত্যাগ করবার পারে (বাদুর), মাগার উইড়া উইড়া ডিম পারলে তো জব্বর অবস্হা, আমাগো ১৬ কোটির উর্বরা দেশে এমুন পাখির চাষ শুরু হইলে ইনশাল্লাহ এই জাতী আগামী জাতীরে ৫ বছরের মাথায় ৫০ কুটি উর্বরা সন্তান সন্ততি উপহার দিবার পারবো!
আমি এইডা চিন্তা কইরা ফুনাইলাম, হেয় দিলো কাইটা। আরেকখান এসএমএস। আল্লা মালুম এইবার কুন কুইজ পাঠাইলো----এই ভাইবা ভয়ে ভয়ে খুইলা দেখি একখান কথা লেখা
যদি এই প্রশ্নের উত্তর পারো তাহলে তোমাকে তোমার জীবনের সবচেয়ে সেরা কথাটা শোনাবো!
ঢোক গিল্লা মনে মনে চিন্তা করলাম, এমনেই ওভার লোড, তারপর সেরা কথা শুইনা ভাইঙ্গা পড়নের মানে হয় না। আবার এইডাও চিন্তাইলাম সাইসুরত আর চলনঢলন তো খারাপ না, যদি বইলাই ফেলায় তাইলে আগামী জাতীরে ৫০ কুটি উপহার দেওনের মিছিলে সামিল হওনে তো খারাপ কিছু দেখি না?
অখন কথা হইলো সত্যি কি জাতী ৫০ কোটি উর্বরশীল গুষ্ঠি চায় নাকি স্লিম হইবার চায়?
জাতীই ফয়সালা করুক, আমি চাইয়া চাইয়া আজকার আসমান দেখি কখন আবার এর ডায়রিয়া শুরু হয়!
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।