যে সকল কারনে রোযা রোজার ক্বাজা ও ক্বাফফারা উভয়ই ওয়াজিব হয়, তা মুলত তিনটি কারনে। যেমন:
১. রোজা রেখে ইচ্ছা করে পানাহার করলে।
২. রোজা রেখে যৌনবাসনা পূরণ করলে।
৩. স্বেচ্ছায় দিনের বেলায় সঙ্গম ছাড়া বিকল্প পন্থায় বীর্যপাত করলে।
এই তিনটি কারনে রোজা কাজা ও ক্বাফফারা উভয়ই ওয়াজিব।
এখন রোজার ক্বাফ্ফারার বিষয়ে সংক্ষেপে বলার চেষ্টা করবো। যেভাবে ক্বাফ্ফারা আদায় করতে হয়..
১. উপরোক্ত কারণে রোজা ভঙ্গ করলে একটি রোজার জন্য একাধারে ৬০টি রোজা রাখতে হবে এবং যে রোজার কাফফারা দেয়া হবে সে রোজার ক্বাজাও আদায় করতে হবে। সুতরাং একাধারে ৬১টি রোজা রাখতে হবে।
২. একাধারে রোজা রাখতে অক্ষম হলে ৬০ জন মিসকীনকে দু'বেলা পেট ভরে খাওয়াতে হবে।
৩. মিসকীনকে খাওয়াতে অক্ষম হলে ২ জন গোলামকে আযাদ বা মুক্ত করে দিতে হবে।
মহান আল্লাহতালা আমাদেরকে রোজার কাজা ও ক্বাফ্ফারা জানার ও বুঝার তৌফিক দিন, আমিন।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



