আমার প্রিয় পোস্ট

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

বিফোর সানসেট

০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮

শেয়ারঃ
0 0 0

Memory is a wonderful thing, if you dont have to deal with the past.
নয় বছর আগে একসাথে কিছুটা সময় কাটানোর স্মৃতি বুকে আগলে রেখে দুজন মানুষ বেঁচেছিলো। কোনো ঠিকানা বা ফোন নাম্বার- কিছু বদল ছাড়াই। শুধু ভিয়েনায় একবার দেখা হবার কথা ছিলো। দেখা হয়নি। বয়ে চলা জীবনের কোনো কোনো বাঁকে হয়তো কখনো তারা বাস করেছে একে অপরের খুব কাছে, তবু দেখা হয় নি। অহর্নিশ দুজন চেয়েছে দেখা হোক, হয় নি। যাপিত জীবনের মুহুর্তগুলো তারা পার করেছে আবার হয়তো দেখা হবে এই আশা নিয়ে। আমেরিকান ছেলেটি ফরাসী সেই মেয়েটির সাথে কাটানো এক রাতের স্মৃতি নিয়ে বই লিখেছে, হয়তো মেয়েটি পড়বে এই আশায়।

নয় বছর পর, সেই বইয়ের সূত্র ধরেই আবার দেখা হয় দুজনের, প্যারিসে। কিন্তু ব্যস্ত লেখক ছেলেটির এয়ারপোর্টে যাবার আগে তখন হাতে সময় বলতে একটা বিকালেরও কম, কয়েকটা মিনিট।
সিনেমার শুরুটা তখনি। প্যারিসের রাস্তায় হাটতে হাটতে ক্যাফেতে চা-সিগারেট সহযোগে, নৌবিহারে ঘুরতে ঘুরতে স্মৃতির রোমন্থন, পারস্পরিক জীবনের খবরাখবর, আরো কত কিছু!
দুজন মানুষ কেবল বকবক করতে করতে একটা সিনেমা টেনে নিয়ে যায়, দর্শককে কথায়, গল্পে আটকে রাখে, মোহিত করে তার অনুভুতিকে। দু'জন কেবল গল্প করে আর ক্যামেরা কেবল পিছায়, লং শটের ফ্রেমে ক্রমশ জমতে থাকে কিছু প্রশ্ন আর তার উত্তর। কি হতো যদি তাদের দেখা হতো ভিয়েনা'য়, কি হতো যদি তাদের দেখা হতো আরো আগেই!
কিন্তু তাদের আলাপচারিতা কেবল 'যদি' আর ফেলে আসা পানসে 'অতীত' আর নয় বছর আগে কাটানো সেই 'মোহময় রাতে'র গল্পেই সীমাবদ্ধ থাকে না। অদ্ভুত এক প্রাণ নিয়ে এগোয়। কাম, ভালোবাসা,স্বপ্ন, বাস্তবতা, হাহাকার- সব, সব যেন আগ্নেয়গিরির উদগীরনের মত প্রকাশিত হয়ে যায়।
মিনিটগুলো যতই ফুরিয়ে আসে, ছেলেটা ততই ব্যগ্র হয় আরেকটু মুহুর্ত একসাথে কাটানোর টানে। খুব সূক্ষ্ম দাগে এই প্রশ্নটা সামনে আসে, যা গেছে তা কি একেবারেই গেছে?
ছেলেটা শুধু আর কিছুটা সময় মেয়েটার সাথে কাটানোর বাহানা খোঁজে।
*
ইউটিউবের যে ভিডিও লিংকটা দিলাম, সেটা ম্যুভির শেষ অংশ। মজা শেষ হয়ে যাবে ভেবে ভিডিওটা দেখতে ভয় পাবেন না। পরিচালক সাহেব নিনা সিমোনে'র 'Just in time, You meet mejust in time' গানটা কেন শোনান আমাদের?

ছবিটায় শুধু কথা, কথা আর কথা। তবে একবারের জন্যও মনে হয় না, বোরিং। একটা সাসপেন্স শেষাবধি থাকে।
বিফোর সানসেট একটা সিক্যুয়েল। প্রথম পর্বটি ছিল 'বিফোর সানরাইজ'। নয় বছর আগের সেই ঘটনাই আপনি পাবেন বিফোর সানরাইজে। তবে সূর্যাস্ত্য দেখতে হলে যে আপনাকে সূর্যোদয়ের আগের কাহিনীও দেখতে হবে এমন কোনো কথা নেই।'বিফোর সানসেট' একটি পূর্ণাঙ্গ ভালোবাসার ছবি। সব মিলিয়েই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০১
নাজিরুল হক বলেছেন: আসলেই স্মৃতি গুলো ভুলা যায় না। ছবির গল্পটা সুন্দর।
২. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫। অসাধারান ঐ ছবির গল্প শেয়ারের জন্য।
৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৫
লাল দরজা বলেছেন: ১. বিফোর সান রাইজ ২. বিফোর সান সেট
আমার প্রিয় দুটি প্রেমের ছবি। অসাধারন, ভালো লাগল জেনে এ ছবি আপনার ও পছন্দের। অনেককেই দেখেছি শুধু কথা কথা দেখে ছবি দুটো পছন্দ করেনি। ছবি দুটোর ডিভিডি আমার ব্যাক্তিগত সংগ্রহের রেখেছি সেই কবে থেকেই। নিজের জীবনে কাকতালীয় ভাবে এমন সূর্যোদয়ের মুহুর্ত এসেছিল বলেই কিনা কে জানে এ ছবি দুটো আমার অনুভূতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। মনে পড়ে গেল আবার অনেক কিছুই, ছবি গুলো আজ আবার দেখব।
৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৩
নতুন বলেছেন: ""অনেককেই দেখেছি শুধু কথা কথা দেখে ছবি দুটো পছন্দ করেনি""

--- কারন এরা ডায়ালগ না বুঝেই ছবি দেখে... :)
৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৪
নতুন বলেছেন: you can watch ""Love Actually"".. i rate it as 9/10
৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫২
ফাহা বলেছেন: আরো কিছু ভালো ছবির নাম দিন। দেখতে হবে।
৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২৩
শওকত হোসেন মাসুম বলেছেন: আমার ভীষণ পছন্দের ছবি। আমার প্রিয় মানুষদের এই ছবি দুটো দেখতে।
১০. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৮
ফাহা বলেছেন: ইউটিউবেই কিন্তু ছবি দুটো দেখা যায়! যারা দেখেননি দেখে ফেলুন ঝটপট
১২. ২৪ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৪
নিরব কথা বলেছেন: এই পোস্টটা দেখে মুভিটা দেখলাম। অনেক ভালো লাগল। এই রকম আরো চাই
১৩. ০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
অনুভুতি বলেছেন: মুভিটা দেখলাম এই সেপ্টেম্বরেই...নিজের জীবনের অনেক কিছুই নাড়া দিয়ে গিয়েছিলো বলেই কিনা জানিনা খুব বেশিই গেথে গিয়েছিলো আমার মনে...আরও একটা কারন হয়তো দেশ ছেড়ে বাইরে ছিলাম তখন কদিনের জন্য। ইচ্ছে করেছিলো কারো সাথে শেয়ার করতে। আপনার পোষ্ট তাই নজর কাড়লো আমার। খুব সুন্দর করে তুলে ধরেছেন...খুব ভালো হয়েছে...গানটি কি পেতে পারি? আছে আপনার কাছে? .ধন্যবাদ।
১৪. ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:০১
ফাহা বলেছেন: অনুভূতি, আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো। গানটি আপনি ইউটিউবেই পাবেন
http://www.youtube.com/watch?v=2Z-kyQRSMWw

 

মোট সময় লেগেছে ০.৯৭৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেবতার শবদেহ পিশাচের আসন হয় যদি
....
কি আসে যায় তাতে....

তান্ত্রিকের ধ্যান নদীর মতন বয়ে চলে নিরবধি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ