কিছু শব্দগত ব্যাপার স্যাপার
১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫
শব্দ ১. প্লান্টিক
এটা একটা জটিল শব্দ। বলা যায় বাংলা ভাষায় যত ইংরেজী শব্দ আছে তাদের মধ্যে রাজস্থানীয় শব্দ হলো- প্লান্টিক। মানে হলো কোনো খেলা নির্ধারিত সময়েও যদি অমিমাংসিতভাবে শেষ হয় তাহলে এক ধরনের জুয়ার ব্যবস্থা করা যাতে যেনতেন করে জয়পরাজয়টা নির্ধারণ করা যায়।
উদাহরণ: ফুটবলে শুট আউট কিংবা ক্রিকেটে সদ্য চালু হওয়া হিট দ্য স্টাম্প।
বাজে লোকেরা একে অনেকসময় পেনাল্টি বা প্লান্টি নামে অভিহিত করে থাকে।
শব্দ ২. হ্যাম বল
যখন পা দিয়ে ফুটবল খেলতে গিয়ে ফাজিল ইচড়েপাকা নচ্ছার আর বদের হাড্ডি কোনো বালক হাত দিয়ে পদগোলকটা ছুয়ে দেয় তখন তাকে আমরা বলি হ্যাম বল হয়েছে। মানে বলটা থামাও এবং বিনামুল্য লাথি বা ফ্রি কিক নাও।
ব্যাপারটা একদম যেহেতু সহজ যেহেতু সেটা (as simple as that)।
শব্দ ৩. শট খাওয়া
বাসা বাড়িতে বিদ্যুত বা বিজলী বাতির ব্যবস্থা থাকলে আর মাঝে মাঝে পেটে গুড়াকৃমি থাকলে আপনিও কখনও কখনও কোনো উন্মুক্ত বিদ্যুত চলাচলের রাস্তায় হাত দিয়ে শট খেয়ে ফেলতে পারেন। শট হচ্ছে এক ধরনের তাত্ক্ষণিক ঝাকুনিজনিত বডি ম্যাসেজ যা খেতে খুবই সুস্বাদু।
শব্দ ৪. হোয়াইট বল
এর মানে শাদা বল নয়, বরং ক্রিকেট খেলায় এর মানে হলো একটি অতিরিক্ত রান প্রতিপক্ষের খাতায় যোগ করা ও একটি অতিরিক্ত বল নিক্ষেপ করা।
যাদের উচ্চারণে সমস্যা আছে বা যারা একধরনের স্পেশাল একসেন্ট বা টান ছাড়া কথাই বলতে পারেন না, তারা একে হোয়াইট না বলে ওয়াইড বলেন।
শব্দ ৫. ড্রাইব দেয়া
মানে হচ্ছে আপনি ড্রাইব দিয়ে পানিতে পড়লেন বা ক্যাচটা ধরলেন। একেই বলে ড্রাইব দেয়া। কিন্তু ওই উচ্চারনে সমস্যা হলে যা হয়, ড্রাইবরে বলে ডাইব।
(বাংগালী কবে যে স্মার্ট হমু!)
এখন সবাই বুকে হাত দিয়ে বলেন, আপনি আর কয়টা এইধরনের স্পেশাল শব্দ জানেন এবং ব্যবহারিক জীবনে ব্যবহার করেন।
পরিশিষ্ট:
যাত্রী: এই রিকশা যাবে? হ্যালো, এই যে রিকশাওয়ালা ভাই, আপনি ভাড়া যাবেন প্লিজ।
রিকশাওয়ালা: কই যাইবেন?
যাত্রী: পানির ট্যাংকির ওম্বুরা ।
(ওম্বুরা মানে অপর পাশে)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আশার আলো বলেছেন:
বাল্যকালে "প্লান্টিক" এর বহুল ব্যবহার করলেও ইদানিং কালে মনে হয় শব্দটি "পেনাল্টি" থেকে অপভ্রংশ হয়ে এসেছে। বাংলা অভিধানে "প্লান্টিক" নামে কোন এন্ট্রি আছে বলে আমার জানা নেই।
আশার আলো বলেছেন:
৫
বায়েজীদ বলেছেন:
আমিতো জানতাম পেলানটিক সঠিক। আর আপনি রিশকাকে রিকশা লেখেন কেন? বোলোগে লিখলে সঠিকটাই লিখা উচিৎ।
চতুরভূজ বলেছেন:
৫
আশার আলো বলেছেন:
আইউটির চার দেয়ালে চার বছর বন্দি থাকলে অনেক কিছু উল্টাপাল্টা মনে হয় @ বায়েজীদ।
বায়েজীদ বলেছেন:
@আশার আলো, সময় থাকলে জিমেইল-এ আসেন। @ফাহা, দুঃখিত। কনটেক্সট জানা না থাকলে কথাগুলো বুঝার কথা না।
হুমায়ূন কবির ফয়ছল বলেছেন:
অনেক জানি........বলব?
জানা থাকলে অবশ্যই বলবেন। অপেক্ষায় রইলাম।
জনাব বয়েজীদ এবং আশার আলো,
যেহেতু এটি আমার ব্লগ এবং যেহেতু পোস্ট রিলেটেড মন্তব্যই আমি বেশি আশা করছি এবং যেহেতু আমি আপনাদের মন্তব্যের কনটেক্সট বুঝতে পারছি না, সেহেতু আপনাদের পোস্টের অপ্রাসংগিক মন্তব্যগুলো মুছে দিলাম।
এখনও চরম স্প্রীডে(speed) হাসতেছি ।
রুখসানা তাজীন বলেছেন:
সেদিন ঈদের মার্কেটিং-এ যাইতাছি। দেখি রাস্তার মোড়ে ট্রাফিক খাড়ায়া আছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















