আকাশ আমার মুগ্ধ হল তোমার পড়ে হাত
পূর্ণিমাতে ঝলসে গেল আমার প্রণয় রাত।
তুমি চাঁদের আলোয় বাসলে ভালো, দারুণ সহজাত
পাহাড়টা আজ ঝর্ণা ভুলে মেঘের ঘরে, উকিঝুঁকি
কোথাও তুমুল বজ্রপাত।
দারুণ প্রেমের পান্ডুলিপি-
যুগল প্রেমের কল্পনাতে এমন বাজিমাত
পূর্ণিমাতে ঝলসে গেল আমার প্রণয় রাত।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


