আসলে তেমন কিছু বলার নাই। অনেক দিন ধরে ব্লগীং করি, লেখালিখির নেশাটা ধরলেও বেশী জায়গায় লেখা ছাপানোর চেস্টা করিনি। তবে মাঝখানে শখ হয়েছিলো বই লিখবো। একটার টাইটেল দিয়েও দিয়েছিলাম "জন্ম হয়েছে আজ পিচ্চি প্রমোদবালার " যারা সারাংশ ব্লগে ছেপেছিলাম ৫ খন্ডে শেষ করি। তারপর থেকে আমি চেস্টা করছিলাম ওটা লিখতে....উমম....নিজের জীবনি আর হতাশা প্রাপ্তি ভালোবাসাগুলো সব নিখুত ভাবে লিখতে শুরু করেছিলাম। তখনও জানতাম না আমার আসলেই প্রবাসে যাওয়া হবে কিনা। যাই হোউক রেগুলার লাইভ.কম এ সেভ করতাম। ১০০, ২০০, ৩০০ ...পৃষ্ঠা লেখার পর এখানে এসে আবারও কিছু এডিট করি।
এদিকে ব্লগে দেয়া পাচ খন্ডে নিয়ে নানা প্রশ্ন আসতো, যদিও অনেকেই বলতো লেখাটা এই ঢং এ হলে ভালো হতো, বা স্টাইলটা এভাবে হোক। তবু আমার কাছে মনে হচ্ছিলো লেখা গুলো একটা মান ছুতে পারেনি। তবুও খাসা যে একটা কিছু লিখেছি একটা বড় কিছু লিখতে যাচ্ছি। মনে মনে একটা বড় প্লানও করে ফেলি আমার ওস্তান গুজরান খাকে নিয়ে লেখা কিন্তু সমস্যা হলো এতো ছোটবেলার স্মৃতি খুব একটা মনে নেই, যদিও তাকে নিয়ে অবসেশনটা আমার খুব প্রবল। হয়তো জীবনে যদি কিছু লিখি অথাব যদি কোনো গুজরান খার খোজ পাই তাহলে তাকে জড়িয়ে বলবো," ওস্তাদ, তুমি কই ছিলাম, দেখো তুমারে নিয়া বই পর্যন্ত লিখছি!"
যাই হোউক, দু একদিন আগে একটা খবর পড়লাম যেটা শুনে মনে হলো আমার কিছু পোস্ট আসলেই উইথড্র করা উচিত। ব্লগের শরৎদার একটা কথা আমি খুব মানতাম," কারো কথা শুইনা বোলগাইবা কেন? কারো টাকা দিয়া তো ব্লগ করতাছি না। যা ইচ্ছা তাই লিখবা, কার বাপরে কি!"
একদিন আমি দেখলাম উনিও দু,তিনটা পোস্ট ড্রাফট করছেন। যদিও তাকে ফলো করি না, তবে সবকিছুই একটা ইঙ্গিত! আমি ইদানিং আমার পুরোনো পাপ কমাতে ব্যাস্ত। নামাজ পড়বার চেস্টা করছি, আল্লাহর কাছে হাত পেতে কাদছি, এখনও ধর্মের দৃস্টিতে হারাম কিছু করছি না। এটা অনেক আগে থেকেই শুরু করেছিলাম কিন্তু নামাজটা ধরা হচ্ছিলো না। কিন্তু এদেশের নিঃসঙ্গতা আমাকে ভালো একটা সুযোগ করে দিয়েছে যদিও প্রথম কয়েকদিন গেছে কেবলা কোন দিকে সেইটা বুঝতে!
হঠাৎ এমন সময় যখন আমি নিজেকে পরপারের হিসাবের জন্য আগাম দাড়া করানোর প্রস্তুতি নিচ্ছি তখন যদি দেখি আমার পোস্ট বা কমেন্ট কারো ঘর ভাঙ্গে অথবা কারো মনকে ক্ষত করে তখন মনে হয় পাপের বোঝাটা সমূহ বেড়ে গেলো বৈকি! তাই ড্রাফট করলাম কিছু পোস্ট কিছু গল্প এবং বন্ধ করলাম তাদের ইলাবোরেশন লেখা। তবে একটা কথা, কিছু সত্য আসলেই মনে হয় সবার না জানাই ভালো। হয়তো কিছু সত্য লুকোলে কারো জীবন ভালো হতে পারে! ইসলামে কেনো যেনো এই সত্য লুকোনোতে কড়া বারন আছে, আবার সেই সত্যগুলো লুকোলেও যে সুখের আশায় ছুটে যাওয়া সেটাও পাবে কিনা জানি না! কনফিউশন থাকুক কনফিউশনের জায়গায়!
হয়তো এখন আরেকটু বেশী সময় পাবো সার্কিট আর গুজরান খা কে নিয়ে চিন্তা ভাবনা করার। ইদানিং কিছু কিছু অবসেশন কিছু কিছু পাগলামী খুবই বাড়ছে। কিভাবে সামলাবো বুঝতে পারছি না। পাগল হয়ে গেলে এরা যে কি করে অথবা ভার্সিটি থেকে কি হেল্প করা হয় সেটাও জানি না। বাসায় জানাতেও পারছি না। মাথাটা জ্যাম হয়ে আছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

