আমার প্রিয় পোস্ট

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

ঘুমাবার আগে অটোবায়োগ্রাফি

২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৪

শেয়ারঃ
0 0 0

কেবলি তন্দ্রাছেড়া ডাহুকের ডাক শুনি।
হলুদ সাপের চোখে দেখি টিয়ার ঝাঁক
ভারি পর্দার চামড়ার মত খসখসে প্রতিভা নিয়ে
পুটুলি বাঁধা কালিজিরার গন্ধভরা চাপাচাপি সমঝোতার সুখে
খুঁজে বেড়াই আরোগ্যের মধুর অলসতা -
বহুদূরের টিমটিমে আলোয় আরো দেখি জানালার কাঁচে
খসে পড়া শিশিরের শবদেহ ছেড়ে বৈরাগ্যের চলে যাওয়া
ঘুমন্ত প্রেমিকার পাশে হাতির দাঁত হয়ে সার বেধে থাকা
চুলের কাটায় দেখি বয়সের ছাপ
হয়তো কখনো আয়নার বুক বেয়ে তার লাল টিপ
খসে যাওয়া দেখে
কিয়দক্ষণের গাম্ভীর্য ভুলে আমি বসে থাকি
ধার করে কোনো এক ফুলদানির
স্থির অবসর; এখন সময় হয়ে গেছে বিছানা
কত আর নেশাতুর হয়ে জেগে থাকবে পৃথিবী ?

কেন্দ্রাতিগ মন
ভাজ করা চাদরে এখনও ওখানে সেই একই ডোরাকাটা ভূত
বসে ঝিমোয়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২১
িলমন বলেছেন: ডোরাকাটা ভূত..হয়েছে নিখুত
২. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২২
জামাল ভাস্কর বলেছেন: "কেন্দ্রাতিগ মন
ভাজ করা চাদরে এখনও ওখানে সেই একই ডোরাকাটা ভূত
বসে ঝিমোয়।"


অনেক বেশি জৈবনিক হইলো...আত্মের কথা কদ্দূর কে জানে!?
৩. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬
ফাহা বলেছেন: তাই? @লিমন
জৈবনিক হইয়াই বাস্তবতা @জামাল ভাস্কর

 

মোট সময় লেগেছে ০.৯৯৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেবতার শবদেহ পিশাচের আসন হয় যদি
....
কি আসে যায় তাতে....

তান্ত্রিকের ধ্যান নদীর মতন বয়ে চলে নিরবধি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ