somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেসিডেন্ট ভাড় এবং ভাড়িনী: ভাইজান আমি কিন্তু কিছুই জানি না!

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) প্রথম ভাবছিলাম পড়ালেখা করতে হবে, কিন্তু এখানে এসে দেখি পুরা উল্টো, ল্যাব এ বইসা সার্কটি বানাও, তারপর আউটপুট মিলাও, নাইলে খবর আছে। আমার আবার ল্যাপটপ নাই, থাকলে তো প্রোগ্রামে কইরা এইসব ব্যাপারই না। তবে ল্যাবটা খুব ভালা, আমার লিগা ২৪ ঘন্টা খোলা!

উপরের কথাগুলান বলার কুনো মানে হয় না, কারন আমার এইসব আউল ফাউল কথা মানুষের পড়নের আসলেই টাইম নাই!

২) একবার এক নতুন হুজুর এক মসজিদে জয়েন করলো। ছোট্ট গ্রাম, তাও মসজিদ বানাইছে গ্রামের চোর চ্যায়ারম্যান, বেতন ভালো দেইখা হুজুরে করলো জয়েন। একদিন জুম্মাবার হুজুর ব্যাপক খুতবা দিতাছেন মানুষের গুনাহ আর টাকা মাইরা খাওন নিয়া। সেদিন আবার চ্যায়ারম্যান সাহেব নামাজে আসেন নাই, কারন তার জ্বর। তাই হুজুর গলা ফাটাইয়া ওয়াজ দিতাছে।
হঠাৎ মুসল্ললিদের মধ্যে একজন খাড়াইয়া কইলো," ভাইজান, আপনি যে গত হাটবার আমার চপ্পল জোড়া পইড়া আইলেন, সেইডা নিয়া কি লিখছে সেইডা কন?আর চপ্পলডা কবে ফেরত পামু সেই সময়ডার কথা কি উল্লেখ আছে?"
হুজুর গলা খাকাড়ী দিয়া কইলো," ভাই সকল আসেন আমরা সুন্নত নামাজ পইড়া নেই। বাকী বিষয় আমরা আগামী খুতবায় বলবো!"

আসলে সময় চলে গেলে সবার সব গুনাহ নিয়া মাফ কইরা দেওন উচিত। কিন্তু সমস্যা হইলো যাগো নিয়া সমস্যা তারাই যদি নিজেরা মিটমাট কইরা ফেলে তাহইলে ঘটনাটা নিয়া অন্য কারো মাথা ব্যাথা থাকনের কুনো মানে হয় না!

৩) আমাদের কলেজ বা ভার্সিটিতে একখান নিয়ম আছিলো সবাই নিজের বাপ দাদার নামের সাথে বন্ধ বান্ধবগো নাম দেওনের রেওয়াজ! আমারও অনেক নাম ছিলো আমিও মেলা লোকের মেলা নাম দিছিলাম। কেউ নাম শুনলে দাবড়াইতো, কেউ গালি দিতো। এই নিয়া তাবলীগের পুলাপান কোমড় বাইন্ধা লাগলে আমি তাগো লুঙ্গী দিতাম টান!

জনপ্রিয়তার কেমুন ব্যামো!

৪) একটা প্রাকটিস আছে যদি কুনো জামাতী নেতারে পেপারে গালাগালী দেয় বুলগে আইসা দেখা যায় জামাতী পুলাপান সমানে গালাগালী যুক্ত পোস্ট করতে আইসা গাইল খায়।

সেম কথা বিএনপি আ.লীগ এর জন্যও প্রযোজ্য! কিন্তু ভাই এটা কি ঠিক, যেই পেপারে গাইল দিছে সেই পেপারে আপনি গালাগালি বা প্রতিবাদ না কইরা আপনি বুলগে আইসা পাতা নস্ট বা কাইজ্জা করনের সুযোগ দেন কেন?

এই টা কি এমুন যে গলির কুকুর গলিতে চিল্লায়, গলির বাইরে ভিজা বিলাই!

তাইলে ইহা প্রমানিত হইতাছে যে রাস্তায় কেউ আমারে গালাগালি করলে আমি এইটা বুলগে আইসা কথা কমু!

৫) বাঙ্গালী বিস্মৃতিপরায়ন জাতী। আমি বিস্মৃতিপরায়ন! আমি কি কইছি ভুইলা গেছি! একখান কথা আছে বুকা মানুষের শত্রূ কম!

বুকা শব্দটা মাথায় আইসা মনে পড়ে গেলো পল ওকেন ফিল্ডের একখান এ্যালবাম নাম বুন্কা! এলবামের একটা মিউজিক বর্ন আইডেন্টিটির একটা সিরিজে টাইটেল ছিলো! এ্যালবামখান ও সেরম ছিলো। একখান নাম্বার ছিলো টাইম অফ ইউর লাইফ, সেরকম কম্পোজিশন!

আপনারা যদি পারেন একটু শুইনেন, আরে ভাই


টেনশন কিউ লেনেকা, টেনশন লেনেকা নেহী দেনেকা হ্যা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৬
৫১টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×