somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যাবসলিউট সুখ কেউ পাবি না-The distance 2

২০ শে মে, ২০১০ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যপ্রান্ত : কি খবর? কেমন আছেন?
আমি : মনে আছে আমাকে? আমি সৌভাগ্যবান, আপাতত এটুকুই।
অন্যপ্রান্ত :: হুমমমম....ওয়েব ক্যামে অনেক দিন পর দেখলাম, আপনি তো দেখি শুকিয়ে গেছেন।
আমি :: ব্যায়াম করা হয়ে ওঠে না, আর খাওয়া দাওয়াও ঠিক নেই। তবে আপনার চোখের নীচে কালি পড়েছে এটা বেশ দেখতে পাচ্ছি।
অন্যপ্রান্ত :: কি বলবো, রাতে ঘুম আসে না।
: ভাইজান কৈ, অফিসে?
অন্যপ্রান্ত :: এছাড়া আর কোথায় থাকবে বলুন?
: আপনি কি চাকরিটা ছেড়েই দিলেন?
অন্যপ্রান্ত :: আপনার কথা বলুন।
আমি :: আমার কোনো কথা নেই, আমি এখানে লা জওয়াব আছি। সারা দিন পড়ালেখা আর বাচা মরার লড়াই। বাংলাদেশের এক ঘেয়ে কামলাদের লাইফ এখানে এসে লিড করছি। ভালো কথা, দেশ ছাড়বার আগে মনে পড়ে নতুন একজন পৃথিবীতে আসার কথা। তখন যদি ৩ মাস হয়, তাহলে তো এতদিন....
অন্যপ্রান্ত :: না, সে আসে নি?
আমি :: সরি। আমি ভেবেছিলাম একটা মামা ডাক শুনবো। আল্লাহ তাকে বেহেশত নসীব করুক।
অন্যপ্রান্ত :: দোষটা আমাদেরই। হঠাৎ করে ওর মনে হলো আসলে সময়টা উপযুক্ত না। ও আরো সময় চাইছিলো।
আমি :: মানে? এটা কি আপনারাই করেছেন?
অন্যপ্রান্ত :: অনেক চেস্টা করেছি ভাইয়া, তোমার কথা রাখতে পারিনি।
আমি :: শিট ম্যান। আমাকে একবার জানালেও পারতে।
অন্যপ্রান্ত :: কেন, তুমি কি করতে?
আমি :: জানি না, তবে যদি দেশে থাকতাম তাহলে সব দায় দায়িত্ব আমি নিতাম। ওকে এ পৃথিবীর এত সুন্দর আয়োজন থেকে বন্ঞ্চিত করতাম না।
অন্যপ্রান্ত :: আর তোমার পরিবার?
আমি :: আমি শুধু তোমার সন্তানের কথাই বলছি।
অন্যপ্রান্ত :: আর তুমি কি ভাবে ভাবলে ও আমাকে ছাড়া এই পৃথিবী তোমার চোখে দেখবে?
আমি :: তোমার হাসব্যান্ড কখন আসবে?
অন্যপ্রান্ত :: আমি জানি না, তোমাকে বলতে ভুলে গেছি, আমাদের ডিভোর্স হয়ে গেছে গত মাসে।
আমি :: বলতো আজকে কি বার? আজকের দিনটা কি সব বাজে খবর জানার জন্য বরাদ্দ রাখা হয়েছে?
অন্যপ্রান্ত :: তুমি দেশে আসবে কবে?
আমি :: আসলে কি হবে? কিছুই হবে না। দেশটা অভিশপ্ত হয়ে গেছে অথবা আমি অভিশপ্ত্ হয়ে গেছি। কেনো যেনো মনে হয় এ সমাজটা আমার পরিচিত না, এ সমাজের জন্য আমি যোগ্য হইনি।
অন্যপ্রান্ত :: তুমি বরাবরই এসকেপিস্ট, তবে ভালো অভিনেতা নও।
আমি :: আমরা সবাই কম বেশী অভিনেতা, কেউ খোলসে ভালো মানায়, কেউ কোনোটাতেই ভালো মানায় না। মনে পড়ে তোমার যদি ছেলে হতো তাহলে তুমি আমার নাম রাখতে চেয়েছিলে, আর যদি মেয়ে হতো তাহলে তোমার মায়ের নাম রাখতে চেয়েছিলে, মনে পড়ে?
অন্যপ্রান্ত :: ওসব কথা বাদ দাও। আমি আজ উঠি, একটু পার্লারে যাবো।
আমি :: ভালোই, সুন্দর হয়ে থাকো।
অন্যপ্রান্ত :: তা না থেকে উপায় কি? এখন আমি বাজারের উন্মুক্ত প্রোডাক্ট, যার পছন্দ হবে সে উপযুক্ত দাম দিয়ে কিনে নেবে।
আমি :: এখানেই ভুল করো তোমরা, মাঝে মাঝে তোমরা বিয়ে নামের বন্ধন কে স্বর্গে তোলো আর যখন বন্ধনটা ভেঙ্গে যায় বলো বাজারের জিনিস। তোমরাই ঠিক, ভুল করে শুধু সেই শিশুরা যারা এ পৃথিবীর আলো দেখার সুযোগও পায় না।
অন্যপ্রান্ত :: বলো, বেশ ভালোই বলো তুমি। এ সমাজে কিছু বলিয়ে লোক আছে যারা শুধু সময় মতো বলে, কিন্তু কাজের কাজ কিছু করে না।
আমি :: আমিও উঠবো আজকে। আশা করি আমাদের এটাই শেষ চ্যাটিং। তোমার আইডিটা আমি মুছে দিচ্ছি। ভালো থাকো সবসময়।
অন্যপ্রান্ত :: তুমিও ভালো থাকো আর যদি কখনো ঘর বাধো আমাকে একটা ছবি পাঠাতে ভুলো না।
আমি :: ভেবে দেখবো। আল্লাহ হাফেজ!


সাইন আউট হবার পর ভাবলাম, একটি জন্মের আগেই যদি মৃত্যু ঘটে তাহলে তাকে কি হত্যা বলা যায়? ঐ জীবনের বিকাশ তো তখনও ঘটে নি। পরোক্ষনে মনে পড়ে তাতে জীবনতো অবশ্যই ছিলো, তাহলে তো এটাই হত্যা। সমাজ বদলাচ্ছে, সব সময়ই বদলায়। কিন্তু বদলে গিয়ে কেমন রূপ নিচ্ছে সেটা মাঝে মাঝে বুঝতে পারি না। প্রতিটা সমস্যার সমাধান আছে, কিন্তু আমরা এখন সমাধান চাই না, আমরা চাই যেকোনো মূল্যে নিজের মনের ইচ্ছা পূরন করতে আর খুব সহজে সুখী হতে।

ওস্তাদ গুজরান খা একবার বলেছিলো," ওরেরে পাগলা, এতো সুখ খুজিস ক্যান, সুখ তো একখান পাখি যারে গুল্টি মাইরাও ধরবার পারবি না। চোখের সামনে কুমার নদী, সুখ কইমা গেলে ঝাপ দে।"

ওস্তাদ আমার হারাই গেছে, আমি পথ ভ্রস্টের মতো তাকে খুজি, পথে প্রান্তরে আনাচে কানাচে। একসময় মনে হলো বহু সময় চলে গেছে, ওস্তাদও চলে গেছে, শুধু তার কথা রেখে গেছে আমার বুকে। ওস্তাদ কি কখনো জানতো, যদি কোনো দিন টাইম ট্রাভেল করি, তাহলে তাকে আমি হাইজ্যাক রে রেখে দিতাম যাতে সে কোনো দিন হারায়?

মাঝে মাঝে মনে হয় সুখ নামের জিনিসটাকে পাবার জন্য আমরা আমাদের সবকিছু বিসর্জন দিচ্ছি কিন্তু এটাও জানি আমরা এ জীবনে এ্যাবসলিউট সুখি কখনো হবো না!

The distance part 1

The distance 2


Actually i want to measure the distance
Between you and me
It is not in spatial,
But in mental.

There is a problem
Of defining the scales
: Meter, millimeter or kilo meter.
I asked for a help
May be the grasses of a park
They are so closed to live together.
I was looking for the flocks in the sky
They fly together from south to north
To enjoy the summer forever.
Or i am watching to the lines of ants
They are looking for sweets
Sweets for life or the storage for winter.

You know when i left my house
I was counting my steps
I tried to measure the distance
In the scale of my foot size.
Still when i close my eyes
I am just watching my house
And my parents
And my siblings.
I am just an inch away to touch their faces.
I simply raise my hand
And open my eyes,
It’s all empty all around
And my eyes suddenly sweep away.

Still i want to measure the distance
Would you help?
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৭
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×