আমার প্রিয় পোস্ট
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- পাখির আত্মহত্যা - জনৈক আরাফাত
- অদ্ভুত গাছগুলো..... - রানা
- Photography By Noor Iskandar - রানা
- এইখানে নুবেল দেওয়া হয় : আগে আসলে আগে পাবেন (ঘুমাইতে চইলা গেলে আর পাবেন না) - মইধ্যরাইতে আপডেটেড - মোহাইমেন
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।১১। আসন: বজ্রাসন। - রণদীপম বসু
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- প্রকৃতির খেলা ২ - ধরিত্রীর বুকে অন্য বিশ্বের ছোঁয়া - অপরিচিত_আবির
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- শুভ নববর্ষের শুভেচ্ছা - সৈয়দ নূর কামাল
- বাংলা নববর্ষ এবং আমাদের অজ্ঞতা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ক খ গ - তারার হাসি
- রেডিমেড এনিমেটেড ইমো - ভেংচুক
- ইলিশমাথায় কচুশাকের ভর্তা - জরিণা
- কচুর লতিতে ইলিশ - জরিণা
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- মজার রেসিপি
মিট বল কারি - দূরন্ত
- আমার আঁকা ছবি ৩০,..............রাত্রী আপুকে । - নিহন
- ডক্টরস্ বিডি ডট কম : একটি গুড সাইট - রিজভী
- ব্লগার পরিচিতি (৩) - গিফার
- ব্লগের সাম্প্রতিক হড়ড়ড়ড়ড় গল্প ও পোস্টগুলোর সংকলন (গাছভুদাই™ সমগ্র)
- নাফিস ইফতেখার
- উল্লুকের মুল্লুকে ২ - সৌম্য
- নবীনদের জন্য - নাদান
- টেনিক্যাল সাপোর্ট (একটি ১৮+ জোকস্ পরিবেশনা) - সন্দীপন বসু মুন্না
- ডিমের কারুকাজ - সিটিজি৪বিডি
-
অটো চার্জার বা আইপি এস না থাকলে ৫০ টাকায় বানিয়ে নিন। - সায়েন্স জোন
- সখের ফটোগ্রাফারের কয়টা ছবি। - নিঃসঙ্গ
- খুশবন্ত সিং এর ১/২ ডজন জোকস - সন্দীপন বসু মুন্না
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
আমার মেয়ে আমার পৃথিবী
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
![]()
![]()
![]()
হাঁটি হাঁটি পা পা করে এখন তিনে পড়েছে ও। সবসময় তার সাজুগুজু করার শখ। দু'বছর বয়স থেকেই তার শাড়ী পরার অদম্য শখ। সমস্ত দিন সে বিনা সমস্যায় শাড়ী পরে কাটিয়ে দেয়। আর আমাকে বলে মা বাবাকে বলোতো আমার জন্য পালকি বানাতে। আমি জিগ্যেস করি, কি হবে পালকি দিয়ে? আমি শ্বশুর বাড়ী যাবো। আমাদের নেবে না? হ্যাঁ, তোমরা বাসে করে যাবে। মায়ের গালে হাত না দিয়ে একরাতও ঘুমুতে পারে না। তাই মাকেও তার সাথে নিয়ে যাবে। ভাবি, বড় হলে যখন এসব কথা শুনবে সে, কত লজ্জা পাবে!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হবাই নাইগপে। জন্ম দেছি না!
রুবেল শাহ বলেছেন:
হক মাওলা...................
লেখক বলেছেন: নেতাজী...........।
ইমির বলেছেন:
আপনার মেয়ে অনেক কিউট
লেখক বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন।
ত্রিভুজ বলেছেন:
অনেক কিউট.... পিচ্চিটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো...
লেখক বলেছেন: দোয়া করবেন।
ইমির বলেছেন:
মেয়েকে সামলাইয়া রাখবেন।এই বয়সে শ্বশুর বাড়ি জ়েতে চায়।লক্ষণ ভাল না।
লেখক বলেছেন: সমস্যা নাই, মা সাথে আছি না? দোয়া কইরেন শুধু।
ফালতু মিয়া বলেছেন:
আপনার মেয়ে যেন ইঁচড়ে পাকা না হয়ে যায় সেই কামনা করি। আল্লাহ তাকে মানুষ করুন। আমিন!!
লেখক বলেছেন: আমিন।
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
আপনার মেয়ে অনেক কিউট পিচ্চিটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো...
লেখক বলেছেন: দোয়া করেন যেন সত্যিকারের মানুষ হয়।
রুধীণ বলেছেন:
মেয়ে আমার পছন্দ হইছে মাশাল্লাহ! বুকিং দিয়া রাখলাম। একটু দেইখা রাইখেন মামনিটাকে।Click This Link দুইটা গালফ্রেন্ড আছে , তয় আজকাল এইগুলা কোন ব্যাপারস না। কি কন?
লেখক বলেছেন: দেখতাচি, লাইনে খাড়ান। মাগার পুলারে তো দেকবার পাইলাম না। লিন্কের পেজ ওপেন হইতাছে না।
মানচুমাহারা বলেছেন:
এই ব্লগের লেখাটাও যত্ন করে রেখে দেন। বড় হলে দেখাবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ, রেখে দেব।
লেখক বলেছেন: ধন্যবাদ। নিশ্চয়ই দাওয়াত দেব। ছবির অন্য বাবুটা কে?
পারভেজ বলেছেন:
পিচ্চির জন্য শুভকামনা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
খুবই কিউট...শেষের ছবিটা কোথাকার?
লেখক বলেছেন: দোয়া করবেন। পদ্মার তীরে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার পুলারে দেকলাম।বহুত সুন্দর পুলা।
আমার মেয়ের নাম পূণ্য। ভীষন দুষ্টু। ক'দিন আগে তার নানীকে বলছে , নানী গান বলো আমি মোবাইলে রেকর্ড করবো। নানী খুবই নিশ্চিন্ত মনে গান গাইলেন {অতটুকু মেয়ে কি রেকর্ড করতে জানে!] ।পূণ্য বলছে, নানী এবার শোনো তোমার গান। নানীর তো চোখ কপালে ওঠার যোগাড়। মোবাইল ইদানীং আলমারিতে তুলে রাখতে হয়। মাঝেমাঝে এস এম এস পাঠিয়ে দিয়ে বলবে মেসেজ পাঠালাম। তবে জুতার ব্যাপারে খুবই সচেতন। কখনো পা থেকে খুলে গেলে চিৎকার শুরু করে আমার জুতা আমার জুতা।
আপনার অনন্য অনন্য হয়ে উঠুক। সব মায়েদের শিশুরা ভালো থাকুক।
প্রশাসন বলেছেন:
ভাল মানুষের মত মানুষ হওয়ার কামনা রইল। আশা করি পিচ্চিটা বড় হলে ভাল লাগবে। ধন্যবাদ.........................তোমাকে নিয়ে জাতির প্রত্যাশা অনেক।
লেখক বলেছেন: অনে.....ক ধন্যবাদ।
পলাশমিঞা বলেছেন:
আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।Click This Link
আমার নয়নতারাদেরকে দেখবেন।
লেখক বলেছেন: অনে.....ক ধন্যবাদ।
ময়না কাঁটা বলেছেন:
ওলে ওলে কত্ত কিউট লে! পিচ্চিকে অনেক অনেক আদর+++++ (-:
লেখক বলেছেন: এ্যাত্তো এ্যাত্তো দন্যবাদ। দোয়া কলবেন।
পারভীন রহমান বলেছেন:
অনেক অনেক আদর পূণ্যে র জন্যএ ত্তো কিউট মেয়ে টা..................মায়াবতী কন্যা !!!!
লেখক বলেছেন: মায়াবতী কন্যা যেন পূণ্যবতীও হয় আর মানব কল্যানে আসতে পারে সেই দোয়া করবেন।
বরুণা বলেছেন:
কি তুন্দল মেয়েতা।
লেখক বলেছেন: এ্যাত্তো এ্যাত্তো দন্যবাদ। দোয়া কলবেন।
মদন বলেছেন:
ওরে কত কিউট রে...
লেখক বলেছেন: ওরে ম্যালা ধন্যবাদরে।
বিবেক সত্যি বলেছেন:
হ্যাপী ম্যারেজ-ডে, পূণ্য [এই পোষ্টটা সে নিশ্চয় ই বড় হয়ে দেখবে একদিন... সেদিনের জন্য বললাম]
লেখক বলেছেন: (পূণ্যের হয়ে) ধন্যবাদ। ![]()
লিপিকার বলেছেন:
ব্যাপক সুন্দরী আপনার কন্যা......সুবহানাল্লাহ্......পুণ্যর জন্য দোয়া ও শুভকামনা......
লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ্।
লেখক বলেছেন:
, ![]()
রুখসানা তাজীন বলেছেন:
আমার প্রিয় একটা পিচ্চি ফোন ধরে বলতো, হ্যালো কে? শ্বশুর বাড়ি? আরেকটা আড়াই বছরের পিচ্চি বলে, "আমি আমার ভান্দবীকে বিয়ে করব"।পূণ্যকে লক্ষ কোটি আদর।
লেখক বলেছেন: খুবই মজা লাগল। বাচ্চাদের এসবইতো আমাদের আনন্দের খোরাক। পূণ্যকে আপনার আদর পৌছে দিলাম। ও খুব খুশী। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস। ![]()
মৈথুনানন্দ বলেছেন:
মেয়েকে সামলিয়ে রাখো - চুরি করে নেবো কিন্তু!
লেখক বলেছেন: পাহারা আরও কড়া হল। স্নেহের পাহারা।
লেখক বলেছেন:
![]()
বিবর্তনবাদী বলেছেন:
খুব সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ।
আজনবী বলেছেন:
আপনার মেয়েটা খুব সুন্দর।আমার মেয়ের বয়স ১ বছর ১ মাস, এখনই সাজুগুজুর ব্যপারে খুবই আগ্রহী। কান্না থামানোর উপায় হচ্ছে তাকে মিছেমিছি সাজিয়ে দেয়া, ব্যস তাতেই কান্না থেমে যায়। কাল তাকে একটা লাল রংএর হ্যান্ড ব্যাগ কিনে দিলাম, আমার কাছ থেকে টাকা নিয়ে নিজেই ব্যাগে রাখলো, সাড়াদিন ব্যাগ হাতে ঘুড়ে বেড়ায়।
লেখক বলেছেন: আপনার বাচ্চার কোন ছবি নেই? কোন লিঙ্ক? খুব ইচ্ছে হচ্ছে দেখার।
সুরভিছায়া বলেছেন:
শুভেচ্ছা ওর জন্য।কাবুলিয়ালার মিনির কথা মনে করিয়ে দিলেন যেন।
লেখক বলেছেন: চোখে জল চলে এল। মিনির হাত মেহেদী রাঙা, আজ মিনির বিয়ে, শানাই বাজছে...
আমার সোনা আমাকে ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনা ![]()
শওকত হোসেন মাসুম বলেছেন:
একটা মেয়ে না থাকলে জীবনে কোনো মজা নাই।
লেখক বলেছেন: মেয়েরা হল ঘরের সৌন্দর্য। কথাটা ভীষণ সত্যি।
সাইফুর বলেছেন:
কি কিউট...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ওর জন্য প্রান ভরে দোআ করবেন।
মৈথুনানন্দ বলেছেন:
অফটপিক : নিকের বানানটা ঠিক করে নেবেন কোনো সমস্যায় জানিয়ে
লেখক বলেছেন: 'রাত্রি' নামে বোধহয় নিক আছে সা ইনে।
শফিকুল বলেছেন:
দোয়া করি ভাই মেয়েটা সুখী হোক,সুস্থ থাকুক।
লেখক বলেছেন: আমিন। আপনাকে আমার মেয়ের তরফ থেকে ধন্যবাদ।
হাই ৫ হাসান বলেছেন:
অনেক বড় মানুষ হোক আপনার মা'মণিটা, ঠিক যেনো উদার আকাশ বিশাল সমুদ্র !! অ-নে-ক শুভ কামনা !!!
লেখক বলেছেন: অ-নে-ক ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, আপনার জন্য।
সাইফুর বলেছেন:
অবশ্যই অনেক দোয়া...
লেখক বলেছেন: খুব খুশী হলাম।
মৈথুনানন্দ বলেছেন:
খোঁজ নিয়ে দেখলাম যে রাত্রি নামে একটি নিক আছে তবে সেটি পরিত্যক্ত অর্থাত তা থেকে কোনো মন্তব্য ও লেখা আসেনি। কর্তৃপক্ষকে সেকথা বলে অনুরোধ করতে পারেন সেটি ডিলিট করে দিয়ে আপনার নিকের বানানটি ঠিক করে দিতে। আসলে বানানের প্রতি আমি একটু বেশিই সংবেদনশীল।
এই আমি বলেছেন:
অনেক দোয়া করলাম আপনার পিচ্চিটার জন্য.............মাশাল্লাহ অনেক কিউট ..আপনার পিচ্চি...........
মৈথুনানন্দ বলেছেন:
ভালো কথা - প্রফায়লের পোজটা বেশি পছন্দ হয়েছে আপনার বাচ্চার। বড়ো ছবি দেখা যাবে?
লেখক বলেছেন: কেকটা বড়ই মিঠা। ধন্যবাদ।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
সো কিউট। আদর থাকলো।
লেখক বলেছেন: (পূণ্যর পক্ষ থেকে) ধন্যবাদ। দোয়া করবেন।
জামালiiuc বলেছেন:
আপনার মেয়ে তো দেখি রান্না কাজ ও সারল।
লেখক বলেছেন: আমার কন্যার ভারী প্রিয় কাজ এটা।
আনোভা বলেছেন:
ওর জন্য একটা পালকি বানিয়ে রাখুননা, বড় বেলায় ঠিক মনে করিয়ে দিবেন।
লেখক বলেছেন: আমিও ভাবছি সেটা।
মুহিব বলেছেন:
কাবুলিওয়ালার খুকির কথা মনে পড়ল।
লেখক বলেছেন: সেই খুকিও একদিন বড় হয়ে যায়...আমারটাও বড় হয়ে যাচ্ছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















যেমন মা তেমন কন্যা