somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনো সংবাদই 'মন্থর' নয়; মূল: জন পিলজার

০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন সাংবাদিক হিসেবে কাজ শুরু করি তখন 'মন্থর সংবাদ' (slow news) বলে একটা কথা চালু ছিল। আমরা সেসব দিনকে 'মন্থর সংবাদ দিবস' বলতাম যেদিন 'তেমন কিছু ঘটেনি' বলে মনে করতামÑ যাওবা কিছু বিজয়ের বা বিপর্যয়ের ঘটনা ঘটেছে, তা আমাদের থেকে বহু দূরে। এসব সংবাদ খুব কমই প্রকাশিত হতো, অথবা বিপর্যয়গুলোকে প্রকৃতির খেয়াল বলে বাতিল করে দিতাম। সংবাদমূল্য বিবেচিত হতো, সেসবের সঙ্গে 'আমাদের' কী সম্পর্ক তার নিরিখে। সংবাদমূল্যের পরিমাপ হতো আমাদের কর্তৃপরে সঙ্গে সংবাদপটির সম্পর্ক বা শত্রুতার মাত্রা কীরকম, তার ভিত্তিতে।

এই মনোভাবের কিছু পরবর্তন এসেছে। তবে এখনও কোটি মানুষ অদৃশ্য থেকে যাচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩,০০০ নাগরিক মারা গেছে। কিন্তু জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেব অনুসারে চরম দারিদ্র্যের কারণে সারা বিশ্বের ৩৬,০০০ শিশু মারা গেছে। এগুলো খুবই মন্থর সংবাদ।

এবার বিবিসি এবং অন্যান্য সংবাদ-মাধ্যমে পরিবেশিত সাম্প্রতিক কিছু 'নিয়মিত' ও 'মন্থর' সংবাদের তুলনামূলক উদাহরণ পেশ করছি।

নিয়মতি সংবাদ: টনি ব্লেয়ারের মুখপাত্র চার্লস কার্ক 'ডাউনিং স্ট্রিট ঝগড়াঝাঁটি আবার শুরু করেছেন' এবং গর্ডন ব্রাউনকে 'স্টুপিড' ও 'উদ্ভট' আখ্যা দিয়েছেন। ব্রাউন যেভাবে হাসেন তা তিনি প্রত্যাখ্যান করেছেন। এই ঘটনা বিপুল কাভারেজ পেয়েছে।
মন্থর সংবাদ: ইসরায়েলের শীর্ষস্থানীয় ঐতিহাসিক ইলান পেপ বলেছেন, 'গাজায় গণহত্যা চলছে। আজ সকালে গাজায় আরও তিনজন নাগরিককে হত্যা করা হয়েছে এবং পুরো পরিবারটিকে আহত করা হয়েছে। এটা হলো প্রাতঃকালীন হত্যাযজ্ঞ। দিনের শেষে আরও অনেকে হত হবে।'

নিয়মিত সংবাদ: ইসরায়েলি প্রধানমন্ত্রী ও 'মধ্যপন্থী' প্যালেস্টাইনি প্রেসিডেন্টের মধ্যে 'সমঝোতাকারী' ও 'শান্তিকর্তা' হিসেবে ব্লেয়ার পশ্চিম তীর ও লেবানন সফর করেছেন।
নিয়মিত সংবাদ: ২০০২ সালে যখন ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে আক্রমণ করে ঘরবাড়ি ধ্বংস করে, বেসামরিক নাগরিকদের হত্যা করে, জাদুঘর বিনষ্ট করে, সেসময় ব্লোয়ারকে আগাম বার্তা দেয়া হয়েছিল এবং তিনিও 'সবুজ সংকেত' দিয়েছিলেন। গাজা ও লেবাননে সা¤প্রতিক আক্রমণ সম্পর্কেও তিনি আগে থেকে জানতেন।
নিয়মিত সংবাদ: ব্লেয়ার ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে 'পারমাণবিক কর্মসূচিতে না যাবার জন্য' সাবধান করে দিয়েছিল।
মন্থর সংবাদ: লেবাননে ইসরায়েলের আক্রমণ হলো সতর্কভাবে পরিকল্পিত বৃহত্তর সামরিক অভিযানের অংশমাত্র, যার পরবর্তী হলো ইরান। মার্কিন বাহিনী ১০,০০০ ল্যবস্তু ধ্বংস করার জন্য প্রস্তত হয়ে আছে।

নিয়মিত সংবাদ: ইরাকে একজন মার্কিন মুখপাত্র বলেছেন, 'বিদ্রোহী তৎপরতা যেসব জায়গায় বেশি রয়েছে সেসব জায়গায় আমরা সত্যিই সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছি।'
মন্থর সংবাদ: মার্কিন সৈন্যরা বাগদাদের পশ্চিমে ফাল্লুজা ও রামাদি শহরসহ পুরো আল-আনবার প্রদেশের নিয়ন্ত্রণ হারিয়েছে, বিদ্রোহীরাই প্রদেশটি এখন নিয়ন্ত্রণ করছে। এর অর্থ আমেরিকা ইরাকের অনেকখানি অঞ্চল ইতোমধ্যে হারিয়ে বসে আছে।

নিয়মিত সংবাদ: পররাষ্ট্র অফিস বলছে, '[আফগানিস্তানে] সত্যিকারের সাফল্য অর্জিত হয়েছে।'
মন্থর সংবাদ: হেলমন্দ প্রদেশের মুসা কালায় ব্রিটিশ সৈন্যদের 'কাভার' দেবার জন্য ন্যাটো পাইলটরা নয়জন শিশুসহ ১৩ আফগানকে হত্যা করেছে।

নিয়মিত সংবাদ: ব্লেয়ার হলেন লেবার পার্টির সবচেয়ে সফল প্রধানমন্ত্রী যিনি পরপর তিনটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
মন্থর সংবাদ: ১৯৯৭ সালে ব্লেয়ার, ১৯৯২ সালের টোরি পার্টির জন মেজরের চাইতে সামান্য বেশি ভোট পেয়েছেন। ২০০১ সালে তিনি ১৯৯২ সালের লেবার পার্টির নিল কিনকের চাইতে সামান্য বেশি ভোট পেয়েছেন। ২০০৫ সালে ব্লেয়ার ১৯৯৭ সালের টোরি ভোটের চাইতে সামান্য বেশি ভোট পেয়েছেন। গত দুই নির্বাচনে সবচাইতে কম সংখ্যক ভোটার ভোট দিয়েছে। এক পঞ্চমাংশের চাইতে সামান্য বেশিসংখ্যক ভোটদানে সম ব্রিটিশের কাছ থেকে ব্লেয়ার সমর্থন পেয়েছেন।

নিয়মিত সংবাদ: গার্ডিয়ান-এ হুগো ইয়াং ১৯৯৭ সালে লেখেন, ব্লেয়ারের যুগে 'আদর্শ', 'মূল্যবোধ'-এর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে ... এখন আর পরম পূজনীয় কিছু নেই, মাটিতেও জীবশ্মায়িত সীমানা নেই যার ভিত্তিতে মানুষের মন উন্নত ব্রিটেন অনুসন্ধানের সীমা খুঁজে পাবে।
মন্থর সংবাদ: নুরেমবার্গে নাজি অপরাধীদের প্রধান বাদী বেঞ্জামিন ফেরেঞ্জ বলেন, 'নুরেমবার্গ ঘোষণা করে যে আগ্রাসনকারী যুদ্ধ চরম আন্তর্জাতিক অপরাধ। তাদেরও [বুশ ও ব্লেয়ার] সাদ্দাম হোসেনের সঙ্গে বিচার হওয়া উচিত।'

[জন পিলজার সিডনিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই পড়াশোনা করেন। তার পরিচয় তিনি যুদ্ধ-সংবাদদাতা, চলচ্চিত্র-নির্মাতা ও নাট্যকার। লন্ডনভিত্তিক হয়েও তিনি অনেক দেশের নানা বিষয় নিয়ে কাজ করেছেন। তিনি ভিয়েতনাম ও কম্বোডিয়ায় কাজের স্বীকৃতিস্বরূপ দু'বার ব্রিটেনে সাংবাদিকতার শ্রেষ্ঠ পুরস্কার 'জার্নালিস্ট অব দ্য ইয়ার' হয়েছেন। এছাড়া তিনি 'ইন্টারন্যাশনাল রিপোর্টার অব দি ইয়ার' হয়েছেন এবং 'ইউনাইটেড নেশনস্ এসোসিয়েশন মিডিয়া প্রাইজ' পেয়েছেন। টেলিভিশনে কাজের জন্য তিনি 'আমেরিকান টেলিভিশন একাডেমি এওয়ার্ড' পেয়েছেন এবং 'এমি এওয়ার্ড' পেয়েছেন। তার সাম্প্রতিক আলোচিত গ্রন্থের নাম 'হিডেন এজেন্ডা'। অনুবাদের জন্য লেখাটি সংগ্রহ করা হয়েছে http://www.piger.com থেকে। লেখাটি ১৫ সেপ্টেম্বর ২০০৬ তারিখে ঐ ওয়েবে পোস্ট করা হয়েছে।]


প্রথম প্রকাশ: নন্দন, আলফ্রেড খোকন সম্পাদিত, ফেব্রুয়ারি ২০০৭।


১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×