আমার প্রিয় পোস্ট

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

বৃষ্টি ভেজা দিনরাত্রি

১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২১

শেয়ারঃ
0 0 0

সিঙ্গাপুরে আবার সেই বাজে, ভেজা আর অবিরাম বর্ষণ সিক্ত দিনরাত্রি শুরু হয়েছে।
এখানে সারাবছরই ঝরঝরঝর বৃষ্টি। অন্য সময় তবু মানা যায়। দিনের ফাঁকে ফাঁকে চিলতে চিলতে তেরছা রোদ হানা দেয় ঘরের দেয়ালে, বাস স্টপে কিংবা বিকালের মাঠে। হিউমিড রোদ। তবু মানা যায়।
অথচ গত কয়েকদিন কেবল যখন তখন মেজাজ চুপসে দেয়া বৃষ্টি, ভেজা কাপড়ের গন্ধ, মৃত আলোর মত প্রতিটা দিন, গাড়িতে ক্লান্ত ওয়াইপার, ড্যাম্প হয়ে যাওয়া রিসার্চ- আর কিছু নেই। ডিসেম্বর-জানুয়ারি এলে তাই আমার ভেতর বাহির স্যাতসেতে হয়ে থাকে প্রতিবার।

ঝরা পাতার চেয়েও ম্লান ইপত্রিকার পাতায় চোখ রাখলে বোঝা যায়- বাংলাদেশে শীত এসে গেছে। ছবিতে সোয়েটার পড়া সদ্য মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক, চাদর পড়া রমণী, সাজসজ্জার পাতায় পাতায় জ্যাকেট, পুলওভার পরিহিত মত্.স চোখা তরুণ। দেশে এসেছে প্রিয় শীত।
ফেইসবুকে এমেরিকানাডা প্রবাসী বন্ধুদের প্রথম তুষারকেলি দেখে দেখে আসিয়ান জলফোটাকে ভালোবাসতে চাই। আর চাই নাদেখার বিরহ।
তবু থামেনা এই থুত্থুরে বৃষ্টি।

২.
ছুটির আমেজ ছড়িয়ে ছিটিয়ে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সপ্তাহগুলো ফুরিয়েছে, কমেছে আউটলুকে মেইলের চাপ। বছর শেষের হিসেব, ছুটিতে যাবার বেলায় নতুন বছরের অগ্রিম গ্রিটিংস, এখানে ওখানে ক্রিসমাস ট্রি, পত্রিকায় বড়দিনের মূল্যহ্রাস আর পরিচিতজনদের শীতের পাখির মত দেশের দিকে উড়াল দেবার ব্যস্ততা দেখে দেখে ভাবি-
কোথাও যাওয়া যাক।

মালয়েশিয়া?-- তাহলে তো দেশেই যাওয়া যেত।
সেন্তোসা?--হালি দুয়েকবারের ভ্রমণে বোরিং।
উইকএন্ডে বার্ড পার্ক কিংবা কুসু আইল্যান্ড ?-- ঝুম বৃষ্টি।

বৃষ্টি এবং বৃষ্টি!
ক্লান্তিহীন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
নামিরা নাওয়ার বলেছেন: ভাল থাকেন, ছুটি উপভোগ করেন :)
২. ০৮ ই মার্চ, ২০০৮ রাত ২:১৪
মৈথুনানন্দ বলেছেন: শেষ অব্ধি কোথার থেকে জিনিসটা পেলেন ভাইজান? ওয়ারেজ-বিবিতে কিন্তু নতুন রেজেস্ট্রেশ্ন নিচ্ছে না অনেক দিন থেকেই!

 

মোট সময় লেগেছে ০.৯২০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেবতার শবদেহ পিশাচের আসন হয় যদি
....
কি আসে যায় তাতে....

তান্ত্রিকের ধ্যান নদীর মতন বয়ে চলে নিরবধি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ