আমার প্রিয় পোস্ট

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

আমার এই যাপিত ব্লগ জীবন

০৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৪০

শেয়ারঃ
0 0 0

ব্লগে আমার জীবন 'দ্বিতীয় জীবন' নয়, কেবলই যাপিত জীবনের গোপন অভিসার। এই জীবন আমি গোপনে,তাড়িয়ে উদযাপন করি।
এই জীবনের কথা শুধু আমি আর এই ব্লগের ভার্চুয়াল কটা জীবন জানে।
জানে না আমার বউ। কারণ, তার মতে এর কোনো মানে হয় না। সে মনে করে, আমি শুধু অন্যের লেখা তাদের না জানিয়ে পড়ি, আর এটা খুবই বাজে একটা কাজ। সে মনে করে, এইখানে আমার কোনো আইডি নেই, নিক নেই, আমি খালি অন্যের লেখা চুরি করে পড়ি।
কারণ, হয়তো সেও।
আমার যে এখানে একটা রীতিমত ঘর আছে, নাম আছে,সংসার আছে, তা তার অজানা।
আমি এ নিয়ে ভাবি না। একদিন সবই তার কাছে প্রকাশ পায়, প্রকাশ পেতে হয়। সোনালী পাতার ধোঁয়া, অনিয়মিত পত্রিকার পাতায় কবিতা আর নাটকের স্ক্রীপ্টের পাতার সাথে আমার গোপন জড়াজড়ি যখন তার কাছে আজীবন গোপন থাকে না, তখন ব্লগের পাতাও একদিন নগ্ন হয়ে যাবে তার কাছে- এটা ধরেই আমার এই ব্লগের সিকিওরিটি সিস্টেম আবর্তিত হয়।
জানে না আমার প্রতিবেশী। আমি শুধু মাঝে মাঝে তাদেরকে দারুন কিছু গরম গরম, নতুন নতুন খবর সবার আগে পরিবেশন করি আর তাদেরকে একধরনের ইনফেরিওরিটি কমপ্লক্সে ভুগতে দেখে দাঁত কেলিয়ে হাসি।
জানে না আমার বস, ইউনিভার্সিটি দাপানো জাঁদরেল প্রফেসর। কিন্তু আমি কখনো তার মেইল রিপ্লাই করতে দেরী করি না, শুধু গ্রুপ মিটিংএ নখ চিবাই, হোসেইনের চেহারাটা মনে পড়লে ফিচ করে হেসে ফেলি।
জানে না আলভী, কারন সে আমার 'বন্ধু ভাবনা-১' কবিতাটা এখনো পড়েনি।

দিন যায়, আমি এখানে আসি, জেগে উঠি, বাস করি, তারপর বাস্তব জগতে ঘুমাই। নিদারুণ আগ্রহে প্রহর গুনি, কখন ঘুম ভাঙ্গবে সে আশায়

ঘরকুনো হই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যাপিত জীবনযাপিত জীবনযাপিত জীবনযাপিত জীবন যাপিত জীবন যাপিত জীবনযাপিত জীবন যাপিত জীবন যাপিত জীবন ;
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৬ ই মে, ২০০৭ রাত ৯:৪৪
সুমি বলেছেন: ভাবনা আমার তোমাকে বলে যাই---
আমি কবিয়াল করি গানের ধরম পালন---
হা হা হা
৪. ০৬ ই মে, ২০০৭ রাত ১১:৫৮
ফাহা বলেছেন: কনফু < ধন্যবাদ।অশেষ
সুমি < হাসছেন ?
৬. ০৭ ই মে, ২০০৭ রাত ১২:৩৭
আলভী বলেছেন: আবারো পড়লাম। যতবার পড়ছি, ততবার ভাল লাগছে।
৭. ০৭ ই মে, ২০০৭ রাত ১২:৪৮
ফাহা বলেছেন: আলভী>লাল হইলাম।
*
কী অদ্ভুত, আমিও যে আলভীর "যাপিত জীবন-৩" এ আটকে আছি!
৮. ৩০ শে মে, ২০০৭ রাত ১২:১৬
মাশীদ বলেছেন: হা হা!
ভাল লাগল রে কুদ্দুস।
সব তো আর তোর আর আমার Love in Singapore এর মতন জনপ্রিয় না যে সবাই জানবে।
৯. ৩০ শে মে, ২০০৭ রাত ১২:৫৬
ফাহা বলেছেন: হ।
ঐ লাইনটাই ভালো আছিল। হিট আছিল।
এইখানে কুনো মজা নাই

 

মোট সময় লেগেছে ০.৯২২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেবতার শবদেহ পিশাচের আসন হয় যদি
....
কি আসে যায় তাতে....

তান্ত্রিকের ধ্যান নদীর মতন বয়ে চলে নিরবধি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ