somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুননা এমন ব্যবস্থা করি যার ফলে একের ভিতর সব পাই

১২ ই জুন, ২০১০ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আপনাদেরকে একটা ট্রিপস শিখিয়ে দেবার জন্য আসলাম, আশা করি ট্রিপসটা আপনাদেরর কাজে লাগবে। প্রশ্ন হল কী এমন ট্রীপস? হ্যা এর কথাই এখন আলোচনা করব।
আমি একটা জিনিস লক্ষ করেছি যে বেশীরভাগ মানুষই শুধুমাত্র কী-বোর্ড ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করতে আনন্দ পায়। এছাড়া সব কাজ যদি কী বোর্ড দিয়ে করা যায় তাতে মন্দ কী? মনে করুন, আপনার বন্ধুকে একটা কথা বলবেন? এর জন্য আপনি তার বাসায় গেলেন এবং কথাটি তাকে বললেন। কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার মোবাইলটি হাতে নিলেন আর তার মোবাইলে কল করে তার সাথে কথা বললেন। তাহলে কেমন হয়? আর আজকে কম্পিউটারের ক্ষেত্রে এমন একটি বিষয় উপস্থাপন করব। আপনি হয়ত লক্ষ করে দেখেছেন C ড্রাইভে অনেক প্রয়োজনীয় প্রোগ্রাম রয়েছে কিন্তু তা Start মেনুতে দেখা যায় না। আর তাই এই সব প্রোগ্রাম চালু করার জন্য আপনাকে C ড্রাইভে গিয়ে প্রোগ্রামগুলো খুজে বের করতে হয়। কিন্তু আপনি যদি ঐ প্রোগ্রামের নাম লিখে দিলেই ঐ প্রোগ্রামটি চালু হয়ে যায় তাহলে কেমন হবে? নিশ্চই ভাল। এর জন্য আপনি Run কে ব্যবহার করতে পারেন।
Run ব্যবহার করে সকল প্রোগ্রাম চালু করা
আপনি চাইলেই Run কে ব্যবহার করে সব প্রোগ্রামকে চালু করতে পারেন। এর জন্য প্রথমে Run চালু করুন(Start—Run) এ গিয়ে। এবার আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটির নাম প্রদান করুন। তবে মনে রাখবেন এই নাম আপনার প্রোগ্রামের আসল নাম না, এটি হলো ঐ প্রোগ্রামটির আসল ফাইলের নাম। তাহলে কিভাবে জানবেন এই ফাইলের নাম? কিছু কিছু প্রোগ্রাম যা Start মেনুতে রয়েছে সেই সব ফাইলের নাম খুজে বার করা খুব সহজ কিন্তু যেসকল প্রোগ্রাম start মেনুতে নেই সেই সব প্রোগ্রাম খুজে বার করা কিছুটা জটিল, তারপরও দুই ধরনের ফাইলের নাম বের করার উপায় বলে দিচ্ছি। প্রথমে Start মেনুর অন্তভূক্ত ফাইলের কথা বলি।
Start মেনুতে অন্তভূক্ত প্রোগ্রামের ফাইলের নাম খুজে বের করার উপায়
এর জন্য প্রথমে ঐ Start মেনুর ঐ ফাইলটিতে যান এবং রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন, এবার Find Target এ ক্লিক করুন দেখবেন ফাইলের নামটি পেয়ে যাবেন।
Start মেনুর অন্তভুক্ত নয় এমন প্রোগ্রামকে এর ফাইল নেম পাবার উপায়
Start মেনুর অন্তভূক্ত ফাইলের নাম খুজে পাবার ব্যবস্থা হল এখন যে সকল ফাইল Start মেনুর অন্তভূক্ত নয় ঐ সব ফাইলের কথা বলি। প্রথমে একটু কষ্ট করে ফাইলগুলো খুজে বের করি, সধারণত উইন্ডোজের নিজস্ব সব প্রোগ্রামগুলো C:windows এ খুজে পাওয়া যায়। প্রথম দেখুন C:windows এ পাওয়া যায় কী না, আর ঐ স্থানে না পেলে C:WINDOWSsystem32 এ পাবেন।
Run এর সাহায্যে ফাইলগুলোকে ইচ্ছেমত কমান্ডে চালু করার উপায়
প্রোগ্রামের মূল ফাইলটি খুজে পেলেন, এর নামও পেলেন। কিন্তু এত সব প্রোগ্রাম এর এত সব কঠিন কঠিন নাম মনে রাখা কী খুব সহজ কাজ? এত সব কষ্টের কথা চিন্ত করে হয়তবা Run ব্যবহার করে প্রোগ্রাম চালু করতে ইচ্ছে হবে না। কিন্তু যদি শুনেন আপনার ইচ্ছে মত কমান্ডে ফাইলগুলো চালু হবে। তাহলে কী আর কোন সমস্যা আছে?
আপনি চাইলে সহজেই যেকোন ফাইলকে নিজের ইচ্ছে মত কমান্ডে চালু করতে পারেন। এর জন্য ঐ প্রোগ্রামের আসল ফাইলে যান আর ঐ ফাইলকে Rename করে দিন। তাহলেই তো হয়ে গেল। তবে এই ক্ষত্রে ফাইল rename করতে কিছু নিয়ম মেনে চলতে হয়। আর নিয়মটা হল ফাইলের নামটি অবশ্যই একটি শব্দের হতে হবে। বুঝতে পারছেন না? একটি উদাহরণ দেখুন সব বুঝতে পারবেন। মনে করুন আপনি Disk Defragmenter প্রোগ্রামটির ফাইল নেম পরিবর্তন করবেন এর জন্য ঐ ফাইলটি খুজে বের করুন। সাধারণত এর ফাইল নেম হল dfrg.msc এখন আপনি এই নামকে পরিবর্তন করে দিলেন Disk Defragmenter । কিন্তু এতে কাজ হবে না। আপনাকে নামটি দিতে হবে অবশ্যই একটা শব্দের হতে হবে। এই ক্ষেত্রে এই প্রোগ্রামের জন্য ফাইলের নাম শুধুমাত্র defragmenter দিতে পারেন। তাহলেই কী কাজ হয়ে যাবে? না এখনও কাজ হবে না। কেননা ফাইল রিনেম করার ক্ষেত্রে একটি বিষয়ে নজর রাখতে হবে যে ফাইলের আসল নামের “.” এর পরে যা আছে মানে ফাইলের ধরন যা আছে তা পরিবর্তন করা যাবা না। তাহলে dfrg.msc এর নুতুন নামটি দিতে হবে defragementer.msc । কেবল মাত্র তখনই আপনি কাজ করতে পারবেন।
আপনি এই ট্রিপস অবলম্বন করে সকল ফাইলকেই চালু করতে পারেন শুধুমাত্র Run কে ব্যবহার করে। তাই এই টিউনের এই ধরনের নামকরণ। এই টিউনের পথম প্রকাশ দেখতে চাইলে এই লিংকে যেতে পারেন। যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করতে পারেন, আমি সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
ধন্যবাদান্তে: ফাগুন রেইন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×