চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি
০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭
তখন ছিলো বর্ষায় ভেজা আকাশ, বাতাসে মাটির গন্ধ, কৃষ্ণচূড়ার ডালে আগুন, টিপ টিপ বৃষ্টির ফোটায় সময়ের থমকে যাওয়া। বন্ধুর হাতে আধপোড়া সোনালী পাতা, গীটারে টুং টাং, দুপুরের অলস ঘুম। বিছানায় কারো ফেলে যাওয়া ভেনগার্ডের পাতা উল্টানো ধামাচাপা বিপ্লব, জানালার শিকে লজ্জানত একটা শালিক আর টেবিলে শার্লক হোমস। এইসব ভাবতাড়িত খন্ডজীবন ফেলে ঘরের বাইরে বেরুতেই পিলপিল করে পিপড়ার সাড়ির মত কানে ঢুকে টিং টিটিং টিংটিনাটিন টিং টং টিংটাটিং। তোমার তরে আমার আর্তনাদ, পিয়ানোর কাছে বিক্রি হয়ে যায় আমার সোল, আত্মা। পাশের কারো অলস গণকযন্ত্রে তখন-
চাই শুধু তোমাকে প্রার্থনায়
চাই শুধু তোমাকে
আমি।
শুনবেন?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














